প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৭৩ ক্যাটাগরির বিভিন্ন পদসমূহে নিয়োগের লক্ষ্যে জনবল নিয়োগ দেয়া হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২০২১ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)” পদের Job ID- 10183 এর নিমিত্ত্বে ২৪১৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৪১৬ জন প্রার্থীকে মেধা, কোটা এবং প্রাপ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ২৯ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল সংক্রান্ত বিষয় নিশ্চিত করা হয়।
সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।
লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):
সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর
সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর
পরীক্ষার সময়: ২ ঘণ্টা নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে
লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ
৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রস্তুতির সঠিক সময় এখন!
যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।
শেষ কথা
৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৯৭ পদে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অধীনে রাজস্বখাতে ৯৭টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান” পদের বাছাই (MCQ Type) পরীক্ষায় সাময়িকভাবে ৭২২৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা এবং Live MCQ সাইটে প্রকাশ করা হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল দেখুন
প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষা ২০২৫ এর জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার কাঠামো (MCQ Type)
মোট নম্বর: ২০০
সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা অনুসারে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সবাইকে অভিনন্দন ও ভাইভার জন্য শুভকামনা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট, ২০২৫ তারিখ থেকে।
একনজরে ফলাফল সম্পর্কিত বিস্তারিত-
মোট উত্তীর্ণ: ৫২০৬ জন।
সহকারী সার্জন ⎯ ৪,৬৯৫ জন।
সহকারী ডেন্টাল সার্জন ⎯ ৫১১ জন।
ভাইভা শুরু: ৬ আগস্ট, ২০২৫।
লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীর সংখ্যা: ৪১ হাজার ২৫ জন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৯ম গ্রেডভুক্ত সরকারি শারীরিক শিক্ষা কলেজসমূহের “প্রভাষক” পদে নিয়োগ পরীক্ষায় সাময়িকভাবে মোট ১০ জন প্রার্থী মনোনীত হয়েছেন। ১৬ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৫ মার্চ, ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে Job ID-271 এর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ৪৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (আইসিটি)’ পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি দেখুন
[dflip id=”24890″][/dflip]
এক নজরে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বিভিন্ন পদে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ডাক অধিদপ্তর, ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুর এবং আন্তর্জাতিক হিসাবরক্ষণ অফিস, ঢাকা কার্যালয়ের ১১তম থেকে ১৬তম গ্রেড এর শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে মোট ২৪৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এক নজরে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন