Author: Live MCQ™

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রার্থীগন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি সহ যেকোন ব্যাংকের নিয়োগ পরীক্ষার ভালো ফলাফল অর্জন করার জন্য পূর্বে অনুষ্ঠিত হওয়া এই ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের কোন বিকল্প নেই। কেননা বিগত সালের এই প্রশ্নগুলো অনুসরণ করলে পরীক্ষার মানবন্টন, প্রশ্নের ধরন সহ বিভিন্ন বিষয়ে একটি ব্যাপক ধারনার সৃষ্টি হয় যা পরবর্তীতে ব্যাংকের নিয়োগ প্রস্তুতিকে আরও সহজ করে দেয়। এছাড়াও বিগত সালের এই প্রশ্নগুলো থেকে হুবহু প্রশ্ন কমন পড়তেও দেখা যায়।

    এই গুরুত্বের দিকগুলো বিবেচনা করে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF প্রকাশ করা শুরু করেছি। যার ধারাবাহিকতায় আজ অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হল। যা আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন- ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন- ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৬

    ২০১৬ সালভিত্তিক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষাটি ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে অনুষ্ঠিত হইয়েছিল।

    বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭

    ২০১৭ সালভিত্তিক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষাটি ২৪ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হইয়েছিল।

  • ৪৭তম বিসিএস নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    ৪৭তম বিসিএস নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

    পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং এই অংশ থেকে ১০ মার্কস থাকে। নিয়মিত পড়াশোনা ও চর্চার মধ্যে থাকলে এই অংশে ৮/৯ সহজেই পাওয়া যায়।

    আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে বিষয়ভিত্তিক প্রস্তুতির Subject Care বাটনে ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন যুক্ত করা হচ্ছে। ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে ৮টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে ক্লাস ও লেকচার PDF।

    ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ৮টি
    • কোর্স ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১০টি
    • আর্কাইভে পরীক্ষার সংখ্যা: ১৪টি
    • আর্কাইভ প্রশ্ন (টপিকগুরুসহ): ৫০০০+ [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • লাইভ পরীক্ষা শুরু: ২৪ অক্টোবর, ২০২৪
    • এছাড়াও থাকছে – টপিকগুরু ও Random Quiz থেকে যত খুশি কুইজ দেওয়ার সুযোগ।


    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

    ৪৭তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    Live MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পরীক্ষার নতুন রুটিন

    আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বেসিক ব্যাংক পিএলসি (বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকসহ অন্যান্য বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিগত সালের প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়ে বিস্তুর একটা ধারণা পাওয়া যায়। যা আপনার সামগ্রিক প্রস্তুতি অনেকটাই সহজ করে তুলবে। গোছানো প্রস্তুতি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে মূল পরীক্ষার কাঙ্খিত ফলাফল অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

    এই বিষয়গুলো বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন- ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন- ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    ব্যাসিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    ব্যাসিক ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ব্যাসিক ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    উল্লেখ্য যে গত ১৭ জানুয়ারি ২০১৪ তারিখে ব্যাসিক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা এবং ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    প্রিয় চাকরির প্রার্থীগণ, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৩ ব্যাংকের ২০২১ সাল ভিত্তিক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) Job Id-10199 এর ৩৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে দেখে নিন সমন্বিত ৩ ব্যাংক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা
  • বিএইচবিএফসি আইন অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বিএইচবিএফসি আইন অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণবাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)–এ ২০২১ সাল ভিত্তিক “আইন অফিসার” Job Id-10190 এর ১০টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে ০২ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষার Content, সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    পরীক্ষার তারিখ – ২৫ অক্টোবর ২০২৪
    প্রবেশপত্র ডাউনলোডের লিংক –
     https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

    এক নজরে বিএইচবিএফসি আইন অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • সোনালী ব্যাংক সিনিয়র অফিসার (ল’) লিখিত পরীক্ষার সময়সূচি

    সোনালী ব্যাংক সিনিয়র অফিসার (ল’) লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ সোনালী ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (ল’)” Job Id-10189 এর ১৭টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে ০২ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষার Content, সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    পরীক্ষার তারিখ – ২৫ অক্টোবর ২০২৪
    প্রবেশপত্র ডাউনলোডের লিংক – https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

    এক নজরে সোনালী ব্যাংক সিনিয়র অফিসার (ল’) পদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। দেশের ব্যাংকগুলোতে চাকরির ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এরসাথে চাকরির পরিবেশ হয়ে উঠছে আরোও বেশি প্রতিযোগীপূর্ণ।

    প্রতিযোগীতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে প্রয়োজন মজবুত প্রস্তুতি। ব্যাংকসহ প্রায় সকল চাকরির প্রস্তুতির ক্ষেত্রেই বিগত সালের প্রশ্ন সমাধান করা গুরুত্বপূর্ণ। এতে করে মূল পরীক্ষার ধরণ, মান-বন্টনসহ কিভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যায়। যা পরবর্তীতে আপনার আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষার অংশগ্রহন করতে এবং কাঙ্খিত ফলাফলের অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন- ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন- ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    উল্লেখ্য যে গত ২০ জানুয়ারি ২০১৭ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা এবং একই বছর ২৭ অক্টোবর ২০১৭ তারিখে অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ২৩টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

    মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ২৩টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ২৩টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর ২০২৪ তারিখে মৎস অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানা যায়। বিজ্ঞপ্তি অনুসারে মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ১১-২০তম গ্রেডের ২৩টি ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে গৃহিত লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এক নজরে মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ২৩টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন

  • অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। অগ্রণী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (এবিপিএলসি) বাংলাদেশের অন্যতম রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকের চাকরির চাহিদা বড়ার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে চাকরির প্রতিযোগী প্রার্থীর সংখ্যা। প্রতিযোগীতাপূর্ণ এই পরিবেশে নিজের প্রস্তুতি জোড়ালো করতে প্রয়োজন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে আগানো।

    আপনারা জানেন ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করা যায়। যা পরবর্তীতে আপনার সামগ্রিক প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে এবং অন্যান্যদের চাইতে অনেকাংশেই এগিয়ে রাখতে সহায়তা করে।

    এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এ পর্যায়ে আমরা নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করেছি। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন – ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন – ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    অগ্রণী ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    উল্লেখ্য যে গত ৯ জুন ২০১৭ তারিখে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা এবং একই বছর ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৩তম বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন

    ৪৩তম বিসিএসের গেজেটের প্রজ্ঞাপনের পিডিএফ দেখুন

    উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই বছরের ৪ আগস্ট শেষ হয়। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ৪৩তম মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।