Blog

  • Live MCQ Desktop App (Beta Version) ব্যবহার করুন মোবাইলের মতই

    Live MCQ Desktop App (Beta Version) ব্যবহার করুন মোবাইলের মতই

    আপনাদের বহুল প্রতীক্ষিত Live MCQ Desktop App এর Beta Version উন্মুক্ত করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে Microsoft Windows PC এবং Apple-এর Mac Opereting System এ Live MCQ ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    ডেস্কটপ পিসি এবং ল্যাপটপেও এখন থেকে মোবাইল ফোনে Live MCQ ব্যবহারের মতই এক্সপিরিয়েন্স পাবেন আমাদের ব্যাবহারকারীরা। Live MCQ ব্যাবহারকারীদের দীর্ঘদিনের দাবী ছিলো, Live MCQ-এর সকল সুবিধা সম্বলিত Live MCQ Desktop App ব্যাবহার করার জন্য। আমরা আমাদের ব্যাবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে খুব শীঘ্রই আমরা Live MCQ Desktop App উন্মুক্ত করবো। যেই লক্ষ্যে আমাদের Developer টিম দীর্ঘদিন থেকে Live MCQ ডেস্কটপ পিসি ভার্সন নিয়ে কাজ করছিলেন।

    Live MCQ Desktop App Beta Version Launch

    অবশেষে আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। আমরা Live MCQ অ্যাাপের সকল ফিচার সম্বলিত ডেস্কটপ পিসি ভার্সন অ্যাাপ ইউজারদের জন্য উন্মুক্ত করতে পেরেছি। ইউজারদের কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরে আমরা আনন্দিত। এর আগে Live MCQ এর মোবাইল ভার্সন Live MCQ Mobile App এর নতুন আপডেট V-5.5.2 এর মাধ্যমে Live MCQ Book Store ফিচার টি যুক্ত করা হয়েছিল।

    Live MCQ এ নতুন যুক্ত হওয়া Central Job Solution এবং Audio Feature সহ দুই একটি ফিচার এখনও এই ডেস্কটপ ভার্সনে অনুপস্থিত রয়েছে। তবে পরবর্তী আপডেটেই এই ফিচারগুলো যুক্ত করে দেওয়া হবে।

    Live MCQ Desktop App আপনার ডেস্কটপ পিসি কিংবা ল্যাপটপে ব্যবহার করার পর আপনাদের ফিডব্যাক প্রত্যাশা করছি। প্রয়োজন অনুসারে, আমরা এই ভার্সনটির আরো মানোন্নয়নের জন্য কাজ করবো। আমরা বিশ্বাস করি, Live MCQ-এর ডেস্কটপ পিসি ভার্সন আপনাদের পড়াশোনায় আরো বেশি গতি নিয়ে আসবে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • Live MCQ English Wizard Grammar বই! কি কি আছে বইটিতে?

    Live MCQ English Wizard Grammar বই! কি কি আছে বইটিতে?

    প্রিয় চাকরি প্রার্থীগণ, সরকারি চাকরির প্রস্তুতিতে ২০১৭ সাল থেকে আপনাদের পাশে থাকা দেশের প্রথম ও সর্ববৃহৎ ভার্চুয়াল এক্সাম সেন্টার Live MCQ নিয়ে এসেছে Live Publication-এর দ্বিতীয় বই Live MCQ English Wizard Grammar। অনেকদিনের অপেক্ষার পর এখন থেকে আপনারা Live MCQ App-এর Book Store থেকে বইটি খুব সহজে অর্ডার করতে পারবেন।

    Live MCQ English Wizard Grammar — Unique Features
    Live MCQ English Wizard Grammar — Unique Features

    Live MCQ English Wizard Grammar বইয়ের অনন্য বৈশিষ্ট্য

    1. নতুন নতুন Term এবং Technique ব্যবহার করে Grammar-কে আরও সহজ, মনে রাখার উপযোগী ও আকর্ষণীয় করা হয়েছে।
    2. একই ধরনের Rules গুলোকে Packet আকারে একসাথে সাজানো হয়েছে—শেখার পরিশ্রম অনেক কমে যাবে।
    3. কঠিন টপিক কঠিন মনে হওয়ার বাহ্যিক ও মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করা হয়েছে—কোনো টপিক আর কঠিন লাগবে না।
    4. সহজে মনে রাখতে পারার জন্য প্রয়োজনীয় Tips দেওয়া হয়েছে—কীভাবে পড়লে দ্রুত রিটেইন হবে।
    5. Confusing Rule গুলো তুলনামূলক মিল/পার্থক্য দেখিয়ে Confusion দূর করা হয়েছে।
    6. Rules মনে রাখতে কবিতা, গল্প, ছন্দ ও রূপক ব্যবহার।
    7. প্রত্যেক টপিকের আগে সংশ্লিষ্ট প্রয়োজনীয় টপিকগুলো “রেসিপি” আকারে উপস্থাপন।
    8. পরীক্ষার প্রাক্কালে অল্প সময়ে সম্পূর্ণ Grammar Revision দেওয়ার মতোভাবে সাজানো—টেবিল ও চার্টে প্রাঞ্জল উপস্থাপনা।
    9. বইয়ের পাশাপাশি Live MCQ App ও Website-এ Full Video Tutorials রয়েছে।

    স্যাম্পল PDF

    [dflip id=”7551″][/dflip]

    স্যাম্পল PDF দেখতে Live MCQ অ্যাপের Study Section → PDF Section → English Wizard থেকে View PDF বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।

    যে সকল চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রযোজ্য

    • বিসিএস প্রিলিমিনারি ও লিখিত
    • ব্যাংক নিয়োগ
    • প্রাথমিক শিক্ষক নিয়োগ
    • শিক্ষক নিবন্ধন (NTRCA)
    • বিশ্ববিদ্যালয় ভর্তি
    • ৯ম–২০তম গ্রেডের অন্যান্য নিয়োগ

    কিভাবে অর্ডার করবেন?

    Live MCQ App-এর Study Section-এর Book Store থেকে সরাসরি Live MCQ English Wizard Grammar অর্ডার করুন। দেশের সকল মেট্রোপলিটন ও জেলা শহরে হোম ডেলিভারি পাওয়া যাবে (থানা পর্যায়ে নিকটস্থ কুরিয়ার পয়েন্ট থেকে সংগ্রহ করতে হবে)।

    [dflip id=”19565″][/dflip]

    বইটির মূল্য: ৪২৫ টাকা। ডেলিভারি চার্জ ৭০ টাকা (২টি বই নিলেও একই)। ২টির বেশি হলে প্রতিটি অতিরিক্ত বইয়ের জন্য ১৫ টাকা করে যোগ হবে—যেমন ৩টি বইয়ে ৮৫ টাকা, ৪টি বইয়ে ১০০ টাকা ডেলিভারি চার্জ।

    ভিডিও ও সংশ্লিষ্ট আর্টিকেল

    46th BCS Preliminary English Question Analysis — English Wizard Grammar
    46th BCS Preliminary English প্রশ্ন বিশ্লেষণ (English Wizard Grammar)
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল | উত্তীর্ণ ২৪৯৭ জন

    প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল | উত্তীর্ণ ২৪৯৭ জন

    সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৪৯৭ জন। নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত ধাপের ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের মোট ১৮টি জেলার ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী যারা পরবর্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৫ জানুয়ারি থেকে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলাগুলোর দায়িত্বপর্যাপ্ত কর্মকর্তাগন সুবিধাজনক সময় নির্ধারন পূর্বক প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন।

    উল্লেখ্য যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এইবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপে নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষাগুলোও আলাদা ভাবে নেওয়া হচ্ছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম জানায় যে ফেব্রুয়ারিতেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশিত হবে।

  • সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা

    সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা

    বাংলাদেশ ব্যাংকার্স কমিটির সদস্যভুক্ত সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের অফিসার জেনারেল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত ৬৪ টি কেন্দ্রে একযোগে এই পরিক্ষাটি অনুষ্ঠিত হবে।

    উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় প্রবেশপত্র ব্যাতীত কোন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার নির্দিষ্ট কেন্দ্র ও কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং যাবতীয় নির্দেশনাবলি নিম্নে প্রকাশ করা হল।

    সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা

    সমন্বিত ১০ ব্যাংকে ২৭৭৫ পদে ২০২১ সাল ভিত্তিক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারী পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ০৮/০৩/২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত সর্বমোট ৬৪ টি কেন্দ্রে পরীক্ষা টি অনুষ্ঠিত হবে। নিম্নে কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হল।

    সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা
    সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা
    সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা

    উল্লেখ্য যে গত ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে অনিবার্য কারন বসত সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ স্থগিত ঘোষণা করা হয়। এবং সেই বিজ্ঞপ্তিতে নতুন পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বিত ১০ ব্যাংকের ২৭৭৫ পদের প্রিলিমিনারি পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রকাশ করা হয়েছে।  

  • সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | ১৭ তম বিজেএস সার্কুলার

    সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | ১৭ তম বিজেএস সার্কুলার

    ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) পরীক্ষা, ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে অনলাইনে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহবান করা হয়েছে।

    সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    পদের নামসহকারী জজ
    পদ সংখ্যা১০০ টি
    আবেদন শুরুর তারিখ০৩ মার্চ ২০২৪
    আবেদনের শেষ তারিখ৩১ মার্চ ২০২৪
    প্রার্থীর বয়সঅনধিক ৩২ বছর
    আবেদনের লিংকhttps://bjsc.gov.bd

    Live MCQ এ চলছে ১৭তম বিজেএস প্রস্তুতির ক্লাস। ক্লাস রুটিন দেখতে এখানে ক্লিক করুন। 

  • কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সর্বমোট ৮৫ টি শূন্য পদে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নির্দিষ্ট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যেসব জেলার প্রার্থীগণ Customs, Excise & VAT Commissionerate, Dhaka east job circular 2024 -এ আবেদন করতে পারবেন সেই জেলা সমূহ হল – ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ।

    ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকা যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুকিযোদ্ধাদের পুত্র-কন্যা, এবং শারীরিক প্রতিবন্ধী প্রয়ার্থীদের ক্ষেত্রে এই বয়স ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য।

    বাংলাদেশের চাকরি প্রার্থীদের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ ২০২৪ দারুণ একটি সুযোগ। আবেদন শুরু হবে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। আবেদন করতে http://vatde.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক ভাবে সব তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    নিয়োগকর্তার নামকাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব
    বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং
    মোট ক্যাটাগরি৬ টি
    মোট পদ সংখ্যা৮৬ টি
    আবেদন শুরুর তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৪
    আবেদনের শেষ তারিখ১৮ মার্চ ২০২৪
    আবেদনের লিংকhttp://vatde.teletalk.com.bd
  • মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    গতকাল ১৬ ফেব্রিয়ারি যারা বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য শুভকামনা। আশাকরি আপনাদের পরীক্ষা ভাল হয়েছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় অফিস সহায়ক পদ ছাড়াও আর ছিল স্টোর কিপার, হ্যাচারি,টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী পদ।

    নিচে মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হল।

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১২৩

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১২৩

    গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্বারক নং ০৮.০০.০০০০.০৩৮.১১.০১৩.২৩.৪০৪ তারিখঃ ২৫/০৯/২০২২ খ্রীঃ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী রাজস্বখাত ভুক্ত নিয়োগযোগ্য ১২৩ টি শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল-২০১৫ মোতাবেক ১৪,১৬,১৭ ও ২০ তম গ্রেডভুক্ত নিম্নে বর্ণিত পদ সমূহে সরাসরি জনবল নিয়োগ করা হবে। খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কৃত বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হল।

    আবেদন শুরুর তারিখ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকা।
    আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ০৬ মার্চ ২০২৪ বিকাল ৪ ঘটিকা।
    আবেদনের লিংকঃhttp://khulnavat.teletaklk.com.bd
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

    (ক) ০১.০২.২০২৪ খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। উল্লেখ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

    (খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

    (গ) সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

    (ঘ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

    (ঙ) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

    (চ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

    (ছ) সিপাই পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

    (জ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমন বা দৈনিকভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবেনা।

    (ঝ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

    (ঞ) আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    (ট) যদি কোনপ্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

    (ঠ) চাকুরীর ক্ষেত্রে যে কোন ধরনের তদবির ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
  • দুই মাসে বিসিএস প্রস্তুতি | পূর্ণাঙ্গ রুটিন পিডিএফ

    দুই মাসে বিসিএস প্রস্তুতি | পূর্ণাঙ্গ রুটিন পিডিএফ

    ঘরের দরজায় কড়া নাড়ছে ৪৬তম বিসিএস। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে বাকী আর মাত্র ৫৯ দিন। এই দুই মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে আপনার শেষ মুহুর্তের বিসিএস প্রিলি প্রস্তুতি। মাত্র দুই মাসে বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে আপনাকে অনুসরণ করতে এমন একটি রুটিন যেখানে একটি রুটিনেই সম্পন্ন হবে আপনার সম্পুর্ণ সিলেবাস। শুধু পড়ে সিলেবাস সম্পন্ন করলেই তো হবে না, সাথে যাচাই করে নিতে হবে আপনার প্রস্তুতি।

    ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই বিষয়ভিত্তিক মডেল টেস্ট, মক টেস্ট এর মাধ্যমে যাচাই করে নিতে হবে আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতি। বিষয়ভিত্তিক দুর্বলতা কাটিয়ে উঠার পাশাপাশি আপনাকে নিয়মিত পূর্ণাঙ্গ মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে। এবং নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে করতে হবে টপ নচ।

    কিন্তু বর্তমানে বাজারের ভুলে ভরা বিসিএস মডেল টেস্ট বইগুলো থেকে মডেল টেস্টে অংশগ্রহণ করা একজন চাকরিপ্রার্থীর জন্য সমীচীন সিদ্ধান্ত নয়। বাজারের প্রায় সবগুলো পাবলিকেশনের বিসিএস মডেল টেস্ট বইগুলো লক্ষ্য করলেই এর উত্তর টি পাওয়া যায়। দেখা যায় প্রায় সকল মডেল টেস্ট বইগুলতেই একই রকম রিপিটেড প্রশ্ন এবং ভুল ব্যাখ্যা সম্বলিত উত্তরে ভরা। যার ফলে প্রার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটা, সময় বেশি লাগা, ভুল তথ্য জানা সহ নানা সমস্যা তো থেকেই যায়।

    ২ মাসে বিসিএস প্রস্তুতি

    এছাড়াও শহর অঞ্চলগুলোতে যেসব কোচিং সেন্টার রয়েছে, সেগুলোর উচ্চ ভর্তি ফি একজন বেকার চাকরি প্রার্থীর জন্য বহন করা খুব কষ্টসাধ্য হয়ে পরে। এছাড়াও প্রান্তিক অঞ্চলে বসবাসকারী অনেক প্রার্থীদেরই শহরে বসবাস করে কোচিং সেন্টারগুলতে ভর্তী হয়ে জীবনযাত্রার উচ্চমূল্য বহন করা সম্ভব হয় না। যার ফলে অনেক চাকরি প্রার্থীই মানসম্মত প্রস্তুতি নিয়ে নিজেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারছেন না।

    শত প্রতিকূলতার মধ্যেও কি একজন অধ্যাবসায়ীর বিসিএস জয় করার স্বপ্ন আধরা থাকতে পারে? পারে না। আপনি যেখানে যে অবস্থানেই আছেন সেখান থেকেই আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখার অধিকার আছে। এবং আপনার স্বপ্ন পূরণে কোন বাধাই যেন আপনাকে পিছু হটতে বাধ্য না করে সেজন্য আপনার পাশে আছে Live MCQ.

    ৯ লাখের অধিক ব্যাবহারকারীর প্রথম পছন্দ বাংলাদেশের সর্বপ্রথম ৩ লাখ ৩০ হাজারের অধিক প্রশ্ন সম্বলিত প্রশ্নের আর্কাইভ, ৫০০ এর অধিক ভিডিয়ো লেকচার, ৮০০ এর অধিক পিডিএফ লেকচার সম্বলিত আমরাই নিয়ে এসেছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র ভার্চুয়াল এক্সাম সেন্টার যেখানে আপনি ঘরে বসেই অভিজ্ঞ বিসিএস ক্যাডার দ্বারা নেয়া বিষয়ভিত্তিক ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে যাচাই করে নিতে পারবেন আপনার প্রস্তুতি।

    পরীক্ষায় অংশগ্রহণ করার পশাপাশি জেনে নিতে পারবেন আপনার ভুল করা প্রশ্নের উত্তরগুলো এবং সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান। চাকরির পরীক্ষায় যেকোন টপিক নিয়ে আপনার যেকোন সমস্যায় পাশে পাবেন আমাদের লাইভ সাপোর্ট, অভিজ্ঞ মেন্টরদের সহযোগিতা, এছাড়াও আমাদের ৭৭ টি ফেসবুক গ্রুপের সহযোগিতা তো থাকছেই।

    ৪৬তম বিসিএস শেষ সময়ের প্রস্তুতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে আমাদের নতুন রুটিন। যার মাধ্যমে মাত্র দুই মাসে বিসিএস প্রস্তুতি নিতে পারবে যেকোন প্রার্থী। ঘরে বসে মাত্র দুই মাসে ৪৬তম বিসিএস প্রস্তুতি নিতে আমাদের দুই মাসে বিসিএস প্রস্তুতির রুটিনের পিডিএফ টি ডাউনলোড করুন।

    ৪৭তম বিসিএস প্রস্তুতি নিতে নতুনদের জন্য ২০০ দিনের নতুন রুটিন প্রকাশিত হয়েছে। ২০০ দিনে ৪৭ তম বিসিএস এর প্রস্তুতি সম্পন্ন করা সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটি প্যাকেজেই। এছাড়াও ৪৭তম বিসিএস প্রস্তুতি উপলক্ষে Live MCQ এ চলছে স্পেশাল ডিস্কাউন্ট অফার!

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    Download Live MCQ App
  • Live MCQ এর নতুন আপডেট V-5.5.2 | যা যা থাকছে!

    Live MCQ এর নতুন আপডেট V-5.5.2 | যা যা থাকছে!

    আপডেট করা হয়েছে ঘরে বসে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্লাটপফর্ম Live MCQ অ্যাপ। নতুন আপডেট Version – 5.5.2 এর মাধ্যমে ব্যবহারকারীগণ যেসকল সুবিধাসমূহ পাবেন সেগুলো হচ্ছে,

    Live MCQ New App Update 5.5.2

    Book Store যুক্তকরণ

    Live MCQ অ্যাাপের নতুন এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে Book Store। আমাদের ব্যাবহারকারীদের অনেকদিনের অপেক্ষা ছিল তারা কবে Live MCQ এর বই হাতে পাবে। নতুন এই আপডেট ভার্সন 5.5.2 এর মাধ্যমে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এই আপডেটের মাধ্যমে Live MCQ অ্যাাপের স্টাডি সেকশনে প্রথমবারের মতো Book Store বাটন যুক্ত হল। আমাদের অ্যাাপ ব্যাবহারকারিগণ এই বুক স্টোর থেকে সহজেই আমাদের প্রকাশিত চাকরির পরীক্ষার জন্য দরকারি বই সমূহ ঘরে বসেই অর্ডার করতে পারবেন।

    এর আগে গত ৯ ফেব্রুয়ারি Live MCQ অ্যাাপের পূর্ববর্তী ভার্সন 5.5.1 – এর মাধ্যমে একটি বড় আপডেট আনা হয়। উক্ত আপডেটের মাধ্যমে ফেবারিট বাটন modification, ফেবারিট ও আনফেবারিট আইকনের রং পরিবর্তন, সেন্ট্রাল জব সল্যুশন বাটন যুক্তকরণ, টপিক গুরু বাটন Modification ও Optimization, Central Archive বাটন মডিফিকেশন, অ্যাাপের পারফর্মেন্স অপটিমাইজেশন সহ বেশকিছু Minor bug ফিক্স করা হয়।

    আজ ১৫ ফেব্রুয়ারি পরবর্তী আপডেট V-5.5.2 এর মাধ্যমে Live MCQ App ব্যাবহারকারীদের হাতে আমাদের প্রকাশিত বই পৌছে দেওয়ার নতুন দ্বার উন্মোচিত হল। নতুন ফিচারগুলো উপভোগ করতে আপনার অ্যাাপ টি আপডেট করুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।