প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুসারে আবশ্যিক বিষয়সমূহের পরীক্ষা আগামী ১৬ অক্টোবর ২০২৪ থেকে পরীক্ষা শুরু হয়ে ২৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।
এক নজরে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখুন
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বেপজা এর রাজস্বখাতে ৫৬ টি শূন্যপদে কর্মকর্তা/কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্স কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত-
মোট পদের সংখ্যা: ৫৬টি আবেদনের শুরু: ১৭ অক্টোবর, ২০২৪ আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত। আবেদন লিঙ্ক:http://bepza.teletalk.com.bd/
এক নজরে বেপজা এর রাজস্বখাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, প্রবাসীদের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সামাজিক মর্যাদার দিক থেকে ব্যাংকিং পেশা এখন অনেকেরেই লক্ষ্য হয়ে উঠেছে। লক্ষ্য অনুসারে প্রার্থীগণ নিয়মিত নিজেদের প্রস্তুতি গড়ে তুলছেন।
ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে ব্যাংকের বিগত সালের প্রশ্ন সমাধান করা একটি অত্যাবশ্যকীয় কাজ। এতে করে মূল প্রশ্নের ধারা এবং কিভাবে নিজের প্রস্তুতি গুছিয়ে নিতে হবে এ বিষয়গুলো সুস্পষ্ট হয়। এছাড়াও ব্যাংকসহ অন্যান্য অধিকাংশ চাকরির পরীক্ষায় বিগত সাল থেকে প্রশ্ন হুবুহু কমন পড়তেও দেখা যায়। তাই ব্যাংক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগেই আমরা বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।
আর এই বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত বিশেষ সিরিজ। এ পর্যায়ে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন পদসমূহের বিগত সালগুলোতে আসা নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করেছি। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (জেনারেল) পদের ২০১৭ সালের পরীক্ষাটি গত ২৪ নভেম্বর ২০১৭ তারিখে এবং ২০২১ সালের পরীক্ষাটি গত ১২ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার পদের ২০১৮ সালের পরীক্ষাটি গত ১২ জানুয়ারি ২০১৮ তারিখে এবং ২০২১ সালের পরীক্ষাটি গত ৯ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদের ২০১৮ সালের পরীক্ষাটি গত ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে, ২০১৯ সালের এক্সিকিউটিভ অফিসার (জেনারেল) পদের পরীক্ষাটি গত ১ নভেম্বর ২০১৯ তারিখে এবং একই বছর ১৮ অক্টোবর ২০১৯ তারিখে এক্সিকিউটিভ অফিসার পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আজ ১৪ অক্টোবর ২০২৪ তারিখ প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল নিশ্চিত করে সংস্থাটি। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৮৩৮৬৫ জন পরীক্ষার্থী।
উল্লেখ্য যে গত ১২ এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন জন পরীক্ষার্থী। যার মধ্য স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত অ-তফসিলী (Non-scheduled) ব্যাংক। ব্যাংকে চাকরির চাহিদা বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত বাড়ছে চাকরির পরীক্ষার প্রতিযোগীর সংখ্যা। প্রতিযোগিতাপূর্ণ এই চাকরির বাজারে অন্যান্য প্রার্থীদের মাঝে এগিয়ে থাকতে অবশ্যই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা প্রয়োজন।
অন্যান্য চাকরির ন্যায় ব্যাংকে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নব্যাংক সমাধান করা গুরুত্বপূর্ণ। এতে করে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টনসহ কিভাবে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। যা আপনার পরবর্তী প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে এবং অন্যান্যদের চাইতে আপনাকে এগিয়ে রাখে।
এছাড়াও বিগত সালের প্রশ্ন থেকে হুবুহু অনেক প্রশ্ন কমন পড়তেও দেখা যায়। এক্ষেত্রে বুঝতেই পারছেন চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্নব্যাংক সমাধান কেন এতোটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর পদের ২০২২ সালের পরীক্ষাটি গত ১ এপ্রিল ২০২২ তারিখে এবং ২০২৩ সালের পরীক্ষাটি গত ১৮ আগষ্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
কর্মসংস্থান ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার (সাধারণ/ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরির প্রত্যাশীগণ রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার ও কৃষিঋণ সরবরাহকারী বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকে চাকরির প্রতি আগ্রহী অনেক প্রার্থীদেরই লক্ষ্য থাকে এই ব্যাংকে চাকরির মাধ্যমে নিজেদের ক্যারিয়ার প্রতিষ্ঠা করা।
তাছাড়াও যেকোন ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিগত সালের প্রশ্ন সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এ বিষয়গুলো সহজেই নিরুপণ করা যায়। যা পরবর্তীতে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে।
প্রশ্নব্যাংক সমাধানের নানামূখী গুরুত্বের দিক বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক সিনিয়র অফিসার পদের ২০১১ সালের পরীক্ষাটি গত ১৫ এপ্রিল ২০১১ তারিখে, ২০১৪ সালের পরীক্ষাটি গত ২২ নভেম্বর ২০১৪ তারিখে এবং ২০১৫ সালের পরীক্ষাটি গত ৩০ অক্টোবর ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক অফিসার পদের ২০১১ সালের পরীক্ষাটি গত ২২ এপ্রিল ২০১১ তারিখে এবং ২০১৪ সালের পরীক্ষাটি গত ২২ নভেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরির প্রত্যাশীগণ জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। জনতা ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (জেবিপিএলসি) বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সামাজিক মর্যাদার বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের তরুণ প্রজন্মের অধিকাংশই বিভিন্ন সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বানিজ্যিক ব্যাংকগুলোতে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
ব্যাংকে চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ব্যাংকের বিগত সালগুলোতে আসা প্রশ্নসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত প্রশ্নব্যাংক সমাধান করে প্রশ্নের ধরণ, মান-বান্টন, কিভাবে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে ধারণা পাওয়ার পাশাপাশি নিজের প্রস্তুতি অনেকটাই এগিয়ে রাখা যায়। যা পরবর্তীতে মূল পরীক্ষায় মনোবল বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে সহায়ক ভূমিকা রাখে।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা সর্বদাই যেকোন চাকরির পরীক্ষার প্রারম্ভাগেই উক্ত চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও আপনাদের প্রস্তুতি সুবিধার্থে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ রুপালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। রূপালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (আরবিপিএলসি) বাংলাদেশের একটি অন্যতম এবং বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। দেশের তরুণ প্রজন্মের অনেকাংশের পছন্দের পেশা তালিকার শীর্ষে ব্যাংকের চাকরি হওয়ায় অনেকেই নিয়মিত শুধুমাত্র ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছেন।
প্রস্তুতির ক্ষেত্রে ব্যাংকের বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি সামগ্রিক প্রস্তুতি সম্পর্কিত বিস্তর একটি ধারণা লাভ করা যায়। যা পরবর্তী প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলে।
তাছাড়া ব্যাংকসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সাল থেকে প্রশ্ন কমন আসা বা হুবুহু তুলে ধরার বিষয়টিও লক্ষ্যনীয়। তাই প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজে। এই সিরিজের আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যাসহ রুপালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও রয়েছে Live MCQ প্রদত্ত Question Analytics যেখান থেকে আপনি একটি প্রশ্ন কতটা কঠিন বা সহজ সেটি সহজেই নিরূপণ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্নটির গুরুত্ব বুঝতে পারবেন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (এসবিপিএলসি) বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং পেশার
অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক মর্যাদা বিবেচনায় বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেরই লক্ষ্য হয়ে উঠেছে ব্যাংকিং পেশায় নিযুক্ত হওয়া।
লক্ষ্য অনুসারে তারা নিয়মিতই নিজেদের প্রস্তুতি নিয়ে চলছেন। যেকোন চাকরির পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগেই আমরা বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। ব্যাংক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রেও ব্যাংকের বিগত সালের প্রশ্নব্যাংক
সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় পাশাপাশি মূল সিলেবাস থেকে কতটুকু পড়তে হবে এবং কতটুকু বাদ দিলেও চলবে এটি নিরূপণ করা সহজ হয়ে যায় এবং সেই অনুযায়ী প্রস্তুতির কৌশল
টি ঠিক করা যায়।
এছাড়াও ব্যাংকের প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন রিপিট আসার বিষয়টিও লক্ষ্যনীয়। তাই প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এই ধারাবাহিকতায় আজকের ব্লগে সোনালি ব্যাংক নিয়োগ
পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হলো। যা আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
সোনালী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
সোনালী ব্যাংকের ২০২০ সালের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর (এডিএ) নিয়োগ পরীক্ষাটি গত ৩০ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রিয় চাকরির প্রার্থীগণ জনতা ব্যাংক পিএলসি ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনলিস্ট)’ (৯ম গ্রেড) Job ID-10187 এর ২১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার Content, সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল ৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।