Category: BCS Preparation

  • ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির ১০৯টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ আজ থেকে আগামী ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”22525″][/dflip]

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনতা ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (রুরাল ক্রেডিট)/(আরসি)’ (১০ম গ্রেড) Job ID- 10182 এর নিমিত্ত্বে ৩৫১ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১০৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১ জুন ২০২৫ তারিখ থেকে ২৭ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার পরিবর্তিত ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    [dflip id=”22488″][/dflip]

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”21675″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সসমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (জেনারেল)”-এর ৯৭৪টি শূন্য পদে (৯ম গ্রেড, Job ID- 10201) সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৭৮০৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    [dflip id=”22439″][/dflip]

  • সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (৯ম গ্রেড) Job ID- 10180 এর নিমিত্ত্বে ২য় পর্যায়ে ১৩৫ জন প্রার্থীকে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ মে ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22428″][/dflip]

  • সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫। উত্তীর্ণ- ৩৫১২ জন

    সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫। উত্তীর্ণ- ৩৫১২ জন

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের “সিনিয়র স্টাফ নার্স” (১০ম গ্রেড) পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষায় মোট ৩৫১২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ২০ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে সিনিয়র স্টাফ নার্স পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ দেখুন

    [dflip id=”22412″][/dflip]

  • ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন

    ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ জন প্রার্থী। গত ২০ মে ২০২৫ তারিখে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা। এর পূর্বে ২২৭ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়ায় চাকরিতে যোগ দিতে পারেননি। পরবর্তীতে গেজেটভুক্ত হওয়ার দাবিতে প্রার্থীগণ এ বছরের শুরু থেকে সংবাদ সম্মেলন ও মানবন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। ফলস্বরুপ তাদের মধ্যে ১৬২ জন প্রার্থীর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    গেজেটভুক্ত ১৬২ জন প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে তালিকা প্রকাশিত হয়েছে। নিচে প্রার্থীদের মেধাক্রম, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নামসহ বিস্তারিত তথ্য দেয়া হলো।

    ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

    [dflip id=”22380″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২য় ধাপে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ এর এই নিয়োগে মোট ২৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১২ মে ২০২৫ তারিখে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

  • ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10185 – এর এই নিয়োগে সর্বমোট ১৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ ২ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট উত্তীর্ণ ১৫৬ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ১১১ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৮ জন এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি তে ৩৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল দেখে নিন

    [dflip id=”16862″][/dflip]

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের (২য় পর্যায়) চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22195″][/dflip]

  • পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মাঠ কর্মকর্তা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুসারে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আপনারা নিচে দেয়া ছবিগুলো থেকে ফলাফল দেখতে এবং চাইলে ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22050″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22139″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22155″][/dflip]

  • ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ২ ক্যাটাগরির ২১৫০ টি শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৪ মে ২০২৫ তারিখে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ২ ক্যাটাগরির মধ্যে “বিলিং সহকারী (অন-প্রবেশন)” পদে ৬৯০ জন এবং “মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার” পদে ১৪৬০ জন নিয়োগ দেয়া হবে।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ২০ মে ২০২৫ (সকাল ১০:০০ ঘটিকা)
    • আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৫ (বিকাল ৫:০০ ঘটিকা)
    • অনলাইনে আবেদনের লিংক: http://brebhr.teletalk.com.bd/
    • আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Palli Bidyut Job Circular 2025

    [dflip id=”22022″][/dflip]