Category: BCS Results

  • প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত  | মোট সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন

    প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত | মোট সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন

    প্রিয় চাকরি প্রার্থীগণ ২০২৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৬৫৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকের ৩য় ধাপের চূড়ান্ত এই ফলাফল টি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের তৃতীয় ধাপের এই পরীক্ষায় ৬ হাজার ২০২ টি আসনের বিপরীতে পার্বত্য জেলাগুলো বাদা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ৪১৪ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    এক নজরে প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল দেখুন | Primary 3rd Step Final Result 2024

    এর পূর্বে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এবং গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়। যেখান থেকে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। গুচ্ছভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে ২৪৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    প্রিয় চাকরির প্রার্থীগণ, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৩ ব্যাংকের ২০২১ সাল ভিত্তিক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) Job Id-10199 এর ৩৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে দেখে নিন সমন্বিত ৩ ব্যাংক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা
  • ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৩তম বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন

    ৪৩তম বিসিএসের গেজেটের প্রজ্ঞাপনের পিডিএফ দেখুন

    উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই বছরের ৪ আগস্ট শেষ হয়। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ৪৩তম মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল।18th NTRCA written exam result

    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল।18th NTRCA written exam result

    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আজ ১৪ অক্টোবর ২০২৪ তারিখ প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল নিশ্চিত করে সংস্থাটি। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৮৩৮৬৫ জন পরীক্ষার্থী।

    এই লিঙ্ক হতে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দেখুন- http://ntrca.teletalk.com.bd/result/index.php

    আরও দেখুন –
    শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    ১০তম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন | 18th NTRCA Written Question

    উল্লেখ্য যে গত ১২ এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন জন পরীক্ষার্থী। যার মধ্য স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।

  • বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল ২০২৪

    বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। উক্ত পদে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৩১৫ জন।

    এক নজরে বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন

    উল্লেখ্য যে, উক্ত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ (১০ম গ্রেড) (বিজ্ঞপ্তির তারিখ: ০৪.০৭.২০২৩; নম্বর-৪৭) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে উক্ত পদে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৪৮৫ জন।

    এক নজরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “মিডওয়াইফ” পদে নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন

    উল্লেখ্য যে উক্ত “মিডওয়াইফ” (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষা গত ১০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • ৪৩তম বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ পেলেন ১৩৮ জন

    ৪৩তম বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ পেলেন ১৩৮ জন

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৩তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারি শিক্ষক পদে ১৩৮ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২৫ জানুয়ারি ২০২৪ এবং জন প্রশাসন মন্ত্রণালয়ের গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখের স্মারকের আদেশমূলে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে ৪০ জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ৪৯ (উনপঞ্চশ) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ৩৪ (চৌত্রিশ) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার), ১৫ (পনের) জন প্রার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ে সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) পদায়ন করা হয়।

    ৪৩তম বিসিএস নন-ক্যাডার থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রজ্ঞাপনের বিস্তারিত দেখুন

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ৪৩তম বিসিএস

    উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন–ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

  • মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে সর্বোমোট উত্তীর্ণ হয়েছেন ১৩৫৬ জন প্রার্থী। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মৎস্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে।

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা

    উল্লেখ্য যে মৎস্য অধিদপ্তরের ১১–২০ তম গ্রেডের বাকি পদগুলোর লিখিত পরীক্ষার ফয়ালফলও শীঘ্রই প্রকাশ করা হবে।

  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কম্পিউটার অপারেটর পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কম্পিউটার অপারেটর পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক বিগত ২৩ অক্টোবর ২০২৩ তারিখে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কম্পিউটার অপারেটর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    একনজরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কম্পিউটার অপারেটর পদের চূড়ান্ত ফলাফল ২০২৪ দেখে নিন

    চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পূর্বাহ্নে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকায় উপস্থিত হয়ে সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়ির অফিসার আইটি পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্যানেল থেকে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয় সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে প্যানেল থেকে ৭২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে জনতা ব্যাংক পিএলসি তে ৩৭ জন, অগ্রণী ব্যাংক পিএলসি তে ৩২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে দেখে নিন সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    উল্লেখ্য যে এই নিয়োগের Job ID – 10149। গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। উক্ত নিয়োগের প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণপুর্বক নির্বাচিত ৩৫ জনের অতিরিক্ত আরও ৭২ জন প্রার্থীকে প্রাপ্যতার ভিত্তিতে তাদের পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়।