প্রিয় চাকরির প্রার্থীগণ আজ ১৫ নভেম্বর ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত MCQ পরীক্ষার অংশগ্রহণ করে প্রায় ২০ হাজারের অধিক পরীক্ষার্থী।
এক নজরে পাওয়ার গ্রিড বাংলাদেশ জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী পদের MCQ পরীক্ষার প্রশ্ন দেখুন
উল্লেখ্য যে গত ১ আগস্ট ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ-এ বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তি অনুসারে গত ৭ জুলাই ২০২৪ তারিখ থেকে অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। উক্ত পদের পরবর্তী লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
প্রিয় চাকরির প্রার্থীগণ ৯ম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সহকারী জজ পদে চাকরির সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমানে অন্যান্য সরকারি চাকরির তুলনায় এ চাকরির চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদা বাড়ার পাশাপাশি এর নিয়োগ পরীক্ষাও হয়ে উঠেছে অধিক প্রতিযোগিতাপূর্ণ।
প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ভালো করতে শুরু থেকেই মূল পরীক্ষার সম্পর্কে ভালো ধারণা নিয়ে গুছিয়ে প্রস্তুতি নেয়া প্রয়োজন। এক্ষেত্রে আমরা প্রস্তুতির শুরুতেই বিগত সালের বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। বিগত সালের বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান করলে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন সম্পর্কে ধারনা লাভ করা যায়। ফলে প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি সহজেই আয়ত্ত করতে পারবেন। যা পরবর্তীতে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে।
প্রার্থীদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে আমরা বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বিজেএস পরীক্ষার প্রশ্নব্যাংক সমাধান সংক্রান্ত PDF এর সিরিজ শুরু করছি। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ৯ম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় চাকরির প্রার্থীগণ ১০ম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, একজন বিচারপতি দেশের অন্যান্য সরকারী চাকরির তুলনায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সম্মান এবং ক্রমান্বয়ে পদোন্নতির মাধ্যমে সর্বোচ্চ পদে আসীন হওয়ার সুযোগ সহ নানা কারনে এই পদটির জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ।
জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি সহকারী জজ নিয়োগ পরীক্ষা অধিক প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের ক্ষেত্রে শুরু থেকেই গুছিয়ে প্রস্তুতি শুরু করা উত্তম। এক্ষেত্রে আমরা প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।
বিগত সালের প্রশ্নসমূহ সমাধানের মাধ্যমে আপনারা মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং কোন অংশ থেকে প্রতিবার প্রশ্ন আসছে বা কোন অংশগুলো বাদ দিয়ে পড়লেও চলবে এ বিষয়গুলো সহজেই নিরুপণ করতে পারবেন। এতে করে মজবুত এবং গোছানো প্রস্তুতির পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যা পরবর্তীতে কাঙ্খিত লক্ষ্য অর্জনে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
১০ম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বছরের শেষ সময়ে ৪৮১ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৭ নভেম্বর ১৫ টি ক্যাটাগরিতে ৬০ টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৬ দিনের মধ্যে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো সংস্থাটি। আজ ১৩ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ ক্যাটাগরিতে ৪৮১ টি শূন্য পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে সংস্থাটি।
এই ৩ ক্যাটাগরির মধ্যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৩০০ জন, সহকারী হিসাব রক্ষক / সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে ১৫০ জন , সহকারী স্টোর কিপার পদে ৩১ জন (কম / বেশি) সংখ্যক জনবল নিয়োগ করার কথা উল্লেখ করা হয়।
৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)অনলাইনে আবেদনের লিঙ্ক:http://brebhr.teletalk.com.bd/আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছরউল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।
এক নজরে ৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
এছাড়াও শেষ সময়ে গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে ৬০ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৫ টি ক্যাটাগরির বিভিন্ন পদে এই জনবল নিয়োগ করা হবে।
যার মধ্যে সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৬ জন, ফিল্ড গভেষণা কর্মকর্তা পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ১ জন, সহকারী জিআইএস স্পেশালিষ্ট পদে ২ জন, টেবুলেটর পদে ২ জন, পরিদর্শন (বন / প্লান্ট) পদে ১ জন, হিসাবরক্ষক পদে ১০ জন, সহকারী হিসাবরক্ষক পদে ৫ জন, ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে ২ জন, ওয়্যারলেস টেকনিশিয়ান পদে ৩ জন, উচ্চমান সহকারী পদে ১ জন, ক্যাশিয়ার পদে ১ জন, ড্রাফটসম্যান পদে ৪ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে ৭ জন এবং সোলার ইন্সপেক্টর পদে ৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:
আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)অনলাইনে আবেদনের লিঙ্ক:http://brebr.teletalk.com.bd/আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছরউল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।
এক নজরে ৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব/ সহকারী পরিচলক (প্রশাসন)-পরীক্ষা MCQ, Written ও Viva এই তিন পদ্ধতিতে হয়ে থাকে। সাধারণত MCQ পরিক্ষার ফলাফল যেদিন পরীক্ষা হয়, সেদিনই দিয়ে দেয়া হয়। তার পরদিন লিখিত পরীক্ষা হয় এবং ঐ একই সপ্তাহে ভাইভা হয়ে যায়। প্রশ্ন কর্তৃপক্ষ নিজেরাই প্রণয়ন করে থাকে। MCQ পরীক্ষাটি ৮০ নম্বরের হয়ে থাকে। যার মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-১০ এবং বিজ্ঞান, কম্পিউটার ও সাধারণ জ্ঞানে – ৪০ নম্বর থাকে। এবং কোন নেগেটিভ মার্কিং থাকে না। প্রশ্ন বেশিরভাগ জব সলিউশন বেইজড হয়। বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসে। এছাড়া কিছু সাম্প্রতিক প্রশ্নে আসে। আমাদের ৯ম-১৩তম গ্রেড বাটন থেকে প্রস্তুতি নিলেই এনাফ!
Written পরীক্ষাটি সাধারণত ৮০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। যেখানে বাংলা ব্যাকরণ, বিরচন, রচনা/ফোকাস, অনুবাদ, ম্যাথ, টীকা, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান প্রশ্ন, আর্গুমেন্ট, ক্রিটিক্যাল রিজনিং ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন এসে থাকে।
প্রিয় চাকরির প্রার্থীগণ ১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমানে সকল চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই বিগত সালের প্রশ্নব্যাংকসমূহ কার্যকর ভূমিকা রাখে। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে আপনারা প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি সহজেই নিরুপণ করতে পারবেন এবং পরবর্তীতে সে অনুসারে প্রস্তুতি নিতে পারবেন।
বিজেএস বা সহকারী জজ নিয়োগ পরীক্ষা দিন দিন প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। প্রয়োজনের তুলনায় এ পেশায় পর্যাপ্ত লোকবলের অভাব থাকলেও এই নিয়োগ পরীক্ষায় খুব কম সংখ্যক প্রার্থী-ই নির্বাচিত হয়ে থাকেন। ফলে এই পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করতে প্রয়োজন মজবুত এবং গোছানো প্রস্তুতি।
বিগত সালের প্রশ্নসমূহ সমাধানের মাধ্যমে কোন অংশ থেকে কতটুকু পড়তে হবে বা কতটুকু বাদ দিয়ে পড়তে হবে এ বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা হয়। ফলে প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে কার্যকর পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। তাই আমরা সর্বদাই যেকোন চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগেই বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি।
১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ১০০ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে শুভেচ্ছা।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৩০ মে ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Job ID: 265 এর নিয়োগের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে।
এক নজরে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪
প্রিয় চাকরির প্রার্থীগণ ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সহকারী জজ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক চাহিদাসম্পন্ন একটি পেশা। এই চাকরির নানাবিধ সুযোগ সুবিধা, নিরাপত্তা, সম্মান বিবেচনায় অনেকেরই লক্ষ্য থাকে সহকারী জজ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলা। তাই প্রতিনিয়ত সহকারী জজ নিয়োগ পরীক্ষা প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে।
আপনারা যারা বিজেএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা প্রস্তুতির শুরুতেই বিজেএসের বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কেননা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর ক্ষেত্রে শুরু থেকেই যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলে পরবর্তী পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়। গোছানো প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজন মূল পরীক্ষার প্রশ্ন ধরণ, মান-বন্টন, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন নিয়মিত আসছে এ বিষয়গুলো নিজের আয়ত্তে আনা। যা প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আমরা জানি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগীতাপূর্ণ। আর এতে সফল হওয়ার জন্য অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা ১৬ ও ১৭তম বিজেএস প্রস্তুতির প্রোগ্রাম সফলভাবে শেষ করেছি। তারই ধারাবাহিকতায় ১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ থেকে একটি লং কোর্সের আয়োজন করা হচ্ছে। নির্দিষ্ট রুটিন অনুসারে লাইভ পরীক্ষা ও ক্লাস দিয়ে সাজানো এই কোর্সটির মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ১০০টি লাইভ পরীক্ষা এবং ৪২টি ক্লাস নিয়ে সাজানো Live MCQ- এর ‘১৮তম বিজেএস (BJS) প্রিলি প্রস্তুতি লং কোর্স
মোট ভিডিয়ো ক্লাস: ৪২টি (বার ও বিজেএস) [প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে]
জেনারেল পার্টের ক্লাস: ৬০০+ (সাবজেক্ট কেয়ারের সকল ক্লাস) [ধারাবাহিকভাবে নতুন ক্লাস সংযোজন হচ্ছে]
বার ও বিজেএস জব সল্যুশন: ২২টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
আর্কাইভে প্রশ্নসংখ্যা: ৮ হাজার+ (প্যাকেজের সাথে LIVE MCQ-এর BJS সিলেবাস সংশ্লিষ্ট সাবজেক্ট কেয়ার বাটনের ক্লাস ও পরীক্ষা ফ্রি থাকবে) তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন
১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় চাকরির প্রার্থীগণ ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যেকোন চাকরির পরীক্ষার ক্ষেত্রেই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং কোন অংশ থেকে কতটুকু পড়ে বা বাদ দিয়ে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। যা পরবর্তী পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ করে দেয়।
সহকারী জজ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও উক্ত চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান করা গুরুত্বপূর্ণ। এই চাকরির মূল পরীক্ষার প্রশ্নসমূহ লক্ষ্য করলে বিগত সাল থেকে অনেক প্রশ্নই রিপিট হতে আবার একই প্রশ্ন কিছুটা ভিন্নভাবে আসতে দেখা যায়। সুতরাং প্রশ্নব্যাংক চর্চার গুরুত্বের বিষয়টি আশা করি বুঝতে পারছেন। তাই আমরা প্রস্তুতির প্রারম্ভাগেই প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত বিশেষ সিরিজ। এই সিরিজে আওতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। যা আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষন করতে পারবেন।
১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষার মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৮১ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল ১০ নভেম্বর ২০২৪ তারিখে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যসমূহ নিশ্চিত করা হয়।
এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন
উল্লেখ্য যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।