প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।
লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):
সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর
সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর
পরীক্ষার সময়: ২ ঘণ্টা নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে
লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ
৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রস্তুতির সঠিক সময় এখন!
যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।
শেষ কথা
৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষায় উক্ত সাক্ষাৎকারপত্রটি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও অন্যান্য নির্দেশনাবলীর বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৯৭ পদে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অধীনে রাজস্বখাতে ৯৭টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অনুসারে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন পদসমূহের নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা আগামী ৮ আগষ্ট এবং ১৫ আগষ্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই, ২০২৫ তারিখে ইসি কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আরও দেখুন:বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩৬৯ টি
বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান” পদের বাছাই (MCQ Type) পরীক্ষায় সাময়িকভাবে ৭২২৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা এবং Live MCQ সাইটে প্রকাশ করা হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল দেখুন
প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাকে স্বাগতম। ১৩তম গ্রেড থেকে একবারে ১০ম গ্রেডে উত্তীর্ণ হওয়ার জন্য উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) পদটি প্রাথমিক সহকারী শিক্ষকের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই যাত্রায় নিয়মিত চর্চা আর অধ্যবসায়ই আপনাকে পৌঁছে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
এই আর্টিক্যালটি পড়ার পর সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ প্রস্তুতি নিয়ে আপনার মনে আর কোন বিভ্রান্তি থাকবে না এবং সহজেই একটি গুছানো প্রস্তুতি শুরু করতে পারবেন। এখানে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলো ভালোভাবে অনুসরণ করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষায় আবেদনের যোগ্যতা
২০২৩ সালে প্রকাশিত হওয়া সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর আবেদনের যোগ্যতা অংশে বেশ কয়েকবার সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ATEO নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা নিম্নরূপ:
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছর পূর্ব অভিজ্ঞতার কোন বাধ্যবাধকতা নেই।
(খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদের নিয়োগ প্রক্রিয়াটি ৩ ধাপে হয়ে থাকে: (১) প্রিলিমিনারি পরীক্ষা, (২) লিখিত পরীক্ষা, (৩) মৌখিক / ভাইভা পরীক্ষা।
প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক / ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
উল্লেখ্য, পূর্বে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের নিয়োগ পরীক্ষাগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও প্রথমবারের মতো ২০২৩ সাল ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে হবে। তাই এখন থেকে এই নিয়োগে পিএসসি-এর নন-ক্যাডার ৯ম এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা ২০২৩ অনুসরণ করবে। এই নীতিমালা অনুযায়ী ৯ম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ জনের বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে ১ ঘণ্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন
ATEO পদে ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময়: ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হয়।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি
ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলোতে প্রস্তুতি নিতে হবে তা নিচে দেওয়া হলো।
বাংলা অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য—দুই অংশেই সুষম প্রস্তুতি নিন।
বাংলা ব্যাকরণ অংশ
ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রমিত বাংলা বানানের নিয়ম, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, শব্দের উৎস ও পারিভাষিক শব্দ, শব্দ প্রকরণ, সন্ধি, কারক ও বিভক্তি, শব্দার্থ, সমার্থক শব্দ, উপসর্গ, বচন, লিঙ্গ, সংখ্যাবাচক শব্দ, সমাস, পদ প্রকরণ, বাগ্ধারা, বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, প্রয়োগ-অপপ্রয়োগ, বাচ্য, বিপরীতার্থক শব্দ, যতিচিহ্ন, অনুবাদ ইত্যাদি।
বাংলা সাহিত্য অংশ
প্রাচীন থেকে আধুনিক—সব যুগের গুরুত্বপূর্ণ ধারা, লেখক ও রচনাসমূহ পড়ুন।
Renaissance: William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, Francis Bacon, Ben Jonson, John Donne
Neoclassical: John Milton, Alexander Pope, Jonathan Swift, Samuel Johnson, Thomas Gray
Romantic: Blake, Wordsworth, Coleridge, Byron, Keats, Shelley, Jane Austen
Victorian: Thomas Hardy, Charles Dickens, Alfred Tennyson, Emily Brontë
Modern: G. B. Shaw, Ernest Hemingway, T. S. Eliot, W. B. Yeats, O. Henry, W. S. Maugham, D. H. Lawrence, James Joyce, H. G. Wells, Rudyard Kipling
Postmodern & Others: George Orwell, Arundhati Roy
গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি
পাটিগণিত
বাস্তব সংখ্যা
ল.সা.গু ও গ.সা.গু
ঐকিক নিয়ম
সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি
শতকরা
অনুপাত-সমানুপাত
ভগ্নাংশ
বীজগণিত
বীজগাণিতিক সূত্রাবলি ও উৎপাদকে বিশ্লেষণ
অসমতা
সূচক-লগারিদম
দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ
সমান্তর ও গুণোত্তর ধারা
সেট ও ফাংশন
সম্ভাব্যতা
জ্যামিতি
সরল রেখা, বৃত্ত ও বহুভুজ
ত্রিভুজ ও চতুর্ভুজ
স্থানাঙ্ক জ্যামিতি
সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলি
ভৌগোলিক অবস্থান ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি
বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস (প্রাচীন, মধ্যযুগ, ব্রিটিশ-পাকিস্তানি আমল)
গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তি, জাতীয় অর্জন ও খেলাধুলা
মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও শিল্প-বাণিজ্য
সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, সুশাসন
আন্তর্জাতিক বিষয়াবলি
গুরুত্বপূর্ণ বনাঞ্চল, প্রণালি, ভৌগোলিক উপনাম
বিশ্বের ভাষা, জনমিতি, সূচক ও সমীক্ষা
বিশ্ব ইতিহাস, ভূ-রাজনীতি, বিপ্লব ও সভ্যতা
বিখ্যাত ব্যক্তি/স্থান/স্থাপনা
আন্তর্জাতিক/আঞ্চলিক সংগঠন, চুক্তি ও সম্মেলন
মহাদেশ ও দেশের সাধারণ তথ্য; বাংলাদেশের সঙ্গে সম্পর্ক
জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়
বিজ্ঞান ও কম্পিউটার
ভৌত বিজ্ঞান (পদার্থ, রসায়ন) এর মৌলিক বিষয়
জীববিজ্ঞান (উদ্ভিদ ও প্রাণি) ও আধুনিক বিজ্ঞান
কম্পিউটার ও ICT সম্পর্কিত মৌলিক বিষয়
ATEO পদের বিগত সালের প্রশ্নপত্র এনালাইসি
২০১০, ২০১২, ২০১৫ (দুই বার) ও ২০১৬ সালে মোট ৫ বার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ নিচে গ্যালারিতে দেওয়া হলো।
https://youtu.be/9sQ4Y92WsJ0?si=njQfegLdK2mUGNor
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার মানবন্টন
ATEO পদের লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০। পিএসসি-এর নীতিমালা অনুযায়ী প্রার্থীর সংখ্যা ≤ ১০০০ হলে সরাসরি ৪ ঘণ্টা ব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিষয় ও নম্বরবন্টন:
বিষয়
নম্বর
বাংলা
৫০
ইংরেজি
৫০
সাধারণ জ্ঞান
৪০
গণিত ও মানসিক দক্ষতা
৬০
সর্বমোট
২০০
সামগ্রিক পাশ নম্বর ৪৫% (অর্থাৎ ৯০)। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু পাশ নম্বর পেলেই উত্তীর্ণ হওয়া নাও সম্ভব—অন্যদের তুলনায় ভালো করতে হবে।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন
বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন
সিলেবাস
মানবন্টন
রচনা
১৫
সারাংশ/সারমর্ম
৫
পত্র লিখন
১০
বঙ্গানুবাদ
৫
ব্যাকরণ
১৫
মোট
৫০
বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতির গাইডলাইন
রচনা
সারাংশ/সারমর্ম
পত্র লিখন: ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশনার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি
বঙ্গানুবাদ
ব্যাকরণ: ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধু-চলিত রূপান্তর, দেশি/বিদেশি শব্দ, ণত্ব/ষত্ব বিধান, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ/অনুসর্গ, প্রকৃতি/প্রত্যয়, যতিচিহ্ন, শুদ্ধ-অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ/সমার্থক, সমোচ্চারিত ভিন্নার্থক, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ
অধ্যয়নের উৎস: ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ); প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন); ৯ম–১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ; সাম্প্রতিক যেকোনো ভালোমানের গাইড।
ইংরেজি লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন
সিলেবাস
মানবন্টন
Essay (with hints)
১৫
Comprehension
১০
Letter
১০
Grammar
১৫
মোট
৫০
ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন
Essay
Comprehension
Letter: Official / Demi-Official / Memorandum / Business
অধ্যয়নের উৎস: Live MCQ™ Vocabulary Booster (520 Words) & Idioms PDF; Applied English Grammar and Composition (P. C. Das); A Passage to the English Language (S M Zakir Hossain); Advanced Learner’s (HSC, Chowdhury & Hossain); Oxford/Cambridge/Merriam-Webster; সাম্প্রতিক গাইড।
সাধারণ জ্ঞান লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন
সিলেবাস
মানবন্টন
বাংলাদেশ বিষয়াবলি
১৫
আন্তর্জাতিক বিষয়াবলি
১৫
বিজ্ঞান ও প্রযুক্তি
১০
মোট
৪০
সাধারণ জ্ঞান লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন
বাংলাদেশ বিষয়াবলি (টপিক)
সংবিধান, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প-সাহিত্য, প্রাকৃতিক/খনিজ সম্পদ, জলবায়ু/পরিবেশ, কৃষি/শিল্প/বাণিজ্য, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি।
আন্তর্জাতিক বিষয়াবলি (টপিক)
পররাষ্ট্রনীতি, জাতিসংঘ ও অঙ্গসংগঠন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, গ্লোবালাইজেশন, আঞ্চলিক সংস্থা, বিখ্যাত ব্যক্তি/প্রতিষ্ঠান/স্থান ইত্যাদি।
বিজ্ঞান ও প্রযুক্তি (টপিক)
দৈনন্দিন বিজ্ঞান, বায়ু/মাটি/তাপ/বিদ্যুৎ/আলো/চুম্বক, খাদ্য ও জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার ইত্যাদি।
অধ্যয়নের উৎস: ৭ম–৯ম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’, ৯ম–১০ম ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, বাংলাদেশের সংবিধান, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’, অর্থনৈতিক সমীক্ষা, প্রাসঙ্গিক সরকারি ওয়েবসাইট/বাংলাপিডিয়া/বিশ্বকোষ/দৈনিক পত্রিকা ইত্যাদি।
আন্তর্জাতিক বিষয়াবলি—গুরুত্বপূর্ণ টপিকসমূহ (বর্ধিত)
আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির ধারণা, তত্ত্ব (বাস্তববাদ, আচরণবাদ, বহুত্ববাদ, উদারনীতিবাদ), স্নায়ুযুদ্ধ, UDHR, CEDAW, Magna Carta, Camp David, Clash of Civilizations
বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বঙ্গোপসাগরের গুরুত্ব, ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি, চ্যালেঞ্জ/অর্জন, বাংলাদেশ–চীন/যুক্তরাষ্ট্র সম্পর্ক, LDC→উন্নয়নশীল
অধ্যয়নের উৎস: ৬ষ্ঠ–৮ম সাধারণ বিজ্ঞান; ২০১৯ সংস্করণ ৯ম–১০ম সাধারণ বিজ্ঞান; ৯ম–১০ম পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান; ৮ম/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক কম্পিউটার ও আইসিটি; ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি’ (প্রকৌশলী মুজিবুর রহমান); সাম্প্রতিক গাইড।
ব্যক্তিগত বিষয়: আত্মপরিচয়, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, শক্তি/দুর্বলতা, পছন্দ-অপছন্দ, কেন এই পদ—এসব নিয়ে প্রশ্ন হতে পারে; নামের অর্থ, দিনের তারিখের তাৎপর্য, শখ (গান/আবৃত্তি/বিতর্ক) ইত্যাদি।
জেলা/উপজেলা: প্রতিষ্ঠা, নামকরণ, বিখ্যাত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত স্থান, নদ-নদী, পণ্য, সেক্টর নম্বর/কমান্ডার ইত্যাদি।
বর্তমান পেশা: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজের পরিবেশ, সমস্যা ও সমাধানপদ্ধতি—গঠনমূলক উত্তরের প্রস্তুতি নিন।
শিক্ষা প্রতিষ্ঠান/গ্রাজুয়েশন বিষয়: প্রতিষ্ঠান/হল সম্পর্কিত তথ্য; পঠিত বিষয়ের মৌলিক ধারণা, থিওরি, গবেষণা, এবং পছন্দের ক্যাডারের সঙ্গে সম্পর্ক।
ভাইভার জন্য গুরুত্বপূর্ণ টপিক (নির্বাচিত)
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্রমানুগ ঘটনা, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ছয় দফা, আগরতলা মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ২৫ মার্চ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, অপারেশন জ্যাকপট, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, আত্মসমর্পণ
বঙ্গবন্ধুর জীবন/বক্তৃতা/বই/চলচ্চিত্র; পরবর্তী শাসনামল, জাতীয় চার নেতা, জেল হত্যা
মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রনীতি, বর্তমান সরকারের সাফল্য/উন্নয়ন
সংবিধান/সাংবিধানিক আইন/রাজনীতি, BPSC ইতিহাস, Warrant of Precedence
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ৭ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের লক্ষ্যে “উচ্চমান সহকারী” পদে আবেদনকৃত প্রার্থীদের প্রিলিমারি পরীক্ষা ২৫ এবং ২৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসনবিন্যাস এবং সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি দেখুন
প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষা ২০২৫ এর জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার কাঠামো (MCQ Type)
মোট নম্বর: ২০০
সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন করেছে পিএসসি। ২২ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ১৮ জুলাই, ২০২৫ তারিখে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা চলাকালীন ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ২ জন এবং ঢাকা পলিটেকনিক ইন্সটিউট কেন্দ্রে ১ জন। উক্ত ৩ জন প্রার্থীকে এক মাসের জেল দেয়া হয়।
এছাড়াও ইডেন মহিলা কলেজ হলে ২ জন পরীক্ষার্থীর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং আরেকজন প্রশ্নপত্রে নকল করার চেষ্টায় প্রমাণিত হয়। এর মধ্যে একজনকে ১৫ দিনের জেল এবং অন্যজনকে নকলের প্রেক্ষিতে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আবার অন্যদিকে আরেকজন প্রার্থী নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখেও ধরা পড়েন। পরবর্তীতে তাকে তার প্রার্থীতা বাতিলসহ আজীবনের জন্য পিএসসির সকল পরীক্ষা হতে বহিষ্কার করা হয়।