Blog

  • গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। গণযোগাযোগ অধিদপ্তর একটি সরকারি অধিদপ্তর। সরকারি বিভিন্ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোতে অনেক চাকরির প্রার্থীগণ অংশগ্রহন করে থাকেন। যেকোন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এক্ষেত্রে প্রশ্নব্যাংক সমাধান করার কোন বিকল্প নেই। প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করতে বা পড়তে পারবেন।

    গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সহকারী তথ্য অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২তম থেকে ২০তম গ্রেডে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ১২তম থেকে ২০তম গ্রেডভুক্ত ৭৩৮ পদে জনবল নিয়োগ দেয়া হবে। ১২ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    • পদসংখ্যা: ৭৩৮ টি
    • আবেদন শুরু: ১৬ মার্চ, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল, ২০২৫
    • আবেদনের লিঙ্ক: http://bbs.teletalk.com.bd/

    এক নজরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20662″][/dflip]

  • ১০ম – ৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষার রুটিন

    ১০ম – ৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষার রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বিসিএসের প্রস্তুতির ক্ষেত্রে বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান করা অত্যন্ত জরুরি। প্রতি বিসিএসেই বিগত বছরে আসা কিছু প্রশ্ন সরাসরি বা কিছুটা মডিফাই করে রিপিট করা হয়।

    তাই, নতুনদের প্রস্তুতিকে শাণিত করার লক্ষ্যে এবং বিসিএসের প্রশ্নপত্র ও সিলেবাস সম্পর্কে ধারণা পেতে বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধানের বিকল্প নেই। সার্বিক বিবেচনায় Live MCQ–তে ❝১০ম–৪৬তম বিসিএসের প্রশ্নগুলো❞ পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএস পরীক্ষার সকল সাবজেক্টের উপর ভিডিও ক্লাস ও লাইভ পরীক্ষা রয়েছে।

    মূল তথ্য এক নজরে

    • মোট পরীক্ষার সংখ্যা: ১৫টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১৮ মার্চ, ২০২৫
    • আর্কাইভ: ১০ম–৪৬তম বিসিএসের সকল প্রশ্ন রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ
    • ভিডিয়ো কনটেন্ট: ৯৫+ ভিডিও ক্লাস ও লেকচার PDF (চলমান)

    যেকোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে পরীক্ষাগুলো ফ্রি থাকবে। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন—নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ১০ম–৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ১০ম–৪৬তম বিসিএস প্রিলিমিনারি মূল প্রশ্ন ও রিভিশন পরীক্ষা প্রস্তুতির রুটিন

    [dflip id=”20633″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Sectionরুটিন ও কারিকুলাম অপশন থেকেও সব পরীক্ষার PDF ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    বিশেষ দ্রষ্টব্য

    • জব সল্যুশনের পরীক্ষাগুলো না পড়ে দেওয়ার চেষ্টা করুন; পড়ে পরীক্ষা দিলে প্রতিযোগিতার মান বজায় থাকে না।
    • প্রতি ৩/৪টি পরীক্ষা পর পর রিভিশন পরীক্ষা হবে; রিভিশনের প্রশ্ন আগের ৩/৪টি জব সল্যুশন পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রণীত হবে।
    • Live পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নিন। প্রয়োজন হলে সাবজেক্ট কেয়ার সেকশনের ক্লাস ও পরীক্ষায় রিভিশন দিন।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ–এর সাথে।

  • ১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন

    ১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পরেও বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রায় ৭৫ হাজারের বেশি পদ খালি রয়েছে এবং এই সংখ্যাটি আরো বৃদ্ধি পাবে। এই খালি পদগুলো ১৮ ও ১৯তম নিবন্ধন থেকে পূরণ করা হবে।

    ১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন প্রার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশ নিলেও ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন পরীক্ষায় পাস করতে পারেননি। পাস নম্বর মাত্র ৪০! কিন্তু কেনো এই বিপুল পরিমাণ পরীক্ষার্থী প্রিলি পাস করতে পারেন নি? NTRCA কর্মকর্তাদের ভাষ্যমতে, দুটি কারণে নিবন্ধন প্রিলিতে ফেইল করে থাকেন: (১) পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা না থাকা এবং (২) নিয়মিত পড়াশোনা না করা। যেহেতু NTRCA-এর প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর নির্দিষ্ট এবং তা মাত্র ৪০, তাই সামান্য এফোর্ট দিলেই প্রিলি উৎরে যাওয়া কোনো কঠিন বিষয় নয়।

    ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এই বছরেই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দেরি না করে প্রস্তুতি শুরু করা উচিত এখন থেকেই। Live MCQ-তে NTRCA-এর সিলেবাস বিশ্লেষণ করে সেগুলো ছোট ছোট ভাগে রুটিন তৈরি করা হয়েছে। পাশাপাশি সকল সাবজেক্টের ভিডিও ক্লাস ও লেকচার PDF-এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা রয়েছে।

    ১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে

    • মোট পরীক্ষার সংখ্যা: ৮৪টি
    • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৪৯টি
    • রিভিশন পরীক্ষা: ১১টি
    • রুটিন চলাকালীন ফুল মডেল টেস্ট: ২৪টি
    • আর্কাইভের প্রশ্ন: ২০,০০০ (প্রায়) [অথেনটিক রেফারেন্সসহ]
    • লাইভ পরীক্ষা শুরু: ১৮ মার্চ, ২০২৫
    • NTRCA জব সল্যুশন: ৪,৮০০ (প্রায়)
    • NTRCA ভিডিও লেকচার: ৩৮টি [Recorded]

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা প্রস্তুতির রুটিন

    [dflip id=”20612″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Sectionরুটিন ও কারিকুলাম অপশন থেকেও সকল পরীক্ষার PDF ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    সহজে পড়াশোনার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করে হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষার মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ঘরে বসেই। আমাদের এই স্টাডি প্ল্যান আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দেবে বলেই আমরা বিশ্বাস করি।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ-এর সাথে।

  • ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ১৭৯১ পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে খাদ্য অধিদপ্তর এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদে ১৩তম থেকে ১৯তম গ্রেডে স্থায়ীপদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। ৯ মার্চ ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ১৭৯১ টি
    • আবেদন শুরু: ৮ এপ্রিল, ২০২৫
    • আবেদনের শেষ তারিখ: ৭ মে, ২০২৫
    • আবেদনের লিংক: http://dgfood.teletalk.com.bd/

    এক নজরে ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20594″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে গত ৩১ আগষ্ট ২০২৩ তারিখে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাছাই ও লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০ টায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    প্রবেশপত্র ডাউনলোড করুন

    বিজ্ঞপ্তি অনুসারে আসনবিন্যাস

    • রোল ১৩০০২২০১–১৩০০৪০০০: রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৪০০১–১৩০০৬৫০০: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৬৫০১–১৩০০৭০০০: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    এক নজরে অফিসিয়াল বিজ্ঞপ্তি

    উল্লেখ্য, এর পূর্বে উক্ত পদের বাছাই ও লিখিত পরীক্ষা ১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিতকৃত কেন্দ্র ২টির নির্ধারিত প্রার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ১৫ মার্চ (শনিবার) সকাল ১০টার মধ্যে রোল নম্বর অনুযায়ী নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

  • সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সমাজসেবা অধিদপ্তর একটি সরকারি অধিদপ্তর যা দেশের কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এ দপ্তরের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি।

    আপনারা জানেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বেশিরভাগ সময়ই বিগত সাল থেকে প্রশ্ন রিপিট এসে থাকে। এছাড়াও প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রশ্নব্যাংক সমাধানের নানা গুরুত্বের দিক বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। আশা করি পিডিএফটি আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে।

    সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমাজসেবা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত একটি দপ্তর হলো নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর। এ দপ্তরের মাধ্যমে সরকারি খাতের নার্সিং ও ধাত্রীবিদ্যা সম্পর্কিত সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

    আপনারা জানেন যেকোন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়, যা পরবর্তী পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ করে তোলে। প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো।

    নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে শুধু প্রশ্ন সমাধান দেখলেই হবে না — দরকার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড। সিলেবাস বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় ভালো করার কৌশল জানতে আমাদের বিস্তারিত গাইডটি পড়ুন:

  • বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, মন্ত্রণালয় হলো কোনো দেশের সরকার বা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর একটি বিভাগ যা সরকারের নীতিমালা বাস্তবায়ন, পরিকল্পনা গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে।

    সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাগুলোতে বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ার বিষয়টি বেশ লক্ষ্যনীয়। ফলে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে প্রশ্ন সমাধান PDF

    সহকারী প্রোগ্রামার পদে প্রশ্ন সমাধান PDF

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (আইসিটি)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনের ৪র্থ তলায় নির্দিষ্ট তারিখ অনুসারে অনুষ্ঠিত হবে। ৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”20475″][/dflip]