Blog

  • ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যে, ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা, পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। আপনারা ইতোমধ্যে জানেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাটি ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার হলে প্রবেশ ও উপস্থিতি সংক্রান্ত নির্দেশনা

    • সকল প্রার্থীকে সকাল ৯:৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে।
    • সকাল ৯:৩০ এর পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট বন্ধ হয়ে যাবে।
    • প্রার্থীর আসন ও কক্ষ চিহ্নিতকরণ দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নির্ধারিত হবে। তাই প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

    নিষিদ্ধ সামগ্রী

    পরীক্ষার হলে নিম্নোক্ত জিনিস আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ:

    • বই-পুস্তক
    • সকল ধরনের ঘড়ি
    • মোবাইল ফোন
    • সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর
    • ইলেকট্রনিক ডিভাইস
    • ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস
    • গহনা, ব্রেসলেট, ব্যাগ ইত্যাদি

    প্রবেশপত্র যাচাইয়ের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

    ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”26586″][/dflip]

    অন্যান্য শর্তাবলী

    • কানে কোনো প্রকার আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র ও কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
    • নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতের সকল নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
    • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

    পরীক্ষার দিন প্রার্থীদের কাছে এসএমএস পাঠানো হবে যাতে নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হবে।

  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৫

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “সহকারী প্রকৌশলী (পুর)/ উপজেলা সহকারী প্রকৌশলী” পদের বাছাই (MCQ Type) পরীক্ষায় মোট ১৬২২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৫

    [dflip id=”48284″][/dflip]

    উল্লেখ্য যে, উক্ত “সহকারী প্রকৌশলী (পুর)/ উপজেলা সহকারী প্রকৌশলী” পদের MCQ Type বাছাই পরীক্ষা গত ২৫ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ পরিদর্শক পদের প্রিলি পরীক্ষার ফলাফল

    প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ পরিদর্শক পদের প্রিলি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ পরিদর্শক পদের প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ৯ম গ্রেডভুক্ত “বিদ্যুৎ পরিদর্শক” পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর,২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় মোট ১৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি, ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

    প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ পরিদর্শক পদের প্রিলি পরীক্ষার ফলাফল

  • পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন

    পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (সোমবার) বিকাল ৩:৩০ হতে ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। 

    পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”26551″][/dflip]

  • ৪৭তম বিসিএস প্রবেশপত্র ডাউনলোড । 47th BCS Admit Card Download

    ৪৭তম বিসিএস প্রবেশপত্র ডাউনলোড । 47th BCS Admit Card Download

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৭তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজ থেকে পিএসসির অফিসিয়াল সাইট থেকে আবেদনকারী প্রার্থীগণ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে আবশ্যিক প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://bpsc.teletalk.com.bd/bcs47/admitcard/

    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫
    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন: বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন
    আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রশ্ন ব্যাংক PDF

  • মেট্রোরেলে ট্রেন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    মেট্রোরেলে ট্রেন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেলে ট্রেন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, Dhaka Mass Transit Company Limited (DMTCL)- এর “ট্রেন অপারেটর” এর ১৫টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের সর্বচ্চ বয়সসীমা ৩২ বছর।  

    অনলাইনে আবেদনের লিংক: dmtcl.teletalk.com.bd

    মেট্রোরেলে ট্রেন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    [dflip id=”26535″][/dflip]

  • সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ প্রাকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের “সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার” [বিভাগীয় কোটায় পূরণযোগ্য] পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী বিভাগীয় প্রার্থীদের MCQ Type বাছাই পরীক্ষা আগামী  ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) বিকাল ৩: ৩০ মিনিট থেকে ৪: ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ পরবর্তীতে যথাসময়ে পিএসসির এবং Live MCQ সাইটে প্রকাশ করা হবে। এর পূর্বে ৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো।

    আবেদনকারী প্রার্থীগণ http://bpsc.teletalk.com.bd/ncad/admitcard/index.php এই লিংক হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

    আরও দেখুন: সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার আসনবিন্যাস

    [dflip id=”44584″][/dflip]

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার পরিবর্তীত সময়সূচি

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”26223″][/dflip]

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    ৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের জন্য সুখবর! বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ২৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। এবার ৩৫ ক্যাটাগরির টেকনিক্যাল, ট্যাকনিক্যাল/প্রফেশনাল, নন-টেকনিক্যাল (৬ষ্ঠ-১২তম গ্রেড) পদে মোট ৩৫৬৫ জনকে নিয়োগ দেয়া  হবে বলে জানানো হয়েছে। এছাড়া প্রার্থীগণ নিজস্ব শিক্ষাগত যোগ্যতা অনুসারে এক বা একাধিক পদেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রতি পদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 

    এক নজরে নিয়োগের মূল তথ্যসমূহ:

    বিষয়বিবরণ
    নিয়োগকারী সংস্থাবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    পদ সংখ্যা৩৫৬৫
    গ্রেড৯ম, ১০ম, ১১তম ও ১২তম
    পদ ক্যাটাগরি৩৫ ক্যাটাগরি (টেকনিক্যাল, প্রফেশনাল ও নন-টেকনিক্যাল)
    বেতন স্কেলজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
    আবেদন শুরুর তারিখ২১ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ১২টা থেকে)
    আবেদন শেষ তারিখ২০ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৬টা পর্যন্ত)
    ফি প্রদানের শেষ সময়২৩ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৬টা পর্যন্ত)

    ৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    [dflip id=”26471″][/dflip]

    কোন কোন বিভাগে নিয়োগ হবে?

    এই বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, জনপ্রশাসনসহ আরও অনেক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে।

    বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

    প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম–১২তম গ্রেড এ বেতন ও অন্যান্য ভাতা পাবেন।

    গ্রেডবেতন সীমা
    ৯ম গ্রেড২২,০০০ – ৫৩,০৬০ টাকা
    ১০ম গ্রেড১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
    ১১তম গ্রেড১২,৫০০ – ৩০,২৩০ টাকা
    ১২তম গ্রেড১১,৩০০ – ২৭,৩০০ টাকা

    যোগ্যতা ও শর্তাবলী

    • আবেদনকারীদের স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর অথবা টেকনিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
    • নির্দিষ্ট কিছু পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
    • বয়সসীমা: ০১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধা/কোটা প্রার্থীদের জন্য ৩২ বছর)।

    আবেদন প্রক্রিয়া

    • অনলাইনে আবেদনের লিংক: bpsc.teletalk.com.bd
    • নির্ধারিত ফর্ম (BPSC Form–5A) পূরণ করতে হবে।
    • প্রতিটি পদের জন্য আলাদা ফি জমা দিতে হবে।
    • আবেদনপত্র জমা দেওয়ার পর অবশ্যই ডাউনলোড কপি সংরক্ষণ করতে হবে।

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে আবেদনপত্র অনলাইনে পূরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

    [dflip id=”44583″][/dflip]

    গুরুত্বপূর্ণ নির্দেশনা

    • প্রার্থীরা একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
    • কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
    • বিস্তারিত বিজ্ঞপ্তি ও পদ তালিকা পাওয়া যাবে BPSC–এর অফিসিয়াল ওয়েবসাইটে

    শেষ কথা

    এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। ৯ম থেকে ১২তম গ্রেডের ৩৫৬৫টি পদে নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীদের জন্য স্বপ্ন পূরণের দ্বার উন্মুক্ত করবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।

  • প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল ৩১ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক বিভিন্ন পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে।

    আরও দেখুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

    একনজরে বিজ্ঞপ্তির মূল বিষয়সমূহ:

    • পদের নাম: প্রধান শিক্ষক
    • মোট পদসংখ্যা: ২১৬৯ টি
    • আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৫
    • বয়সসীমা: ৩২ বছর

    আবেদনের যোগ্যতা : 

    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    • শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    নিয়োগ পরীক্ষার কাঠামো

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

    মানবন্টন:

    পরীক্ষার বিষয়নম্বরসর্বনিম্ম পাস নম্বরসময়
    লিখিত পরীক্ষাবাংলা২৫৫০%৯০ মিনিট
    ইংরেজি২৫
    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান২০
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)২০
    মোট নম্বর৯০
    মৌখিক পরীক্ষা১০৫০%
    সর্বমোট নম্বর১০০

    অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিকের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক মিলে মোট নম্বর হবে ১০০

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রকাশিত হয়েছে। সম্প্রতি জারিকৃত গেজেট অনুসারে, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় বড় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে আগের ২০১৯ সালের বিধিমালা রহিত করা হয়েছে এবং নতুন বিধিমালা অবিলম্বে কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

    প্রজ্ঞাপনের মূল বিষয়সমূহ: 

    • বিধিমালা কার্যকর: ২৮ আগস্ট ২০২৫ থেকে
    • পুরনো বিধিমালা রহিত: ২০১৯ সালের বিধিমালা
    • লিখিত পরীক্ষা: ৯০ নম্বর, ৯০ মিনিট, পাশ নম্বর ৪৫
    • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর, পাশ নম্বর ৫
    • মোট নম্বর: ১০০
    • কোটা ব্যবস্থা: ৭% (মুক্তিযোদ্ধা ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১%)
    • নারী কোটা বাতিল
    • সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ
    • বিজ্ঞান বিভাগে স্নাতকদের জন্য ২০% পদ

    নিয়োগ পরীক্ষার কাঠামো

    নতুন বিধিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

    মানবন্টন:

    পরীক্ষার বিষয়নম্বরসর্বনিম্ম পাসনম্বরসময়
    লিখিত পরীক্ষাবাংলা২৫৫০%৯০ মিনিট
    ইংরেজি২৫
    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান২০
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)২০
    মোট নম্বর৯০
    মৌখিক পরীক্ষা১০৫০%
    সর্বমোট নম্বর১০০

    অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিকের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক মিলে মোট নম্বর হবে ১০০

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ সংক্রান্ত গেজেট

    [dflip id=”26446″][/dflip]

    কোটা ব্যবস্থার পরিবর্তন

    পূর্বে (২০১৯ সালের) বিধিমালায় নারীদের জন্য ৬০% কোটা, পোষ্য ২০% এবং পুরুষ ২০% কোটা ছিল। কিন্তু নতুন ২০২৫ সালের বিধিমালায় নারী কোটা বাতিল করে মাত্র ৭% কোটা রাখা হয়েছে। এর মধ্যে –

    • ৫% – মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য
    • ১% – ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য
    • ১% – শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য

    যদি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে শূন্য পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

    নিয়োগের নতুন শর্ত ও বিশেষ বিধান

    • শিক্ষক নিয়োগ সরাসরি ও পদোন্নতির মাধ্যমে হতে পারবে।
    • নিয়োগ হবে উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক।
    • সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
    • বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% পদ সংরক্ষিত, বাকি ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য রাখা হয়েছে।

    শূন্য পদ ও বিজ্ঞপ্তি

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চলতি আগস্ট মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রায় ১৩,৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।