Category: BCS Preparation

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি-এ ২০২১ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (রুরাল ক্রেডিট) / (আরসি)” Job ID- 10182 এর ৩৫১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৩৫১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    উল্লেখ্য যে উক্ত পদে নিয়োগের লক্ষ্যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ। পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ২১ জুন থেকে ২৭ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য | শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক সাজেশন (মেডিকেল পার্ট)

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য | শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক সাজেশন (মেডিকেল পার্ট)

    প্রিয় চিকিৎসক বন্ধুগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক সাজেশন (মেডিকেল পার্ট) সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ জুলাই, ২০২৫। এই পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের জন্য এখন চলছে শেষ ধাপের প্রস্তুতি। এ সময়টায় পরিকল্পিত রিভিশন, গুরুত্বপূর্ণ টপিক পড়া এবং মডেল টেস্টে অংশ নেওয়াই হতে পারে সফলতার মূল চাবিকাঠি।

    আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে Biochemistry, Physiology, Pathology, Pharmacology, Microbiology ও Gynae বিষয়ের গুরুত্বপূর্ণ গাইডলাইন ও সাজেশন। সাজেশনগুলো PDF ও ইমেজগুলো যেকোন ফরম্যাটে সংগ্রহ করে আপনার সুবিধানুযায়ী পড়তে বা প্রিন্ট করেও নিতে পারবেন।

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক সাজেশন (মেডিকেল পার্ট)

    [dflip id=”24772″][/dflip]

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য শেষ মূহুর্তের প্রস্তুতির বিষয়ভিত্তিক গাইডলাইন ও সাজেশনের সম্পূর্ণ PDF-টি পেতে এখনই Live MCQ অ্যাপ ইন্সটল করুন

    প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত নির্দেশনা-

    • এই সময়টিতে নতুন কিছু পড়া নয়, বরং রিভিশন ও রুটিন ফলো করাই গুরুত্বপূর্ণ
    • প্রতিদিন ২–৩টি বিষয় রিভিশন দিন
    • মডেল টেস্টে অংশ নিন, প্রস্তুতি যাচাই করুন
    • যাদের এখনো পরিকল্পিতভাবে পড়া হয়নি, তাদের জন্য এই সাজেশনই হতে পারে স্টার্টিং পয়েন্ট!

    Live MCQ অ্যাপে শেষ মুহূর্তের রিভিশনের জন্য ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য] প্রস্তুতি সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন প্রকাশিত হয়েছে। কেননা এই অল্প সময়ের মধ্যেই বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি রিভিশন ও ফুল মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। ফুল মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করে আপনার সামগ্রিক প্রস্তুতি সহজেই যাচাই করে নিতে পারবেন। যা শেষ সময়ের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আশা করি Live MCQ এর নতুন এই স্টাডি প্ল্যান আপনার ৪৮তম স্পেশাল বিসিএসের প্রস্তুতিকে আরও গোছানো এবং ফলপ্রসূ করে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।

    সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিনের বিস্তারিত-

    • মেডিকেল সাবজেক্ট ফাইনাল পরীক্ষা: ৪টি
    • জেনারেল সাবজেক্ট ফাইনাল পরীক্ষা: ৫টি
    • ফুল মডেল টেস্ট/মক টেস্ট: ৫টি
    • ক্লাস ও PDF রিসোর্স, মডেল প্রশ্ন ব্যাখ্যাসহ PDF
    • এক্সেস থাকবে Smart Search, Topic Guru, Mentor Support

    ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য] প্রস্তুতি — সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন

    অথবা, Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজের ‘PDF Section’ ➝ ‘রুটিন, সিলেবাস ও কারিকুলাম’ অপশন থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিষ্ট কাম বেঞ্চ সহকারী পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিষ্ট কাম বেঞ্চ সহকারী পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিষ্ট কাম বেঞ্চ সহকারী পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত “কপিষ্ট কাম বেঞ্চ সহকারী” পদে ব্যবহারিক পরীক্ষায় মোট ১১১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সকলকে অভিনন্দন।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিষ্ট কাম বেঞ্চ সহকারী পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল

    [dflip id=”24662″][/dflip]

  • বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল


    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
    বিজ্ঞপ্তি অনুসারে সংস্থার অধীনে নির্মাণাধীন ৩৪ টি বাফার গুদামের নির্মাণোত্তর পরিচালনার জন্য ৯ম ও ১০ম গ্রেডে ০৬ টি ক্যাটাগরিতে মোট ১০২ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ২৭ জুন, ২০২৫ তারিখে প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১৫৮১ জন প্রার্থী।

    এর মধ্যে “সহকারী ব্যবস্থাপক পদে- ১৯০ জন, হিসাব কর্মকর্তা পদে- ১৫৭ জন, সহকারী ব্যবস্থাপক (বানিজ্যিক) পদে- ১৮৪ জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে- ৩৪৪ জন, সহকারী হিসাব কর্মকর্তা পদে- ৩৫৯ জন, সহকারী বানিজ্যিক কর্মকর্তা পদে- ৩৪৭ জন” প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”24585″][/dflip]

  • বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল

    বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা’র “সহকারী পরিচালক” পদে নিয়োগের লক্ষ্যে গত ৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় মোট ২৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

    বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) এর ১১ ক্যাটাগরির ৫১৬ টি পদে নিয়োগের লক্ষ্যে গত ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় মোট ৩৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। নিচে দেয়া বিজ্ঞপ্তি হতে উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং রোল নম্বর দেখুন।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার ফলাফল

    [dflip id=”23824″][/dflip]

  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রাজস্ব খাতের ১৮৫টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ৭ জুলাই ২০২৫ তারিখ থেকে ৬ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    এক নজরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”23557″][/dflip]

  • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পদে ২৫৫ জন, টেলিফোন ইঞ্জিনিয়ার পদে ৮ জন এবং ফিল্ড অফিসার পদে ২১১ জনসহ মোট ৪৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    [dflip id=”23508″][/dflip]

  • ১৬৭৬ জনকে সুপারিশ করে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

    ১৬৭৬ জনকে সুপারিশ করে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৩০ জুন ২০২৫ তারিখে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১৭৯০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৬৭৬ জন প্রার্থীদের তাদের মেধাক্রম এবং সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসারে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে ১১ নভেম্বর ক্যাডার রিপিট বাদ দিয়ে চূড়ান্তভাবে পুনরায় ফলাফল প্রকাশ করা হয়।

    ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল দেখুন – 44th BCS Final Result

    [dflip id=”50910″][/dflip]

  • সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC) এর বৈদেশিক বানিজ্য বিভাগকে আরোও দক্ষ করার লক্ষ্যে “সিনিয়র অফিসার” এর ১৫০টি পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি হতে পারে একটি সেরা সুযোগ।

    আবেদনের নিয়মাবলী

    • আবেদন করতে হবে অনলাইনে: https://www.pubalibangla.com/career
    • আবেদন ফর্ম পূরণ শেষে পাওয়া আইডি নম্বর সংরক্ষণ করুন
    • আবেদন শেষ সময়: ২০ জুলাই ২০২৫, বিকাল ৬টা
    • ৩০ জুন ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ বয়স: ৩৫ বছর

    শিক্ষাগত যোগ্যতা

    • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Masters) ডিগ্রি
    • একাডেমিক লাইফে কমপক্ষে ৪টি প্রথম বিভাগ/সমমানের GPA/CGPA
    • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত সমতাসনদ আবশ্যক

    অভিজ্ঞতা

    • গার্মেন্টস এক্সপোর্ট (Backward & Forward Linkage) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
    • CDCS, CSDG, CETS, AIBB সনদপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন
    • ব্যাংকের অফিসার পদে কর্মরতরা আবেদন করতে পারবেন

    সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    Install Live MCQ™ App Button
    Install Live MCQ™ App Button