Blog

  • বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ:

    • পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
    • পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসি-তে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)।
    • পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: কোন অনুমোদিত কারিগরী শিক্ষা বোড থেকে ডিপ্লোমা সাটিফিকেট প্রাপ্ত।
    • পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
      পদ সংখ্যা: ১৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০ – ৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: হিসাব রক্ষক
      পদ সংখ্যা: ৮টি
      বেতন স্কেল: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০ টাকা)
      যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। হিসাব রক্ষণ / সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • শূন্য পদ সংখ্যা: ৩৫টি
    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://parjatan.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত

    এক নজরে বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”17901″]

  • চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৯ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত –

    • মোট পদ সংখ্যা – ৭৯ টি

    • আবেদন শুরুর তারিখ – ৫ জানুয়ারি ২০২৫

    • আবেদনের শেষ তারিখ – ৫ ফেব্রুয়ারি ২০২৫

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Chattogram Port Job Notification Image 1
    Chattogram Port Job Notification Image 2
  • কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (বাংলায়: মহানিয়ন্ত্রক প্রতিরক্ষা অর্থ) প্রধানমন্ত্রীর অধীনস্থ একটি দপ্তর, যার দায়িত্ব হলো প্রতিরক্ষা খাতে সরকারের ব্যয়, বাজেট ও ব্যবস্থাপনার নিরীক্ষা ও প্রতিবেদন প্রণয়ন।

    বর্তমানে সরকারি চাকরির প্রতিযোগিতা ক্রমবর্ধমান হওয়ায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রয়োজন গোছানো প্রস্তুতি। প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রশ্নসমূহ সমাধান করলে মূল পরীক্ষার ধরন, গুরুত্বপূর্ণ টপিক ও প্রস্তুতির অগ্রাধিকার নির্ধারণ সহজ হয়।

    এই ধারাবাহিকতায় আজকের ব্লগে CGDF নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে দেওয়া হলো। আপনারা ইচ্ছামতো ডাউনলোড করে বা প্রিন্ট করে পড়তে পারবেন।

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। যেখানে জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/শ্রম কল্যাণ ও এডমিন/স্টোর) পদে ৩৪ জন, সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল) পদে ৭ জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) পদে ৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    [dflip id=”17853″][/dflip]

  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র ৭৫ জন স্টাফ নার্স নিয়োগ

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র ৭৫ জন স্টাফ নার্স নিয়োগ

    প্রিয় চাকরি প্রার্থীগণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়য়ে ৭৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়। উল্লেখ্য যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স পদটি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

    এক নজরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”17842″][/dflip]

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১৮৬টি

    প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১৮৬টি

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৩ টি ক্যাটাগরিতে ১৮৬টি পদে জনবল নিয়োগ করা হবে। সরকারি বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই জনবল নিয়োগ দেওয়া হবে।

    আপনাদের জ্ঞাতার্থে আরোও জানানো যাচ্ছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন আবেদন ফি কমিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রনালয় কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘন্টার মধ্যে ১ম পদের জন্য ১৫০ টাকা ও চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা, ২য় পদের জন্য ১০০ টাকা ও চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ১২ থেকে ২৩তম পদের জন্য ৫০ টাকা ও চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    • শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত
    • আবেদন শুরুর তারিখ: ১ জানুয়ারি ২০২৫ সকাল ৯:০০ ঘটিকা।
    • আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকা।
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dcd.teletalk.com.bd/

    এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”18051″]

  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এটি সরকারের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে বেশিরভাগ চাকরি প্রার্থীগণ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সে অনুসারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদগুলোতে নিয়মিত প্রতিযোগী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

    আপনারা জানেন যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে উক্ত চাকরির বিগত সালে আসা প্রশ্নগুলো বেশ কার্যকর ভূমিকা রাখে। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টনসহ প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াবলি সহজেই আয়ত্ত করা যায়। ফলে মূল পরীক্ষার পূর্বেই একটা গোছানো প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারবেন।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর/উচ্চমান সহকারী/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী কাম ক্যাশিয়ার/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার / স্টোর কিপার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

  • জানুয়ারি মাসজুড়ে নিয়মিত পরীক্ষা দিয়ে iPad সহ ২০১টি পুরষ্কার জিতুন

    জানুয়ারি মাসজুড়ে নিয়মিত পরীক্ষা দিয়ে iPad সহ ২০১টি পুরষ্কার জিতুন

    প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৯ টি Award Mania সম্পন্ন হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania Season 10! আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর Live MCQ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিয়ে জিতে নিনে iPad, English Wizard Grammar সহ ২০১টি পুরষ্কার। মোট ২০১ জন বিজয়ী এই পুরষ্কারগুলো পাবেন।

    Live MCQ অ্যাপের ৩ টি বাটনের ৩৬ টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট – ৫টি, ডেইলি কুইজ (২০০ দিনের রুটিন) – ২০টি, নতুনদের বিসিএস প্রস্তুতি (২০০ দিনের রুটিন) – ১১টি পরীক্ষা রয়েছে।

    Award Mania: Season 10 এর পুরষ্কার সমূহ:

    মোট পুরস্কার: ২০১টি

    1. iPad 10.2 (9th Gen) – ১টি
    2. English Wizard Grammar – ১০০টি
    3. Live MCQ ব্রান্ডেড টি-শার্ট – ১০০টি

    Award Mania: Season 10 এর নির্ধারিত পরীক্ষাসমূহ:

    [dflip id=”17721″][/dflip]

    Award Mania Season 10 এ বিজয়ী হওয়ার শর্তসমূহ:

    প্রথম পুরষ্কার iPad – এর জন্য বিবেচন হওয়ার শর্ত:

    Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে ৩৬টি (১০০%) পরীক্ষাতেই অংশগ্রহণ থাকতে হবে এবং লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে।

    দ্বিতীয় পুরস্কার English Wizard বইয়ের জন্য বিবেচিত হওয়ার শর্ত:

    • Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩৫টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
    • কমপক্ষে ৩৫টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

    তৃতীয় পুরস্কার Live MCQ ব্রান্ডেড টি-শার্টের জন্য বিবেচিত হওয়ার শর্ত:

    • Award Mania: Season-10 এর জন্য নির্দিষ্ট ৩৬টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩৩টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
    • কমপক্ষে ৩৩টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

    বিশেষ দ্রষ্টব্য:

    • ১০০% পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ সবগুলো লটারিতেই বিবেচিত হবেন; তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
    • পুরস্কার পাওয়ার জন্য পরীক্ষায় পাস করার কোনো শর্ত নেই; শুধু নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণই মূল শর্ত।

    Award Mania Seasin 9 এর অন্যান্য শর্তসমূহ:

    • Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই Live MCQ প্রোফাইল পরীক্ষার্থীর আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করা থাকতে হবে। তাই, আপনার Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
    • কোন পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে, তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে; Award Mania চলাকালে অরিজিনাল নাম ব্যবহার করাই উত্তম।
    • Award Mania: Season-10 এর iPad বিজয়ীকে Live MCQ-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে পুরস্কার Claim করতে হবে। অন্যরা পোস্টে কমেন্ট ও Google Form পূরণ করে Claim করতে পারবেন।
    • সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে; নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

    দ্রষ্টব্য:

    বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season ⎯ ১০ এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।

    অনেকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহন করে থাকেন। এক্ষেত্রে যেকোন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই উক্ত চাকরির বিগত সালে আসা প্রশ্ন সমাধান করা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। কেননা বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং সে অনুসারে কিভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন এ বিষয়গুলো সহজেই আয়ত্ত করা যায়। ফলে আমরা যেকোন চাকরির প্রস্তুতির প্রারম্ভাগেই বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    প্রশ্নব্যাংকের গুরুত্বের বিষয় বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রদর্শক (সকল বিষয়) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ক্যাশিয়ার /সাঁটলিপিকার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • ৫১৬ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ৫১৬ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ৫১৬টি শূন্য পদ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী –

    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার পদে – ৫ জন
    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) প্লানিং পদে – ১ জন
    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) কোয়ালিটি কন্ট্রোল পদে – ২ জন
    • টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে – ৫ জন
    • এডমিন অ্যাসিস্ট্যান্ট পদে – ৩৩ জন
    • প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে – ৬ জন
    • প্ল্যানিং অ্যাসিন্ট্যান্ট জিএসই পদে – ১ জন
    • জুনিয়র পেইন্টার পদে – ১ জন
    • জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে – ১ জন
    • জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই পদে – ৭ জন
    • জুনিয়র সুপারভাইজর টুলস স্টোর পদে – ২ জন
    • জুনিয়র কার্পেন্টার জিএসই পদে – ২ জন
    • ট্রাফিক হেলপার (ক্যাজুয়ারল) পদে – ৪৯৫ জন
    • সহ সর্বমোট ৫১৬ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    • পদ সংখ্যা: ৫১৬ জন
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৪ তারিখ
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://bbal.teletalk.com.bd

    এক নজরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”17745″]