Blog

  • সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি | মডেল টেস্টের রুটিন

    সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি | মডেল টেস্টের রুটিন

    প্রিয় চাকরি প্রার্থীগণ ১৭তম বিজেএস শেষ মুহূর্তের প্রস্ততির রুটিন বিষয়ক ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে ১৭তম বিজেএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হওয়া ১৭তম বিজেএস এর জন্য আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারন করা হয়।

    ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ এ ২৯টি বিষয়ভিত্তিক ক্লাস ও ১টি দিক নির্দেশনা মূলক ক্লাস সহ মোট ৩০টি লাইভ ক্লাস এবং ৩৪টি লাইভ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১৭তম বিজেএস পরীক্ষার এই ক্লাসগুলো শেষ হবে ৬ এপ্রিল। রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

    ১৭তম বিজেস পরীক্ষার তারিখ যত এগিয়ে আসছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া টা আরও জরুরি হয়ে পরেছে। যারা Live MCQ ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতির আগের রুটিনে প্রস্তুতি শুরু করতে পারেন নি তাদের কথা বিবেচনা করে ১৭তম বিজেএস শেষ মুহুর্তের প্রস্তুতির নতুন রুটিন প্রকাশিত হয়েছে। এই রুটিনে সম্পুর্ণ সিলেবাসের উপর মোট ১২ টি মডেল টেস্ট নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৪ মে।

    এক নজরে ১৭তম বিজেএস শেষ মুহুর্তের প্রস্তুতির ফাইনাল মডেল টেস্ট পরীক্ষার রুটিন

    ১৭তম বিজেএস প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতির মডেল টেস্টের PDF রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা Live MCQ অ্যাাপের PDF Section এ থাকা আমাদের রুটিন ও কারিকুলাম বাটনে ক্লিক করে ১৭তম বিজেএস প্রস্তুতির মডেল টেস্টের রুটিন টি ডাউওনলোড করতে পারবেন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    আজ ২৩ মার্চ ২০২৪ তারিখ থেকে তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।

    প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের আওতাধীন ঢাকা ও চট্টগ্রামের জেলাগুলোতে আহামী ২৯ মার্চ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উলেখ্য যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকশিত হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৯৭ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৯,৪৪৩ জন।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রার্থীদের করনীয়

    পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরী প্রার্থীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট ১৩ টি ক্যাটাগরিতে ১১২ পদে জনবল নিয়োগ দিবে সংস্থাটি। গত ২০ মার্চ ২০২৪ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে। যোগ্য প্রার্থীরা ২১ মার্চ থেকে উল্লিখিত পদসমূহে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে বলে ঐ আবেদনে জানানো হয় এবং প্রার্থীদের নিজ দায়িত্বে আবেদন করতে বলা হয়।

    অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২১ মার্চ ২০২৪ তারিখ, সকাল ১০ টা।
    অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ১০ এপ্রিল ২০২৪ তারিখ, বিকাল ৫:০০টা।
    আবেদনপত্র পূরণের ওয়েবসাইটঃ http://bbal.teletalk.com.bd

    এক নজরে দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

  • সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৪

    সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৪

    ২২ মার্চ ২০২৪ তারিখ শুক্রবার সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যপী এই পরীক্ষা প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জাধীন কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়। প্রার্থীদের আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরে রেঞ্জাধীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও বিস্তারিত তথ্য জানানো হয়। সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিম্নরূপঃ

    ২০১৭ - ২০২৪ পর্যন্ত সাব ইন্সপেক্টর - এস আই নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    sub inspector written exam question 2024

    আরও দেখুন: সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | সম্পূর্ণ গাইডলাইন

    Sub Inspactor exam question 2024

    উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১০ম গ্রেডের বেতন স্কেলের অন্তর্ভুক্ত সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হয় ২২ মার্চ তারিখ থেকে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • ৪১তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ | নিয়োগ পেয়েছেন ২৪৫৩ জন

    ৪১তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ | নিয়োগ পেয়েছেন ২৪৫৩ জন

    ৪১তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। সর্বমোট ২৪৫৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে গ্যাজেট প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে ২০২২ সালের ৫ ডিসেম্বর ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষ হয় গত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।

    ৪১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে ৩২১ জন, আনসার ক্যাডারে ২২ জন, সমবায় ক্যাডারে ৮ জন, শুল্ক ও আবগারি ক্যাডারে ২৩ জন, হিসাব ও নিরীক্ষক ক্যাডারে ২৫ জন, পরিবার পরিকল্পনায় ১৫৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৪ জন, তথ্যে ২১ জন, খাদ্যে ৫ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কর ক্যাডারে ৬০ জন, সহকারই কর কমিশনার পদে ৬০ জন, ডাক ক্যাডারে ২ জন, রেলওয়েতে ০৮ জন, বাণিজ্যে ৪ জন, কৃষিতে ১৮০ জন, কৃষি বিপণনে ৩৯ জন, মৎস্য তে ৪১ জন, কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৬ জন সহ বিভিন্ন পদে ২৪৫৩ জন কে নিয়োগ প্রদান করে গেজেট প্রকাশ করা হয়েছে।

    ৪১তমবিসিএসপরীক্ষার চূড়ান্তফলাফল ও নিয়োগ প্রাপ্তদের নাম ও রোল নম্বর

    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001
    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001
    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001
    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001
    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001
    ৪১ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল _ ২৪৫৩ জনকে নিয়োগ প্রদান-page-001

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

    সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

    সমন্বিত ৯ ব্যাংকে অফিসার জেনারেল পদে ১৭৬৩ পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত এই পদের Job ID ছিল 10147। উক্ত নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় পর্যাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নির্ধারন করা হয়েছে। ১৭৬৩ জন প্রার্থীকে তাদের পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত ব্যাংক গুলোতে নিয়োগ প্রধান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্বমোট ১৭৬৩ টি শূন্য পদের মধ্যে নিম্ন লিখিত ব্যাংক গুলোতে সোনালী ব্যাংক পিএলসি – ২২৭ জন, জনতা ব্যাংক পিএলসি – ১১৬২ জন, রূপালী ব্যাংক পিএলসি – ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড – ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক – ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ৭৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংক – ১৫ জন, কর্মসংস্থান ব্যাংক ১৩ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ – ২ জন নিয়োগ পাবেন।

    সমন্বিত ৯ ব্যাংকে অফিসার জেনারেল পদে ১৭৬৩ পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ

    সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪
    সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪
    সমন্বিত ৯ ব্যাংকে নির্বাচিত ১৭৬৩ জন প্রার্থীর তালিকা ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • Dynamic Info Panel এর গুরুত্বপূর্ণ আপডেট ২০ মার্চ ২০২৪

    Dynamic Info Panel এর গুরুত্বপূর্ণ আপডেট ২০ মার্চ ২০২৪

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে থাকবেন যে চাকরির প্রিলিমিনারি, লিখিত বা মৌখিক পরীক্ষাগুলোর আগের কয়েকদিন চাকরি প্রার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যাগুলো অনুভব করেন তার মধ্যে একটি হচ্ছে ডায়ানামিক বা পরিবর্তনশীল তথ্য নিয়ে নিজেকে আপডেট রাখা। তখন সবাই ব্যাস্ত হয়ে পরেন অমুক সংস্থার বর্তমান সদস্য কয়টি, তমুক সংস্থার বর্তমান প্রধান কে, ওই সংস্থার বর্তমান সদস্য কে হয়েছেন এসব নিয়ে।

    শেষ মুহূর্তে এসব পরিবর্তনশীল তথ্যের জন্য অফিসিয়াল সাইট ঘাঁটাঘাঁটি করে নষ্ট করার মতো সময় হাতে থাকে না। তখন সকলকে নির্ভর করতে হয় – কয়েকমাস আগে সংগ্রহ করা তথ্য নিয়ে তৈরি করা বাজারের কিছু চটি বইয়ের উপর। এসব তথ্যের সাথে আসল তথ্যের অনেক সময় প্রচুর গড়মিল লক্ষ্য করা যায়। বইতে ভুল থাকলে, পরীক্ষার্থী ভুল পড়বেন এবং সম্ভবত জানতে ও পারবেন না যে কোনটা ভুল ছিল।

    Live MCQ এসকল সমস্যার সমাধান করাছে “ডাইনামিক প্যানেল” নামক এই ফিচারের মাধ্যমে। এই এক বাটনেই আপনারা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর সকল প্রয়োজনীয় ভেরিফাইড ও আপডেট তথ্যগুলো পাবেন একসাথে। ডাইনামিক প্যানেলের তথ্য যখনি পরিবর্তন হবে তখনই আপডেট করা হবে এবং সেগুলো সম্প্রতি পরিবর্তিত সকল তথ্য নামের বাটনে পাওয়া যাবে।

    Live MCQ ডাউনামিক প্যানেলের এমন একটি গুরুত্বপুর্ণ আপডেট এসেছে ২০ মার্চ ২০২৪ তারিখে। এই আপডেটের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাইনামিক তথ্য হালনাগাদ করা হয়েছে যা চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।

    Dynamic Info Panel তথ্য হালনাগাদের বিষয়গুলো নিম্নরূপঃ

    Live MCQ - Dynamic Info Panel এর গুরুত্বপুর্ণ আপডেট তারিখ ২০ মার্চ

    বাংলাদেশ বিষয়াবলীঃ

    জাতীয় পুরস্কার ও পদকঃ

    • একুশে পদক – ২০২৪
    • স্বাধীনতা পুরস্কার – ২০২৪

    রিপোর্ট ও সমীক্ষাঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন। (৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত)।

    আন্তর্জাতিক বিষয়াবলীঃ

    বিভিন্ন সংস্থার সদস্য ও প্রধানঃ

    • ন্যাটো সদস্য– ৩২টি দেশ। সর্বশেষ – সুইডেন [৭ মার্চ, ২০২৪]
    • ICJ (International Court of Justice) প্রেসিডেন্ট – নওয়াফ সালাম (যুক্তরাষ্ট্র) [৬ ফেব্রুয়ারি, ২০২৪ – ৩ বছরের জন্য]
    • সার্কের ১৫তম মহাসচিব হিসাবে নিয়োগ পেয়েছেন – মোঃ গোলাম সারওয়ার (বাংলাদেশ)।
    • রেডক্রস (IFRC ও ICRC) এর নতুন প্রেসিডেন্ট – Kate Forbes (আমেরিকান মানবাধিকার কর্মী)।
    • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) এর বর্তমান সদস্য দেশ – ১৭৬টি। সর্বশেষ সদস্য কিরগিজস্তান।
    • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) এর বর্তমান মহাসচিব – আর্সেনিও ডমিঙ্গুয়েজ (পানামা) [১ জানুঃ ২০২৪ – ৪ বছর মেয়াদে]।
    • আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর সদস্য দেশ ১২৪টি। (১২৪তম সদস্য হিসেবে আর্মেনিয়ার সদস্যপদ কার্যকর হয় ১ ফ্রেব্রুয়ারি, ২০২৪)।
    • আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর প্রেসিডেন্ট – তোমোকো আকনে (জাপান) [১১ মার্চ ২০২৪ – ৩ বছর মেয়াদে]।
    • আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারপারসন – মোহামেদ ওউলদ গাজোয়ানি, (মৌরিতানিয়া) (ফেব্রুয়ারি ২০২৪ – ফেব্রুয়ারি ২০২৫)

    আন্তর্জাতিক পুরস্কার ও পদকঃ

    • ৯৬তম অস্কার/একাডেমী পুরস্কার (চলচ্চিত্র) [২০২৪]
    • বুকার পুরস্কার – ২০২৩ (The Booker Prize) আইরিশ লেখক পল লিঞ্চ ২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার জিতেছেন। “Prophet Song” উপন্যাস–এর জন্য।

    EU প্রদত্ত শাখারভ পুরস্কার – ২০২৩

    গুরুত্বপূর্ণ সম্মেলনঃ

    • ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬–১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়। প্রতি বছর একই শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
    • WTO – এর মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন ২৬ – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
    • ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২১ অক্টোবর, ২০২৪ তারিখে আপিয়া, তুমাসাগা, সামোয়াতে অনুষ্ঠিত হবে।

    গুরুত্বপূর্ণ সূচকঃ

    • মানব উন্নয়ন সূচক–২০২৩/২৪
    • লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) – ২০২৩/২৪
    • বৈশ্বিক (বহুমূখী) দারিদ্র্য সূচক – ২০২১/২২

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • সমন্বিত ৬ ব্যাংকে ৫৮ পদে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

    সমন্বিত ৬ ব্যাংকে ৫৮ পদে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

    সমন্বিত ৬ ব্যাংকে ৫৮ পদে সিনিয়র অফিসার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তির বেতন গ্রেড ছিল (৯ম গ্রেড) (Job ID: 10151)।

    ৫৮ টি পদের মধ্যে ৬ টি ব্যাংকের জন্য শূন্য পদগুলো ছিল নিম্নরূপঃ

    • সোনালী ব্যাংক পিএলসি (১ টি)
    • জনতা ব্যাংক পিএলসি (১২টি)
    • অগ্রণী ব্যাংক পিএলসি (২৫টি)
    • বাংলাদেশ কৃষি ব্যাংক (০৩টি)
    • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (০১টি)
    • প্রবাসী কল্যাণ ব্যাংক (১৬টি)

    উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ জুন ২০২৩ তারিখে। যার মধ্যে সর্বমোট ৩১৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩১৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৭,২৮,৩০,৩১ জুন ২০২৪ তারিখে এবং ১,২,৩ এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

    সমন্বিত ৬ ব্যাংকে ৫৮ পদে সিনিয়র অফিসার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপঃ

    combine 6 bank SO Civil Engineer Written Exam Result and Viva Exam Date 2024-page-001
    combine 6 bank SO Civil Engineer Written Exam Result and Viva Exam Date 2024-page-001

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক আইসিটি পদে প্রবেশপত্র ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক আইসিটি পদে প্রবেশপত্র ডাউনলোড

    বাংলাদেশ ব্যাংক গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ৪৮ পদে সহকারী পরিচালক আইসিটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৯ম গ্রেডের এই চাকরির বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে আহবান করা হয়। আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ১৩ জানুয়ারি, ২০২৪। উল্লেখ্য যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কোন আবেদন ফি প্রযোজ্য ছিল না।

    এই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক গত ১৮ মার্চ ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদের আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক ভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র http://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

    উক্ত পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের ১৮ মার্চ ২০২৪ তারিখ থেকে ৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউওলোডের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রবেশপত্র ডাউনলোড করবেন শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবে না। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক আইসিটি পদে প্রবেশপত্র ডাউনলোডের বিস্তারিত

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে প্রবেশপত্র ডাউনলোড

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার প্রশ্ন সমাধানের ব্লগে আপনাদের স্বাগতম। গত ১৫ মার্চ ২০২৪ রোজ শুক্রবার দিনের দ্বিতীয় অংশে দুপুর ৩ টা থেকে ৪টা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় এবং সমপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে দিনের প্রথম অংশে ১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

    গত ১৭ মার্চ Live MCQ অ্যাাপে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের উপর ফ্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ১৮তমশিক্ষকনিবন্ধন কলেজপর্যায়েরপরীক্ষারনির্ভুলব্যাখ্যাসহপ্রশ্নসমাধাননিম্নরূপ

    Live MCQ টিমের নিরলস পরিশ্রমে আমরা আপনাদের জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্নে সমাধান তৈরি করি। আপনাদের সুবিধার্থে নিম্নে PDF আকারে ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধান দেওয়া হল।

    ১৮ তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান PDF

    ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান PDF Download করতে এই লিংকে ক্লিক করুন।

    ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান Video

    যেভাবে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করবেন তা জানতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় এই পোষ্ট টি পড়ুন।