Blog

  • ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্নপত্র সমাধানের ব্লগে আপনাদের স্বাগতম। গত ১৫ মার্চ ২০২৪ রোজ শুক্রবার ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম অংশে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সারা দেশের ২২ টি জেলার সর্বমোট ১ হাজার ১০ টি কেন্দ্রে স্কুল ও স্কুল পর্যায় ২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে রাত ১২ টা থেকে Live MCQ অ্যাাপে ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয় যা ১৬ মার্চ রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়।

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান নিম্নরূপ

    Live MCQ টিমের নিরলস পরিশ্রমে আমরা আপনাদের জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্নে সমাধান তৈরি করি। আপনাদের সুবিধার্থে নিম্নে ছবি, ভিডিয়ো এবং PDF আকারে ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ও সমপর্যায়ের প্রশ্ন সমাধান দেওয়া হল।

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান PDF

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান PDF Download করতে এই লিংকে ক্লিক করুন।

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান Video

    https://youtu.be/0Jy8YEaoz1k

    যেভাবে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করবেন তা জানতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় এই পোষ্ট টি পড়ুন।

    আরও দেখুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    আরও দেখুনঃ ১০তম-১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল ও কলেজ পর্যায়)

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩০১৭

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩০১৭

    ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (সংশোধিত) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৬ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত। বিস্তারিত জানতে ক্লিক করুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (সংশোধিত) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ৩০১৭টি শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।

    • আবেদন শুরুর তারিখঃ ২৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা
    • আবেদন পত্র জমাদানের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪ বিকাল ৫ টা

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

  • ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    প্রিয়পরিক্ষার্থীরা সাবাইকে স্বাগতম জানাচ্ছি ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার কলেজ পর্যায়ের প্রশ্ন নিয়ে এই পোস্টে। আপনারা জানেন যে আজ ১৫ মার্চ ২০২৪ শুক্রবার ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম অংশে সকাল ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ও সমপর্যায় (স্কুল পর্যায়–২) এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ও সম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন।

    একই দিনের দ্বিতীয় অংশে দুপুর ৩ টা থেকে ৪টা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় এবং সমপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর ছিল। যার মধ্যে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২৫ এবং সাধারণ জ্ঞানে ২৫ নম্বর ছিল।

    উল্লেখ্য যে, ১৫ মার্চ রাত ১২ টা থেকে পরের দিন রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত Live MCQ অ্যাাপে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হবে। ফ্রি তে লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।

    চলুন এবার দেখে নেওয়া যাক ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি কলেজ পর্যায়ের পরীক্ষার প্রশ্নগুলো।

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেখতে এই লিংকে ক্লিক করুন। 

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেখতে এই লিংকে ক্লিক করুন। 

    যেভাবে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করবেন তা জানতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় এই পোষ্ট টি পড়ুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন স্কুল ও স্কুল পর্যায় ২

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন স্কুল ও স্কুল পর্যায় ২

    প্রিয় পরিক্ষার্থীরা সাবাইকে স্বাগতম জানাচ্ছি ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন নিয়ে এই পোস্টে। আপনারা জানেন যে আজ ১৫ মার্চ ২০২৪ শুক্রবার ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২ টি জেলার সর্বমোট ১ হাজার ১০ টি কেন্দ্রে দিনের প্রথম অংশে স্কুল ও স্কুল পর্যায় ২ পরীক্ষা অনুষ্ঠিত হয় যা সকাল ৯ টায় শুরু হয়ে সকাল ১০ টায় শেষ হয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু হয় ২০২৩ সালের ৯ নভেম্বর এবং শেষ হয় ৩০ নভেম্বর ২০২৩ তারিখে।

    ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর ছিল। যার মধ্যে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২৫ এবং সাধারণ জ্ঞানে ২৫ নম্বর ছিল। চলুন এবার দেখে নেওয়া যাক ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় ২ এর প্রশ্নগুলো।

    উল্লেখ্য যে, ১৫ মার্চ রাত ১২ টা থেকে পরের দিন রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত Live MCQ অ্যাাপে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হবে। ফ্রি তে লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন স্কুল পর্যায় ও সমপর্যায়

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমনারি স্কুল পর্যায় ২ এর প্রশ্ন

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেখতে এই লিংকে ক্লিক করুন। 

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেখতে এই লিংকে ক্লিক করুন। 

    যেভাবে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করবেন তা জানতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় এই লিংকে ক্লিক করুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি ঘোষণা

    সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি ঘোষণা

    বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্স এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি জানিয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে এই পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

    সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি

    আগামী ২২ মার্চ (শুক্রবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত ইংরেজি ও বাংলা রচনা এবং কম্পোজিশন বিষয়ের এবং ২৩ মার্চ (শনিবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণিত ও দুপুর ০২টা থেকে ০৩টা পর্যন্ত মনস্বত্ব বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট রেঞ্জাধীন কেন্দ্র অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য যে, সংশ্লিষ্ট রেঞ্জাধীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও বিস্তারিত তথ্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

    সকল পরীক্ষার্থীর জন্য Live MCQ-এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ টেলিভিশনের গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪ ঘন্টা সময়কালের এই লিখিত পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৪ (রবিবার) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এক বিজ্ঞপ্তিতে পিএসসি ২য় শ্রেণির (১০ম গ্রেড) এই পদের লিখিত পরীক্ষা ঢাকাস্থ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

    Bangladesh television librarian written exam date admit card
    Exam notice image 2

    বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য শর্তাবলী

    1. উল্লেখিত পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
    2. পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘন্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।
    3. প্রার্থীদেরকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।
    4. হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে তার ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিস্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    5. ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। উক্ত প্রার্থীকে বহিস্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    6. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
    7. প্রার্থীদেরকে পরীক্ষার হলে ০৪ টি বিষয়ের জন্য ০৪ টি পৃথক পৃথক উত্তরপত্র প্রদান করা হবে। প্রতিটি উত্তরপত্রে বিষয়ের নাম ও বিষয়কোড অবশ্যই লিখতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষার্থীগণ কেবল উত্তরপত্রের ১ম অংশের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করবেন। উত্তরপত্রের ২য় ও ৩য় অংশে কোনো কিছু লিখবেন না, লিখলে উত্তরপত্র বাতিল হবে।
    8. “গ্রন্থাগারিক” পদে প্রার্থীগণকে বাংলা- ৪০, ইংরেজি- ৪০, সাধারণ জ্ঞান- ৪০ এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে (গ্রন্থাগার বিজ্ঞান)- ৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ০৪ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
    9. কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
    10. উক্ত পদে সংশ্লিষ্ট প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক পরিহিত অবস্থায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
    11. বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

    সকল পরীক্ষার্থীর জন্য Live MCQ-এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • রাজউকের ১৭ ক্যাটাগরি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    রাজউকের ১৭ ক্যাটাগরি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরিতে ৯০ পদের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একই সাথে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সূচি ও প্রকাশ করা হয়েছে। রাজউক এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ১৭ ক্যাটাগরির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়।

    গত ৯ মার্চ রাজউক এর ১৭ ক্যাটাগরির ৯ম – ১০ম গ্রেডের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ১ হাজার ৮৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

    ১ হাজার ৮৩১ জন প্রার্থীর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি) পদে ১৬৪ জন; সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) পদে ২০ জন; সহকারী পরিচালক (হিসাব) পদে ৪১ জন; সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ৪০ জন; সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পদে ২১ জন; সহকারী অথরাইজড অফিসার পদে ৩৬২ জন; সহকারী স্থপতি পদে ১২৪ জন; সহকারী আইন কর্মকর্তা পদে ৪৪ জন; সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬৩ জন; সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন; সহকারী নগর–পরিকল্পনাবিদ পদে ২৮১ জন; উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৪৪ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪২ জন; উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন; প্রধান ইমারত পরিদর্শক পদে ৪০ জন; ইমারত পরিদর্শক পদে ৩৮৪ জন এবং কানুনগো পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।

    উত্তির্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ উদয়ন উচ্চ মাধ্যমিক বিধ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকার অনুষ্ঠিত হবে। রাজউক এর ১৭ ক্যাটাগরির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।

  • ফ্রি লাইভ পরীক্ষা দিয়ে iPhone, iPad সহ মোট ৩ লক্ষ টাকার Mega Jackpot জেতার সুযোগ বাড়ল

    ফ্রি লাইভ পরীক্ষা দিয়ে iPhone, iPad সহ মোট ৩ লক্ষ টাকার Mega Jackpot জেতার সুযোগ বাড়ল

    সুখবর! সুখবর! সুখবর!

    আপনাদের জন্য Live MCQ অ্যাপে বিগত বছরগুলোর মতো এবছরও চলছে Live MCQ Mega Jackpot ইভেন্ট। ৪৬তম বিসিএস প্রিলি পর্যন্ত ২০০ মার্কের সম্পূর্ণ ফ্রি লাইভ মডেল টেস্টগুলোতে অংশগ্রহণকারীদের জন্য iPhone, iPad সহ ৩ লক্ষ টাকার Mega Jackpot পুরস্কার জেতার সুযোগ বেড়েছে।

    Live MCQ মেগা জ্যাকপট জেতার সুযোগ বাড়লো।

    আপনারা Live MCQ অ্যাপে মোট ৫টি নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করে এই পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। উল্লেখ্য যে, এর আগে এই পুরষ্কারের জন্য বিবেচিত হওয়ার শর্ত ছিল ৭টি ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করা। বৃদ্ধিপ্রাপ্ত এই সুযোগে বিগত ২টি অর্থাৎ গত ১৫ এবং ২২ মার্চের পরীক্ষাতে বিভিন্ন কারনে যারা অংশ নিতে পারেননি তাদের জন্যেও ১ম এবং ২য় পুরষ্কার যথাক্রমে iphone এবং iPad জেতার সুযোগ রাখা হয়েছে। এছাড়াও প্রতি মাসে Live MCQ Award Mania তো থাকছেই!

    Live MCQ Mega Jackpot জেতার জন্য নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টসমূহের তারিখঃ

    • ১৫ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
    • ২২ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
    • ২৮ মার্চ বৃহস্পতিবার – ৪৬তম বিসিএস ২০০ নম্বরের ১ম ফাইনাল মডেল টেস্ট
    • ২৯ মার্চ, শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
    • ০৫ এপ্রিল, শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
    • ২০ এপ্রিল, শুক্রবার সকাল ১০:০০ টায় – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট (রিয়েল টাইম পরীক্ষা)
    • ২৪ এপ্রিল, বুধবার – ৪৬তম বিসিএস ২০০ নম্বরের শেষ ফাইনাল মডেল টেস্ট

    Live MCQ Mega Jackpot Grand Prize ২ লক্ষ ৮০ হাজার টাকার পুরষ্কারঃ

    • ১ম পুরষ্কার – ১ টি iPhone SE – ১ জন বিজয়ী
    • ২য় পুরষ্কার – ২ টি iPad – ২ জন বিজয়ী
    • ৩য় পুরষ্কার – বাংলাবিদ ব্যাকরণ এবং English Wizard বই – 300 কপি (৩০০ জন বিজয়ী)
    • এছাড়াও প্রতি পরীক্ষায় ১০০ জন করে মোট ৭০০ জনকে ৭০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

    Live MCQ Mega Jackpot এ Grand Prize জেতার জন্য বিবেচিত হওয়ার শর্তাবলীঃ

    • প্রথম পুরষ্কারের জন্য বিবেচিত হতে বাকী ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
    • দ্বিতীয় পুরষ্কারের জন্যও বিবেচিত হতে হলেও বাকী থাকা ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
    • তৃতীয় পুরষ্কারের জন্য বিবেচিত হতে হলে বাকী থাকা ৫টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৪টি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
    • প্রতি পরীক্ষায় ১০০ জন করে ৭০০ জন পুরষ্কার বিজয়ীর মধ্যে থাকতে যেকোন একটি পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর পেতে হবে।
    • পুরষ্কারের জন্য বিবেচিত প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।
    • মেধাতালিকার অবস্থানের সঙ্গে Live MCQ Mega Jackpot – Grand Prize পুরস্কারের কোন সম্পর্ক নেই।

    এতো এতো পুরস্কারের মধ্য থেকে নিজের পুরস্কারটি বুঝে নেবার জন্য তৈরি থাকুন। জ্যাকপট পুরস্কারের লটারি ৪৬তম বিসিএসের প্রিলির পর অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে পোস্ট করা হবে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • রেলওয়ে টিকেট কালেক্টর MCQ পরীক্ষার ফলাফল |  Railway Ticket Collector Result

    রেলওয়ে টিকেট কালেক্টর MCQ পরীক্ষার ফলাফল | Railway Ticket Collector Result

    ১০ মার্চ ২০২৪ তারিখে Railway Ticket Collector Result বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর গ্রেড–২ পদের লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এবং ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক ২ নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত অনুযায়ী ১০৯৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত করা হয়েছে। পরবর্তীতে ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

    এর পূর্বে গত ৯ মার্চ ২০২৪ তারিখে রেলওয়ে বুকিং সহকারী MCQ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উক্ত পরীক্ষায় ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়।

    রেলওয়ে টিকেট কালেক্টর MCQ পরীক্ষার ফলাফল Railway Ticket Collector Result ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা

  • Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন

    Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন

    আগামীকাল ১২ মার্চ থেকে Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। মোট ১৫০০ নম্বরের উপর ১৫টি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পরীক্ষার পর ৩৬ ঘণ্টার মধ্যে POOL থেকে ১ বার খাতা মূল্যায়ন করা যাবে।

    আরো থাকছেঃ

    • স্ট্যান্ডার্ড নমুনা উত্তরপত্রের PDF: ১৫টি
    • ব্যাংক লিখিত প্রস্তুতির গাইডলাইন ও সাজেশনের PDF
    • গুরুত্বপূর্ণ Bank GK Abbreviation PDF
    • ব্যাংক লিখিত ১৩৪টি ফোকাস ও আর্গুমেন্ট রাইটিং PDF
    • ব্যাংক লিখিত ৪২টি বাংলা ফোকাস রাইটিং PDF
    • ব্যাংক লিখিত ৪৫টি English Focus Writing PDF
    • ব্যাংক লিখিত ৪৭টি Argument Writing PDF
    • Daily NewsPicker এবং সাম্প্রতিক সমাচারের PDF
    Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি রুটিন
    Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি ২

    এছাড়া বিসিএস লিখিত প্রস্তুতির ৬০টি রচনা, ৪০টি Essay এবং ৫০টি ভাব-সম্প্রসারণসহ মোট ২০টি পিডিএফ ডাউনলোড করা যাবে।

    • ৩৬ ঘণ্টায় Pool মূল্যায়নসহ প্যাকেজ: ৯৯৯/-
    • প্যাকেজের মেয়াদ: ২০২১ সালভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক অফিসার (জেনারেল) লিখিত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত

    ঘরে বসেই বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরির লিখিত প্রস্তুতি নিতে, এক্সপার্ট দের দ্বারা খাতা মূল্যায়ন করতে Live Written App টি ডাউওনলোড করুন।