Blog

  • পেট্রোবাংলার অবশিষ্ট ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত

    পেট্রোবাংলার অবশিষ্ট ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে পেট্রোবাংলার অবশিষ্ট্য ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৭ নভেম্বর ২০২৪ তারিখে ২ টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

    পৃথক বিজ্ঞপ্তির একটিতে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির পদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারন করা হয়েছে আগামী ২২ নভেম্বর ২০২৪ তারিখে। ঐ দিন সকাল ১০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন – সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) এবং নার্স / ব্রাদার পদের পদপ্রার্থীগণ। ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    এক নজরে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন

    Petrobangla Written Exam Schedule
    Petrobangla Written Exam Schedule
    Petrobangla Written Exam Schedule
    Petrobangla Written Exam Schedule

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়:

    ০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

    ০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

    ০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

    ০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    এছাড়াও একই দিনে ভিন্ন আরেকটি বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার আরও ৫ টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হল – সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারি ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) এবং সহকারী ব্যবস্থাপক (আইন)। এই পদ সমূহের লিখিত পরীক্ষার তারিখ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখে নির্ধারন করা হয়েছে। ঐ দিন শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    এক নজরে পেট্রোবাংলার ৫ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন

    Petrobangla Written Exam Schedule
    Petrobangla Written Exam Schedule
    Petrobangla Written Exam Schedule

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়

    ০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

    ০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

    ০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

    ০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    ২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য পেট্রোবাংলার লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    Petrobangla Exam Center Change Notice
    Petrobangla Exam Center Change Notice
    Petrobangla Exam Center Change Notice
  • সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যাংকে চাকরি প্রত্যাশী প্রতিবছর প্রায় লাখো প্রার্থী বিভিন্ন সমন্বিত ব্যাংকসমূহের পরীক্ষায় অংশগ্রহন করেন।

    সবগুলো ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রগুলোই নিয়মিত অধিক প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতাপূর্ণ এই পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে এবং কাঙ্খিত ফলাফল অর্জনের ক্ষেত্রে প্রয়োজন গোছানো প্রস্তুতি। এক্ষেত্রে যেকোন চাকরির পরীক্ষার শুরুতেই আমরা বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    কেননা বিগত সালের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই সরাসরি বা কিছুটা মডিফাই করে রিপিট করা হয়। তাছাড়া প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়েও প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে ভালো ধারণা হয়।

    তাই প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে উঠবে। এই বিষয়গুলো বিবেচনা করে আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এর ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    আরও দেখুন- ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF
    আরও দেখুন- ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন

    সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন | Combined Bank Exam Question Solution PDF Download

    সমন্বিত ১০ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ১০ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID 4859
    সমন্বিত ১০ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID 4102
    সমন্বিত ১০ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID 7355

    সমন্বিত ৯ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৯ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID-2852
    সমন্বিত ৯ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4767
    সমন্বিত ৯ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3794

    সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4083
    সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID-2292
    সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3434
    সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2859

    সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID-5400
    সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID-3796
    সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID-2854

    সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3797

    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4085
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4053
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4049
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4098
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2857
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4079
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2824
    সমন্বিত ৫ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2828

    সমন্বিত ৪ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৪ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4080
    সমন্বিত ৪ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3536
    সমন্বিত ৪ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2836

    সমন্বিত ৩ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ৩ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 4081
    সমন্বিত ৩ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2827
    সমন্বিত ৩ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2831
    সমন্বিত ৩ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3535

    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3534
    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3433
    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2850
    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3533
    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 2849
    সমন্বিত ২ ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড বাটন Exam ID- 3798

  • সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৩য় ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৩য় ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদপ্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদের ৪র্থ ধাপে প্যানেল থেকে ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10146 এর এই নিয়োগে সর্বমোট ৪০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রূপালী ব্যাংক পিএলসি তে ২৩ জন, জনতা ব্যাংক পিএলসি তে ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১ জন, রাজশাহী কৃষ উন্নয়ন ব্যাংকে ৩ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২ জন প্রার্থী রয়েছেন।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৪র্থ ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখে নিন

    combined 9 bank senior officer general 4th step panel result 2024
  • ১০-১১ নভেম্বর Live MCQ স্বাধীন প্যাকেজে ৪৮ ঘন্টার Flash Sale চলছে

    ১০-১১ নভেম্বর Live MCQ স্বাধীন প্যাকেজে ৪৮ ঘন্টার Flash Sale চলছে

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, নভেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে – ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি। বর্তমানে শুধু বিসিএস নয়, প্রায় সকল চাকরির পরীক্ষাই প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে। দিন দিন এই প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।তীব্র এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনার কাঙ্খিত চাকরিটি পাওয়ার জন্য অনেক ভাল প্রস্তুতি থাকতে হবে। আর তাই চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পড়াশোনা ও প্রস্তুতির মধ্যে থাকা আবশ্যক।

    একজন চাকুরীপ্রার্থীর পড়াশুনা বা প্রস্তুতির জন্য ২ থেকে ৫ বছর পর্যাপ্ত সময়। একজন সিরিয়াস চাকুরী প্রার্থীর কাঙ্খিত চাকুরী পেতে সাধারণত ২/৩টা বিসিএসের বেশি প্রয়োজন হয় না; যা বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা যায় – ২ থেকে ৫ বছর সময়ের মধ্যেই কাভার করা সম্ভব হবে।

    আমরা মনে করি, Live MCQ-এর স্বাধীন যেকোনো একটি প্যাকেজের আওতাতেই একজন চাকুরীপ্রার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যেতে পারবেন। চাকুরীর পরীক্ষা বর্তমানে ধৈর্য্যের পরীক্ষাও বটে; তাই মাঝপথে যারা ধৈর্য্য হারিয়ে পড়াশুনা থেকে দূরে সরে যান, তাঁদের জন্য কাঙ্খিত সফলতা অর্জন করাটা কষ্টসাধ্য হয়ে যায়। ছন্দে থাকার কোন বিকল্প নেই। আবার এতো লম্বা সময়ে ছন্দপতন হবে, এটাও স্বাভাবিক।

    তবে যেহেতু Live MCQ-তে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হতেই থাকবে, তাই আপনার পড়াশুনা স্বাভাবিক এই উত্থান-পতনের মধ্যে থাকলেও, সার্বিকভাবে নিয়মিত থাকার একটা চাপ সবসময়ই থাকবে। দিনশেষে এই অধ্যবসায়ই আপনার সফলতা নির্ধারণ করবে। সার্বিক দিক বিবেচনা করে, ৪৮ ঘণ্টা সময়ের জন্য Live MCQ-এর স্বাধীন প্যাকেজগুলোতে Flash Sale অফার প্রদান করা হচ্ছে। পাশাপাশি ৫ বছর ও ৩ বছর মেয়াদী নতুন ২টি স্বাধীন প্যাকেজও Introduce করা হচ্ছে।

    ১ প্যাকেজেই ৪৭তম বিসিএস সহ সকল চাকরির প্রস্তুতি নিন

    ৪৮ ঘণ্টার Flash Sale এ স্বাধীন প্যাকেজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফারের বিস্তারিত

    অফারের তারিখ: ১০ ও ১১ নভেম্বর, ২০২৪

    ৫ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ [নতুন]

    • মূল্য: ৩৩৯৯/- টাকা মাত্র
    • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৬৮০/- টাকা

    এই প্যাকেজটি শুধু ১০ ও ১১ নভেম্বর ⎯ এই ২ দিনই ক্রয় করা যাবে।

    ৪ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ

    • মূল্য: ২৯৯৯ ২৭৯৯/- টাকা মাত্র
    • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৭০০/- টাকা

    ৩ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ [নতুন]

    • মূল্য: ২৫৯৯ ২৩৯৯/- টাকা মাত্র
    • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৮০০/- টাকা

    ২ বছর মেয়াদী স্বাধীন প্যাকেজ

    • মূল্য: ১৯৯৯ ১৮৯৯/- টাকা মাত্র
    • প্রতি বছরের ফি গড়ে ⎯ ৯৫০/- টাকা

    দ্রষ্টব্য:

    • চলমান কোন প্যাকেজ থাকলে উল্লিখিত প্যাকেজগুলো ক্রয় করা হলে মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।
    • এই অফারের ফি সমূহের উপর রেফারেল বা স্টাডিগ্রুপের অতিরিক্ত ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।

    প্যাকেজের সুবিধাসমূহ:

    প্যাকেজগুলোর মেয়াদ অনুসারে,

    • ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল বাটনের সকল লাইভ এবং আর্কাইভ পরীক্ষার এক্সেস।
    • আর্কাইভে Live MCQ-এর আগের সকল পরীক্ষার প্রায় ৪.২ লাখ+ Exclusive MCQ এবং রেফারেন্সসহ ব্যাখ্যার এক্সেস।
    • ৭০০+ রেকর্ডেড ক্লাসসহ আসন্ন সকল Video Class এবং PDF এর এক্সেস।
    • Premium Section-এর স্মার্টসার্চ, টপিকগুরু, জব সল্যুশন (টপিকভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, Audio Player-সহ সকল প্রিমিয়াম ফিচারের সুবিধা।
    • ভবিষ্যতে আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের এক্সেস।

    সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ থেকে মোট ৬টি নতুন রুটিন ঘোষণা করা হয়েছে।

    ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য নতুন ৬টি রুটিনের বিস্তারিত:

    ❐ ১৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

    • মোট লাইভ পরীক্ষা: ১০০টি
    • ডেইলি কুইজ: ৬০টি
    • ১৪০ দিনের বাটনের পরীক্ষা: ৩০টি
    • রিভিশন পরীক্ষা: ১০টি
    • পরীক্ষা শুরু: ১৭ নভেম্বর, ২০২৪

    ➝ ডেইলি কুইজসহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য এটা অন্যতম প্রধান রুটিন হিসাবে বিবেচ্য। নতুন ও পুরনো – সবাই এই রুটিন ফলো করতে পারেন।

    ➝ যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন ⎯ এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

    ❐ ৯০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

    • মোট লাইভ পরীক্ষা: ৩০টি
    • পরীক্ষা শুরু: ৬ ডিসেম্বর, ২০২৪

    ➝ যারা একসাথে ১টি বিষয়ের সম্পন্ন করে প্রস্তুতি নিতে ভালোবাসেন, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডি প্ল্যান হতে পারে।

    ❐ ৭৫ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি:

    • মোট লাইভ পরীক্ষা: ২৫টি
    • পরীক্ষা শুরু: ১০ ডিসেম্বর, ২০২৪

    ➝ যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন ⎯ এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

    ❐ ১৩৫ মার্ক কাভার করে গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা:

    • মোট লাইভ পরীক্ষা: ২০টি
    • পরীক্ষা শুরু: ১৮ ডিসেম্বর, ২০২৪

    ➝ বিসিএসের সকল গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে; সেই টপিকগুলো সন্নিবেশিত করে এই রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনটি সকল পরীক্ষার্থীর ফলো করা উচিত।

    ❐ বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা:

    • মোট লাইভ পরীক্ষা: ১৫টি
    • পরীক্ষা শুরু: ফেব্রুয়ারি, ২০২৫

    ➝ ১০-৪৬তম বিসিএসের সকল পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণয়ন করে মোট ১৫টি লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হবে।

    ❐ ৪৭তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট পরীক্ষার রুটিন:

    • মোট লাইভ পরীক্ষা: ৪০টি
    • সাবজেক্ট ফাইনাল: ২৫টি [২ রাউন্ড)
    • ফুল মডেল টেস্ট: ১৫টি [২০০ মার্কস]
    • পরীক্ষা শুরু: মূল প্রিলি পরীক্ষার ৫০ দিন পূর্বে এই বাটনে পরীক্ষা শুরু হয়।
    • বিষয়ভিত্তিক দুর্বলতা দূর করার জন্য ভিডিয়ো ক্লাসসহ থাকছে সাবজেক্ট কেয়ার বাটন।

    দ্রষ্টব্য:

    • সবকিছুর Access পাবেন, Live MCQ-এর একটি প্রিমিয়াম প্যাকেজেই।
    • যেহেতু ১ প্যাকেজেই সকল বাটনের পরীক্ষা দেওয়া যায়, তাই পরীক্ষা বেশি দিলে খরচ বাড়ছে না। তাই সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো অবশ্যই নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি Stronger হবে।

    আশা করি আমাদের এই আয়োজন আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিবে। সবার প্রস্তুতি সুন্দর ও গোছানো হোক। অনেক অনেক শুভকামনা।

    শুভকামনায়,
    Live MCQ ⎯ Since 2017

  • সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ প্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৫৬ টি শূন্য পদের জন্য প্রকাশিত সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ ৫ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই সমন্বিত ৩ ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি।

    এক নজরে সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID – 10185। গত ১৭ মে ২০২৪ তারিখে উল্লেখিত পদ টির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই লিখিত পরীক্ষায় সর্বমোট ৫৭৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হল।

  • ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতি । স্পেশাল ব্যাচ

    ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতি । স্পেশাল ব্যাচ

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আপনারা জানেন, ব্যাংক নিয়োগের প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ লং কোর্সের রুটিনে পরীক্ষা চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, নভেম্বরের মধ্যেই ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগের পরীক্ষাগুলোর তারিখ প্রকাশিত হওয়া শুরু হবে।

    আর তাই আপনার প্রস্তুতিকে আরো মজবুত করার জন্য ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতি – স্পেশাল ব্যাচ শুরু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি – প্রণীত সর্বশেষ ব্যাংক নিয়োগ সিলেবাস ও BIBM প্রণীত প্রশ্নের প্যাটার্ন ফলো করে সাজানো হয়েছে। সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ও ২৫টি বিষয়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ব্যাংক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে।

    ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনে থাকছে-

    • মোট পরীক্ষার সংখ্যা: ২৫টি
    • সাপ্তাহিক ফুল মডেল টেস্ট [প্রতি মঙ্গলবার]
    • লাইভ পরীক্ষা শুরু: ৯ অক্টোবর, ২০২৪
    • মোট ভিডিয়ো ক্লাস: ৪৭টি।
    • আর্কাইভের প্রশ্ন: প্রায় ৩৮ হাজার [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

    আরো থাকছে:

    • ব্যাংক ম্যাথ ও English সাবজেক্ট কেয়ার ক্লাসসহ প্রস্তুতি।
    • সারা বছরজুড়ে ব্যাংক প্রস্তুতি লং কোর্সের নিয়মিত পরীক্ষা।

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ৭৫ দিনে ২০২২ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    যে পরীক্ষাগুলোর জন্য এই রুটিন প্রযোজ্য হবে:

    • বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক (জেনারেল)
    • বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল)
    • যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার (জেনারেল)
    • যেকোনো ব্যাংকের – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল) ইত্যাদি।
    • এছাড়াও টেকনিক্যাল পোস্টগুলোরও জেনারেল অংশের প্রস্তুতি হয়ে যাবে।

    সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো অবশ্যই নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি Stronger হবে। এছাড়া বিষয়ভিত্তিক কোনো দুর্বলতা থাকলে তা দূর করার জন্য Live MCQ অ্যাপের সাবজেক্ট কেয়ার বাটনে সকল সাবজেক্টের ক্লাসসহ পরীক্ষা রয়েছে। আশা করি ৭৫ দিনের স্পেশাল এই রুটিনটি আপনার ব্যাংক নিয়োগ প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হিসাবে ভূমিকা রাখবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (বাংলায় বাংলাদেশ বিনিয়োগ সংস্থা, সংক্ষেপে আইসিবি) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি। যেকোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রশ্নব্যাংক থেকে অনেক সময়ই প্রশ্ন হুবুহু কমন পড়তে দেখা যায়।

    এছাড়াও প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিজের আয়ত্ত করা যায়। ফলে প্রতিযোগীতা পূর্ণ এই পরীক্ষায় অন্যান্য প্রতিযোগীদের মাঝে নিজেকে এগিয়ে রাখতে প্রস্তুতির প্রারম্ভাগেই প্রয়োজন বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা।

    প্রশ্নব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে আমরা শুরু করেছি প্রশ্নব্যাংক সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    আরও দেখুন – ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন – ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ক্যাশিয়ার পদের পরীক্ষাটি গত ১৬ মার্চ ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের পরীক্ষাটি গত ২ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • সাধারণ বীমা কর্পোরেশন দুই পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    সাধারণ বীমা কর্পোরেশন দুই পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার এবং সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৩ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সাধারণ বীমা কর্পোরেশন। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৮ নভেম্বর ২০২৪ তারিখে জুনিয়র অফিসার এবং ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উক্ত পদের MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার ও সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    উল্লেখ্য যে এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID – 10185। গত ১৭ মে ২০২৪ তারিখে উল্লেখিত পদ টির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই লিখিত পরীক্ষায় সর্বমোট ৫৭৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হল।

  • Science Expert | ক্লাস ও পরীক্ষা সহ বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির রুটিন

    Science Expert | ক্লাস ও পরীক্ষা সহ বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ™ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

    Live MCQ-তে ইতোমধ্যে বিসিএসের সকল সাবজেক্টের ক্লাস এবং পরীক্ষা চলমান আছে। তবে আমরা নতুন আঙ্গিকে বিজ্ঞান অংশের ক্লাস পুনরায় শুরু করছি। Science Expert-এর নতুন এই ক্লাস সিরিজে বিসিএসের বিজ্ঞান অংশের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে সাজানো হয়েছে। পাশাপাশি থাকবে ক্লাসগুলোর উপর লাইভ পরীক্ষা।

    বিজ্ঞান অংশ নিয়ে অনেকের মধ্যেই ভীতি কাজ করে, বিশেষ করে যারা নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমরা ক্লাস সিরিজটি এমনভাবে সাজিয়েছি যাতে সায়েন্স এবং নন-সায়েন্স উভয় ব্যাকগ্রাউন্ডের জন্যই ইউজফুল হয়।

    Science Expert – ৪৭তম বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতির নতুন রুটিনে থাকছে:

    • মোট লাইভ ক্লাস: ৪১টি [সকল ক্লাস ডিজিটাল বোর্ডে নেওয়া হবে]
    • মোট লাইভ পরীক্ষা: ২২টি
    • ক্লাস শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৪
    • পরীক্ষা শুরু: ২ অক্টোবর ২০২৪

    আরও রয়েছে, আগের রাউন্ডের সকল ক্লাস এবং অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যাসহ আর্কাইভের প্রশ্ন।

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস Science Expert – সাধারণ বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

    ৪৭তম বিসিএস Science Expert⎯সাধারণ বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    4th BCS Science Expert Routine 1
    4th BCS Science Expert Routine 2
    4th BCS Science Expert Routine 3
    4th BCS Science Expert Routine 4
    4th BCS Science Expert Routine 5
    4th BCS Science Expert Routine 6

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • জীবন বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    জীবন বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ জীবন বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। জীবন বীমা কর্পোরেশন একটি সরকারী প্রতিষ্ঠান। প্রতিনিয়ত বাড়ছে চাকরির পরীক্ষার প্রতিযোগী প্রার্থীর সংখ্যা। প্রতিযোগিতাপূর্ণ এই চাকরির বাজারে অন্যান্য প্রার্থীদের মাঝে এগিয়ে থাকতে অবশ্যই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা প্রয়োজন।

    যেকোন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টনসহ কিভাবে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। যা আপনার পরবর্তী প্রস্তুতিকে অনেকটা সহজ করে তোলে এবং অন্যান্যদের চাইতে আপনাকে এগিয়ে রাখে।


    এছাড়াও বিগত সালের প্রশ্ন থেকে হুবুহু অনেক প্রশ্ন কমন পড়তেও দেখা যায়। এক্ষেত্রে বুঝতেই পারছেন চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্নব্যাংক সমাধান কেন এতোটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বিবেচনায় আমরা শুরু করেছি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ জীবন বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    আরও দেখুন – ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন | সম্পূর্ণ গাইডলাইন
    আরও দেখুন – ব্যাংক জব প্রশ্নব্যাংক PDF । Bank Job Question Bank PDF

    জীবন বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    জীবন বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    জীবন বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার পদের পরীক্ষাটি গত ২০ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।