বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ১৫ মে ২০২৪ তারিখ বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগ এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করা হয়। রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ এর এই নিয়োগে সর্বমোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২৪৮ জন। এর পুর্বে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ পদের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ৯ মার্চ ২০২৪ তারিখ রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ পদের নিয়োগ লিখিত পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হয়। ১৪২৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার শেষে ২৪৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করা হয়।
এক নজরে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন
১৭২০ পদে সমন্বিত ৭ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। একই সাথে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২০২০ সাল ভিত্তিক অফিসার ক্যাশ পদের এই নিয়োগের বেতন স্কেল ১০ম গ্রেড এবং JOB ID 10148। সর্বমোট ১৭২০ টি শূন্য পদের মধ্যে সোনালি ব্যাংক পিএলসি তে ১৯৯ জন, জনতা ব্যাংক পিএলসি তে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংক পিএলসি তে ৩০০ জন, রূপালো ব্যাংক পিএলসি তে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি তে ১৩৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪২ জন নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য যে উক্ত পদের লিখিত পরীক্ষায় সর্বমোট ৫৯০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এবং পরীক্ষার সময় এবং তারিখ নিম্নে দেওয়া হল।
সমন্বিত ৭ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন
প্রিয় চাকরি প্রত্যাশীগণ, ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনার জানেন যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপদ সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। ১৭তম বিজেএস পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল সর্বমোট ১০০ টি। এর ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ১৭তম বিজেএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অনুযায়ী। যার প্রেক্ষিতে গতকাল ৪ মে রোজ শনিবার ঢাকার ৩ টি কেন্দ্রে ঘন্টাব্যাপী ১৭তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৭তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন সর্বমোট ৭ হাজার ৩১০ জন। যার মধ্য থেকে ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেখানে পাশের হার ৯ দশমিক ৭২ শতাংশ।
১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আজ ৫ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ করলো সংস্থাটি। যেখানে বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ পদে নিয়োগ বিষয়ক আদেশ ২০০৭ এর ৪(২) আদেশ অনুসারে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নূন্যতম যোগ্যতা ৫০% নম্বর হওয়ায় ১৭তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৬০৩ জন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আজ ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
যার মধ্যে লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ২২ এপ্রিল রাতে সংশোধিত ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পুনঃমূল্যায়িত এই নতুন ফলাফল থেকে জানা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে সর্বমোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের ফলাফলে মেঘনা ও যমুনা সেটের উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি ছিলো। তাই নতুন করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার সংশোধিত ফলাফল দেখুন
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরি প্রার্থীগণ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজ ৩ এপ্রিল ২০২৪ তারিখে ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পিএসসি। উক্ত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভার তারিখ নির্ধারন করা হয়েছে ৮ মে ২০২৪ তারিখ।
এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি সূত্র থেকে জানা যায় ৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে পারে। সেই কথার বাস্তবায়ন দেখা গিয়েছে আজকের এই ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে।
এক নজরে দেখে নিন ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফলের বিস্তারিত
উল্লেখ্য যে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী পাশ করেছিলেন। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সর্বমোট ৯৪০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ ও মৌখিক পরীক্ষার সময়সূচী নিম্নরূপ
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
২০২০ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের অফিসার জেনারেল পদের ২য় পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগের JOB ID ছিল 10146 এবং ৯ টি ব্যাংকের তালিকায় থাকা ব্যাংক গুলো হচ্ছে সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংকে ৩০ জন, জনতা ব্যাংকে ২৬জন, বাংলাদেশ কৃষি ব্যংকে ১১৬ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৭ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।
এক নজরে দেখে নিন সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ সমন্বিত ১০ ব্যাংকের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজ ২ এপ্রিল ২০২৪ তারিখে ২০২১ সালভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সমন্বিত ১০ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৫ হাজার ৪৭৬ জন। ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা ছিল সর্বমোট ২৭৭৫ টি এবং Job ID: 10181
সমন্বিত ১০ ব্যাংকের এই নিয়োগের তালিকায় থাকা ব্যাংক গুলো হলঃ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ব্যাংক।
আগামী ১৯ এপ্রিল ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী সমন্বিত ১০ ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক নজরে দেখে নিন সমন্বিত ১০ ব্যাংকের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪ এর বিস্তারিত।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরি প্রার্থীগণ, বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় ১৯৫৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। উল্লেখ্য যে গত ১৬ জুন ২০২৩ সালে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষায় অসংখ্য পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এক নজরে দেখে নিন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।
প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ২৬ জুন ২০২৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারী প্রার্থীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ের উদ্দেশ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ১২১ জন প্রার্থীর উক্ত পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এক নজরে দেখে নিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।