প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (DGFI) সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হয়েছে।
মোট উর্ত্তীণ: ১৩১৬ জন।






প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (DGFI) সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হয়েছে।
মোট উর্ত্তীণ: ১৩১৬ জন।






প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।
পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।
| বিষয় | পদের নাম | পদসংখ্যা |
|---|---|---|
| বাংলা | প্রভাষক | ৬১ জন |
| ইংরেজি | প্রভাষক | ৫০ জন |
| রাষ্ট্রবিজ্ঞান | প্রভাষক | ৫৫ জন |
| দর্শন | প্রভাষক | ৩০ জন |
| অর্থনীতি | প্রভাষক | ৪০ জন |
| প্রাণীবিদ্যা | প্রভাষক | ১৫ জন |
| ইতিহাস | প্রভাষক | ৩০ জন |
| সমাজকল্যাণ | প্রভাষক | ২৫ জন |
| রসায়ন | প্রভাষক | ৩০ জন |
| ইসলামী শিক্ষা | প্রভাষক | ১৫ জন |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | প্রভাষক | ৩২ জন |
| পদার্থবিদ্যা | প্রভাষক | ২৫ জন |
| উদ্ভিদবিদ্যা | প্রভাষক | ২৪ জন |
| সমাজবিজ্ঞান | প্রভাষক | ১৫ জন |
| গণিত | প্রভাষক | ৩০ জন |
| ভূগোল | প্রভাষক | ১৬ জন |
| হিসাববিজ্ঞান | প্রভাষক | ৩০ জন |
| মার্কেটিং | প্রভাষক | ১০ জন |
| ব্যবস্থাপনা | প্রভাষক | ৩২ জন |
| ফিন্যান্স | প্রভাষক | ২০ জন |
| মনোবিজ্ঞান | প্রভাষক | ১০ জন |
| কৃষিবিজ্ঞান | প্রভাষক | ৫ জন |
| পরিসংখ্যান | প্রভাষক | ১৫ জন |
| সংস্কৃত | প্রভাষক | ৫ জন |
| গার্হস্থ্য অর্থনীতি | প্রভাষক | ৬ জন |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রভাষক | ২৫ জন |
| খাদ্য ও পুষ্টি | প্রভাষক | ২ জন |

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক-এ ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)” পদে Job ID- 10203 এর নিমিত্ত্বে ৭৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ নভেম্বর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলায়), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন এবং পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা।
[dflip id=”50480″][/dflip]

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের “সহকারী পরিচালক” (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।


প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিল এর গত ২৮ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৭,৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সকলকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ।
[dflip id=”50348″][/dflip]

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় মোট ৪৯৫জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।



প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন এর তালিকা প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ সল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীগণকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার ২য় শ্রেণি হিসেবে বেতন স্কেল-২০১৫ অনুসারে ১২তম গ্রেডভুক্ত (টাকা ১১৩০০-২৭৩০০/-) নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয়।
[dflip id=”50148″][/dflip]

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত গত ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) (49th Special BCS Education) পরীক্ষায় ১২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। ৪৯তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানানো হবে।
পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের মোট ৬৮৩টি পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।
| বিষয় | উত্তীর্ণ |
| বাংলা | ৯৯ |
| ইংরেজি | ১০২ |
| রাষ্ট্রবিজ্ঞান | ৯৬ |
| দর্শন | ৫০ |
| অর্থনীতি | ৬৬ |
| প্রাণিবিদ্যা | ৩০ |
| ইতিহাস | ৫০ |
| সমাজকল্যাণ | ৪১ |
| রসায়ন | ৫০ |
| ইসলাম শিক্ষা | ৪৩ |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ৫১ |
| পদার্থবিদ্যা | ৪০ |
| সমাজবিজ্ঞান | ৩০ |
| গণিত | ৫৯ |
| ভূগোল | ৫০ |
| হিসাববিজ্ঞান | ৫১ |
| মার্কেটিং | ২০ |
| ব্যবস্থাপনা | ৪৯ |
| ফিন্যান্স ও ব্যাংকিং | ৩৫ |
| মনোবিজ্ঞান | ২০ |
| কৃষিবিজ্ঞান | ১৩ |
| পরিসংখ্যান | ২৯ |
| সংস্কৃত | ১৪ |
| গার্হস্থ্য অর্থনীতি | ২৮ |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৪৪ |
| খাদ্য ও পুষ্টি | ৫ |
| শিক্ষা | ১৫ |
| উদ্ভিদবিদ্যা | ৩৯ |
| মোট উত্তীর্ণ | ১২১৯ |
[dflip id=”50086″][/dflip]

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএস এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় ও আদেশের মাধ্যমে ৪৮তম বিশেষ বিসিএস এর আওতাধীন সহকারী সার্জন এর ৩৮০টি সংরক্ষিত পদে মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় যে, দুজন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি থাকায় বাতিলকৃত দুজন প্রার্থীর স্থানে নতুন দুজন প্রার্থী মনোনীত করা হয়েছে। এছাড়াও বিএমডিসির সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ৩২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
১. বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা–২০১৪ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ঘোষণা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকার আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করবে।
২. যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, কমিশন নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় সনদ, তথ্য বা নথি উপস্থাপনের নির্দেশ যথাসময়ে তাদের জানানো হবে।
৩. সাময়িকভাবে মনোনীত কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন, জাল বা বিকৃত সনদ দাখিল, কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিতে অনিয়ম করে থাকে, তাহলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।



প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ৯ম গ্রেডভুক্ত ‘সিনিয়র অফিসার (সাধারণ)” Job ID- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে, সোনালী ব্যাংক পিএলসি-তে ৪১৪ জন, জনতা ব্যাংক পিএলসি-তে ১০০ জন, আগ্রণী ব্যাংক পিএলসি-তে ২০২৫ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ৪০ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ৬৮ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ৬০ জন, কর্মসংস্থান ব্যাংক-এ ১২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ২০ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১০ জন প্রার্থী নিয়োগ প্রাপ্তপ হয়েছেন।
[dflip id=”49952″][/dflip]