প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে “হিসাবরক্ষক” পদে আবেদনকৃত প্রার্থীদের MCQ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১৯ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ২০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিষয়ভিত্তিক জুনিয়র শিক্ষকের ১০টি ও জুনিয়র শিক্ষকের ৫৮টি পদসহ সর্বমোট ৬৮ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গৃহীত লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, মৌখিক ও পাঠদান পরীক্ষা গ্রহন করা হয়। পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৫ তারিখে উক্ত অধিদপ্তরে নিয়োগের জন্য সর্বমোট ৭৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন
প্রিয় চাকরিপ্রার্থীগণ, সবাইকে Live MCQ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ-এর নতুন রুটিন ও নতুন ডিসকাউন্ট অফার সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।
আপনারা জেনে আনন্দিত হবেন যে ১ মিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে Live MCQ পথ চলার ৮ম বর্ষে পদার্পণ করে। এই পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারস্পরিক আস্থা ও ভালোবাসার।
এই সুদীর্ঘ পথচলায় আমাদের রয়েছে ৩৮-৪৬তম বিসিএসের সফল প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে ২টি স্পেশাল বিসিএস (স্বাস্থ্য)। Live MCQ এর প্রোগ্রাম ব্যবহার করে এখন পর্যন্ত অসংখ্য পরীক্ষার্থী বিসিএস ক্যাডার হয়েছেন যার প্রকৃত সংখ্যা আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না। অনেকেই ভালোবাসা থেকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, মেসেজ করেন, ফোন এবং কমেন্টের মাধ্যমে তাদের অনুভূতি জানান, কিন্তু সেটার লিস্ট কখনো বানানো হয়নি। সম্প্রতি Live MCQ ব্যবহার করে যেসব চাকরি প্রার্থী সফল হয়েছেন তাদের অনুভূতি গুলো সফলদের কথা ও অনুপ্রেরণার গল্প নামে আমাদের ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে শেয়ার করা শুরু করেছি যা নতুন চাকরি প্রত্যাশীদের লক্ষ্যে অবিচল থাকতে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।
বিসিএস প্রস্তুতি নিয়ে দীর্ঘ সময়ের প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা এবং লাখ লাখ ব্যবহারকারীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি একজন নতুন চাকরি প্রত্যাশী যিনি সম্প্রতি বিসিএস প্রস্তুতি শুরু করেছেন এবং একজন অভিজ্ঞ চাকরি প্রত্যাশী যিনি দীর্ঘ সময় ধরে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতির প্যাটার্ন অনেকটাই ভিন্ন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা সম্পূর্ণ বিসিএস প্রস্তুতির জার্নিকে নতুনদের বিসিএস প্রস্তুতি এবং অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি নামে ২টি ভাগে বিভক্ত করেছি। যার ফলে একজন চাকরিপ্রার্থী নতুন বা পুরাতন যে পর্যায়েই থাকুক না কেন আমাদের তৈরি করা কাস্টমাইজড প্রোগ্রাম থেকে প্রস্তুতি নিতে পারবেন সহজেই।
নতুন এবং অভিজ্ঞ সকল চাকরি প্রত্যাশীগণের প্রস্তুতির দিকে বিশেষ গুরত্বারোপ করে আমরা শুরু করেছি ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন। নতুন এই রুটিন অনুসরণ করে আপনি ২০০ দিন, ১৪০ দিন, ৯০ দিন, ৭৫ দিন, ৭০ দিন, ৬০ দিন, ১৩৫ মার্ক কভার এবং বিসিএস জব সল্যুশন রিভিশন এর রুটিন অনুসরণ করে ৪৭তম বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।
শুধু তাই নয় ৪৭তম বিসিএস পরীক্ষার প্রাক্বালে অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি বাটনে পেয়ে যাবেন সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্টসহ মোট ৯ টি প্রস্তুতিমূলক রুটিন।
আপনার প্রস্তুতির সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো একটি রুটিন অনুসরণ করে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই। আর প্রস্তুতি যতোটা গোছানো হবে ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় ভালো করার সুযোগ বাড়বে। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিনগুলো সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, যেকোনো সময় জয়েন করলেও নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে। Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ নিয়েই নতুন এই রুটিনসমূহে পরীক্ষা দিতে পারবেন।
৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য নতুন ৯টি রুটিনের বিস্তারিত
২০০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি
মোট পরীক্ষার সংখ্যা: ১৯০টি
ডেইলি কুইজ: ১২০টি
নতুনদের প্রস্তুতি: ৬০টি ও
রিভিশন পরীক্ষা: ১০টি।
লাইভ পরীক্ষা শুরু: ১৭ ডিসেম্বর, ২০২৪
আরও থাকছে-
সেন্ট্রাল আর্কাইভ: ৪.৪ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ],
ডেইলি কুইজসহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য এটা অন্যতম প্রধান রুটিন হিসাবে বিবেচ্য। নতুন ও পুরনো – সবাই এই রুটিন ফলো করতে পারেন। যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।
যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।
পরীক্ষা শুরু: ৭ জুলাই, ২০২৫৬০ দিনের রুটিনে পিএসসির সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে দুই বা তার অধিক সাবজেক্টের টপিক মিক্সড করে রুটিনটি সাজানো হয়েছে। যাদের এক সাবজেক্ট পড়তে বোরিং লাগে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই রুটিনটি আদর্শ হতে পারে।
বিসিএস সিলেবাসের ১৩৫ মার্ক কাভার করে গুরুত্বপূর্ণটপিকের উপর পরীক্ষা
মোট লাইভ পরীক্ষা: ২০টি
পরীক্ষা শুরু: ২২ এপ্রিল, ২০২৫
বিসিএসের সকল গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে; সেই টপিকগুলো সন্নিবেশিত করে এই রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনটি সকল পরীক্ষার্থীর ফলো করা উচিত।
এছাড়াও Live MCQ অ্যাপে ইতোমধ্যে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য ২০০ দিনের এবং ১০০ দিনের রুটিন চলমান রয়েছে। আশা করছি রুটিনগুলো আপনার প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তুলবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Live MCQ আপনার চাকরির প্রস্ততির ওয়ান স্টপ সলিউশন যেখানে একটি অ্যাাপেই Exam Section, Study Section এবং Premium Section এ থাকা ফিচার গুলো থেকে বিসিএস প্রস্তুতির সকল প্রয়োজন মিটাতে পারবেন একজন চাকরি প্রত্যাশী। অভিজ্ঞ মেন্টরদের ক্লাস, বেস্ট স্ট্যাডি ম্যাটেরিয়াল/ PDF লেকচারশিট, হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রস্তুতির মান যাচাই, বিষয়ভিত্তিক প্রস্তুতিসহ চাকরির পরীক্ষার জন্য দরকারি সকল উপকরণ পাবেন একটি অ্যাপেই। এছারও একঘেয়ে চাকরির প্রস্তুতি কে আরও আনন্দদায়ক করতে Live MCQ Multiplayer Quiz Game তো থাকছেই!
আমরা জানি একজন চাকরিপ্রার্থী তাঁর চাকরির প্রস্তুতির জার্নিতে শুধুমাত্র বিসিএস প্রস্তুতিতেই সীমাবদ্ধ থাকেন না। সময়ের প্রয়োজনে একজন চাকরিপ্রার্থীকে বিসিএস ছাড়াও আরও নানান চাকরির প্রস্তুতি নেয়ার প্রয়োজন পরতে পারে। এছাড়াও প্রার্থীদের মধ্যে বিভিন্ন সময় ট্র্যাক পরিবর্তন করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো বিবেচনা করে আমরা একটি প্যাকেজেই সকল ধরনের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রেখেছি।
আপনারা জানেন যে, গত ৮ বছরে আমাদের প্রধান লক্ষ্য ছিলো
আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করা।
আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ক স্ট্যাডির জন্য অধ্যবসায়ী, ধৈর্য্যশীল ও পরিশ্রমী মনোভাবের করে গড়ে তোলা।
দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বল্পমূল্যে ক্যারিয়ার বিষয়ক সুযোগের সমতা তৈরি করা।
আপনাদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যেখানে মূল পরীক্ষার আগেই আপনারা মূল পরীক্ষার একটি আবহ লাভ করবেন।
Live MCQ এই প্রচেষ্টায় কতটুকু সফল হয়েছে সেটা আপনারাই বিবেচনা করবেন। আমরা শুধু আপনাদের কাছ থেকে পাওয়া কিছু বিষয়ের কথা উল্লেখ করতে চাই। এই বিষয়সমূহই আমাদের বিগত ৭ বছরের সব থেকে বড় কিছু অর্জন।
Live MCQ-এর প্রতি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থা। ❝Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!❞ আপনাদের এই কথার পর আসলে আমাদের খুব বেশি চাওয়ারও আর কিছু থাকে না। এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় বর্তমানে আমরা ১ মিলিয়নের অধিক ইউজারের একটি বিশাল পরিবার!
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সাল ভিত্তিক ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)’ (১০ম গ্রেড) পদের Job ID- 10183 এর নিমিত্তে ২৪১৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ এপ্রিল ২০২৫ তারিখের সকাল ও দুপুরের পরীক্ষা আগামী ২৭ জুন ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এক নজরে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
[dflip id=”20565″][/dflip]
সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি দেখুন
[dflip id=”21034″][/dflip]
উল্লেখ্য যে এর পূর্বে গত ২৪ মে ২০২৪ তারিখে উক্ত পদের প্রিলিমিনারি এবং পরবর্তীতে ৫ জুলাই ২০২৪ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন মোট ২৩,৯১৪ জন প্রার্থী।
প্রিয় আইনজীবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া এমসিকিউ পরীক্ষার রোল নম্বর ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা (সীট প্লান), অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানিয়ে পরবর্তীতে যথাসময়ে বার কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।
বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫
উল্লেখ্য যে এর পূর্বে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের “ডিপ্লোমা নার্স” (১০ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশনাবলি প্রদান করা হয়েছে। ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।
কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এক নজরে সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) নন ক্যাডারের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি নম্বর (২২-৮২- ২০২৫) অনুসারে ৬১ টি ক্যাটাগরির পদে ১৮২৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে সেদিনই পিএসসি কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি নম্বর (০১-২১)/- ২০২৫ উচ্চতর বেতন স্কেল অনুসারে ৪র্থ থেকে ৭ম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১২ টি ক্যাটাগরির পদে ১০৫ জন নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।
সবশেষে গত ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৫১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
৪১তম বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৫১ জন প্রার্থীদের তালিকা দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। একইসাথে ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানিটি। প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ অনুসারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্বখাতে একটি বিজ্ঞপ্তিতে ৯০ টি শূন্যপদে এবং আরেকটি বিজ্ঞপ্তিতে ৩৩৪ টি শূন্যপদে মোট ২১টি ক্যাটাগরির পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
বেতন স্কেল: ৯ম থেকে ২০তম গ্রেড
ক্যাটাগরি: ২১ টি
শূন্য পদের সংখ্যা: ৪২৪ টি
আবেদন শুরুর তারিখ: ২৫ মার্চ ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা