Category: Job Circulars

  • ৫৪১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Palli bidyut job circular 2024

    ৫৪১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Palli bidyut job circular 2024

    প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বছরের শেষ সময়ে ৪৮১ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৭ নভেম্বর ১৫ টি ক্যাটাগরিতে ৬০ টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৬ দিনের মধ্যে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো সংস্থাটি। আজ ১৩ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ ক্যাটাগরিতে ৪৮১ টি শূন্য পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে সংস্থাটি।

    এই ৩ ক্যাটাগরির মধ্যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৩০০ জন, সহকারী হিসাব রক্ষক / সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে ১৫০ জন , সহকারী স্টোর কিপার পদে ৩১ জন (কম / বেশি) সংখ্যক জনবল নিয়োগ করার কথা উল্লেখ করা হয়।

    ৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)অনলাইনে আবেদনের লিঙ্ক: http://brebhr.teletalk.com.bd/আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছরউল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

    এক নজরে ৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Palli Bidyut Job Circular 2024

    এছাড়াও শেষ সময়ে গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে ৬০ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৫ টি ক্যাটাগরির বিভিন্ন পদে এই জনবল নিয়োগ করা হবে।

    যার মধ্যে সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৬ জন, ফিল্ড গভেষণা কর্মকর্তা পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ১ জন, সহকারী জিআইএস স্পেশালিষ্ট পদে ২ জন, টেবুলেটর পদে ২ জন, পরিদর্শন (বন / প্লান্ট) পদে ১ জন, হিসাবরক্ষক পদে ১০ জন, সহকারী হিসাবরক্ষক পদে ৫ জন, ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে ২ জন, ওয়্যারলেস টেকনিশিয়ান পদে ৩ জন, উচ্চমান সহকারী পদে ১ জন, ক্যাশিয়ার পদে ১ জন, ড্রাফটসম্যান পদে ৪ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে ৭ জন এবং সোলার ইন্সপেক্টর পদে ৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

    ৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)অনলাইনে আবেদনের লিঙ্ক: http://brebr.teletalk.com.bd/আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছরউল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

    এক নজরে ৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Palli Bidyut Job Circular 2024

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব/ সহকারী পরিচলক (প্রশাসন)-পরীক্ষা MCQ, Written ও Viva এই তিন পদ্ধতিতে হয়ে থাকে। সাধারণত MCQ পরিক্ষার ফলাফল যেদিন পরীক্ষা হয়, সেদিনই দিয়ে দেয়া হয়। তার পরদিন লিখিত পরীক্ষা হয় এবং ঐ একই সপ্তাহে ভাইভা হয়ে যায়। প্রশ্ন কর্তৃপক্ষ নিজেরাই প্রণয়ন করে থাকে। MCQ পরীক্ষাটি ৮০ নম্বরের হয়ে থাকে। যার মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-১০ এবং বিজ্ঞান, কম্পিউটার ও সাধারণ জ্ঞানে – ৪০ নম্বর থাকে। এবং কোন নেগেটিভ মার্কিং থাকে না। প্রশ্ন বেশিরভাগ জব সলিউশন বেইজড হয়। বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসে। এছাড়া কিছু সাম্প্রতিক প্রশ্নে আসে। আমাদের ৯ম-১৩তম গ্রেড বাটন থেকে প্রস্তুতি নিলেই এনাফ!

    Written পরীক্ষাটি সাধারণত ৮০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। যেখানে বাংলা ব্যাকরণ, বিরচন, রচনা/ফোকাস, অনুবাদ, ম্যাথ, টীকা, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান প্রশ্ন, আর্গুমেন্ট, ক্রিটিক্যাল রিজনিং ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন এসে থাকে।

  • রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Revenue Board Job Circular 2024

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Revenue Board Job Circular 2024

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৪৪ টি শূন্য পদে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ শাখা এর অধীনে থাকা জাতীয় রাজস্ব বোর্ড। এই নিয়োগে ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪৪ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। যার মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে ৩৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৩৪ জন নিয়োগ প্রদান করা হবে।

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    পদ সংখ্যা: ১৪৪ টি
    বেতন গ্রেড: ১১-২০ তম গ্রেড
    অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭ অক্টোবর ২০২৪
    অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪
    অনলাইনে আবেদন লিঙ্ক: http://nbr.teletalk.com.bd
    আবেদনের বয়সসীমা: ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
  • বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বেপজা এর রাজস্বখাতে ৫৬ টি শূন্যপদে কর্মকর্তা/কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্স কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত-

    মোট পদের সংখ্যা: ৫৬টি
    আবেদনের শুরু:
    ১৭ অক্টোবর, ২০২৪
    আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
    আবেদন লিঙ্ক: http://bepza.teletalk.com.bd/

    এক নজরে বেপজা এর রাজস্বখাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। বিজ্ঞপ্তি অনুসারে ১৫৮টি শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

    অনলাইনে আবেদনের লিঙ্ক- http://dncc.teletalk.com.bd/

    মোট পদসংখ্যা- ১৫৮ টি

    আবেদন শুরু- ১০ অক্টোবর, ২০২৪

    আবেদন শেষ- ৩১ অক্টোবর, ২০২৪

    আবেদনের বয়সসীমা- ৩০ বছর

    এক নজরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    DNCC Job Circular
    DNCC Job Circular
    DNCC Job Circular
    DNCC Job Circular
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

    প্রিয় চাকরির প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল –

    সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-

    মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি
    আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা)
    আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা)
    অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dlrs.teletalk.com.bd/

    এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৫ সালভিত্তিক সাব ইন্সপেকটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৫ অক্টোবর ২০২৪ তারিখে থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে যা ২০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

    সাব ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা:

    বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। (তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
    শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি
    জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
    বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (শিক্ষানবিশকাল শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে)

    শারীরিক যোগ্যতা:

    বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
    উচ্চতামেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; বা ১.৬৭৬৪ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
    বুকের মাপস্বাভাভিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটারপ্রযোজ্য নয়
    ওজনবয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
    দৃষ্টিশক্তি৬/৬৬/৬

    এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত | এস আই নিয়োগ বিজ্ঞপ্তি

    সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –

    ১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।

    ২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

    ৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

    ৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।

    ৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।

    ৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।

    উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরা http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আরও দেখুন: ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়া সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তাত্বিক পরীক্ষার প্রশ্ন

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী

    প্রথম ধাপ:

     http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

    ২। অনলাইনে আবেদনের সময়সীমা ০৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

    ৩। আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

    ৪। অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে

    আপলোড করতে হবে;

    ৫। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

    ৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।

    দ্বিতীয় ধাপ:

    প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

    প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SIP ABCDEF

    Reply: “Applicant’s Name”, TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.

    দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP YES XXXXXXXXXX

    Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

    হেল্পলাইন:

    ১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

    ক. USER ID জানা থাকলে SIP<space>HELP<space>USER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP HELP USER ABCDEF

    খ. PIN NUMBER জানা থাকলে SIP<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    Example: SIP HELP PIN xxxxxxXXXX

    ২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ PDF | Primary Teacher Exam Question Solution 2010 PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ PDF | Primary Teacher Exam Question Solution 2010 PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যেকোন চাকরির পরীক্ষার জন্য বিগত সালের পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এনাইলাসিস করলে দেখা যায় যে এগুলোতে অনেক প্রশ্ন বিগত সালের প্রশ্নব্যাংক থেকে হুবুহু তুলে দেয়া হয়েছে। আর বিগত সালের প্রশ্ন রিপিট এর প্রক্রিয়াটি এখনও ভালো ভাবেই চর্চা হচ্ছে।

    এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রশ্নগুলো অনুসরণ করলে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি ধারনা তৈরি হয়। যার ফলে কতটুকু পড়তে হবে এবং কতটুকু বাদ দিতে হবে এটি নিরূপণ করে প্রস্তুতির কৌশলটিও সাজিয়ে নেওয়া যায় খুব সহজেই। তাই আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রশ্নগুলো অনুসরণ করার পরামর্শ দিয়ে থাকি।

    উক্ত গুরুত্বের দিকগুলো বিবেচনা করে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের একটি সিরিজ প্রকাশ করেছি। যার ধারাবাহিকতায় আজকে ২০১০ সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান প্রকাশ করছি। নিম্নের ডাউনলোড বাটনগুলো থেকে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ PDF ডাউনলোড করুন।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    আরও দেখুন: ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    আরও দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ PDF ডাউনলোড করুন

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (করতোয়া)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (সুরমা)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (তিস্তা)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (তিতাস)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (ইছামতি)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (কপোতাক্ষ)

    উল্লেখ্য যে ২০১০ সালে অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো বিভিন্ন সেটে ভিন্ন ভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়েছিল।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (বিশেষত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য)

    ১৩ আগষ্ট ২০১০ তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি শুধুমাত্র মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্য থেকে বিশেষ নিয়োগের উদ্দেশ্যে ৩টি সেটে ভিন্ন ভিন্ন প্রশ্নে নেয়া হয়েছিলো। নিচে উক্ত বিশেষ তিন সেটের প্রশ্নের পিডিএফসমূহ দেয়া হলো।

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (শরৎ)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (হেমন্ত)

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১০ (বসন্ত)

  • বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ১ অক্টোবর

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ১ অক্টোবর

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

    আবেদনের যোগ্যতা:

    বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮-২০ বছরের মধ্যে হতে হবে।

    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫ / সমমান)

    জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক

    শারীরিক যোগ্যতা:

    বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
    উচ্চতামেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; শহিদ মুক্তযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।মেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি; শহিদ মুক্তযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
    বুকের মাপমেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৯ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
    ওজনবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
    দৃষ্টিশক্তি৬/৬৬/৬

    এক নজরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    অনলাইনে আবেদনের নিয়মাবলী:

    ১ম ধাপ:

    ক. http://police.teletalk.com.bd -এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
    খ. আবেদনের সময় ০১ অক্টোবর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;
    গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
    ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
    ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল
    তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
    চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;

    দ্বিতীয় ধাপ:

    প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;
    প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

    হেল্পলাইন:

    শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে; User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222
    Example: TRC Help User ABCDEF & Send to 16222
    PIN Number জানা থাকলে TRC<space> Help <space> PIN <space> PIN No & Send to 16222 Example: TRC Help PIN 1234567890 & Send to 16222
    আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১-এ কল করে প্রথমে ৮, অতপর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে অথবা ০১৫০০১২১১২১-এ সরাসরি কল করে অপারেটরের সহযোগিতা নেওয়া যাবে।

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সুযোগ সিবিধা সহ বিস্তারিত তথ্য সার্কুলারে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদ টি সরকারি বেতন স্কেল ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩৬৯ টি

    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩৬৯ টি

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৬৯ টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। সরকারি বেতন স্কেল ১৩ থেকে ২০ তম গ্রেডে এই জনবল নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়। সর্বমোট ১৫ টি ক্যাটাগরির পদে যথা – (কম্পিউটার অপারেটর, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, উচ্চমান সহকারী, স্টোর কিপার, হিসাব সহকারী, চিকিৎসা সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, ডেসপাস রাইডার, রেস্ট হাউজ কেয়ারটেকার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী) এই লোকবল নিয়োগ করা হবে। যার মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ সংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মোট ১৬৭ টি। এবং এর ঠিক পরেই ১২২ টি শূন্য পদ নিয়ে যে পদ টি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক।

    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    পদ সংখ্যা: ৩৬৯ টি

    বেতন গ্রেড: ১৩-২০ তম গ্রেড

    আবেদনের বয়সসীমা: ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

    আবেদন শুরুর তারিখ: ১ অক্টোবর ২০২৪

    আবেদনের শেষ সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৪

    আবেদন ফি: ১১২ – ২২৩ টাকা

    অনলাইনে আবেদনের লিংক: http://ecs.teletalk.com.bd/

    এক নজরে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ১
    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২
    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ৩
    বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ৪
  • দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন (বাংলাদেশ) লিঃ গাজীপুরে ৭৭ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগ/প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    • আবেদন শুরুর তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৪
    • আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৪
    • আবেদনের বয়সসীমা: ৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর)
    • বেতন স্কেল: ৯ম থেকে ২০তম গ্রেডের ভিত্তিতে
    • অনলাইনে আবেদনের লিংক: erecruitment.bb.org.bd

    এক নজরে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখে নিন

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি - ১
    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি - ২
    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি - ৩