Blog

  • 46th BCS Preli Exam Date 26 April 2024

    46th BCS Preli Exam Date 26 April 2024

    অবশেষে ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করলো সংস্থাটি। এর আগে ৯ মার্চ ৪৬তম বিসিএসের নতুন তারিখ ঘোষণা করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। কিন্তু একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন এর তারিখ ঘোষণা হওয়ায় পিএসসি এই তারিখ পেছানোর পরিকিল্পনা করে।

    উল্লেখ্য যে গত ৩১ জানুয়ারি ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়। এর পরেই পিএসসি একটি সাধারণ সভা আয়োজন করে ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বলে জানায়। গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪ এ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য হল বরাদ্দকরনের নোটিশের মাধ্যমে ৪৬তম বিসিএস পরীক্ষার পরিবর্তিত এই নতুন তারিখ টি জানা যায়।

    এর পূর্বে পিএসসি এর একটি সূত্র থেকে জানা যায় যে আগামী ঈদের পরে যেকোন দিন হতে পারে ৪৬তম বিসিএস পরীক্ষা। তবে তখন নির্দিষ্ট তারিখ টি নিশ্চিত করা হয় নি। নতুন এই নোটিশের মাধ্যমে বিষয় টি স্পষ্ট হল।

    এদিকে এতদিন ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে পরীক্ষার্থীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিলেন। Live MCQ ফেসবুক পেইজে এই বিষয়ে তারা প্রতিনিয়তই তাদের উদ্বেগের কথা প্রকাশ করে থাকেন। এই নতুন নোটিশের মাধ্যমে হয়তো এই উদ্বেগ কিছুটা হলেও দূর হবে। ৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের দুশ্চিন্তা না করে বরং আসন্ন পরীক্ষাকে সামনে রেখে ভাল ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য Live MCQ টিমের পক্ষ থেকে নির্দেশনা জানানো হল।

    ৪৬তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ৩ লক্ষ ৩৮ হাজার। এই বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। এর মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২, সহকারী ডেন্টাল সার্জন ১৬, শিক্ষা ক্যাডারে ৫২০, প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ক্যাডারে ৮০, আনসার ক্যাডারে ১৪, মৎস্য ক্যাডারে ২৬ এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ দেওয়া হবে।

    ৪৬তম বিসিএস সিট প্লান / আসন বিন্যাস দেখতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে পিএসসি। আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    ঘরে বসে বিসিএস মডেল টেস্ট পরীক্ষা দিতে Live MCQ App তি ইন্সটল করুন
  • প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ন্ত এবং ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এই মাসেই!

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ন্ত এবং ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এই মাসেই!

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ান্ত ও ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশিত হতে পারে বলে জানালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মাহাবুব রহমান তুহিন। আজ ১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করে তিনি এই বিষয় টি জানান।

    এর আগে ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র থেকে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে।

    প্রথম ধাপে যে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ১৭টি জেলার মৌখিক পরীক্ষার ফল তাদের কাজে চলে এসেছে। একটি জেলায় মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল বিধায় ঐ জেলার মৌখিক পরীক্ষার ফল এখনও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এসে পৌছায় নি। ওই কর্মকর্তা আরও বলেন, বাকি একটি জেলার মৌখিকের ফল এলে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যেহেতু এটি চূড়ান্ত ফলাফল তাই অনেক কাজ থাকে। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

  • সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগের ফলাফল ২০২৪ | নিয়োগের শর্তাবলী

    সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগের ফলাফল ২০২৪ | নিয়োগের শর্তাবলী

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্বারক নং ৮০.০০.০০০০.২০০.৬৪.০১৪.২২ (অংশ) – ২৬৮ তারিখ– ০৫ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ এর (খ) নং অনুচ্ছেদের ১৩১ নং ক্রমিক মোতাবেক সুপারিশকৃত এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন পত্র/রিপোর্ট ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে ৪০তম বিসিএস থেকে ৮৯ জন নন ক্যাডার প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ তম গ্রেড অনুযায়ী বিভিন্ন বেতনক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বর্ণিত ১১ টি শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।

    সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর তালিকা ও শর্তাবলী নিম্নরূপঃ

  • মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

    মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

    মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ১১তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৭ ফেবরুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড http://dof.teletalk.com.bd হতে ডাউনলোড করা যাবে। পদের নাম, পরীক্ষারতারিখওসময়নিম্নরূপঃ


    পদের নাম

    পরীক্ষার সময় ও তারিখ
    কেন্দ্র

    অফিস সহায়ক 

    ১৬/০২/২০২৪ তারিখ শুক্রবার।
    সকাল ১০:০০ টা থেকে ১১ টা। 

    ৩৬ টি কেন্দ্র (প্রবেশপত্রে কেন্দ্রের নাম অনুযায়ী) 

    স্টোর কিপার 

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা

    উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল, ঢাকা 

    হ্যাচারী টেকনিশিয়ান 

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    বিকাল ২:৩০ টা থেকে ৪:০০ টা

    বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ২৭, ৪-এ তোপখানা রোড, ঢাকা – ১০০০

    পরিচ্ছন্নতা কর্মী

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    বিকাল ২:৩০ টা থেকে ৩:৩০ টা
  • Live MCQ এর নতুন আপডেট V-5.5.1 | যা যা থাকছে!

    Live MCQ এর নতুন আপডেট V-5.5.1 | যা যা থাকছে!

    আপডেট করা হয়েছে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অ্যাপ Live MCQ। নতুন আপডেট Version – 5.5.1 এর মাধ্যমে ব্যবহারকারীগণ যেসকল সুবিধাসমূহ পাবেন সেগুলো হচ্ছে,

    Live MCQ App New Update Version Features explain Version- 5.5.0 Blog post

    Features Explain Version – 5.5.0

    ফেভারিট প্রশ্নের বাটন Modification

    অ্যাপের যেকোনো জায়গা থেকে প্রশ্ন ফেভারিট লিস্টে এড করা যাবে এবং প্রয়োজন অনুসারে আনফেভারিট করতে পারবেন।আগের মতো সেন্ট্রাল ফেভারিট বাটনে গিয়ে আনফেভারিট করতে হবে না।স্মার্ট সার্চ, টপিকগুরু, আর্কাইভ, Wrong and Unanswered বাটন থেকে প্রশ্ন ফেভারিট বা আনফেভারিট করা যাবে।

    ফেবারিট ও আনফেবারিট রং পরিবর্তন

    ফেভারিট করা প্রশ্নের পাশে এখন স্বয়ংক্রিয়ভাবে রং পরিবর্তন হবে। অর্থাৎ, ফেভারিট করা প্রশ্নটির পাশে লাল রং হয়ে যাবে; ফলে প্রশ্নটি আলাদাভাবে Identify করা যাবে। আইকনের রং এর পরিবর্তন করার ফলে ইউজার এক্সপিরিয়েন্স আরও ভাল হবে।

    সেন্ট্রাল জব সল্যুশন বাটন যুক্ত করা হয়েছে

    নতুন আপডেটে অ্যাপের প্রিমিয়াম সেকশনে যুক্ত করা হয়েছে সেন্ট্রাল জব সল্যুশন বাটন। এখান থেকে পেয়ে যাবেন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA, ৯ম থেকে ২০ গ্রেডের চাকরির পরীক্ষার মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা সহ সমাধান।

    টপিকগুরু Modification ও Optimisation

    টপিকগুরুতে অনেকগুলো নতুন টপিক যুক্ত করা হয়েছে।বিশেষত সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, ব্যাংক প্রস্তুতি, আইসিটি – ইত্যাদি বাটনে অনেকগুলো নতুন সাবট্যাগ যুক্ত করা হয়েছে। সকল চাকরির প্রস্তুতির জন্য কমন টপিকগুলোকে আলাদা একটি ট্যাগের আওতায় নেওয়া হয়েছে। বার ও বিজেএস – এর জন্য আলাদা টপিক যুক্ত করা হয়েছে। এই Optimisation করার ফলে টপিকগুরু আগেরও তুলনায় অনেক বেশি Faster এবং সমৃদ্ধ হয়েছে।

    Central Archive বাটন মডিফিকেশন

    সেন্ট্রাল আর্কাইভ বাটনের সকল এক্সামের সাথে Attended ও Unattended ট্যাগ যুক্ত করা হয়েছে। আর্কাইভ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা হলে Attended ও যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা হয়নি সেগুলোর পাশে Unattended ট্যাগ থাকবে। এতে সহজেই পরীক্ষার্থী কোন পরীক্ষাগুলো দিয়েছেন বা দেননি – তা বুঝা যাবে।

    অ্যাপের পারফরম্যান্স Optimization:

    অ্যাপের পারফরমেন্স ও ক্যাপাসিটি Improve করা হয়েছে। এর ফলে অ্যাপ টি আগের তুলনায় বেশি responsive ও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। এছাড়াও কিছু Minor Bug ফিক্স করা হয়েছে।

    Live MCQ অ্যাপের এই আপডেটেড ভার্সনটি (V-5.5.1) গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড/আপডেট করে নেয়া যাবে। আশা করি, আপডেটটি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। আপডেটেড অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা বোধ করলে অনুগ্রহ করে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। আমাদের ডেভেলপমেন্ট টিম যেকোনো প্রকার সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে।

  • মার্চেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ

    মার্চেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল সম্পর্কে তথ্য প্রকাশের পর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা উঠছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান। তবে এই পরীক্ষার নির্দিষ্ট তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকের পরিপ্রেক্ষিতেই প্রকাশ করা হবে। 

    ঐ কর্মকর্তা আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১২ মার্চ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মার্চের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হতে পারে। তিনি আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলোতে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমনকি মার্চে রোজা শুরু হলে এই রমজানের মধ্যেও পরীক্ষা নেওয়া হতে পারে। 

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষার জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন ২৪ জুন শুরু হয়ে, ৮ জুলাই শেষ হয়। তবে এ দুই বিভাগে সর্বমোট কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি। 

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম দ্রততম সময়ে শেষ করার জন্য এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষাগুলো ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং পরীক্ষাগুলোও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

    প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর এই তিন বিভাগের ১৮ জেলায় একত্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় একত্রে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

  • পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫৪০ টি শূন্য আসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি টি PDF ফাইল আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

    পূবালী ব্যাংক ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    মোট পদ সংখ্যা৫৪০ জন
    আবেদনের শেষ সময়২৯ ফেব্রুয়ারি, ২০২৪
    বয়সসর্বোচ্চ ৩২ বছর
    আবেদন লিঙ্কClick Here To Apply

    পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    আবেদনের যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসিতে জিপিএ ৫–এর মধ্যে অন্তত ৩.৫০ এবং এইচএসসিতে জিপিএ–৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

     পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Gallery পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Bank Job, Blog পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
  • ১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন

    ১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন

    ১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষা ও ক্লাসের সমন্বয়ে ১৭তম বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের নতুন রুটিনের নিয়মিত ক্লাস এবং পরীক্ষাগুলো ফলো করুন।

    ১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন
    মোট লাইভ ক্লাস৩০টি
    বিষয়ভিত্তিক ক্লাস২৯টি
    দিকনির্দেশনামূলক ও সাজেশন ক্লাস১টি
    মোট লাইভ পরীক্ষা৩৪টি
    পরীক্ষার রুটিন লিঙ্ক PDFরুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

    ১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ প্রস্তুতি প্ল্যাটফর্মে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ ইনস্টল করুন।

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের চূড়ান্ত ফল এই মাসেই

    প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের চূড়ান্ত ফল এই মাসেই

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে থেকে এই তথ্য জানা গেছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে জানায় যে, প্রথম ধাপে যে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ১৭টি জেলার মৌখিক পরীক্ষার ফল তাদের কাজে চলে এসেছে। একটি জেলায় মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল বিধায় ঐ জেলার মৌখিক পরীক্ষার ফল এখনও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এসে পৌছায় নি। ওই কর্মকর্তা আরও বলেন, বাকি একটি জেলার মৌখিকের ফল এলে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যেহেতু এটি চূড়ান্ত ফলাফল তাই অনেক কাজ থাকে। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

    প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

    বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং পরীক্ষাগুলোও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

  • আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

    আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

    সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজনীয় সকল কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো সংবাদ প্রকাশ করে। যেখানে ঐ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘দ্বিতীয় ধাপের ফল প্রকাশের জন্য আমাদের কাজ চলছে। ফল প্রকাশের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি না। তবে আগামী ১০ দিনের মধ্যে ফল হবে, এটা বলা যায়।’

    এই বার্তার সাথে তিনি আরও জানান, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহযোগিতায় ফল প্রস্তুতের কাজ চলছে। বুয়েট কাজ শেষ করার পর আমাদের জানালে অধিদপ্তরে বৈঠক হবে। সেই বৈঠকের পর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল অবশ্যই এ মাসে হবে। এমনকি আগামী বুধ বা বৃহস্পতিবারও ফল প্রকাশ করা হতে পারে।”

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রোজ শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।