প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থাধীন কারখানাসমূহে শুন্য পদসমূহে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষায় মোট ১২৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৭শ বিজিএস পরীক্ষা ২০২৪ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন মোট ১০২ জন প্রার্থী। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল | 17th BJSC Final Results 2025
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫০৪ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এবং প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে আগামী ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ডাক বিভাগ এর অধীন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত Job ID- 10222 এর নিমিত্ত্বে ৬টি ব্যাংকে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ এর ১২৬২টি শূণ্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহন করা যাচ্ছে বলে জানানো হয়। আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বিত ৬ ব্যাংকের উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি প্রদানের সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। এর পূর্বে আবেদন ফি প্রদানের শেষ সময় ছিলো ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ Live MCQ টিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, Live MCQ দেশের প্রথম ও বর্তমানে সর্ববৃহৎ চাকরির প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি Live MCQ যাত্রা শুরু করার পর আপনাদের ক্যারিয়ার গড়ার পথে সঙ্গী হিসাবে ৮ বছর পার করে ৯ম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই ৮ বছরের পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিলো পারস্পারিক আস্থা ও ভালোবাসার। এই সম্পর্ককে আরো গভীর করে তুলতে আমরা আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী বিশাল Flash Sale অফার এর আয়োজন করেছি।
এই বিশাল Flash Sale অফার এর আনন্দ আয়োজনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার হিসাবে থাকছে, ১৪৯৯ টাকার বার্ষিক প্যাকেজ মাত্র ৯৯৯/- টাকা এবং ৯৯৯ টাকার ষান্মাসিক প্যাকেজ মাত্র ৭৯৯/- টাকা।
মূল পরীক্ষার আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করার সুযোগ তৈরি
ক্যারিয়ার স্টাডিতে অধ্যবসায়, ধৈর্য্য ও পরিশ্রমী মানসিকতা গড়ে তোলা
দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে সুযোগের সমতা তৈরি
আমাদের কিছু অর্জন
৮ বছরে সবচেয়ে বড় অর্জন — আপনাদের ভালোবাসা ও আস্থা। “Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!”
১.৩ মিলিয়ন+ ব্যবহারকারী — দেশের বৃহত্তম অনলাইন জব প্রেপ প্ল্যাটফর্ম
বিসিএস/ব্যাংকসহ বহু প্রিলি-পাস প্রার্থীর আনুমানিক ~৬০% আমাদের ইউজার
৩৮তম থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত অসংখ্য ক্যাডারপ্রাপ্তি
সত্যি বলতে প্রকৃত সংখ্যাটি আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না! অনেকেই ভালোবাসা থেকে পোস্ট করেন, মেসেজ/ফোন/কমেন্টে অনুভূতি জানান—তার কোনো তালিকা করা হয়নি। যতটুকু প্রাপ্তি, তার জন্য কৃতজ্ঞতা।
৪৭তম বিসিএসের আবেদন ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং পরীক্ষা জুনে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বেশ কয়েকটি বড় নিয়োগ পরীক্ষা সামনে। আশা করি, এই Flash Sale আপনাদের ৪৭তম বিসিএসসহ সব চাকরির প্রস্তুতির পথকে আরও মসৃণ করবে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ এর ২৩৩ টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Computer Competency Test (MS Word, MS Excel, MS PowerPoint, Web Browsing and Troubleshooting) পরীক্ষা আগামী ২৩, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি
উল্লেখ্য যে, গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর (এস আই) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় মোট ২৯৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানবাহন অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্ত সরকারি যানবাহন অধিদপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক নজরে যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২০ পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির ২২০ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে উক্ত পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি নিচে দেয়া হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখুন