প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষায় সর্বমোট ৬৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মূল ভবনে (৪র্থ তলা) নির্ধারিত দিনে নির্ধারিত রোলনম্বরধারী প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হবে।
এক নজরে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ মে ২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তির (Job ID: 265)। গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
প্রিয় চাকরি প্রার্থীগণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দত হবেন যে গত ৩০ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালনা) পদে ৮৩ জন, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৫১ জন, সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদে ১২ জন, মেডিকেল অফিসার পদে ১৮ জন, রসায়নবিদ পদে ২৮ জন, ক্রয়/ভাণ্ডার/সিএন্ডএফ কর্মকর্তা পদে ৩৩ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ৬ জন, হিসাব রক্ষক পদে ২৯ জন সহ সর্বমোট ২৬০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন
উল্লেখ্য যে উপরে উল্লেখিত রোলনম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। যথাসময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ও আমাদের Live MCQ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৩০ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে ডাক অধিদপ্তর। এই পরীক্ষায় সর্বমোট ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার লিখিত পরীক্ষার ফলাফল দেখুন
উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ২ লক্ষ ১৭ হাজার ৫৭৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর আগে গত ৩১ মে তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বাছাই পরীক্ষায় সর্বমোট ১৭৯১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে গত ২৯ জুন ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদ টি সরকারি বেতন স্কেল ১৩ তম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ১৬ তম গ্রেড ভুক্ত ৫ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
৫ টি ক্যাটাগরির মধ্যে পরীক্ষক পদে সর্বমোট ১০৭ জন, সহকারী পদে সর্বমোট ৩০ জন, ভল্ট সহকারী (পুরুষ) ও প্রোডাকশন চেকার / ইন্টারনাল চেকার (পুরুষ) পদে ৪৪ জন, এবং নিরাপত্তা সহকারী (পুরুষ) পদে ২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত রোল নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এক নজরে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
উল্লেখ্য যে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ৫ টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদগুলো সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ বহুত প্রত্যাশিত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মাত্র ৯৯ জন প্রার্থী এই কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপ্যাক্টর (এস আই) এর কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল –
এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল দেখুন
উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। আবেদনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা শুরু হয় একই বছরের ২২ মার্চ তারিখ থেকে। পরবর্তীতে ৯ জুন তারিখে লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে অপেক্ষমান তালিকা থেকে মোট ৫৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
এক নজরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১ম ধাপের এই গ্রুপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রার্থীগণ আবেদন করেছিলেন। পরবর্তীতে গত ৮ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩ লাক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক ভাবে এই পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় Focus Writing in English তে ৩৫ নম্বর, Focus Writing on Bangla তে ৩৫ নম্বর, General Knowledhe এ ৩০ নম্বর, Comprehension এ ২০ নম্বর, গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ নম্বর এবং Argumentative writing in English এ ৩০ নম্বর থাকবে। এই বিজ্ঞপ্তির সাথে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার মানবন্টন ও কেন্দ্র তালিকা দেখুন
উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বমোট ২৪১৬ টি শূন্য পদের বিপরীতে ২০২১ সালভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তির Job ID – 10183। ৭ টি ব্যাংকের জন্য আলাদা ভাবে শূন্য পদের সংখ্যা – সোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।
প্রিয় চাকরি প্রার্থীগণ কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক / এ্যপটিচিউড টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, কম্পিউটার অপারেটর পদে ৩৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬ জন এবং ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৪ জন প্রার্থী সহ সর্বমোট ৮২ জন প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল দেখে নিন
প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে গত ১১ জুন ২০২৪ তারিখে বহুল প্রতীক্ষিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
এক নজরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৬ জুন ২০২৩ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে ৪ মার্চ ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় রাজধানী ঢাকার ১১ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় বসবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। যেখানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এবং মাদ্রাসা, ব্যাবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি শূন্য পদের কথা উল্লেখ ছিল।
এক নজরে ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৪ দেখুন
৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল দেখবেন যেভাবেঃ
৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীর Applicant ID এবং Password প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
উল্লেখ্য যে ৯৬ হাজার ৭৩৬ টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন বলে জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
পরবর্তীতে ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্বরতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করা হল।
শর্তগুলো হলো—
১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
২. প্রার্থীর পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে জানাতে হবে।
৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।