বিসিএসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হল বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affairs Preparation)। তাই বিসিএস ক্যাডার হওয়ার জন্য বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি নেওয়া প্রতিটি বিসিএস প্রার্থীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই বিষয়টি প্রিলিমিনারি থেকে শুরু করে লিখিত পরীক্ষা পর্যন্ত উল্লেখযোগ্য নম্বর বহন করে। সঠিক পরিকল্পনা ও কৌশল ছাড়া বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস বিস্তৃত এবং বৈচিত্র্যময়।
সফলভাবে এই বিষয়ে প্রস্তুতি নিতে হলে শুরু থেকেই সিলেবাস বিশ্লেষণ করে অগ্রাধিকার ঠিক করতে হবে। তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে বিসিএস বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী পরিচিতি
বাংলাদেশ বিষয়াবলী পরিচিতি (BCS Bangladesh Affairs) সম্পর্কে সঠিক ধারণা থাকলে একজন পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় গোছানোভাবে প্রস্তুতি নিতে পারেন। এই বিষয়টি প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায় থাকে। তবে উভয় ক্ষেত্রেই সিলেবাস ও নম্বর বণ্টন আলাদা।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকে। সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার- সকলের জন্যই এই সিলেবাস প্রযোজ্য। তাই যেকোনো ক্যাডারে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীকে এই বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে।
বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীতে চার ঘণ্টায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এতে ২০ নম্বর করে মোট ১০ সেট প্রশ্ন থাকে এবং প্রতিটি সেটে ১ থেকে ৪টি পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। এটি লিখিত পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেখার চাপের পরীক্ষা হিসেবে বিবেচিত।
বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস
বিসিএস বাংলদেশ বিষয়াবলী সিলেবাসটি প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য ভিন্ন হয়ে থাকে। নিম্নে বিসিএস লিখিত এবং প্রিলিমিনারি উভয় পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটি দেওয়া হলো:
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস (Preliminary Syllabus)
বিসিএস প্রিলিমিরানি পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাসটি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য।বিসিএস বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষার পুর্নমান- ২৫। নিম্নে বাংলদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি সিলেবাসটি দেওয়া হলো:
১। বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
২। বাংলাদেশের কৃষিজ সম্পদ:
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
৩। বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি।
৪। বাংলাদেশের অর্থনীতি:
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
৫। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য:
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
৬। বাংলাদেশের সংবিধান:
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা:
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা:
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার; স্থানীয় সরকার ব্যবস্থাপনা।
৯। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
লিখিত পরীক্ষার সিলেবাস (Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাসটি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য। নিম্নে বাংলদেশ বিষয়াবলীর লিখিত সিলেবাসটি দেওয়া হলো:
১। বাংলাদেশের ভূগোল
বাংলাদেশের বিভিন্ন এলাকা ও অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং সময়ের সাথে সাথে এসব এলাকার উন্নয়ন ও পরিবর্তন
২। জনসংখ্যাগত বৈশিষ্ট্য
জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ জনসংখ্যাগত বৈশিষ্ট্যাবলি
৩। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি
প্রাচীনকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি
৪। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি
স্বাধীনতার পরবর্তী সময়ের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে দারিদ্র্য বিমোচন, ভিশন–২০২১, জিএনপি, এনএনপি, জিডিপি প্রভৃতি
৫। বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি
সংরক্ষণ, রক্ষা ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বসহ পরিবেশগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা
৬। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
প্রাকৃতিক সম্পদের টেকসই আহরণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রস্তাবনা, বৈশিষ্ট্যাবলি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের সংশোধনসমূহ
৮। রাষ্ট্রের অঙ্গসমূহ
ক) আইনসভা : প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন, আর্থিক ও তদারকি কার্যাবলি; কার্যপ্রণালী বিধি, জেন্ডার ইস্যু, ককাস এবং সংসদ সচিবালয়
খ) নির্বাহী বিভাগ : প্রধান ও প্রকৃত নির্বাহী (যেমন—রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী), ক্ষমতা ও কার্যাবলি; মন্ত্রিসভা, মন্ত্রীপরিষদ, কার্যবিধি, আমলাতন্ত্র, সচিবালয়, আইন প্রয়োগকারী সংস্থা; প্রশাসনিক কাঠামো—জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা
গ) বিচার বিভাগ : কাঠামো—সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য অধস্তন আদালত; সুপ্রিম কোর্টের সংগঠন, ক্ষমতা ও কার্যাবলি; বিচারকদের নিয়োগ, মেয়াদ ও অপসারণ; অধস্তন আদালতের সংগঠন; নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ; বিচারিক পুনর্বিবেচনা, বিচার নিষ্পত্তি, গ্রাম আদালত এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)
৯। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক
লক্ষ্য, নির্ধারক ও নীতি প্রণয়ন প্রক্রিয়া; জাতীয় শক্তির উপাদানসমূহ; নিরাপত্তা কৌশল; ভূ-রাজনীতি ও পরিবেশগত ইস্যু; অর্থনৈতিক কূটনীতি; জনশক্তি রপ্তানি; আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ; জাতিসংঘ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, NAM, SAARC, OIC, BIMSTEC, D-8 প্রভৃতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান; বৈদেশিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্য
১০। রাজনৈতিক দলসমূহ
ঐতিহাসিক বিকাশ, নেতৃত্ব, সামাজিক ভিত্তি, কাঠামো, আদর্শ ও কর্মসূচি; উপদলীয়করণ; জোট রাজনীতি; আন্তঃ ও অন্তঃদলীয় সম্পর্ক; ভোটার আচরণ; সরকার ও বিরোধী দলে রাজনৈতিক দলসমূহ
১১। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা
নির্বাচন রাজনীতির ব্যবস্থাপনা; নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচন আইন; নির্বাচনী প্রচারণা; জনপ্রতিনিধিত্ব আদেশ (RPO); নির্বাচন পর্যবেক্ষক দল
১২। সমসাময়িক যোগাযোগ ব্যবস্থা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), গণমাধ্যমের ভূমিকা, তথ্য অধিকার (RTI) এবং ই-গভর্ন্যান্স
১৩। অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহ
বাংলাদেশের সুশীল সমাজ, স্বার্থগোষ্ঠী এবং এনজিওসমূহের ভূমিকা
১৪। বিশ্বায়ন ও বাংলাদেশ
অর্থনৈতিক ও রাজনৈতিক দিক; WTO, বিশ্বব্যাংক, IMF, ADB, IDBসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা এবং বহুজাতিক করপোরেশনসমূহের (MNCs) ভূমিকা
১৫। বাংলাদেশের জেন্ডার ইস্যু ও উন্নয়ন
১৬। মুক্তিযুদ্ধ ও তার পটভূমি
ভাষা আন্দোলন ১৯৫২, ১৯৫৪ সালের নির্বাচন, ছয় দফা আন্দোলন ১৯৬৬, গণঅভ্যুত্থান ১৯৬৮–৬৯, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; প্রধান শক্তিসমূহ ও জাতিসংঘের ভূমিকা; পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ; বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যাহার।
বিসিএস লিখিত পরীক্ষার পুর্ণাঙ্গ সিলেবাস ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানতে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ব্লগটি পড়ুন।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতির ধাপসমূহ
বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষায় বাংলদেশ বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ, টেকনিক্যাল / প্রফেশনাল, উভয় সকল বিসিএসে এই বিষয়টি থাকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
প্রিলিমিনারি প্রস্তুতি – Preliminary Preparation
বিসিএস পরীক্ষার ধাপগুলোর মধ্যে প্রিলিমিনারি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিবছর ৯৫% পরীক্ষার্থীর এই ধাপেই বাদ পরে যান। বিসিএস প্রিলিমিনারিতে ২০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর থাকে বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারি প্রস্তুতির ধাপগুলো উল্লেখ করা হলো:
সিলেবাস ও মানবন্টন
প্রথমেই বিসিএস বাংলাদেশ বিষয়াবলীর নির্দিষ্ট সিলেবাস ও নম্বর বণ্টন ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। কোন টপিক থেকে কত নম্বর আসে তা জানা থাকলে পড়ার অগ্রাধিকার নির্ধারণ করা সহজ হয়। এতে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ অংশে বেশি মনোযোগ দেওয়া যায়।
পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ
বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে প্রশ্নের ধরন, পুনরাবৃত্তি হওয়া টপিক এবং গুরুত্বপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। এতে করে প্রস্তুতি আরও লক্ষ্যভিত্তিক হয় এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বাড়ে।
গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করা
বাংলাদেশ বিষয়াবলীতে কিছু নির্দিষ্ট টপিক যেমন মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও সাম্প্রতিক বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। এসব টপিক আগে চিহ্নিত করে গভীরভাবে পড়লে ভালো ফল করা সহজ হয়।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারি নীতি, অর্থনৈতিক সূচক ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আপডেট থাকা অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত পত্রিকা, সাময়িকী ও নির্ভরযোগ্য অনলাইন সোর্স অনুসরণ করতে হবে।
নিয়মিত লাইভ পরীক্ষা
নিজেকে যাচাই করার জন্য নিয়মিত মডেল টেস্ট বা লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। এতে সময় ব্যবস্থাপনা উন্নত হয় এবং নিজের দুর্বল দিকগুলো সহজে চিহ্নিত করা যায়। পরামর্শ থাকবে- Live MCQ™অ্যাপে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করার।
লিখিত প্রস্তুতি – Written Preparation
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষা ২০০ নম্বারের ৪ ঘন্টার হয়ে থাকে। বিসিএসের অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায় এই পরীক্ষায় লেখার চাপ বেশি থাকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বিষয়াদি তুলে ধরা হলো।
অধ্যায়ভিত্তিক গুরুত্ব
বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের অঙ্গসংগঠন, মানবসম্পদ উন্নয়ন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তি, সংবিধান, পররাষ্ট্র সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এই অধ্যায়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পড়তে হবে।
সময় ব্যবস্থাপনা
চার ঘণ্টার এই পরীক্ষায় প্রথম ৮-১০ মিনিট প্রশ্ন পড়া ও উত্তর সাজানোয় ব্যয় করতে হবে। বাকি ২৩০ মিনিটে ২০০ নম্বরের উত্তর করতে গেলে প্রতিটি নম্বরের জন্য মাত্র সোয়া মিনিট পাওয়া যায়। তাই বেশি বেশি লেখার অভ্যাস তৈরি করা এবং সব প্রশ্নের উত্তর করা অপরিহার্য।
উত্তরপত্র উপস্থাপনা কৌশল
উত্তর প্যারা আকারে লিখতে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও উক্তি নীল কালিতে লেখা উচিত। প্রাসঙ্গিক চিত্র- যেমন বাংলাদেশের মানচিত্রে ভূপ্রকৃতি বা সম্পদের অবস্থান- আঁকতে পারলে নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে। পার্থক্যজাতীয় প্রশ্নের ক্ষেত্রে টেবিল আকারে উত্তর করাই সবচেয়ে কার্যকর।
নিয়মিত পরীক্ষা এবং খাতা মূল্যায়ন
নিজের লেখা যাচাই করার জন্য নিয়মিত লিখিত পরীক্ষা দেওয়া এবং অভিজ্ঞ কারো মাধ্যমে খাতা মূল্যায়ন করানো দরকার। এতে ভুলগুলো ধরা পড়ে এবং লেখার মান উন্নত হয়। পরামর্শ থাকবে- Live Written™অ্যাপে নিয়মিত লিখিত পরীক্ষা দেওয়া এবং ৩৬ঘন্টার মধ্যে বিসিএস ক্যাডারদের মাধ্যমে খাতা মূল্যয়ন করানো।
সমসাময়িক বিষয়গুলো অবগত থাকা
লিখিত পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ের উপর বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। তাই জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন।একই সাথে সম্প্রতিক ইস্যু সম্পর্কে নিয়মিত আপডেট থাকা।
নিউজপেপার পড়া
প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে তথ্যভিত্তিক লেখা সমৃদ্ধ হয় এবং বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে। নিয়মিত নিউজপেপার পড়া হলে- লেখার মান বৃদ্ধি এবং চিন্তা করার সক্ষমতা বৃদ্ধি পায়।
উপসংহার
আশা করি, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানেছেন। যদি বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কে কোন প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি একদিনে সম্ভব নয়, এটি একটি ধারাবাহিক ও পরিকল্পিত প্রক্রিয়া। আপনার বিসিএস প্রস্তুতিকে আরও গোছানো এবং শক্তিশালী করতে Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন।

Leave a Reply