Blog

  • সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

    সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২৫ সালের ক্যাডেট (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা থেকে প্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল ও রেঞ্জসমূহ থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য ৫২৪ জন পুরুষ এবং ২২ জন নারীসহ মোট ৫৪৬ জনকে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। ১৯ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা দেখুন

    [dflip id=”23278″][/dflip]

  • শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ । আবেদন করবেন যেভাবে

    শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ । আবেদন করবেন যেভাবে

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, আশা করি ভালো আছেন। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি-তে আবেদন সংক্রান্ত বিস্তারিত বিষয়ে আলোচনা সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, দেশের এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ১৬ জুন ২০২৫ তারিখ (সোমবার) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে NTRCA. এ নিয়োগের মাধ্যমে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে।

    সম্প্রতি গত ৪ জুন ২০২৫ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় মোট ৬০ হাজার ৫২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থীদের এখন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রস্তুত হওয়ার সময়। কিন্তু চলমান নিয়োগে আবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলি নিয়ে অনেকেই দ্বিধায় আছেন। যারা আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত গাইডলাইন খুঁজছেন মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের আলোচনা। আশা করছি এই ব্লগটি পড়ার পর নিবন্ধন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন, কীভাবে পছন্দক্রম ঠিক করবেন, কিংবা আবেদনপত্র পূরণে কী বিষয়ে সতর্কতা জরুরি — এসকল বিষয় নিয়ে আপনাদের আর কোন কনফিউশন থাকবে না।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত ও নির্ভরযোগ্য উত্তর এখানে তুলে ধরা হয়েছে। আশা করি, এই লেখাটি পড়লে আপনি নির্ভুলভাবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

    ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদের বিবরণ

    • স্কুল ও কলেজ- এমপিও– ৪৬,২১১
    • মাদ্রাসা- এমপিও- ৫৩,৫০১
    • কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান- এমপিও- ১,১১০
    • সর্বমোট- ১,০০,৮২২

    আবেদনের সময়সীমা

    • আবেদন শুরু: ২২ জুন ২০২৫, দুপুর ১২টা।
    • শেষ সময়: ১০ জুলাই ২০২৫, রাত ১২টা।
    • আবেদন ফি জমা: ১৩ জুলাই ২০২৫, রাত ১২টা পর্যন্ত

    ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন

    প্রার্থীর বয়সসীমা: সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন অর্থাৎ ৪ জুন ২০২৫ পর্যন্ত আবেদনকারীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে।
    নিবন্ধন সনদের মেয়াদ: শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে ৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ৩ বছরের মধ্যে হতে হবে।

    যোগ্যতা-

    • নির্দিষ্ট পদ ও বিষয়ের জন্য প্রত্যাশিত শিক্ষাগত যোগ্যতার বিবরণ NTRCA-এর ওয়েবসাইটের “৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি” নামক সেবা বক্সে পাওয়া যাবে।
    • আবেদনকারীকে প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।
    • কোন মহিলা কোটা থাকবে না।

    একটি সনদে আবেদন: প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় পাশ করলেও অর্থাৎ, একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও আবেদনের ক্ষেত্রে একটি মাত্র সনদ ব্যবহার করতে পারবেন। এমপিওভুক্তদের আবেদন: যারা ইতিমধ্যে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কর্মরত, তারা সেই একই পদে আবেদন করতে পারবেন না; তবে অন্য উচ্চতর বা নিম্নপদে আবেদন করার সুযোগ পাবেন।

    আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী

    ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতির ৮ ধাপ

    মোট ৮টি ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে।

    ১ম ধাপ: প্রথমে এনটিআরসিএ ও টেলিটক ওয়েবসাইট থেকে E-Application বা অনলাইন আবেদনের লিংকে প্রবেশ করতে হবে। এখানে রোল-রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে।

    ২য় ধাপ: পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।

    ৩য় ধাপ: প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে।

    ৪র্থ ধাপ: এ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। ৫ম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর, মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে হলে চিন্তাভাবনা করে পছন্দক্রম দিতে হবে।

    ৬ষ্ঠ ধাপ: এ পর্যায়ে প্রার্থীর ছবি ও ই-সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর যে ছবি ব্যবহৃত হয়েছে, সেই ছবিই ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

    ৭ম ধাপ: এরপর আবেদনটি সম্পূর্ণ রিভিউ করা যাবে। এখানে সবকিছু ঠিক আছে কি না তা পুনরায় দেখে নিতে হবে। সব ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে।

    ৮ম ধাপ: সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে এই শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে।

    আবেদন ফি

    • e-Application ফি ১,০০০/- টাকা, যা Application ফরম Submit করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।

    আবেদন মাধ্যম

    • ওয়েবসাইট: [www.ntrca.gov.bd] (http://www.ntrca.gov.bd) এবং ngi.teletalk.com.bd এ আবেদন করতে হবে।
    • ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে টেলিটক–এ, যাতে ফরম পূরণ ও ফি প্রদানের ধাপগুলো সহজে বুঝে নেওয়া যায়।

    পছন্দক্রম নির্ধারণ ও সংখ্যা

    • আবেদনকারীরা নিজের ইচ্ছা ও সুবিধা অনুযায়ী সর্বোচ্চ ৪০টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ তালিকায় (Choice List) দিতে পারবেন।
    • এই লিস্টের বাইরের প্রতিষ্ঠানেও পরে যোগদানের সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে, Choice প্রদানের পর E-Application ফরমের ‘Other’ Option বক্সে ‘Yes’ ক্লিক করতে হবে। তবে পছন্দ তালিকার বাইরে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে ‘NO’ ক্লিক করতে হবে।
    • ‘Yes’ Click করলে তিনটি অপশন পাওয়া যাবে — General, Madrasha ও Technical — এর যে কোন একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনই Select করতে পারবেন।
    • কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।

    ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে —

    • আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি না দিলে আবেদন বাতিল হবে।
    • নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি জমা না দিতে হবে। অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের (Applicant’s copy) একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
    • আবেদনকারীকে e-Application ফরম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে।
    • আবেদনকারী যদি মিথ্যা তথ্য দেয় এবং সে অনুযায়ী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়; তবে এ সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    • বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান বা পদে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
    • ধর্ম ও নৈতিক শিক্ষা পদের জন্য প্রার্থীকে অবশ্যই ওই ধর্মাবলম্বী হতে হবে, অন্যথায় সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
    • জন্ম তারিখসহ অন্যান্য তথ্যাদি ভুল থাকলে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তাই E- Certificate ডাউনলোড করার আগেই নির্ধারিত ফিসহ নির্ধারিত ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য NTRCA কার্যালয়ে আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে। তবে সময় খুবই কম।
    • নিজের নাম, বাবা-মায়ের নাম ও এলাকার নামে কোনো তথ্য ভুল থাকলে NTRCA-তে যোগাযোগ করে সংশোধন করে নিন। অভিভাবকের নাম পরিবর্তনের প্রয়োজন নেই।
    • আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।

    নিয়োগ প্রক্রিয়া

    • নিয়োগের সুপারিশ: এক পদে একজন প্রার্থীকে যোগ্যতার ভিত্তিতে সুপারিশ করা হবে। সুপারিশ প্রাপ্তদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
    • চুক্তিপত্র বা নিয়োগপত্র না পেলে: নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রতিষ্ঠান নিয়োগ না দেন, তবে সেই প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির এমপিও স্থগিত বা বাতিল করা হবে।

    NTRCA-র ডিসক্লেইমার

    • নিয়মানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে কর্তৃক শূন্যপদের চাহিদা জমা দেন। এই প্রক্রিয়ায় ভুল চাহিদাপত্রের কারণে নিয়োগ সুপারিশে কোন জটিলতার তৈরি হলে তার জন্য NTRCA দায়ী থাকবে না।
    • মামলা/আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে NTRCA দায়ী থাকবে না।
    • এই গণবিজ্ঞপ্তির যে কোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিত করতে পারবে।

    NTRCA কেন ও এর ভূমিকা

    • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান NTRCA।
    • ২০০৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেতো। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত।
    • ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় NTRCA।
    • এবারই প্রথম গণবিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদের এত বিশাল নিয়োগের ঘোষণা করলো NTRCA।
    • NTRCAএ পর্যন্ত ১৮টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে।
    • আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ১৯তম হওয়ার কথা থাকলেও সেটি না-ও হতে পারে। এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে।
    • পরবর্তী শিক্ষক নিবন্ধন থেকে আর গণ-বিজ্ঞপ্তি থাকবে না, পাশ হলে সরাসরি নিয়োগ পাবেন।

    শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি হতে পারে জুলাইয়ে

    শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করলেও এ বিষয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এ মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামী জুলাই মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

    এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ-সুবিধা

    • এনটিআরসিএর মাধ্যমে চূড়ান্ত উত্তীর্ণ ও নিয়োগের জন্য সুপারিশ পাওয়া একজন প্রবেশনারি পর্যায়ের শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন কাঠামো অনুসারে ৯ম, ১০ম ও ১১তম স্কেলে বেতন শুরু হয়। কলেজ পর্যায়ের প্রভাষকেরা ৯ম গ্রেডে, স্কুলপর্যায়ে সহকারী শিক্ষক বিএড ছাড়া ১১তম গ্রেডে ও বিএড থাকলে ১০ম গ্রেডে বেতন শুরু হয়।
    • মাসিক নিট বেতন হিসাব করলে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত কলেজ প্রভাষক ২২ হাজার ৪০০ টাকা পর্যন্ত ও মাদ্রাসা, কারিগরি ও হাইস্কুলের সহকারী শিক্ষক ১২ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ৫০০ টাকা পেয়ে থাকেন।
    • অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বাড়িভাড়া ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০সহ মোট ১ হাজার ৫০০ টাকা অতিরিক্ত যুক্ত হয়।
    • উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ২৫%, দুই ঈদে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতাও পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকেরা। অন্যান্য চাকরির মতো প্রতিবছর ইনক্রিমেন্ট সুবিধা পাওয়া যায়।
    • স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক থেকে পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পর্যন্ত হওয়া যায়।
    • কলেজের প্রভাষকেরা আট বছর পূর্তিতে আনুপাতিক হারে সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ পান। পরবর্তী সময় পদোন্নতি পেয়ে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পর্যন্ত হওয়ার সুযোগ থাকে।
    • একজন প্রভাষক বা শিক্ষক ৬০ বছর চাকরি শেষে অবসর গ্রহণ করলে অবসরকালীন ও ভবিষ্যৎ কল্যাণ তহবিল থেকে এককালীন সুবিধা পেয়ে থাকেন।

    শেষকথা

    এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের অনেক বিভ্রান্তি দূর হয়েছে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো কেমন হবে, এবং NTRCA কেন ও কিভাবে কাজ করে — এসব ব্যাপারে আশা করি আর কোনো সংশয় নেই। তবে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন।

    গণবিজ্ঞপ্তি ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে Live MCQ সাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    বর্তমানে নিবন্ধিত শিক্ষকের সংখ্যা দেশে লাখো শিক্ষক ঘাটতির তুলনায় অনেক কম হওয়ায় পরবর্তী (বা ১৯তম) শিক্ষক নিবন্ধন পরীক্ষার ওপর নির্ভর করতে হবে। সঙ্গত কারণেই, যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে চান (ইতোমধ্যে নিবন্ধিত ও নতুন পরীক্ষার্থী উভয়), তাদের এখন থেকেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।

    প্রশ্ন- ১: আমি ১৭তম এবং ১৮তম উভয় নিবন্ধন পরীক্ষায় পাশ করেছি। তাহলে কোন সনদ দিয়ে আবেদন করবো?

    উত্তর: একাধিক নিবন্ধন সনদ থাকলেও একজন প্রার্থী কেবল একটি সনদ ব্যবহার করেই আবেদন করতে পারবেন। কোন সনদটি ব্যবহার করবেন, সেটা আপনার পছন্দ।

    প্রশ্ন- ২: নিবন্ধন সনদে ভুল থাকলে কী করতে হবে?

    উত্তর: যেসব প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নাম, পিতার নাম, মাতার নাম বা ঠিকানায় ভুল আছে, তারা ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি ও ফর্মসহ এনটিআরসিএ অফিসে আবেদন করে ভুল সংশোধন করতে পারবেন।
    আর যাদের জন্ম তারিখে ভুল থাকায় তারা ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না, তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড না করে, শুধু নির্ধারিত ফি ও ফর্মসহ জন্ম তারিখ সংশোধনের আবেদন এনটিআরসিএ অফিসে জমা দিতে বলা হয়েছে।

    প্রশ্ন- ৩: বয়সের হিসাব কীভাবে করা হবে? আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স কত?

    উত্তর: প্রার্থীর বয়স গণনা করা হবে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ অর্থাৎ ৪ জুন ২০২৫ অনুযায়ী। সে তারিখে আপনার বয়স ৩৫ বছর বা তার কম হলে আপনি আবেদন করতে পারবেন।

    প্রশ্ন- ৪: আমি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদধারী। তাহলে আমি কীভাবে আবেদন করবো?

    উত্তর: আপনি উভয় পর্যায়ের পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আগে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজে সুপারিশ না পেলে তখন স্কুল পর্যায়ে বিবেচিত হবেন।

    প্রশ্ন- ৫: Choice List-এ কতটি প্রতিষ্ঠান দিতে পারবো? ব্যকগ্রাউন্ড জেনারেল হলেও মাদ্রাসায় কি পোস্টিং অপশন দিতে পারবো?

    উত্তর: আপনি সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দক্রমে দিতে পারবেন। তবে চাইলে Choice List-এর বাইরেও নিয়োগের জন্য ‘Other’ অপশনে ‘Yes’ ক্লিক করে সম্মতি জানাতে পারেন। এতে General, Madrasha ও Technical — তিনটি বিভাগ থেকে এক বা একাধিক বিভাগ নির্বাচন করতে পারবেন। লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও পছন্দ মতো যে কোনো বিভাগের অপশন রাখতে পারবেন।

    প্রশ্ন- ৬: আমি আগেই একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত, আমি কি এই নিয়োগে আবেদন করতে পারবো?

    উত্তর: হ্যাঁ, তবে আপনি যে পদে কর্মরত, সেই একই পদে আবেদন করতে পারবেন না। আপনি চাইলে উচ্চতর বা নিম্নপদে আবেদন করতে পারেন।

  • ৪৪তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

    ৪৪তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

    প্রিয় ৪৪তম বিসিএস ভাইভা পরীক্ষার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। সর্বশেষ ৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৪তম বিসিএস সাধারণ এবং কারিগরি / পেশাগত উভয় ক্যাডার পদসমূহের জন্য সর্বমোট ৫৮৬২ জন প্রার্থীর মধ্য থেকে ৭ম পর্যায়ে কারিগরি / পেশাগত উভয় ক্যাডারের ৪০৮ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ২৩০৯ জনসহ মোট ২৭১৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়ছে। আগামী ২০ মে থেকে ২৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন – এর প্রধান কার্যালয় আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকায় ধাপে ধাপে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এর পূর্বে গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখ পিএসসি কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে ৪৪তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাদের মৌখিক পরীক্ষা মে-জুন মাসে তাদের মৌখিক পরীক্ষা স্থগিত রেখে বাকি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি নিশ্চিত করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪৪তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযাগ হবে বলে নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

    এখন অব্দি ৫ম ধাপে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে ৬ষ্ঠ ধাপের মৌখিক পরীক্ষার কার্যক্রম চলমান আছে গত ২২ এপ্রিল থেকে যা চলবে আগামী ২৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত।

    ৪৪তম বিসিএস এর ১০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”23251″][/dflip]

    ৪৪তম বিসিএস এর ১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”22224″][/dflip]

    এক নজরে ৭ম ধাপের বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”21937″][/dflip]

    ৪৪তম বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি (সংশোধিত)

    [dflip id=”21205″][/dflip]

    ৬ষ্ঠ ধাপের বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”21223″][/dflip]

    ৫ম ধাপের ৪৪তম বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”20801″][/dflip]

    ৪র্থ ধাপের ৪৪তম বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”20114″][/dflip]

    ৩য় ধাপে ৪৪তম বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”19007″][/dflip]

    ২য় ধাপের ৪৪তম বিসিএস Both Cadre / উভয় ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ

    [dflip id=”17782″][/dflip]

    উল্লেখ্য যে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রার্থীগণ ছাড়া অবশিষ্ট্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিল।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

    প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সিদ্ধান্ত অনুসারে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) নিয়োগ বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লেখিত “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটির পরিবর্তে “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটি প্রতিস্থাপন হবে বলে জানানো হয়েছে। যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন এবং চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদ না থাকায় দ্বিধায় ছিলেন, তারা এই সংশোধিত নির্দেশনা অনুযায়ী সাময়িক রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি দিয়েই নিশ্চিন্তে আবেদন সম্পন্ন করতে পারবেন।

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন

  • ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । মোট উত্তীর্ণ- ৬৫৫৮ জন

    ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । মোট উত্তীর্ণ- ৬৫৫৮ জন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সিভিল সার্ভিস এর বিধিমালা ২০১৪ অনুসারে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৮ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মৌখিক পরীক্ষা সংক্রান্ত আপডেট পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।

    এক নজরে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত কিছু তথ্য

    • মোট উত্তীর্ণ: ৬৫৫৮ জন
    • জেনারেল ক্যাডার: ৩৯১২ জন
    • বোথ ক্যাডার: ১৯৩২ জন
    • টেকনিক্যাল ক্যাডার: ৭১৪ জন
    • ফলাফল লিঙ্ক: https://go.livemcq.com/45th-bcs-written-result

    ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”23185″][/dflip]

    উল্লেখ্য যে, গত ১৯ মে ২০২৩ তারিখে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন সর্বমোট ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।

  • ১০০৮২২ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

    ১০০৮২২ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level) নিম্নবর্ণিত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের মধ্য থেকে ১০০৮২২ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ রয়েছে। আজ ১৬ জুন ২০২৫ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির বিস্তারিত

    • মোট পদসংখ্যা: ১০০৮২২ টি
    • আবেদন শুরু: ২২ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫
    • আবেদন ফি: ১০০০ টাকা
    • বয়সসীমা: ৩৫ বছর

    এক নজরে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”23138″][/dflip]

  • উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন উপ-সহকারী পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পিএসসির ঘোষণা অনুযায়ী, আগামী ১১ জুলাই ২০২৫ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩৬০টি খালি পদের এই বিশাল নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহের কমতি নেই। তাই এই পরীক্ষায় যে তীব্র প্রতিযোগিতা হতে যাচ্ছে – তা সহজেই অনুমেয়।

    অন্যদিকে, পরীক্ষাও প্রায় দ্বারপ্রান্তে। এ প্রেক্ষাপটে বিষয়ভিত্তিক রিভিশন ও শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং কৃষি বিষয়ে (৪০) মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। এই ৪টি বিষয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলেই এ পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।

    আপনাদের সুবিধার্থে, পিএসসির সিলেবাস অনুসারে Live MCQ-এর ‘৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি’ বাটনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন দেওয়া হচ্ছে। রুটিনের পাশাপাশি ৯ম-২০তম গ্রেড ও জব সল্যুশন বাটনের পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রস্তুতি অধিক কার্যকর হবে।

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিনে থাকছে-

    • মোট পরীক্ষার সংখ্যা: ১০টি
    • টেকনিক্যাল (কৃষি) বিষয়ের পরীক্ষা: ২টি
    • বিষয়ভিত্তিক জেনারেল পার্টের পরীক্ষা: ৪টি
    • ফুল মডেল টেস্ট: ৪টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১৯ জুন, ২০২৫
    • আর্কাইভের ইউনিক প্রশ্ন: ৫০০+টি

    পরীক্ষার তারিখ সংক্রান্ত বিস্তারিত —

    বিষয়ভিত্তিক পরীক্ষা:

    ➝ ১৯ জুন ২০২৫ — পরীক্ষা – ১: বাংলা ব্যাকরণ ও সাহিত্য (সম্পূর্ণ)

    ➝ ২১ জুন ২০২৫ — পরীক্ষা – ২: English Grammar and Literature

    ➝ ২৩ জুন ২০২৫ — পরীক্ষা – ৩: সাধারণ জ্ঞান – ১ (বাংলাদেশ বিষয়াবলি ও ভূগোল)

    ➝ ২৫ জুন ২০২৫ — পরীক্ষা – ৪: সাধারণ জ্ঞান – ২ (আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি)

    ➝ ২৮ জুন ২০২৫ — পরীক্ষা – ৫: কৃষি (টেকনিক্যাল) – ১

    ➝ ৩০ জুন ২০২৫ — পরীক্ষা – ৬: কৃষি (টেকনিক্যাল) – ২

    মডেল টেস্ট:

    ➝ ২ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৭: ফুল মডেল টেস্ট – ১

    ➝ ৫ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৮: ফুল মডেল টেস্ট – ২

    ➝ ৭ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৯ ফুল মডেল টেস্ট – ৩

    ➝ ৯ জুলাই ২০২৫ — পরীক্ষা – ১০ ফুল মডেল টেস্ট – ৪

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

  • ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    প্রিয় চিকিৎসক বন্ধুগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন সম্প্রতি ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য]-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে এবং চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সুতরাং, হাতে প্রস্তুতির জন্য একেবারেই সময় কম।

    স্পেশাল বিসিএসে লিখিত পরীক্ষা থাকে না—প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই সরাসরি ভাইভায় অংশগ্রহণ করা যায়। প্রিলির ফল ভাইভার সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। ৪৮তম বিসিএসের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাই ৪৮তম স্পেশাল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য গোছানো ও সুন্দর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অতি অল্প সময়ে সাজানো প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপের স্পেশাল বিসিএস বাটনে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন প্রকাশিত হয়েছে। লাইভ পরীক্ষা, ক্লাস, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, ৪২ ও ৩৯তম স্পেশাল বিসিএসের আর্কাইভ, সার্বক্ষণিক মেন্টর সাপোর্টের সমন্বয়ে এই স্টাডিপ্ল্যান সাজানো হয়েছে।

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনে থাকছে

    • মোট লাইভ পরীক্ষা: ৫৯টি
    • সাধারণ অংশের পরীক্ষা: ২৭টি (সাবজেক্ট ফাইনালসহ)
    • মেডিকেল অংশের পরীক্ষা: ২৭টি (সাবজেক্ট ফাইনালসহ)
    • ২০০ মার্কের ফুল মডেল/মক টেস্ট: ৫টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১ জুন, ২০২৫
    • মোট ভিডিও ক্লাস: ২৬৫টি (রেকর্ডেড: ২২৮ — জেনারেল: ২০০, মেডিকেল: ২৮)
    • নতুন ক্লাস: ৩৭টি (জেনারেল: ১৫, মেডিকেল: ২২)
    • স্পেশাল বিসিএস আর্কাইভের প্রশ্ন: ১৫,০০০+
    • সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF Download

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    [dflip id=”23004″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    আশা করি নতুন এই স্টাডি প্ল্যান আপনার ৪৮তম স্পেশাল বিসিএসের প্রস্তুতিকে শাণিত করে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে। ৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] প্রস্তুতি হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!

  • ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন

    ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী মে মাসে হতে পারে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জানেন যে, বিসিএস পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে প্রায় ১৫ মার্ক থাকে। ভালো প্রস্তুতি আপনাকে এই ১৫ মার্কের মধ্যে ১২-১৩ মার্ক এনে দিতে পারে। তবে সিলেবাস বেশ বড় হওয়ার কারণে অনেকেরই এই অংশ নিয়ে ভীতি কাজ করে। এই ভীতি দূর করার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো প্রস্তুতি।

    ভালো করতে মজবুত প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে চলমান ২০০ দিন, ১৪০ দিন, ১৩০ দিন এবং ১০০ দিনের রুটিনগুলোর পাশাপাশি আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমরা নিয়ে এসেছি ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature বিষয়ভিত্তিক প্রস্তুতির নতুন রুটিন।

    ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিনে থাকছে –

    • মোট লাইভ পরীক্ষা: ৯টি
    • মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ২০টি
    • আর্কাইভের ইউনিক প্রশ্ন: ১০,৩০০+টি (সমাধানসহ)
    • সেন্ট্রাল আর্কাইভ: ৫ লাখ+ প্রশ্ন
    • লাইভ পরীক্ষা শুরু: ২৮ মে, ২০২৫

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

    ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন

    [dflip id=”23063″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    উক্ত রুটিন অনুসারে পিএসসি প্রণীত ইংরেজি সিলেবাসকে টপিক আকারে ভাগ করে মোট ২০টি ভিডিও ক্লাসের সাথে সঙ্গতি রেখে মোট ১৪টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন। আমাদের বিশ্বাস, এই রুটিন অনুসরণ করলে আপনার ইংরেজি সাহিত্য নিয়ে ভীতি দূর হওয়ার পাশাপাশি মূল পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। কয়েক দফা পেছানোর পর পিএসসির সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভালোভাবে রিভিশন করতে গেলে এই সময়টা দেখতে দেখতেই কেটে যাবে। তাই এখন সময়ের হিসাব ধরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

    আপনাদের প্রস্তুতির আরো গোছানো ও সময়োপযোগী করার জন্য Live MCQ অ্যাপে চলমান রুটিনগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এরই অংশ হিসেবে ১০০ দিনে বিসিএসের প্রস্তুতির নতুন রুটিন দেওয়া হচ্ছে। এই রুটিনে থাকছে প্রতি সপ্তাহে একটি সাবজেক্ট ফাইনাল টেস্ট (বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস) এবং সাপ্তাহিক সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগে ২টি টপিকভিত্তিক প্রস্তুতি টেস্ট।

    এই রুটিনটি মূলত চাকরিজীবী কিংবা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—যারা ইতোমধ্যে ১–২ বার বিসিএস সিলেবাস শেষ করেছেন, একসাথে এক সাবজেক্ট শেষ করে প্রস্তুতি নিতে চান এবং যাদের পরীক্ষার জন্য শুধুমাত্র উইকেন্ড ফ্রি থাকে।

    ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে

    • মোট পরীক্ষার সংখ্যা: ৩৬টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১৪ জুন, ২০২৫
    • মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ১০০০+
    • আর্কাইভের প্রশ্ন: ৫ লাখ+ (অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ)
    • 24/7 Career Consultancy!
    • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম—সহ অসংখ্য স্টাডি-সহায়ক প্রিমিয়াম ফিচার!

    Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএস পরীক্ষার সকল সাবজেক্টের উপর ভিডিও ক্লাস ও লাইভ পরীক্ষা রয়েছে।

    ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

    ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    [dflip id=”23043″][/dflip]

    নিয়মিত বই পড়ার পাশাপাশি কোনো বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে অনেক বিষয় মনে থাকবে। প্রিলিমিনারিতে ১–২টা প্রশ্নও অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—তাই পাশ/ফেল নিয়ে বেশি না ভেবে পরীক্ষা দিতে থাকুন।

    আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দেবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।