Blog

  • ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন

    ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন প্রার্থী। গত ২০ মে ২০২৫ তারিখে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা। এর পূর্বে ২২৭ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়ায় চাকরিতে যোগ দিতে পারেননি। পরবর্তীতে গেজেটভুক্ত হওয়ার দাবিতে প্রার্থীগণ এ বছরের শুরু থেকে সংবাদ সম্মেলন ও মানবন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। ফলস্বরুপ তাদের মধ্যে ১৬২ জন প্রার্থীর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    গেজেটভুক্ত ১৬২ জন প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে তালিকা প্রকাশিত হয়েছে। নিচে প্রার্থীদের মেধাক্রম, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নামসহ বিস্তারিত তথ্য দেয়া হলো।

    ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

    [dflip id=”22380″][/dflip]

  • ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি

    ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজস্ব বাজেটের ১৭-২০ গ্রেডের ৬ ক্যাটাগরির ২৬৬টি পদের মধ্যে “চেইনম্যান, প্যাকার, মেশিনম্যান কাম ক্লিনার, অফিস সহায়ক, মেশিনম্যান, সহকারী স্টোর কিপার” পদসমূহের লিখিত পরীক্ষা ২৩ মে ২০২৫ তারিখে এবং ১১-১৬ গ্রেডের ২০ ক্যাটাগরির ৪৭২টি পদের মধ্যে সিনিয়র নকশাবিদ, জুনিয়র পরিসংখ্যান সহকারী, পরিসংখ্যান সহকারী, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ৩১ মে ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    পরীক্ষার্থীগণ স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিচে দেয়া লিংক হতে প্রবেশপত্র ডাইনলোড করতে পারবেন। ১৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://bbs.teletalk.com.bd/

    আরও দেখুন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22365″][/dflip]

  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রত্যাশিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পূর্বে গত ২৪ মার্চ ২০২৫ তারিখে পিএসসি কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যম ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে ২৭ জুন ২০২৫ তারিখে এবং পরবর্তীতে গত ১৩ এপ্রিল আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ আগষ্ট নির্ধারণ করা হয়েছিলো। সবশেষে ২১ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পুনঃবিবেচনা করে ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    আরও দেখুন: বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন

    আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রশ্ন ব্যাংক PDF

    আরও দেখুন: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫ (পুনঃনির্ধারিত)

    [dflip id=”22338″][/dflip]

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21197″][/dflip]

    পূর্বের ঘোষণা অনুসারে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। গত ১৬ মে ২০২৫ তারিখে ২০২২ সালভিত্তিক ৮ টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার উপর Live MCQ অ্যাপে ইতোমধ্যে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    আমরা প্রতিনিয়তই বিভিন্ন চাকরির মূল পরীক্ষার প্রশ্ন সমাধান PDF চাকরির প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে প্রকাশ করে থাকি। কেননা মূল পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াবলি সহজেই অনুধাবন করা যায় এবং সে অনুসারে প্রস্তুতি নেয়া যায়। এ বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    [dflip id=”22287″][/dflip]

  • ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৪তম থেকে ২০তম গ্রেডের ৫টি ক্যাটাগরি (ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী, নমুনা সংগ্রহ সহকারী) এর ২৯ টি পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীগণ www.bfsa.teletalk.com.bd এই লিংকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22233″][/dflip]

  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫ টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর “অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদের লিখিত পরীক্ষা ৩০ মে ২০২৫ এবং “কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর” পদের লিখিত পরীক্ষা ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22215″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২য় ধাপে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ এর এই নিয়োগে মোট ২৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১২ মে ২০২৫ তারিখে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

  • ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10185 – এর এই নিয়োগে সর্বমোট ১৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ ২ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট উত্তীর্ণ ১৫৬ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ১১১ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৮ জন এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি তে ৩৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল দেখে নিন

    [dflip id=”16862″][/dflip]

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের (২য় পর্যায়) চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22195″][/dflip]

  • পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মাঠ কর্মকর্তা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুসারে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আপনারা নিচে দেয়া ছবিগুলো থেকে ফলাফল দেখতে এবং চাইলে ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22050″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22139″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22155″][/dflip]

  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “হিসাবরক্ষক (গ্রেড-১১)”, “কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)” এবং “অফিস সহকারী কাম-কম্পিউটার (গ্রেড-১৬)” এর শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামী ২৩ মে ২০২৫ তারিখে ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    এক নজরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22035″][/dflip]

    উল্লেখ্য যে উক্ত পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলা হয়েছে।