Category: BCS Results

  • পররাষ্ট্র মন্ত্রনালয়ের ১৩তম গ্রেডভুক্ত ৫৮টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    পররাষ্ট্র মন্ত্রনালয়ের ১৩তম গ্রেডভুক্ত ৫৮টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ১৩তম গ্রেডভুক্ত ৫৮টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ২৭ আগষ্ট ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে উচ্চমান করণিক পদে ১০ জন, গবেষণা সহকারী পদে ১০ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৩০৫ জন উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ১৩তম গ্রেডভুক্ত ৫৮টি পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন-

    উল্লেখ্য যে, গত ২৯ মার্চ ২০২৪ তারিখে সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার পদে এবং ৩০ মার্চ ২০২৪ তারিখে গবেষণা সহকারী এবং উচ্চমান কারণিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

  • সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল ২য় ধাপের ফলাফল ২০২৪

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল ২য় ধাপের ফলাফল ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল ২য় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২২ আগষ্ট ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২য় পর্যায়ে ৩৪৬ জন প্রার্থীকে তাদের মেধা ও পছন্দের ক্রমানুসারে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ২০২০ সাল ভিত্তিক ১০ গ্রেডের অন্তর্ভুক্ত এই নিয়োগের Job ID- 10147।

    সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ ৩৪৬ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংকে ৬৫জন, জনতা ব্যাংকে ২৪১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০ জন, প্রবাসী কল্যান ব্যাংকে ৫ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল ২য় ধাপের ফলাফল ২০২৪ দেখে নিন

  • ২৮ থেকে ৪২তম বিসিএসে সুপারিশ পাওয়া ২৫৯ জনকে নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ

    ২৮ থেকে ৪২তম বিসিএসে সুপারিশ পাওয়া ২৫৯ জনকে নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আজ অনেক চাকরি প্রার্থীর জন্য একটি আনন্দের সংবাদ প্রকাশ করতে যাচ্ছি। ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত সুপারিশপ্রাপ্ত কিন্তু বিভিন্ন করনে নিয়োগ না পাওয়া ২৫৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    বিজ্ঞপ্তি অনুসারে ২৮তম বিসিএস থেকে ৭ জন, ২৯তম বিসিএস থেকে ১ জন, ৩০তম বিসিএস থেকে ১ জন, ৩১তম বিসিএস থেকে ৮ জন, ৩২তম বিসিএস থেকে ২ জন, ৩৩তম বিসিএস থেকে ২২ জন, ৩৪তম বিসিএস থেকে ১৮জন এবং ৩৫তম বিসিএস থেকে ২৬জন, ৩৬তম বিসিএস থেকে ৫৩জন, ৩৭তম বিসিএস থেকে ৪০ জন, ৩৮তম বিসিএস থেকে ১৮জন, ৩৯তম বিসিএস থেকে ৪১ জন, ৪০তম বিসিএস থেকে ৬ জন, ৪১তম বিসিএস থেকে ১ জন, ৪২তম বিসিএস থেকে ১৫ জন।

    এক নজরে দেখে নিন ২৮তম থেকে ৪২তম বিসিএসে সুপারিশপাওয়া ২৫৯ জন নিয়োগপ্রাপ্ত প্রার্থীর তালিকা- 

  • ৪১ তম বিসিএস নন ক্যাডার গেজেট | নিয়োগ পেলেন ১৫৩ সহকারী রাজস্ব কর্মকর্তা

    ৪১ তম বিসিএস নন ক্যাডার গেজেট | নিয়োগ পেলেন ১৫৩ সহকারী রাজস্ব কর্মকর্তা

    ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন ক্যাডার পদে নিয়োগ পেলেন ১৫৩ জন প্রার্থী। গতকাল ১৩ই আগষ্ট ২০২৪ তারিখে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীন সম্পদ বিভাগ।

    ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে “সহকারী রাজস্ব কর্মকর্তা” পদে নিয়োগের গেজেটের বিস্তারিত দেখুন-

    উল্লেখ্য যে, গত ২১ মার্চ ২০২৪ তারিখে ৪১তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। সর্বমোট ২৪৫৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে উক্ত গ্যাজেটটি প্রকাশ করেছিলো সংস্থাটি।

  • জনতা ব্যাংকের আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪

    জনতা ব্যাংকের আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ ২০২১ সালভিত্তিক জনতা ব্যাংকের আরসি অফিসার (রুরাল ক্রেডিট) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩৪৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট ২০২৪ তারিখে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    জনতা ব্যাংকের আরসি অফিসার পদের ৯ আগষ্ট ২০২৪ তারিখের লিখিত পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে। উক্ত লিখিত পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

    আরও দেখুন: জনতা ব্যাংকের আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    এক নজরে জনতা ব্যাংকের আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    জনতা ব্যাংকের আরসি অফিসার পদের লিখিত পরীক্ষার মানবণ্টন ও কেদ্রতালিকা

    উল্লেখ্য যে উক্ত নিয়োগের Job ID 10182। গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদের নিয়োগ প্রদান করার লক্ষ্যে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। উক্ত পদের বিপরীতে প্রার্থীদের করা আবেদনসমূহ পর্যালোচনা করে যোগ্য বিবেচিত প্রার্থীরা এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২৮ জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে জনতা ব্যাংকের আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    জনতা ব্যাংক অফিসার আরসি পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ জনতা ব্যাংক অফিসার আরসি পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকাটি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ পুর্বক সর্বমোট ৩১২ জন প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। ২০২০ সালভিত্তিক জনতা ব্যাংক পিলসি অফিসার আরসি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয় ২২ ডিসেম্বর ২০২১ তারিখে।

    এক নজরে ২০২০ সালভিত্তিক জনতা ব্যাংক অফিসার আরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    জনতা ব্যাংক অফিসার আরসি পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪
  • সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচিত ৬০ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ৪ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৭ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৩ জন প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধাক্রম অনুসারে প্যানেল থেকে এই প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। আজ ১০ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    উল্লেখ্য যে ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২১ ডিসেম্বর ২০২১ সালে প্রকাশিত হয়েছিল।

  • সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ৯ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে সর্বমোট ৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে মেধাক্রমানুসারে জনতা ব্যাংক পিএলসি তে ১৮ জন, অগ্রণী ব্যাংক পিএলসি তে ১৬ জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল দেখুন

    উল্লেখ্য যে গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ২২২ টি শূন্য পদে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যার Job ID 10149। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ১৩ অক্টোবর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বমোট ১৫২ জন প্রার্থী উত্তীর্ণ হন। গত ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ৮:৩০ থেকে থেকে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় যা ৩ জুলাই তারিখ পর্যন্ত চলমান ছিল। মৌখিক পরীক্ষা শেষে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

  • সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ৭ জুলাই ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই ফলাফলে মেধাক্রমানুসারে সর্বমোট ১৭২০ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হিসেবে বিবেচিত হয়েছেন। যার মধ্যে সোনালী ব্যাংকে – ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সমন্বিত ৭ ব্যাংকের অফিসার ক্যাশ পদ টি সরকারি বেতন স্কেল ১০ গ্রেডের অন্তর্ভুক্ত। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10148।

    এক নজরে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল ২০২৪ দেখে নিন

  • সোনালী ও জনতা ব্যাংকের অফিসার আইটি পদের লিখিত পরীক্ষার ফলাফল

    সোনালী ও জনতা ব্যাংকের অফিসার আইটি পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক অনন্দিত হবেন যে সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি এর ২০২০ সাল ভিত্তিক সিনিয়র অফিসার আইটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ১৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে সোনালি ব্যাংক পিএলসি এর অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করার পর গত ১৪ অক্টোবর ২০২৩ তারিখে এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৯ ও ১০ জুলাই ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

    এক নজরে সোনালী ও জনতা ব্যাংকের অফিসার আইটি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ দেখুন

    সোনালী ও জনতা ব্যাংকের অফিসার আইটি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি এর ২০২০ সাল ভিত্তিক অফিসার আইটি পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10152।