Blog

  • বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি জেনে নিন

    বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি জেনে নিন

    বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম মর্জাদাপূর্ণ একটি চাকরির নাম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)। একজন বিসিএস ক্যাডার হিসেবে নিজের পরিচয় তৈরি করার জন্য একজন প্রার্থীকে প্রতিযোগিতা করতে হয় হাজারো প্রার্থীর সাথে। তবুও এমন হতে দেখা গেছে একজন প্রার্থী বিসিএস পরীক্ষার সবগুলো ধাপ উত্তীর্ণ হওয়ার পরেও বিসিএস ক্যাডার হতে পারেন নি। যার কারন হচ্ছে বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে পরীক্ষায় অংশগ্রহণের আগে না জানা।

    বিসিএস পরীক্ষার যোগ্যতা বলতে আমরা শুধু শিক্ষাগত যোগ্যতা বুঝলেও শারীরিক যোগ্যতা, প্রার্থীর বয়স, নাগরিকত্ব ইত্যাদি যোগ্যতা রয়েছে। যেসবের একটিতেও যদি কোন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হন তাহলে তাঁর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।

    বিসিএস ক্যাডার চয়েস লিস্ট তৈরি করার আগেই বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে জানা একজন প্রার্থীর জন্য অধিক গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেল টি পড়ার পর বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে সকল কিছু জানতে পারবেন।

    বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা

    বিসিএস পরীক্ষার যোগ্যতা কি কি ?

    বিসিএস পরীক্ষার যোগ্যতা খুব বেশি জটিল কিছু নয়। খুব বড় ধরনের কোন সমস্যা না থাকলে বেশিরভাগ বিসিএস ক্যাডার পদগুলোর জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি দিয়েই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করা যায়। তবে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতাগুলো একদম না থাকলেই নয় তা নিয়ে নিম্নে আলোচনা করা হল। এই যোগ্যতা ৫ টির মধ্যে রয়েছে –

    ১। শিক্ষাগত যোগ্যতা
    ২। শারীরিক যোগ্যতা
    ৩। বয়সসীমা
    ৪। নাগরিকত্ব
    ৫। স্বাস্থ্যগত যোগ্যতা

    নিম্নে এই যোগ্যতাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    ১। বিসিএস পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা:

    বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার ভেদে ভিন্ন রকম হলেও শিক্ষার স্তর টি মূলত সবগুলোতে একইরকম। এক্ষেত্রে প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রি তে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

    • বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী (অনার্স) বা এইচ.এস.সি পরীক্ষার পর ৪ বছর মেয়াদী সমমানের ডিগ্রী অর্জন করতে হবে। যদি কোন প্রার্থী এইচ.এস.সি পরীক্ষা পাশের পর ৩ বছর মেয়াদী ডিগ্রী বা সমমানের কোর্স করেন তাহলে তাকে ডিগ্রী পাশের পর স্নাতকোত্তর পাশ (মাস্টার্স পাশ) করতে হবে। এবং এর পরেই এই প্রার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যোগ্য বিবেচিত হবেন।
    • প্রার্থীর শিক্ষা জীবনের কোন স্তরেই একাধিক ৩য় বিভাগ / ৩য় শ্রেণি সমমানের জিপিএ থাকলে তিনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ এস.এস.সি, এইচ.এস.সি এবং অনার্স বা সমমানের এই ৩ টি পরীক্ষা মিলিয়ে ১ টির বেশি ৩য় বিভাগ / ৩য় শ্রেণির নম্বর থাকলে সেই প্রার্থী বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবেন না।

    বর্তমানে জি.পি.এ সিস্টেম চালু হওয়ায় ১ম, ২য়, ৩য় (বিভাগ) এবং (শ্রেণি) নিয়ে অনেক পরীক্ষার্থীদের মধ্যে বিসিএস পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগে এ নিয়ে একটি কনফিউশন তৈরি হতে পারে। বিষয় টি আরও সহজ ভাবে নিচের টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হল।

    এস.এস.সি / এইচ.এস.সি এর জন্য জিপিএ বের করার পদ্ধতি

    শ্রেণি / বিভাগজি.পি.এ
    প্রথম শ্রেণি / বিভাগজি.পি.এ ৩.০০ বা তদূর্ধ
    দ্বিতীয় শ্রেণি / বিভাগজি.পি.এ ২.০০ থেকে ২.৯৯ পর্যন্ত
    তৃতীয় শ্রেণি / বিভাগজি.পি.এ ১.০০ থেকে ১.৯৯ পর্যন্ত

    অনার্স বা সমমানের পরীক্ষার ক্ষেত্রে জিপিএ বের করার পদ্ধতি

    শ্রেণি / বিভাগজি.পি.এ
    প্রথম শ্রেণি / বিভাগজি.পি.এ ৩.০০ বা তদূর্ধ
    দ্বিতীয় শ্রেণি / বিভাগজি.পি.এ ২.২৫ থেকে ২.৯৯ পর্যন্ত
    তৃতীয় শ্রেণি / বিভাগজি.পি.এ ১.৬৫ থেকে ২.২৫ পর্যন্ত

    ২। বিসিএস পরীক্ষার জন্য শারীরিক যোগ্যতা:

    বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির করা হয়। মেডিকেল বোর্ডে শারীরিক যোগ্যতার মাপকাঠিতে একজন প্রার্থী উত্তীর্ণ না হলে তিনি বিসিএস ক্যাডার হতে পারেন না। তাই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে প্রার্থীর শারীরিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। আবার পুলিশ ও আনসার ক্যাডার এবং অন্যান্য ক্যাডারদের জন্যও শারীরিক যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। শারীরিক যোগ্যতার প্রমাণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের ওজন-উচ্চতা, বক্ষ পরিমাপ, দৃষ্টিশক্তি, মূত্র পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করা হয়।

    বিভিন্ন ক্যাডার পদে পুরুষ ও নারী প্রার্থীদের ওজন, উচ্চতা ও বক্ষের পরিমাপের যোগ্যতা:

    পুরুষ প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ও ওজন

    ক্যাডারনূন্যতম উচ্চতানূন্যতম ওজন
    বিসিএস পুলিশ / আনসার ক্যাডার১৬২.৫৬ সে.মি৫৪.৫৪ কেজি
    অন্যান্য ক্যাডার১৫২.৪০ সে.মি৪৫ কেজি

    নারী প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ও ওজন

    ক্যাডারনূন্যতম উচ্চতানূন্যতম ওজন
    বিসিএস পুলিশ / আনসার ক্যাডার১৫২.৪০ সে.মি৪৫.৪৫ কেজি
    অন্যান্য ক্যাডার১৪৭.৩২ সে.মি৪০.৪০ কেজি

    প্রার্থীর বক্ষের পরিমাপের যোগ্যতা

    জুতা সহ উচ্চতা (সেঃ মিঃ)পূর্ণ প্রসারণের মাধ্যমে বক্ষ
    পরিমাপ (সেঃ মিঃ)
    সর্বোচ্চ প্রসারণের মাত্রা (সেঃ মিঃ)
    ১৫২.৪০ হইতে ১৬৫.১০ সেঃ মিঃ এর নিম্নে৭৬.২০৫.০৮
    ১৬৫.১০ হইতে ১৭২.৭২ সেঃ মিঃ এর নিম্নে৭৮.৭৪৫.০৮
    ১৭২.৭২ হইতে ১৭৭.৮০ সেঃ মিঃ এর নিম্নে৮১.২৮৫.০৮
    ১৭৭.৮০ হইতে ১৮২.৮৮ সেঃ মিঃ এর নিম্নে৮৩.৮২৫.০৮
    ১৮২.৮৮ সেঃ মিঃ হইতে তদুর্ধ্ব৮৬.৩৬৫.০৮

    উল্লেখিত উচ্চতা না থাকলে কোন প্রার্থী নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। তবে কোন প্রার্থীর বর্ণিত ওজন না থাকলে তিনি সাময়িক ভাবে অযোগ্য বিবেচিত হবেন। এক্ষেত্রে ওজন কম হলে বাড়ানোর সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে Body Mass Index (BMI) এর মান আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধান সমূহ সরকারি সিদ্ধান্ত অনুসরণ পূর্বক সম্পন্ন করা হবে।

    প্রার্থীর দৃষ্টিশক্তির যোগ্যতা:

    বিসিএস পরীক্ষার শারীরিক যোগ্যতার মধ্যে প্রার্থীর দৃষ্টিশক্তি জনিত যোগ্যতা অন্যতম। বাংলাদেশের প্রেক্ষাপটে দৃষ্টিশক্তির সমস্যা একটি প্রচলিত সমস্যা। তাই প্রার্থীদের সচরাচর একটি জিজ্ঞাসা থাকে যে চশমা ব্যাবহার করেন এমন প্রার্থীরা দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে বিসিএস ক্যাডার হওয়া যাবে কিনা। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের দৃষ্টিশক্তির যোগ্যতা যাচাইয়ের জন্য ৩ টি মানদণ্ড বিবেচনা করা হয়। নিম্নে এই মানদণ্ড টি তুলে ধরা হল –

    মানদণ্ড ১

    দৃষ্টির ধরণডান চোখবাম চোখ
    দূর দৃষ্টি৬/৬৬/৬
    নিকট দৃষ্টি পঠন০.৬/টিআই/এন৫পঠন-০.৬/জেআই/এন৫

    মানদণ্ড ২

    দৃষ্টির ধরণডান চোখবাম চোখ
    দূর দৃষ্টি৬/৬গ্লাস/চশমা ছাড়া ৬/৬০ এর নিম্নে নহে সংশোধিত হওয়ার পর চশমা সহ ৬/১২ এর নিম্নে নহে
    নিকট দৃষ্টি পঠন০.৬/টিআই/এন৫পঠন-১/টি ২/এন৬

    মানদণ্ড ৩

    দৃষ্টির ধরণডান চোখবাম চোখ
    দূর দৃষ্টিচশমা ছাড়া ৬/৬০ এর নিম্নে নহেচশমা/গ্লাস ছাড়া ৬/৬০ এর নিম্নে নহে এবং সংশোধিত হওয়ার পর চশমা সহ ৬/১২ এর নিম্নে নহে
    নিকট দৃষ্টি পঠন০.৬/টিআই/এন৫পঠন-১/টি৪/এন৮

    দৃষ্টিশক্তি জনিত যোগ্যতা কোন ভাবেই শিথিলযোগ্য নয়। তবে গ্লাস বা চশমা ব্যাবহারের পরে যদি প্রার্থীর দৃষ্টিশক্তি ঠিক থাকে তবে প্রার্থী দৃষ্টিশিক্তি জনিত যোগ্যতায় উত্তীর্ণ হবেন। তবে প্রার্থী যদি বর্ণান্ধ হন অর্থাৎ যদি কোন রঙ সঠিক ভাবে ধরতে না পারেন তবুও তিনি দৃষ্টিশক্তির বিবেচনায় যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সেক্ষেত্রে এই তথ্য উনার রিপোর্টে উল্লেখ থাকতে হবে।

    ৩। বিসিএস পরীক্ষার জন্য বয়সসীমা:

    বিসিএস প্রস্তুতির শুরুতেই অনেক প্রার্থী বয়স নিয়ে চিন্তিত থাকেন। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়সসীমা এবং এবং বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। চলুন জেনে নেওয়া যাক:

    • সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর।
    • মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, স্বাস্থ্য ক্যাডার প্রার্থীদের জন্য এই বয়সসীমা এখন পর্যন্ত ৩২ বছর রাখা হয়েছে।
    • এক্ষেত্রে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সে মাসের ১ তারিখ থেকে প্রার্থীর বয়স গণনা করা হয়।
    • স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য প্রার্থীদের বয়সসীমা আগেও ৩২ বছর ছিল এবং বর্তমান সিদ্ধান্ত অনুযায়ীও এটি বহাল রয়েছে।
    • এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রে থাকা জন্মতারিখই প্রার্থীর আসল জন্মতারিখ এর প্রমাণ, হলফনামার মাধ্যমে বয়স প্রমাণের সুযোগ আর নেই।
    • বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী চাকরির বয়স থাকাকালীন অবস্থায় একজন প্রার্থী যতবার ইচ্ছা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    ৪। বিসিএস পরীক্ষার জন্য নাগরিকত্বের যোগ্যতা:

    বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অর্থাৎ বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যাক্তি বিসিএস পরীক্ষায় অংশহগ্রহন করতে পারবেন না। শুধু তাই নয় সরকারের পুর্বানুমতি ব্যাতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিক কে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হইলে তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

    ৫। বিসিএস পরীক্ষার জন্য স্বাস্থ্যগত যোগ্যতা:

    বিসিএস প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও একজন প্রার্থী বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থেকে ছিটকে পরতে পারে যদি তিনি স্বাস্থ্যগত ভাবে ফিট না হন। তাই বিসিএস প্রস্তুতি শুরু করার পূর্বেই এই বিষয় টি জেনে নেওয়া খুবই প্রয়োজন। বিসিএস পরীক্ষায় প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই সহ বিভিন্ন মেডিকেল টেস্ট করার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থেকে। স্বাস্থ্য পরীক্ষার এই ধাপগুলো নিম্নে দেওয়া হল:

    (ক) শারীরিক যোগ্যতা যাচাই: এ পর্যায়ে পর্যায়েই প্রার্থীর উজন, উচ্চতা এবং বুকের মাপ পরিমাপ করা হয়।
    (খ) দৃষ্টিশক্তি পরীক্ষা: এ পর্যায়ে উপরে উল্লেখিত দৃষ্টিশক্তি পরিমাপের মানদন্ড অনুসরণ করে প্রার্থীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখা হয়।
    (গ) এক্স রে পরীক্ষা: এ পর্যায়ে সামনে এবং পিছন থেকে এক্স রে পরীক্ষার মাধ্যমে প্রার্থীর ফুসফুস এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।
    (ঘ) ডোপ টেস্ট: এই পরীক্ষার মাধ্যমে প্রার্থী কোন প্রকার মাদক সেবনের সাথে জড়িত কিনা এটি পরীক্ষা করা হয়ে থাকে।
    (ঙ) রক্ত পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষার এই পর্যায়ে প্রার্থীর রক্তে পরীক্ষার মাধ্যমে প্রার্থীর শরীরে বিভিন্ন রোগ যেমন হেপাটাইটিস বি ও সি, এবং এইচআইভি এর উপস্থিতি আছে কিনা পরীক্ষা করে দেখা হয়।

    (চ) রক্তচাপ পরীক্ষা: এ পর্যায়ে প্রার্থীর রক্তচাপ বা ব্লাডপ্রেশার পরীক্ষা করে দেখা হয় তার উচ্চরক্তচাপ বা নিম্ন রক্তচাপের সমস্যা আছে কিনা।

    আরও দেখুন: বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    শেষকথা:

    বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে বিসিএস পরীক্ষার যোগ্যতার মাপকাঠিতে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আপনার একমাত্র লক্ষ্য যদি হয় বিসিএস ক্যাডার হওয়া, তবে বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতার সকল স্তরে নিজেকে যোগ্য হিসেবে প্রমান করার জন্য কাজ করতে হবে। আশাকরি এই আর্টিক্যাল টি পড়ার পর বিসিএস পরীক্ষার যোগ্যতা নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

    বিসিএস পরীক্ষার যোগ্যতা নিয়ে সচরাচর জিজ্ঞাস করা কিছু প্রশ্ন এবং উত্তর:

    প্রশ্ন: বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় কি কি টেস্ট করানো হয়?

    উত্তর:  বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত প্রার্থীর ওজন, উচ্চতা, বক্ষের মাপ, দৃষ্টিশক্তির পরীক্ষা, মূত্র পরীক্ষা ইত্যাদি করানো হয়। যার মধ্যে কিছু রুটিন টেস্ট থাকে যেখানে সাধারণত প্রার্থীর রক্তচাপ, হেপাটাইটিস, এইচআইভি টেস্ট করানো হয় ।

    প্রশ্ন: বিসিএস শিক্ষা ক্যাডার যোগ্যতা কি?

    উত্তর: বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাধারণত যেসকল যোগ্যতা প্রয়োজন যেমন শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়সসীমা, নাগরিকত্ব এই সকল যোগ্যতাই শিক্ষা ক্যাডার হওয়ার যোগ্যতার জন্য প্রযোজ্য। তবে যেহেতু শিক্ষা ক্যাডার একটি প্রফেশনাল ক্যাডার এবং প্রার্থীর স্নাতক পর্যায়ে অধ্যয়নকৃত বিষয়ের উপর এটি নির্ভর করে সেহেতু প্রার্থী কোন বিষয়ে তার স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করেছেন সেটিও একটি যোগ্যতা। কারন সকল বিষয়ের জন্য শিক্ষা ক্যাডার পদ টি থাকে না।

    প্রশ্ন: বিসিএস পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে?

    উত্তর: বিসিএস পরীক্ষা দিতে কোন নির্দিষ্ট পয়েন্ট বা জিপিএ প্রয়োজন পরে না। প্রার্থীর এস.এস.সি, এইচ.এস.সি এবং অনার্স এই ৩ টি পর্যায়ে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণির ফলাফল না থাকলেই একজন প্রার্থী বিসিএস পরীক্ষা দেওয়ার শিক্ষাগত যোগ্যতা অর্জন করবেন। এই আর্টিক্যালের শিক্ষাগত যোগ্যতা অংশে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

    প্রশ্ন: বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায়?

    উত্তর: একজন প্রার্থী তার চাকরির বয়স থাকা পর্যন্ত অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য বিসিএস পরীক্ষার বয়সীমা ২১ থেকে ৩০ বছর পর্যন্ত যতবার চান বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে কোটায় আবেদন করা প্রার্থীদের জন্য এই বয়স সীমা ৩২ বছর পর্যন্ত হয়ে থাকে।

  • সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৪ মে ২০২৪ তারিখে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, সাধারণ গণিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং বেসিক কম্পিউটার স্কিলে ২০ নম্বর রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৪ টি কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা ২৪১৬ টি। ৫৪ টি কেন্দ্র তালিকা ও রোল নম্বর নিম্নে প্রকাশ করা হল।

    এর আগে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ২০২১ সাল ভিত্তিক এই সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবং পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির Job ID 10183 এবং সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস ২০২৪

    ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস ২০২৪

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস এবং প্রবেশ পত্র ডাউনলোড সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। সম্পুর্ণ তথ্য জানতে সম্পুর্ণ আর্টিকেল টি পড়ুন। ১১ জুলাই ২০২১ সালে ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টারপদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। সর্বমোট ২১ টি ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ নম্বর ক্যাটাগরিতে উপজেলা পোষ্টমাস্টার পদের জন্য শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ টি।

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের পরীক্ষার তারিখ সংক্রান্ত কোন তথ্য জানা যায় নি। পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘদিন পরে ২০২৩ সালে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের সৃষ্টি হয়। বিষয়টি ডাক বিভাগের নজরে আসলে গত ১৬মে ২০২৩ তারিখে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুজবের প্রেক্ষিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। এরূপ গুজব ছড়ানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অনতিবিলম্বে ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ডাক বিভাগ।

    এরও প্রায় এক বছর পেরিয়ে গেলে গতকাল ১৯ মে ২০২০ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী, পরীক্ষার আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার তারিখ:

    ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টার পদের নিয়োগ পরীক্ষায় সর্বপ্রথম ধাপটি বাছাই পরীক্ষা। এই পরীক্ষাটি আগামী ৩১মে শুক্রবার ২০২৪ তারিখে নির্ধারন করেছে সংস্থাটি। ঐদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে এই পদের বাছাই পরীক্ষার জন্য সর্বমোট ২ লাখ ১৭ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার আসন বিন্যাস:

    একই দিনে অনুষ্ঠিতব্য ২ লক্ষ ১৭ হাজার ৫৭৯ জন প্রার্থীর ডাক বিভাগের পোষ্টমাসটার পদের বাছাই পরীক্ষার সিট প্লান / আসন বিন্যাস PDF ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

    ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও প্রবেশ পত্রের ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড লিংক:

    ইতোমধ্যে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের এডিমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। পরীক্ষা যেহেতু কহব সন্নিকটে দ্রুত আপনাদের প্রবেশপত্র টি ডাউনলোড করে নিন। প্রবেশপত্র ডাউনলোডের জন্য সর্বপ্রথম নিচের প্রদত্ত লিংকে প্রবেশ করুন। এবং নিচের ধাপগুলো অনুসরণ করে প্রবেশ পত্রটি ডাউনলোড করুন।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার ওয়েবসাইট
    • এডমিট কার্ড ডাউনলোড করতে সর্বপ্রথম নিচের এডমিট কার্ড ডাউনলোড লিংকে প্রবেশ করুন।
    • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। (ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে Recover User ID অপশন থেকে আপনার নাম, আপনার বাবার নাম এবং মোবাইল নম্বর দিয়ে আপনার ইউজার আইডি টি রিকোভার করুন।)
    • এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড করুন। যেখানে আপনার পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচীও দেওয়া থাকবে।
  • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৪

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৪

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। গত ১৬ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমদানি ও রপ্তানি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৬ ক্যাটাগরিতে ৭৪ টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। যার মাধ্যমে সাঁটলিপিকার কাম কমিউটার অপারেটর (পিএ) ১ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪ জন, উচ্চমান সহকারী ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২১ জন, এবং অফিস সহায়ক ৪১ জন নিয়োগ প্রদান করা হবে।

    আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখঃ ২০ মে ২০২৪ তারিখ
    • আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২৪
    • অনলাইনে আবেদনের লিংকঃ http://ccie.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর
    • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
    • আবেদন ফীঃ ১১২ – ২২৩ টাকা

    এক নজরে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

  • ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন | 43 BCS Written Question

    ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন | 43 BCS Written Question

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা থাকা কতটা জরুরী তা আপনারা নিশ্চয়ই জানেন। কারন বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে বিসিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি সামগ্রিক ধারনা তৈরি হয় যা পরবর্তিতে বিসিএস প্রস্তুতি আরও সহজ করে দেয়।

    আপনার বিসিএস প্রস্তুতিকে আরও সহজ করতে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান নিয়ে আমরা একটি সিরিজ তৈরি করেছি যেখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করতে পারবেন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন দেখতে পারবেন। এর ধারাবাহিকতায় ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোকপাত করা হল।

    আরও দেখুনঃ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন / 43 BCS Written Question Solution PDF Download

    ৪৩তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (43 BCS Bangla Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (43 BCS English Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন (43 BCS Math Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (43 BCS General Science Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন (43 BCS Bangladesh Affairs Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন (43 BCS International Affairs Written Question):

    ৪৩তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৩তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য:

    উল্লেখ্য যে গত ৩০ নভেম্বর ২০২০ তারিখে ৪৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হতে কিছুটা সময় লাগায় ৩ দফায় ৪৩তম বিসিএস এর আবেদনের সময়সীমা বৃদ্ধি করে সংস্থাটি। এই বিসিএস এ আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন পরিক্ষার্থী।

    এর ধারবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২ মাস পর ২০ জানুয়ারি ২০২২ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই বছরের ৪ আগস্ট শেষ হয়। পরবর্তীতে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

    ৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। যার মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা।

  • ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন | 44th BCS Written Question

    ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন | 44th BCS Written Question

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা থাকা কতটা জরুরী তা আপনারা নিশ্চয়ই জানেন। বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে বিসিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি সামগ্রিক ধারনা তৈরি হয় যা পরবর্তিতে বিসিএস প্রস্তুতি আরও সহজ করে দেয়।

    আপনার বিসিএস প্রস্তুতিকে আরও সহজ করতে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের সমাধান নিয়ে আমরা একটি সিরিজ তৈরি করেছি যেখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করতে পারবেন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন দেখতে পারবেন। এর ধারাবাহিকতায় ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোকপাত করা হল।

    আরও দেখুনঃ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৩তম বসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন / 44th BCS Written Question Solution PDF Download

    ৪৪তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (44th BCS Bangla Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৪তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (44th BCS English Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৪তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন (44th BCS Math Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৪তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (44th BCS General Science Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৪তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন (44th BCS Bangladesh Affairs Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৪তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন (44th BCS International Affairs Written Question):

    ৪৪তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন

    ৪৪তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য:

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর ঠিক কিছুদিন পরেই ২৯ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ৮মে থেকে শুরু হয়ে ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত |  18th NTRCA Preliminary Exam Result

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত | 18th NTRCA Preliminary Exam Result

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন জন পরীক্ষার্থী। যার মধ্যে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। গত ১৫ মার্চ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮টি বিভাগের ২৪ জেলা শহরে একযুগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১৮ লাখ ৬৫ হাজার পরীক্ষার্থী।

    আরও দেখুন –
    শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন – স্কুল পর্যায় ও কলেজ পর্যায়
    ১০তম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

    এক নজরে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    নিচের নোটিশ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন।

    ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    উল্লেখ্য যে কিছুদিন আগে ৩১মার্চ NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যাবসায় ব্যাবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের লক্ষে সর্বমোট ৯৬৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষে NTRCA এর এই ৫ম গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪ | সর্বমোট সুপারিশপ্রাপ্ত ৫৪৫৬ জন

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪ | সর্বমোট সুপারিশপ্রাপ্ত ৫৪৫৬ জন

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ১৫ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বমোট ৫৪৬৬ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের পরীক্ষায় রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ টি জেলায় সর্বমোট ৪ লক্ষ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্য থেকে ২০ হাজার ৬৪৭ জন প্রার্থী লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ২০ ফেব্রিয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।

    এক নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখে নিন

    উল্লেখ্য যে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষায় সর্বমোট ২৪৯৭ জন প্রার্থী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছিলেন।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফল
    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল

  • বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত

    বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত

    বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত। আজ ১৫ মে ২০২৪ তারিখ বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগ এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করা হয়। রেলওয়ে বুটিকেট কালেক্টর গ্রেড-২ এর এই নিয়োগে সর্বমোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২২০ জন। এর পুর্বে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এবং পরবর্তীতে ১০ মার্চ ২০২৪ তারিখ রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে সর্বমোট ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হয়। ১৪২৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার শেষে আজ ২২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করা হয়।

    আরও দেখুনঃ বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    দেখে নিন বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
  • বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত | ২৪৮ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত | ২৪৮ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ১৫ মে ২০২৪ তারিখ বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগ এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করা হয়। রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ এর এই নিয়োগে সর্বমোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২৪৮ জন। এর পুর্বে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ৯ মার্চ ২০২৪ তারিখ রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ পদের নিয়োগ লিখিত পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হয়। ১৪২৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার শেষে ২৪৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করা হয়।

    এক নজরে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন