প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড)-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ) এর ২৪ টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পবিস মানব সম্পদ পরিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির বিস্তারিত-
পদসংখ্যা: ২৪ টি আবেদন শুরু: ২৮ জানুয়ারি, ২০২৫ আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ অনলাইন আবেদনের লিঙ্ক:http://brebhr.teletalk.com.bd/
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের আনন্দিত করার জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘ প্রতীক্ষিত ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে৷ যা বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত চলমান থাকার কথা ছিলো।
পরবর্তীতে আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ৪৭তম বিসিএস এর অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে, আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন জুলাই সরকার পতনের আন্দোলনে অনেকের পরীক্ষা পিছিয়েছে আবার অনেকের ফলাফল আটকে গেছে। তারা যেনো আবেদন করতে পারেন মূলত এসকল বিষয় বিবেচনা করেই ৪৭তম বিসিএস আবেদন এর সময়সীমা বাড়িয়েছে পিএসসি। তবে এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা বলেও জানান তিনি।
বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের মে অথবা জুন মাসে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা ৪৭তম বিসিএস সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
তবে এর পূর্বে ৪৭তম বিসিএসের আবেদন গত ১০ ডিসেম্বর শুরু হবার কথা থাকলেও সরকারী চাকরিতে আবেদন ফি কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭তম বিসিএসে আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃপক্ষের দেয়া পুনঃবিজ্ঞপ্তি অনুসারে আবেদন কার্যক্রম শুরু করার পরবর্তী তারিখ নিশ্চিত করা হয়।
৪৭তম বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও নিবন্ধন, বার কাউন্সিল, বিজেএস, ৯ম থেকে ২০তম গ্রেডসহ সকল চাকরির প্রস্তুতি নিতে Live MCQ অ্যাপটি আজই ইন্সটল করুন।
এক নজরে ৪৭তম বিসিএস সার্কুলার টি দেখুন
[dflip id=”44575″][/dflip]
৪৭তম বিসিএস সংশোধিত বিজ্ঞপ্তি
[dflip id=”17835″][/dflip]
৪৭তম বিসিএস অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
[dflip id=”18835″][/dflip]
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একটি গুঞ্জন চলছিলো। সেই সময়ে পিএসসি এর সূত্র থেকে জানানা হয় যে যথা সময়েই ৪৭তম বসিএস সার্কুলার টি প্রকাশ করা হবে। পূর্বে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছিল পিএসসি। উক্ত বিসিএসে ৩১৪০ টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছিল।৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন
বিষয়ের নাম
নম্বর বন্টন
বাংলা ভাষা ও সাহিত্য
৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য
৩৫
বাংলাদেশ বিষয়াবলি
৩০
আন্তর্জাতিক বিষয়াবলি
২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর রাজস্বখাতে ২২ টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী ও রংপুর বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে BIWTA এর ৪৭ ক্যাটাগরির ২৩৬টি শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আজ ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার সিলেকশন কমিটি’র সদস্যভুক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে Job ID- 10221 এর নিমিত্ত্বে “অফিসার জেনারেল”এর ৯৯৭টি শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আজ ৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত –
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭৪৫ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় কর্তৃক একই সাথে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১ জানুয়ারি ২০২৫ তারিখ নিয়োগ সংক্রান্ত ২টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত দেখুন –
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-
আবেদন শুরু: ১২ জানুয়ারি, ২০২৫
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি: ২০০ টাকা
এক নজরে সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
[dflip id=”18142″]
উল্লেখ্য যে, এর পূর্বে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত নিয়োগের ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেড ৫০০ টাকা এবং ১১তম গ্রেড ৩০০ টাকা করা হয়েছিলো।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ:
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা) যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা: ৫টি বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা) যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসি-তে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা) যোগ্যতা: কোন অনুমোদিত কারিগরী শিক্ষা বোড থেকে ডিপ্লোমা সাটিফিকেট প্রাপ্ত।
পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদ সংখ্যা: ১৫টি বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা) যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা: ৫টি বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০ – ৩০,২৩০ টাকা) যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
পদের নাম: হিসাব রক্ষক পদ সংখ্যা: ৮টি বেতন স্কেল: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০ টাকা) যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। হিসাব রক্ষণ / সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।
বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
শূন্য পদ সংখ্যা: ৩৫টি
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৯ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত –
মোট পদ সংখ্যা – ৭৯ টি
আবেদন শুরুর তারিখ – ৫ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ – ৫ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন