প্রিয় চাকরি প্রত্যাশীগণ উত্তরা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকসহ অন্যান্য বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত সালের প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়ে বিস্তুর একটা ধারণা পাওয়া যায়। যা আপনার সামগ্রিক প্রস্তুতি অনেকটাই সহজ করে তুলবে। গোছানো প্রস্তুতি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে মূল পরীক্ষার কাঙ্খিত ফলাফল অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
এই বিষয়গুলো বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ উত্তরা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ১৯৯৩ সাল থেকে দেশজুড়ে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রতিটি প্রান্তে এখন পর্যন্ত ৬৫ হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ফলে অনেক বড় একটি জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় লাখো চাকরি প্রার্থীর।
নিজ স্থায়ী ঠিকানায় থেকে চাকরির সুবিধা, দ্রুত পদায়ন, আকর্ষণীয় বেতন কাঠামো, তুলনামূলক কম কর্মঘণ্টা ছাড়াও লিখিত পরীক্ষা না থাকায় চাকরির প্রস্তুতিতে কম সময় লাগে বিধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি অনেক তরুণের জন্য একটি আকর্ষণীয় চাকরি হয়ে উঠেছে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত থাকা অবস্থায় অন্য চাকরির প্রস্তুতি এবং চাকরির পাশাপাশি বাড়তি কিছু করারও সুযোগ রয়েছে।
বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে অনেক। তাই হাজারো প্রতিযোগীর ভিড়ে নিজেকে আলাদা করতে নিতে হবে একটি গুছানো প্রস্তুতি। আজকের এই আর্টিকেলে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি সম্পর্কিত সকল তথ্যই পেয়ে যাবেন যা প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই আপনার জানা জরুরি। বিশেষ করে একদম নতুন অবস্থায় যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিবেন তাদের জন্য এই আর্টিকেলে রয়েছে বিশেষ গাইডলাইন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্যতা: (Primary Teacher Job Qualification)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীর বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, এবং স্থায়ী ঠিকানা অন্যতম।
শিক্ষাগত যোগ্যতা:প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে নূন্যতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা:প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর বয়স আবেদন শুরুর দিন হতে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ২১ বছর থেকে ৩২ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য।
স্থায়ী ঠিকানা:বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো গুচ্ছভাবে কয়েকটি ধাপে হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রতিটি ধাপের জন্য অঞ্চল ভাগ করে দেওয়া থাকে। এবং প্রতি অঞ্চলের জন্য আলাদা শূন্য পদ সংখ্যাও নির্দিষ্ট করা থাকে। এই দিকগুলো বিবেচনা করলে আবেদনকারীর স্থায়ী ঠিকানাও একটি যোগ্যতা হিসেবে কাজ করে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি:
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি সাধারণ ২ টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে প্রার্থীদের ৭৫ থেকে ৮০ নম্বরের MCQ টাইপ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যেখানে ৭৫-৮০ নম্বরের জন্য সর্বমোট ৭৫-৮০ টি প্রশ্নই বরাদ্দ থাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হয় এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়। এই পরীক্ষার জন্য সর্বমোট বরাদ্দ সময় ৬০ মিনিট অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনি সময় পাবেন ৪৫ সেকেন্ড।
MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন: Primary Teacher Exam Syllabus & Mark Distribution
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে MCQ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বমোট ৭৫ থেকে ৮০ নম্বরের। এই ৪ টি বিষয়ের মানবন্টন হয় নিম্নরূপ –
বাংলায় – ২০ নম্বর,
ইংরেজিতে – ২০ নম্বর,
গণিতে – ২০ নম্বর,
সাধারণ জ্ঞানে – ১৫ থেকে ২০ নম্বর
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিস্তারিত মানবন্টন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (বিষয়ভিত্তিক বাংলা):
একটু গুছিয়ে প্রস্তুতি নিলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ের জন্য বরাদ্দ ২০ নম্বরের মধ্যে সবটুকুই অর্জন করা সম্ভব। এই নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ের জন্য বরাদ্দ ২০ নম্বরের মধ্যে ব্যাকরণ অংশ থেকে ১৫-১৬ নম্বর, সাহিত্য অংশ থেকে ৪-৫ নম্বর বরাদ্দ থাকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
বাংলা সাহিত্য (৪-৫ নম্বর)
টপিক
মার্ক
রবীন্দ্রনাথ-নজরুল
১-২
বঙ্কিম-শরৎচন্দ্র-সুকান্ত
০-১
পত্র পত্রিকা
০-১
ছদ্মনাম
১
মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য
১
উক্তি-গান
১
মধ্যযুগের সাহিত্য
০-১
বাংলা একাডেমির ইতিহাস
০-১
বাংলা ব্যকরণ (১৫-১৬ নম্বর)
টপিক
মার্ক
সমার্থক শব্দ
১-২
সন্ধি বিচ্ছেদ
০-১
বানান শুদ্ধি
০-১
ভাষা-ধ্বনি-বর্ণ
১
এক কথায় প্রকাশ
১
পারিভাষিক শব্দ
১
সমাস
১
কারক
১
অনুবাদ
১
একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ
১
বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ
১
শব্দ
১
উপসর্গ
১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বুক লিস্ট:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে বাংলা বিষয়ে ভালো করার কার্যকরী কিছু টিপস:
১। বিসিএস এর জন্য একবার বাংলার প্রস্তুতি নেওয়া থাকলে নতুন করে আর প্রস্তুতি না নিয়ে বার বার পুরাতন বিষয়গুলো রিভিশন দিন। ২। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলার জন্য বরাদ্দ ২০ নম্বর থেকে ১৫ নম্বরই আসে বাংলা ব্যাকরণ অংশ থেকে। তাই বাংলা ব্যাকরণে অধিক গুরুত্ব দিতে হবে। ৩। ব্যাকরণের জন্য ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বইটি অনুসরণ করুন। সাধারণত ব্যাকরণে এর বাইরে প্রশ্ন হয় না। ৪। সাহিত্য অংশের জন্য প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের বিখ্যাত সাহিত্য ও বৈশিষ্ট্য কবি ও সাহিত্যিকদের কর্ম, সাহিত্যে অবদান রাখা পত্রিকা ও সাময়িকীগুলো সম্পর্কে ধারণা নিন। ৫। বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে বাংলা অংশের প্রশ্নগুলো সমাধানে গুরুত্ব দিন।
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগের বাংলা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশের প্রায় ৬৪ হাজার প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে।
এখানেই শেষ নয়! প্রস্তুতি যাচাইয়ের জন্য অ্যাপের Exam Section এ থাকা শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনের অধীনে প্রাইমারি ফুল মডেল টেস্ট, প্রাইমারি ডেইলি কুইজ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং প্রাইমারি জব সল্যুশন বাটন গুলো থেকে হাজারো পরীক্ষার্থীর সাথে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (বিষয়ভিত্তিক ইংরেজি):
বাংলার মতো প্রাথমিক শিক্ষক নিয়োগের ইংরেজির বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রেও একটু গোছানো প্রস্তুতি নিলেই একটি ভালো ফলাফল অর্জন করা সম্ভব। ইংরেজি বিষয়ের জন্য বরাদ্দ ২০ নম্বরের মধ্যে ৮-৯ নম্বর আসে ইংরেজি গ্রামার অংশ থেকে, Vocabs অংশ থেকে আসে ১০-১১ নম্বর, এবং সাহিত্য থেকে ১-২ নম্বর থাকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
English Grammar (8-9 marks)
Topics
Marks
Parts of Speech
2-3
Preposition
2-3
The right form of Verb
1
Sentence Correction
3-4
Voice & Narration
1-2
Number & Gender
1
English Vocabulary (10-11 marks)
Topics
Marks
Synonyms
1-2
Antonym
1-2
Spelling
2
Phrase & Idioms
2
Translation
2
English Literature (1-2 marks)
Topics
Shakespeare
Previous Primary Questions
Previous BCS Questions
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ইংরেজি বুক লিস্ট:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে ইংরেজিতে ভালো করার জন্য কিছু কার্যকরী টিপস:
১। ইংরেজির জন্য সবকিছু না পড়ে যেটুকু পড়তে হবে শুধু সেটুকুর উপরই গুরুত্ব দিন। ২। ইংরেজি গ্রামার অংশের জন্যই অধিকাংশ নম্বর বরাদ্দ থাকে বিধায় এই অংশে বিশেষ জোর দিন। ৩। কোন একটি টপিকে কনফিউশন থাকলে সেটি দূর করার জন্য রেফারেন্স হিসেবে একটি গ্রামার বই অনুসরণ করুন। ৪। বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো চিহ্নিত করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বাড়তি সময় দিন। ৫। বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে ইংরেজি অংশের প্রশ্নগুলো সমাধানে গুরুত্ব দিন।
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগের বাংলা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের English Language ও English Literature অংশের প্রায় ৬২ হাজার প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে।
এখানেই শেষ নয়! প্রস্তুতি যাচাইয়ের জন্য অ্যাপের Exam Section এ থাকা শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনের অধীনে প্রাইমারি ফুল মডেল টেস্ট, প্রাইমারি ডেইলি কুইজ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং প্রাইমারি জব সল্যুশন বাটন গুলো থেকে হাজারো পরীক্ষার্থীর সাথে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (বিষয়ভিত্তিক গণিত):
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশের জন্য সর্বমোট ২০ নম্বর বরাদ্দ থাকে। যার মধ্যে পাটিগণিতে ১২-১৩ নম্বর, বীজগণিতে ৩-৪ নম্বর, এবং জ্যামিতিতে ৪ নম্বর থাকে। একটু গুছিয়ে প্রস্তুতি নিলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
পাটিগণিত – (১২ – ১৩ নম্বর)
টপিক
মার্ক
সংখ্যার ধারণা (বাস্তব সংখ্যা), গড়
১-২
লসাগু, গসাগু
১-২
অনুপাত-সমানুপাত
১
ভগ্নাংশ
১-২
শতকরা
১-২
লাভ-ক্ষতি
১
সুদকষা
১
পরিসংখ্যান
১
পরিমাপ
১
বীজগণিত – (৩-৪ নম্বর)
টপিক
মার্ক
বীজগাণিতিক সূত্রাবলি
২
সরল সমীকরণ
১-২
উৎপাদকে বিশ্লেষণ
০-১
লগারিদম
০-১
সূচক
০-১
ধারা
০-১
বিন্যাস, সমাবেশ
০-১
জ্যামিতি – (৪ নম্বর)
টপিক
মার্ক
ত্রিভুজ ও কোণ
২
বৃত্ত
১
পরিমিতি
০-১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গণিত বুক লিস্ট:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে গণিতে ভালো করার জন্য কিছু কার্যকরী টিপস:
৮ম শ্রেণি থেকে ৯ম-১০ম শ্রেণির গণিত বই টি ভালো ভাবে শেষ করুন।
শর্টকাট পরিহার করে গণিতে একটি শক্ত ভিত্তি তৈরি করার পিছনে মনোনিবেশ করুন। ভিত্তি মজবুত হলে কম সময়ে গণিত সমাধান করার পদ্ধতি আপনি নিজেই বের করতে পারবেন।
প্রতিদিন নিয়মিত গণিত চর্চা করুন।
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগের গণিতের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের গাণিতিক যুক্তি অংশের প্রায় ৩৫ হাজার প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে।
এখানেই শেষ নয়! প্রস্তুতি যাচাইয়ের জন্য অ্যাপের Exam Section এ থাকা শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনের অধীনে প্রাইমারি ফুল মডেল টেস্ট, প্রাইমারি ডেইলি কুইজ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং প্রাইমারি জব সল্যুশন বাটন গুলো থেকে হাজারো পরীক্ষার্থীর সাথে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞাণ):
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞাণ অংশ থেকে সর্বমোট ২০ নম্বরের প্রশ্ন আসে। যেখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে ১০-১১ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৪-৫ নম্বর এবং সাধারণ বিজ্ঞান থেকে ৪-৫ নম্বর এসে থাকে। সঠিকভাবে গুছিয়ে প্রস্তুতি নিলে খুব সহজেই সাধারণ জ্ঞাণ অংশে একটি ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞাণ বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
বাংলাদেশ বিষয়াবলী (১০ – ১১ নম্বর)
টপিক
গুরুত্ব
বাংলাদেশের ভৌগলিক পরিচিতি
***
প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস
***
ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ
***
জাতীয় অর্জন
*
সংবিধান
**
গান-কবিতা
***
বিভিন্ন দিবস
**
জনসংখ্যা ও উপজাতি
*
কৃষি
*
জনশুমারী
***
অর্থনৈতিক সমীক্ষা
***
এসডিজি
***
প্রাইমারি শিক্ষানীতি (শিক্ষা ব্যবস্থা, স্কুল সংখ্যা, বই বিতরণ)
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞানের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশের প্রায় ১ লাখ ১০ হাজার প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে।
এখানেই শেষ নয়! প্রস্তুতি যাচাইয়ের জন্য অ্যাপের Exam Section এ থাকা শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনের অধীনে প্রাইমারি ফুল মডেল টেস্ট, প্রাইমারি ডেইলি কুইজ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং প্রাইমারি জব সল্যুশন বাটন গুলো থেকে হাজারো পরীক্ষার্থীর সাথে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ MCQ পরীক্ষায় ভালো করার উপায়:
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য গৎবাঁধা ভাবে না পড়ে এনালাইসিস করে বুঝে ও গুছিয়ে পড়তে হবে। নিচের টিপস গুলো মেনে চললে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হবে বলে আশাকরি।
১।বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করুন। এই পরীক্ষায় ১৫-২০ নম্বর প্রশ্ন রিপিট হতে দেখা যায়। ২।বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করুন। বিসিএস এর বিগত সালের প্রশ্ন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক প্রশ্ন রিপিট হতে দেখা যায়। ৩। প্রস্তুতির মান যাচাইয়ের জন্য Live MCQ অ্যাাপে নিয়মিত মডেল টেস্ট ও মক টেস্ট পরীক্ষা দিন। ১০০ মিনিটের মধ্যে মক টেস্ট পরীক্ষা শেষ করার অভ্যাস করুন করুন। ৪। ভুল করা প্রশ্নগুলো নিয়মিত চর্চা করুন। এবং ৫। ইংরেজি ও গণিত অংশে বিষদ প্রস্তুতি নিন। ৬। একটি স্মার্ট রিভিশন সার্কেল অনুসরণ করুন, পূর্বে পঠিত বিষয়গুলোকে এই সার্কেলের মাধ্যমে বার বার রিভিশন দিন। ৭। একই লক্ষ্যে অবিচল পরিশ্রমী ও সমমনা পরীক্ষার্থীদের সাথে স্টাডি গ্রুপ গঠন করে পারস্পরিক সিহযোগিতার মাধ্যমে সমন্বিত ভাবে প্রস্তুতি নিন। ৮। কার্যকরী ও কৌশলী উপায় অবলম্বন করুন। শর্টকাট পরিহার করুন। ৯। পরীক্ষার শুরুতেই বাংলা, সাধারণ জ্ঞাণ এবং ইংরেজি এই প্রশ্নগুলোর উত্তর করবেন এবং সবার শেষে উত্তর করবেন গণিত। যেহেতু গণিত প্রশ্নের উত্তর করার জন্য অনেক ক্ষেত্রে ১-২ মিনিটের মতো সময় লেগে যায় তাই শুরুতেই গণিত উত্তর করতে গেলে এবং সময় দিয়েও ১-২ টা গণিত উত্তর করতে না পারলে আপনি ঘাবড়ে যেতে পারেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষায় ভালো করার উপায়:
১। মনে রাখবেন ভাইভাতে শুধুমাত্র আপনার পড়াশোনা বা জানা বোঝার বিষয়গুলোই দেখা হবে না, বরং এর সাথে আপনার অভিব্যাক্তি, বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক-পরিচ্ছদ এবং উপস্থাপনা কৌশলও দেখা হবে। তাই পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। ২। আপনার নিজের সম্পর্কে, নিজ জেলা, বিশ্ববিদ্যালয়, অনার্সে পঠিত বিষয় ইত্যাদি সম্পর্কেও বিষদ ধারনা রাখতে হবে। ৩। কেন আপনি প্রাথমিক শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই সম্পর্কে একটি যৌক্তিক কারন ঠিক করে রাখতে হবে। ৪। সাম্প্রতিক সময়ে ঘটে চলা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সাম্যক ধারনা রাখতে হবে। ৫। আপনাকে একইসাথে আত্মবিশ্বাসী এবং বিনয়ী হতে হবে। ভাইভা বোর্ডে এমন কোন আচরণ করা যাবে না যেটি আপনাকে ওভার কনফিডেন্ট বুঝায়। ৬। ভাইবা বোর্ডে প্রবেশের জন্য আপনার সিরিয়াল আসলে ভাইবা রুমের দরজা থেকেই অনুমতি নিয়ে রুমে ঢুকবেন, এরপর আত্মবিশ্বাসী পদক্ষেপে এগিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে আপনার ধর্মীয় রীতি অনুযায়ী সালাম, আদাব ইত্যাদি বলবেন, অনুমতি না দেয়া পর্যন্ত বসবেন না। কোন কারনে বোর্ডের সদস্যরা বসতে বলতে দেরি করলে বিনয়ের সাথে বসবার জন্য তাদের অনুমতি চাইবেন। তারা অনুমতি দিলে তারপর বসবেন। এবং পর ভাইবা বোর্ডের সকলের সাথে হাসিমুখে আই কন্ট্রাক্ট করবার চেষ্টা করবেন। ৭। ভাইভা চলাকালীন পুরোটা সময় মুখে স্মিত হাসি ধরে রাখার চেষ্টা করবেন। ৮। ভাইভা বোর্ডে ভাষার আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন। ৯। যেকোন প্রশ্ন মন দিয়ে শুনে তারপর সামান্য সময় ভেবে পরে উত্তর দিন। প্রশ্নকর্তার প্রশ্নের মাঝেই কথা বলবেন না। ১০। সব প্রশ্নের উত্তর দিতেই হবে এমন মনোভাব নিয়ে ভুল বা অনুমান নির্ভর উত্তর দিবেন না। কোন প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে শয়েটি বিনয়ের সাথে স্বীকার করে নিবেন। ১১। ভাইবা বোর্ডে প্রবেশের পূর্বে এবং ভাইভা পরীক্ষা চলাকালীন সময়ে যথাসম্ভব টেনশন ফ্রী থাকার চেষ্টা করুন। ১২। ইংরেজিতে প্রশ্ন করা হলে ইংরেজিতে উত্তর দিবেন। বাংলায় প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে বললে সেটিই করবেন, বাংলায় উত্তর দেওয়ার অনুমতি চাইবেন না। ১৩। ভাইভা বোর্ডে একজনের প্রশ্নের উত্তর করার সময় আরেকজন কোন প্রশ্ন করলে প্রথমজনের অনুমতি নিয়ে দ্বিতীয় জনে প্রশ্নের উত্তর দিবেন। ১৪। কোন প্রশ্ন একবার শুনে বুঝতে না পারলে বিনীতভাবে সেটি জানাবেন। ১৫। আপনার একাডেমিক পড়াশোনার ফলাফল কোন কারনে ভালো হয়ে না থাকলে এই বিষয়ে একটি গ্রহণযোগ্য কারণ তৈরি করে রাখবেন। ১৬। আপনার কোণ মুদ্রাদোষ থেকে থাকলে সেটি সম্পর্কে সচেতন হোন। ভাইভা বোর্ডে মুদ্রাদোষ পরিহার করার চেষ্টা করুন।
কোচিং ছাড়াই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি :
যেকোন চাকরির প্রস্তুতি নিতে প্রয়োজন হয় একটি সঠিক দিকনির্দেশনা এবং সঠিক প্রস্তুতিমূলক গাইডলাইন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় Live MCQ নামের চাকরির প্রস্তুতির প্লাটফর্ম নিয়ে এসেছি আমরা, অর্জন করেছি ১২ লক্ষের অধিক অ্যাপ ব্যাবহারকারীর আস্থা।দেশের যেকোন প্রান্ত থেকে কোচিং ছাড়াই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সকল সুবিধা পাচ্ছেন Live MCQ অ্যাাপে। অ্যাাপের প্রিমিয়াম ও দুর্দান্ত সব ফিচার উপভোগ করতে আজই ইন্সটল করুন।
আশাকরি ব্লগ টি পড়ার পর এই গাইডলাইন গুলো অনুসরণ করলে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির পথ অনেকটাই সুগম হয়ে যাবে। Live MCQ অ্যাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি স্মার্ট প্রস্তুতি নিয়ে আপনার লক্ষ্য অর্জন করুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত যেকোন প্রয়োজনে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি জানান অথবা Whatsapp Icon টিতে ক্লিক করে আমাদের ম্যাসেজ করুন।
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত। আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি অংশ থেকে ৩০ মার্কস থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে।
আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। GKpedia ⎯ বাংলাদেশ বিষয়াবলি অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।
৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১৬টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ২০টি ক্লাস সহ নতুন ক্লাস সিরিজ ও লেকচার PDF।
৪৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
মোট লাইভ পরীক্ষা: ১৬টি
কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ২০টি
আর্কাইভে পরীক্ষার সংখ্যা: ৬৫টি
সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্নসংখ্যা: ৩৭,০০০+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
পরীক্ষা শুরু: ২১ অক্টোবর, ২০২৪
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন
৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন।আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ ঢাকা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক। ব্যাংকে চাকরির চাহিদা বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত বাড়ছে চাকরির পরীক্ষার প্রতিযোগীর সংখ্যা। প্রতিযোগিতাপূর্ণ এই চাকরির বাজারে অন্যান্য প্রার্থীদের মাঝে এগিয়ে থাকতে অবশ্যই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা প্রয়োজন।
অন্যান্য চাকরির ন্যায় ব্যাংকে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নব্যাংক সমাধান করা গুরুত্বপূর্ণ। এতে করে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টনসহ কিভাবে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। যা আপনার পরবর্তী প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে এবং অন্যান্যদের চাইতে আপনাকে এগিয়ে রাখে।
এছাড়াও বিগত সালের প্রশ্ন থেকে হুবুহু অনেক প্রশ্ন কমন পড়তেও দেখা যায়। এক্ষেত্রে বুঝতেই পারছেন চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্নব্যাংক সমাধান কেন এতোটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ ঢাকা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হল বাংলাদেশের মূলধন বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। ব্যাংকের চাকরির চাহিদা বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে চাকরির প্রতিযোগী প্রার্থীর সংখ্যা। প্রতিযোগীতাপূর্ণ এই পরিবেশে নিজের প্রস্তুতি জোড়ালো করতে প্রয়োজন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে আগানো।
আপনারা জানেন ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করা যায়। যা পরবর্তীতে আপনার সামগ্রিক প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে এবং অন্যান্যদের চাইতে অনেকাংশেই এগিয়ে রাখতে সহায়তা করে।
এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এ পর্যায়ে আমরা নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করেছি। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ব্যাংকে চাকরির প্রতি আগ্রহী অনেক প্রার্থীদেরই লক্ষ্য থাকে এই ব্যাংকে চাকরির মাধ্যমে নিজেদের ক্যারিয়ার প্রতিষ্ঠা করা।
তাছাড়াও যেকোন ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিগত সালের প্রশ্ন সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এ বিষয়গুলো সহজেই নিরুপণ করা যায়। যা পরবর্তীতে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে।
প্রশ্নব্যাংক সমাধানের নানামূখী গুরুত্বের দিক বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। আপনারা জানেন যেকোন ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্নব্যাংক থেকে অনেক সময় প্রশ্ন হুবুহু কমন পড়তে দেখা যায়।
এছাড়াও বিগত সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হয়। যা আপনার সামগ্রিক প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলার পাশাপাশি মূল পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।
প্রশ্ন ব্যাংকের নানান গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হল। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরি প্রার্থীগন আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৪৪ টি শূন্য পদে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ শাখা এর অধীনে থাকা জাতীয় রাজস্ব বোর্ড। এই নিয়োগে ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪৪ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। যার মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে ৩৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৩৪ জন নিয়োগ প্রদান করা হবে।
রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:
পদ সংখ্যা: ১৪৪ টি বেতন গ্রেড: ১১-২০ তম গ্রেড অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭ অক্টোবর ২০২৪ অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ অনলাইনে আবেদন লিঙ্ক: http://nbr.teletalk.com.bd আবেদনের বয়সসীমা: ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
প্রিয় চাকরি প্রার্থীগন সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান যেটি প্রত্যক্ষভাবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আর আপনার লক্ষ্য যদি হয় সাধারণ বীমা কর্পোরেশনের একটি চাকরি তাহলে এই প্রতিষ্ঠানের অধীনে বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া প্রশ্নগুলো অনুসরণ করা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এতে করে আপনার এই পরীক্ষাগুলোর প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি ভালো ধারনা তৈরি হবে যা আপনার সামগ্রিক প্রস্তুতিকে আরও সহজ করে দিবে।
এছাড়াও বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া এই প্রশ্নগুলো প্রায়ই রিপিট হতে দেখা যায়। এই দিকগুলো বিবেচনা করলেও বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বের দিকগুলো বিবেচনা করে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে একটি বিশেষ সিরিজ প্রকাশ করা শুরু করেছি যার ধারাবাহিকতায় আজ সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান প্রকাশ করা হল।
নিচের ডাউনলোড বাটনগুলো থেকে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ সাধারণ বীমা কর্পোরেনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ডাউনলোড করতে পারবেন। যেটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন আবার প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।
প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদের MCQ পরীক্ষার তারিখ এবং ৮ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সহকারী ম্যানেজার পদের MCQ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ ২০ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। পরীক্ষাগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকেন্দ্রের নামগুলো সহ সসর্বমোট কতজন প্রার্থী উক্ত কেন্দ্রগুলোতে পরীক্ষা দিবেন সেটিও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার ও সহকারী ম্যানেজার পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি