প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক “অফিসার (জেনারেল)” (১০ম গ্রেড) Job ID-10181 এর নিমিত্ত্বে ২৭৭৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে সোনালী ব্যাংক পিএলসি-তে ১০৫৪ জন, জনতা ব্যাংক পিএলসি-তে ৩০২ জন, অগ্রণী ব্যাংক পিএলসি-তে ১০০০ জন, রূপালী ব্যাংক পিএলসি-তে ১৫ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ৩৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯ জন, কর্মসংস্থান ব্যাংকে ৪৫ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংকে ৬ জন প্রার্থী নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
এক নজরে সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহে নিয়োগের লক্ষ্যে ৬টি ক্যাটাগরির ১০২ টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। ৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ১২ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক বিডা’র সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে ১০৮ জনকে সরাসরি নিয়োগের জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আবেদন যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবগত আছেন, Live MCQ থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত প্রস্তুতি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে।
বার কাউন্সিল অ্যাডভোকেটশীপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে, গতানুগতিক প্রশ্নের পরিবর্তে বিজেএস প্যাটার্নের সমস্যামূলক প্রশ্ন আসার প্রবণতা দেখা যাচ্ছে। পরীক্ষায় সফল হতে তাই সিলেবাস ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির কোন বিকল্প নেই। আপনাদের প্রস্তুতিকে সুসংহত করতে Live MCQ ‘বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা’র পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লং কোর্সের আয়োজন করছে নতুন আঙ্গিকে।
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিনে থাকছে—
মোট লাইভ পরীক্ষা: ১৬টি
সাবজেক্ট ফাইনাল: ৬টি
ফুল মডেল টেস্ট: ১০টি (প্রতিমাসের ২১ তারিখে ১টি করে)
লাইভ পরীক্ষা শুরু: ৮ মার্চ, ২০২৫
আর্কাইভের প্রশ্নসংখ্যা: ৮,৯০০+ (জব সল্যুশনসহ)
বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১৯টি
আরো থাকবে
বার কাউন্সিল ও BJS জব সল্যুশন ও টপিকভিত্তিক পড়াশোনার জন্য বার কাউন্সিলের টপিকগুরু! তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন—নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন
বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন
[dflip id=”20305″][/dflip]
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করছি এই লং কোর্স আপনাদের বার কাউন্সিল প্রস্তুতি আরো শাণিত করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।
আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের বাংলা সাহিত্যের অংশ থেকে ২০ নম্বর থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। বাংলাবিদ — বাংলা সাহিত্য অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।
৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১৭টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ১৭টি ক্লাস ও লেকচার PDF।
৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে—
মোট লাইভ পরীক্ষা: ১৭টি
কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ১৭টি
লেকচার ও স্টাডি ম্যাটেরিয়ালস্ PDF: ২০টি
বাংলা সাহিত্য আর্কাইভ: ৩০,৬০০+ প্রশ্ন (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা)
পরীক্ষা শুরু: ১১ মার্চ, ২০২৫
আরও রয়েছে
টপিকগুরু ও Random Quiz থেকে যত খুশি প্র্যাকটিস কুইজ দেয়ার সুযোগ। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে—তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন
৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন (ছবি)
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীগণ আগামী ৩ মার্চ ২০২৫ তারিখ থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।
আবেদনের যোগ্যতা
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮–২০ বছরের মধ্যে হতে হবে।
মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
বুকের মাপ
মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান কোটায় স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩১ ইঞ্চি।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির আসন্ন এমসিকিউ (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু করে আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ।
এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ ২০২৫ এ নিয়োগের লক্ষ্যে গত ২৩, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার দক্ষতা (Computer Competency Test) পরীক্ষায় মোট ২৭৯২ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাব ইন্সপেক্টর (এস আই) কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পেট্রোবাংলা এবং এর অধীনস্ত কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৪৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ মার্চ ২০২৫ তারিখ থেকে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।
পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন চাকরির মূল পরীক্ষার প্রশ্ন সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষা সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যায়, যা সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলে। প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ গ্যাস ফিল্ড সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF