Blog

  • ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ১২ ক্যাটাগরির ২১০ টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে। ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • মোট পদসংখ্যা: ২১০
    • আবেদন শুরু: ৩ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২৯ জুন ২০২৫
    • অনলাইনে আবেদনের লিংক: http://caab.teletalk.com.bd/

    এক নজরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22612″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮ টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে ১০ম গ্রেডভুক্ত ২০২২ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ Job ID- 10202 এর নিমিত্তে ১৫৯৭ টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”22600″][/dflip]

  • ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রত্যাশিত ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্যখাতে ৩০০০ নতুন চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেয়া হবে। বিসিএসটি শুধু মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য প্রযোজ্য। ২১ থেকে ৩২ বছরের মধ্যে (১ মে, ২০২৫ অনুযায়ী) প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আজ ২৯ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন

    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য

    • মোট পদসংখ্যা: ৩০০০টি
    • আবেদন শুরু: ১ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৫
    • সহকারী সার্জন: ২৭০০ জন
    • ডেন্টাল সার্জন: ৩০০ জন
    • আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd/
    • বয়সসীমা: ৩২ বছর

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 48th Special BCS Health Circular 2025

    [dflip id=”22563″][/dflip]

    ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা ২০২৫ এর আবেদন সংক্রান্ত নির্দেশনা

    [dflip id=”22582″][/dflip]

    পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

    • মোট নম্বর: ৩০০
    • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
    • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

    লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর)

    সাধারণ বিষয়সমূহ (১০০ নম্বর)

    • বাংলা: ২০
    • ইংরেজি: ২০
    • বাংলাদেশ বিষয়াবলি: ২০
    • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
    • মানসিক দক্ষতা: ১০
    • গাণিতিক যুক্তি: ১০

    চিকিৎসাবিজ্ঞান (Medical Science) প্রাসঙ্গিক প্রশ্ন (১০০ নম্বর)

    • স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
    • ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার সময়: ২ ঘণ্টা

    নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

    পরীক্ষার সম্ভাব্য সময়

    ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) এর (MCQ Type) লিখিত পরীক্ষা আগামী জুলাই ২০২৫ এর ২য় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি।

    আবেদন করতে পারবেন কারা?

    • ১ মে ২০২৫ তারিখে যেসকল প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর সেসকল প্রার্থীগণ।
    • যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS বা BDS ডিগ্রিধারী প্রার্থীরা।
    • MBBS বা BDS পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা (আবেদনের শেষ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হওয়া ও উত্তীর্ণ হওয়া সাপেক্ষে)।
    • BMDC রেজিস্ট্রেশন থাকতে হবে।
    • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে BMDC কর্তৃক সত্যায়িত সনদ থাকতে হবে।
    • সরকারি স্বাস্থ্যখাতে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

    পিএসসি কী বলছে?

    “৪৮তম স্পেশাল বিসিএস একটি দ্রুত নিয়োগ প্রক্রিয়া। দেশের চিকিৎসা সংকট মোকাবেলায় দ্রুত চিকিৎসক নিয়োগই এর মূল লক্ষ্য।”

    পিএসসি কর্মকর্তা

    কেন এই বিসিএস গুরুত্বপূর্ণ?

    • স্বাস্থ্যখাতে বড় পরিসরে নিয়োগ
    • সরকারি চাকরির সুযোগ – চিকিৎসকদের জন্য নিরাপদ ক্যারিয়ার
    • স্পেশাল বিসিএস হওয়ায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া
    • সাধারণ ও প্রফেশনাল অংশ মিলিয়ে প্রস্তুতির সুযোগ

    প্রস্তুতির সঠিক সময় এখন!

    • যারা স্বাস্থ্য ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
    • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
    • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
    • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

    শেষ কথা

    ৪৮তম স্পেশাল বিসিএস ২০২৫ চিকিৎসকদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

  • ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির ১০৯টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ আজ থেকে আগামী ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”22525″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ রেলওয়ের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদে ৫১৬ জন প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৬ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি, সিলেবাস ও নির্দেশাবলি দেখুন

    [dflip id=”22509″][/dflip]

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনতা ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (রুরাল ক্রেডিট)/(আরসি)’ (১০ম গ্রেড) Job ID- 10182 এর নিমিত্ত্বে ৩৫১ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১০৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১ জুন ২০২৫ তারিখ থেকে ২৭ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার পরিবর্তিত ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    [dflip id=”22488″][/dflip]

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”21675″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সসমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (জেনারেল)”-এর ৯৭৪টি শূন্য পদে (৯ম গ্রেড, Job ID- 10201) সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৭৮০৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    [dflip id=”22439″][/dflip]

  • সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (৯ম গ্রেড) Job ID- 10180 এর নিমিত্ত্বে ২য় পর্যায়ে ১৩৫ জন প্রার্থীকে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ মে ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22428″][/dflip]

  • সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫। উত্তীর্ণ- ৩৫১২ জন

    সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫। উত্তীর্ণ- ৩৫১২ জন

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের “সিনিয়র স্টাফ নার্স” (১০ম গ্রেড) পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষায় মোট ৩৫১২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ২০ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ দেখুন

    [dflip id=”22412″][/dflip]

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “কৃষি প্রকৌশলী” এর শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ২০ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”22398″][/dflip]