Author: Live MCQ™

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে ২০০৯, ২০১০, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সালের বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন- ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন- ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান ২০০৯ PDF ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১০ PDF ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৫ PDF ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান ২০২১ PDF ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রশ্ন সমাধান ২০২৩ PDF ডাউনলোড

    উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংক এডি পদের ২০০৯ সালের পরীক্ষা ৩০ অক্টোবর ২০০৯, ২০১০ সালের পরীক্ষা ২৪ সেপ্টেম্বর ২০১০, ২০১৫ সালের পরীক্ষা ৩১ জুলাই ২০১৫, ১২ নভেম্বর ২০২১ এবং ২০২৩ সালের পরীক্ষা ২০ অক্টোবর ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিলো।

  • আজ অনুষ্ঠিত হওয়া সমন্বিত ২ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রশ্ন (সোনালী ও জনতা)

    আজ অনুষ্ঠিত হওয়া সমন্বিত ২ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রশ্ন (সোনালী ও জনতা)

    প্রিয় চাকরি প্রার্থীগন আজ ৪ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ২ ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়া এই লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ২০০ নম্বর। যেখানে ভিভিন্ন টপিক থেকে প্রশ্ন এসেছিল।

    সমন্বিত ২ ব্যাংক (সোনালী ও জনতা) লিখিত পরীক্ষার প্রশ্ন নিম্নরূপ

    আজ অনুষ্ঠিত হওয়া সমন্বিত ২ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রশ্ন (সোনালী ও জনতা)
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

    প্রিয় চাকরির প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল –

    সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-

    মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি
    আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা)
    আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা)
    অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dlrs.teletalk.com.bd/

    এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৫ সালভিত্তিক সাব ইন্সপেকটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৫ অক্টোবর ২০২৪ তারিখে থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে যা ২০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

    সাব ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা:

    বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। (তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
    শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি
    জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
    বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (শিক্ষানবিশকাল শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে)

    শারীরিক যোগ্যতা:

    বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
    উচ্চতামেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; বা ১.৬৭৬৪ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
    বুকের মাপস্বাভাভিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটারপ্রযোজ্য নয়
    ওজনবয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
    দৃষ্টিশক্তি৬/৬৬/৬

    এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত | এস আই নিয়োগ বিজ্ঞপ্তি

    সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –

    ১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।

    ২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

    ৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

    ৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।

    ৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।

    ৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।

    উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরা http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আরও দেখুন: ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়া সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তাত্বিক পরীক্ষার প্রশ্ন

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী

    প্রথম ধাপ:

     http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

    ২। অনলাইনে আবেদনের সময়সীমা ০৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

    ৩। আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

    ৪। অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে

    আপলোড করতে হবে;

    ৫। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

    ৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।

    দ্বিতীয় ধাপ:

    প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

    প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SIP ABCDEF

    Reply: “Applicant’s Name”, TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.

    দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP YES XXXXXXXXXX

    Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

    হেল্পলাইন:

    ১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

    ক. USER ID জানা থাকলে SIP<space>HELP<space>USER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP HELP USER ABCDEF

    খ. PIN NUMBER জানা থাকলে SIP<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP HELP PIN xxxxxxXXXX

    ২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF | Primary Teacher Exam Question Solution 2005 PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF | Primary Teacher Exam Question Solution 2005 PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF এ আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চই জেনে থাকবেন যে যেকোন চাকরির মূল পরীক্ষার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া উক্ত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্ন গুলো অনুসরণ করলে মূল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি ধারনা তৈরি হয়। ফলে কতটুকু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আর কতটুকু বাদ দিলেও চলবে এটি নিরূপণ করা সহজ হয় যা সামগ্রিক প্রস্তুতিকে আরও সহজ করে দেয়।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও বিগত সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রাইমারি শিক্ষক নিয়োগের MCQ টাইপ লিখিত পরীক্ষাগুলোতে অনেক প্রশ্নই বিগত সালের প্রশ্ন থেকে হুবহু তুলে দেওয়া হয় এবং এই রিপিটের হার অনেক বেশি। এবং প্রশ্ন রিপিটের এই চর্চাটি দীর্ঘ সময় সময় ধরেই হয়ে আসছে।

    এই গুরুত্বের দিকগুলো বিবেচনা করে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের একটি সিরিজ প্রকাশ করছি। যেখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিগত সালের প্রশ্ন সমাধানগুলো রয়েছে। এর ধারাবাহিকতায় আজকে ২০০৫ সালে অনুস্থিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হল। যেটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। নিচের ডাউনলোড বাটনগুলো থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF ডাউনলোড করুন। আশাকরি আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুন:
     ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF ডাউনলোড করুন

    উল্লেখ্য যে গত ২৬ আগষ্ট ২০০৫ তারিখে দেশের তৎকালীন ৬ টি বিভাগ যথা (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) অঞ্চলে একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ভিন্ন ভিন্ন বিভাগের জন্য ভিন্ন প্রশ্নে এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল।

  • বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল ২০২৪

    বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। উক্ত পদে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৩১৫ জন।

    এক নজরে বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন

    উল্লেখ্য যে, উক্ত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ (১০ম গ্রেড) (বিজ্ঞপ্তির তারিখ: ০৪.০৭.২০২৩; নম্বর-৪৭) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে উক্ত পদে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৪৮৫ জন।

    এক নজরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন

    উল্লেখ্য যে উক্ত “মিডওয়াইফ” (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষা গত ১০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের স্থগিতকৃত ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের স্থগিতকৃত ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিতকৃত ব্যাবহারিক পরীক্ষার (১৪.০৯.২০২২ তারিখের ৪৭ নং বিজ্ঞপ্তির ৬ নং কলাম অনুযায়ী) তারিখ প্রকাশিত হয়েছে। গতকাল ১ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    বিজ্ঞপ্তি অনুসারে-
    পরীক্ষা শুরু-
     ২০ অক্টোবর ২০২৪
    পরীক্ষা শেষ- ২৩ অক্টোবর ২০২৪
    পরীক্ষার কেন্দ্র- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ PDF | Primary Teacher Exam Question Solution 2006 PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ PDF | Primary Teacher Exam Question Solution 2006 PDF

    প্রিয় চাকরি প্রার্থীগন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ PDF এ আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করা কতটা গুরুত্বপুর্ণ। কেননা বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে অনেক প্রশ্নই সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে রিপিট হতে দেখা যায়।

    এছাড়াও বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি বিষদ ধারনা তৈরি হয়। যার ফলে কতটুকু খুব বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে কতটুকু বাদ দিলেও চলবে এটি নিরূপণ করে কৌশলী হয়ে প্রস্তুতি নেওয়া যায়।

    এই গুরুত্বের কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ প্রত্যাশীদের প্রস্তুতির জন্য আমরা বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF নিয়ে একটি সিরিজ প্রকাশ করছি। যার ধারাবাহিকতায় আজ অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ ২০০৬ সালে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করছি। নিচের ডাউনলোড বাটনগুলো থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ PDF ডাউনলোড করুন।

    ব্যাখ্যা সহ ২০০৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুন: ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ PDF ডাউনলোড করুন

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (ঢাকা বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (ঢাকা বিভাগের) পরীক্ষাটি গত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (রাজশাহী বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (রাজশাহী বিভাগের) পরীক্ষাটি গত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (খুলনা বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (খুলনা বিভাগের) পরীক্ষাটি গত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (বরিশাল বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (বরিশাল বিভাগের) পরীক্ষাটি গত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (সিলেট বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (সিলেট বিভাগের) পরীক্ষাটি গত ১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (চট্টগ্রাম বিভাগ)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (চট্টগ্রাম বিভাগের) পরীক্ষাটি গত ১১ ডিসেম্বর ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৬ (পিডিপি-২)

    ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের (পিডিপি-২) পরীক্ষাটি গত ১৭ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ PDF | Primary Teacher Exam Question Solution 2007 PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ PDF | Primary Teacher Exam Question Solution 2007 PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন যে যেকোন চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো অ্যাানালাইসিস করলে দেখা যায় যে এই পরীক্ষায় অনেক প্রশ্নই বিগত সালের পরীক্ষার প্রশ্ন থেকে রিপিট করা হয়েছে।

    তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির শুরুতেই আমরা বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। এতে করে মূল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি গভীর ধারনা হওয়ার পাশাপাশি কোন বিষয়গুলোর বাদ দিয়ে বা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তা নিরূপণ করাও অনেক সহজ হয়ে যায়। যেটি একটি সঠিক কৌশল অবলম্বন করতে সহযোগিতা করে ও সামগ্রিক প্রস্তুতিকে অনেক সহজ করে দেয়।

    এই গুরুত্বের দিকগুলো বিবেচনা করে চাকরি প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে একটি বিশেষ সিরিজ প্রকাশ করছি। যেখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। যা যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। এর ধারাবাহিকতায় আজকে ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হল। নিচের ডাউনলোড বাটনগুলো থেকে ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া তৎকালীন ৬ টি বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট) এর প্রশ্ন সমাধান ডাউনলোড করুন।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুন: ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF

    ব্যাখ্যা সহ ২০০৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান PDF
    ব্যাখ্যা সহ ২০০৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (ঢাকা বিভাগ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (চট্টগ্রাম বিভাগ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (খুলনা বিভাগ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (রাজশাহী বিভাগ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (বরিশাল বিভাগ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৭ (সিলেট বিভাগ)

    উলেখ্য যে গত ৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে দেশের তৎকালীন ৬ বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট) অঞ্চলে একযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। একই দিনে অনুষ্ঠিত হলেও ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হওয়া এই প্রশ্নগুলো ভিন্ন ছিল।