প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি – GTCL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পেট্রোবাংলার একটি কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এ স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত তথ্য
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
আবেদন শুরুর তারিখ
২৭ এপ্রিল ২০২৬ (সকাল ৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ
২১ মে ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরন
স্থায়ী ও চুক্তিভিত্তিক
পদ ক্যাটাগরি
১৬টি
মোট শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সসীমা
১৮–৩২ বছর (গ্রেড-১৬: সর্বোচ্চ ৫৪ বছর)
আবেদন পদ্ধতি
অনলাইন
GTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – স্থায়ী পদসমূহের বিস্তারিত তথ্য
১। পদের নাম: ক্যাশিয়ার পদ সংখ্যা: ০২টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
২। পদের নাম: হিসাব সহকারী পদ সংখ্যা: ০১টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
৩। পদের নাম: রিসিপশনিস্ট পদ সংখ্যা: ০২টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সনদপ্রাপ্ত। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
৪। পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) পদ সংখ্যা: ০১টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫। পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা) পদ সংখ্যা: ০১টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬। পদের নাম: সার্ভেয়ার পদ সংখ্যা: ০৪টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেড: ১৩তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আমিনশীপ পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
৭। পদের নাম: প্ল্যান্ট অপারেটর পদ সংখ্যা: ১৭টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেড: ১৩তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
৮। পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা: ০১টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেড: ১৩তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
৯। পদের নাম: ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা: ১৮টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেড: ১৩তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
১০। পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার পদ সংখ্যা: ০২টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেড: ১৩তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
১২। পদের নাম: টেকনিশিয়ান পদ সংখ্যা: ১০টি বেতন: ১০,২০০–২৪৬৮০ টাকা গ্রেড: ১৪তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত এবং ন্যূনতম ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
১৩। পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার পদ সংখ্যা: ০৩টি বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা গ্রেড: ১৪তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে এসএসসি/সমমান সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
১৪। পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা: ০৩টি বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা গ্রেড: ১৬তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত।
GTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — চুক্তিভিত্তিক পদসমূহের বিস্তারিত তথ্য
১৫। পদের নাম: ইমাম পদ সংখ্যা: ০২টি বেতন: ১৬,০০০–৩৮,৬৮০ টাকা গ্রেড: ১০তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল অথবা কোনো কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ডিগ্রি অথবা ফাজিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (হাফেজ ও কারী প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য)। আরবি ভাষার ব্যুৎপত্তি এবং ইসলামী শরীয়া তথা মাসায়ালা-মাসায়েলে পাণ্ডিত্য ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা থাকতে হবে। তবে উভয় ক্ষেত্রে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
১৬। পদের নাম: মুয়াজ্জিন পদ সংখ্যা: ০১টি বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা গ্রেড: ১২তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ফাজিল অথবা কওমী মাদ্রাসা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (হাফেজ বা কারী প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য)। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা ও মাসায়ালা-মাসায়েলে পাণ্ডিত্য থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। ২৭.০৪.২০২৬ তারিখে ক্রমিক নং-১ হতে ১৪ এর পদসমূহের ক্ষেত্রে বয়স ১৮–৩২ বছর এবং ক্রমিক নং-১৫ হতে ১৬ এর পদসমূহের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫৪ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ৪। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৫। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
৬। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদানের সমাসূচী ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে ২১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
৭। আবেদন ফি (গ্রেড অনুযায়ী):
গ্রেড-১২ পদের জন্য: ১৬৮ টাকা
গ্রেড-১৩ থেকে গ্রেড-১৬ পদের জন্য: ১১২ টাকা
গ্রেড-১০ পদের জন্য: ২২৩ টাকা
গ্রেড-১২ পদের জন্য (অনগ্রসর নাগরিক): ৫৬ টাকা
৮। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের শুণ্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের চলমান বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরছেন। যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।
প্রতিটি সরকারী চাকরি প্রত্যাশীর প্রথম এবং প্রধান স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া। তবে প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেও শুধু প্রলিমিনারিতেই ঝরে যায় ৯৫ শতাংশ। তাই, এই অংশে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশিল অবলম্বন করা। লাখো প্রতিযোগীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে উচিত শুরুতেই ৫১তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
আজকের আর্টিকেলের মাধ্যমে- ৫১তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস | 51st BCS Preliminary Syllabus সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি- বিসিএস প্রিলিমিনারী সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে একটি স্পষ্ট তথ্য পাবেন। বিসিএস প্রস্তুতির প্রথম ধাপে অনেক সহায়ক হবে।
একনজরে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ও মানবণ্টন
বিসিএস এর সিলেবাস অনেক বিশাল। সরকারী কর্ম কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন এই সিলেবাসে মোট ১০টি বিষয় থেকে প্রিলিমিনারি প্রশ্ন হবে। নিম্নে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয় এবং প্রতিটি বিষয়ের মান উল্লেখ করা হলো।
বিষয়ের নাম
মানবণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য
৩০
English Language and Literature
৩০
বাংলাদেশ বিষয়াবলি
২৫
আন্তজার্তিক বিষয়াবলি
২৫
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
১০
সাধারণ বিজ্ঞান
১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১৫
গাণিতিক যুক্তি
২০
মানসিক দক্ষতা
১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
১৫
পূর্ণমান
২০০
প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষাগুলোর মধ্যে বিসিএস প্রিলিমিনারি অন্যতম। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত নিজের অবস্থান যাচাই করাটাও গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে এবং নিয়মিত লাইভ পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান যাচাই করতে আজই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন।
বিস্তারিত বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ও মানবণ্টন – Bcs Preliminary Syllabus
বিসিএস প্রিলিমিনারিতে ২০০ নম্বরের MCQ পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষার জন্য সময় থাকে ২ ঘণ্টা। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তজার্তিক বিষয়াবলি, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসন এই টপিকগুলোর উপরে প্রশ্ন হয়ে থাকে। নিম্নে বিষয় ভিত্তিক পূর্ণাঙ্গ প্রিলিমিনারি সিলেবাস – Bcs Preliminary Syllabus ও মানবণ্টন দেওয়া হলো।
বাংলা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা বিষয় থেকে মোট ৩০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে বাংলা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো:
টপিক
অন্তর্ভুক্ত বিষয়
মানবণ্টন
ভাষা
প্রয়োগ-অপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস
১৫
সাহিত্য
(ক) প্রাচীন ও মধ্যযুগ,
০৫
(খ) আধুনিক যুগ (১৮০০–বর্তমান পর্যন্ত)
১০
ইংরেজি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিমিনারির ইংরেজি বিষয় দুইটি অংশ দুইটি ভাগে বিভক্ত থাকে। এগুলো হলো: Language এবং Literature. ইংরেজি অংশের পূর্ণমান হলো ৩০। নিম্নে বিসিএস পিলিমিনারির ইংরেজি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
টপিক
অন্তর্ভুক্ত বিষয়
মানবণ্টন
Part- I: Language
A. Parts of Speech:The Noun: (The Determiner, The Gender, The Number),The Pronoun, The Verb: (The Finite: transitive, intransitive, The Non-finite: participles, infinitives, gerunds, The Linking Verb, The Phrasal Verb, Modals), The Adjective, The Adverb, The Preposition, The Conjunction
15
B. Idioms & Phrases:Meanings of PhrasesKinds of PhrasesIdentifying Phrases
C. Clauses:The Principal ClauseThe Subordinate Clause:The Noun ClauseThe Adjective ClauseThe Adverbial Clause & its types
D. Corrections:The TenseThe VerbThe PrepositionThe DeterminerThe GenderThe NumberSubject-Verb Agreement
E. Sentences & Transformations:The Simple SentenceThe Compound SentenceThe Complex SentenceThe Active VoiceThe Passive VoiceThe Positive DegreeThe Comparative DegreeThe Superlative Degree
F. Words:MeaningsSynonymsAntonymsSpellingsUsage of words as various parts of speechFormation of new words by adding prefixes and suffixes
G. Composition:Names of parts of paragraphs/letters/applications
Part II: Literature
H. English Literature:Names of writers of literary pieces from the Elizabethan period to the 21st Century.Quotations from drama /poetry of different ages
15
বাংলাদেশ বিষয়াবলি বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বাংলাদেশ বিষয়াবলি বিষয় থেকে বিসিএস প্রিলিতে ২৫ নম্বরের প্রশ্ন থাকে। বাংলাদেশ বিষয়াবলিতে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসে। তাই এই বিষয়ে ভালো করার জন্য সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলির বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
টপিক
অন্তর্ভুক্ত বিষয়
মানবণ্টন
১। বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
০৬
২। বাংলাদেশের কৃষিজ সম্পদ
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
০২
৩। বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি।
০২
৪। বাংলাদেশের অর্থনীতি
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
০২
৫। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
০২
৬। বাংলাদেশের সংবিধান
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
০৩
৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
০৩
৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার; স্থানীয় সরকার ব্যবস্থাপনা।
০৩
৯। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
০২
আন্তজার্তিক বিষয়াবলি বিস্তারিত সিলেবাস ও মানবন্টন
৫১তম বিসিএস প্রিলিমিনারিতে আন্তজার্তিক বিষয়াবলি থেকে মোট ২৫ নম্বরের প্রশ্ন থাকে। নিম্নে আন্তজার্তিক বিষয়াবলির বিস্তারিত সিলেবাস ও মানবন্টন দেওয়া হলো:
টপিক
পূর্ণমান
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি।
০৫
আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
০৫
বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।
০৫
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।
০৫
আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।
০৫
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় থেকে বিসিএস প্রিলিমিনারিতে মোট ১০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
টপিক
মানবণ্টন
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব
০২
অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।
০২
বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।
০২
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
০২
প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।
০২
সাধারণ বিজ্ঞান বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান অংশে ৩টি টপিক (ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান ) থেকে পাঁচ নম্বর করে মোট ১৫ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে সাধারণ বিজ্ঞান বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
টপিক
অন্তর্ভুক্ত বিষয়
মানবণ্টন
ভৌত বিজ্ঞান
পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
০৫
জীব বিজ্ঞান
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
০৫
আধুনিক বিজ্ঞান
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হটিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্তা, ফোটন কণা ইত্যাদি।
০৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিমিনারিতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোট ১০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন উল্লেখ করা হলো:
টপিক
অন্তর্ভুক্ত বিষয়
মানবণ্টন
কম্পিউটার
কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি;কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ (CPU), হার্ড ডিস্ক (Hard Disk, এএলইউ (ALU) ইত্যাদি:কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance);দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি;কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer);অপারেটিং সিস্টেমস (Operating Systems);এমবেডেড কম্পিউটার (Embedded Computer);কম্পিউটারের ইতিহাস (History of Computer);কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers);কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস (VIRUS), ফায়ারওয়াল (Firewall) ইত্যাদি;ডেটাবেইস সিস্টেম (Database System)।
গাণিতিক যুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গাণিতিক যুক্তি বিষয় থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকে। নিম্নে বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাসটি দেওয়া হলোঃ
বিষয়
মানবণ্টন
বাস্তব সংখ্যা, ল.সা.গু. গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি।
৪
বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ।
৪
সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।
৪
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরলক্ষেত্র ও ঘনবস্তু।
৪
সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
৪
মানসিক দক্ষতা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সর্বশেষ বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী মানসিক দক্ষতা সিলেবাসের পূর্ণমান ১৫। নিম্নে মানসিক দক্ষতা বিষয়ের সিলেবাসটি তুলে ধরা হলো:
১। ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২। সমস্যা সমাধান (Problem Solving) ৩। বানান ও ভাষা (Spelling and Language) 8। যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ৫। স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৬। সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন
বিসিএস প্রিলিতে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয় থেকে ১৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। নিম্নে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
Definition of Values and Good Governance;
Relation between Values and Good Governance;
General Perception of Values and Good Governance;
Importance of Values and Good Governance in the life of an individual as a citizen, as well as in the making of society and national ideals.
Impact of Values and Good Governance in National Development
How the elements of Good Governance and Values can be established in society in a given social context;
The benefit of Values and Good Governance, and the cost society pays adversely in their absence.
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ডাউনলোড – BCS Preliminary Syllabus PDF Download
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে খুব সহজেই বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ডাউনলোড করতে পারবেন। এছাড়া- অনলাইনের মাধ্যমে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসটি দেখতে এবং ডাউনলোড করতে নিচের Download Now বাটনে ক্লিক করুন।
বিসিএসের সিলেবাস সম্পর্কে সঠিক জ্ঞান রাখা বিসিএস প্রস্তুতির প্রথম ধাপ। আশা করি- বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আপনারা যারা বিসিএস ক্যাডার হবার স্বপ্ন দেখছেন এবং অনার্স থেকে বিসিএস প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন তারা আমাদের Live MCQ™Blog সেকশনটি ঘুরে দেখতে পারেন। সকল সরকারি জব সার্কুলার থেকে শুরু করে নোটিশ এবং ক্যারিয়ার গাইডলাইন সকল আপডেট শেয়ার করা হয়ে থাকে। প্রিয় বিসিএসপ্রার্থী আপনার জন্য শুভকামনা।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি – BFCB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মোট ৩টি ক্যাটাগরিতে মোট ৯টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ৭ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।
একনজরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (BFCB)
আবেদন শুরুর তারিখ
২২ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ
৭ মে ২০২৬ (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরন
সরকারি
পদ ক্যাটাগরি
৩টি
মোট শূন্যপদ
৯টি
বয়সসীমা
১৮–৩২ বছর
আবেদন পদ্ধতি
অনলাইন
BFCB নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদের বিস্তারিত তথ্য
১। পদের নাম: সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৩টি বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা গ্রেড: ১৪তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। টাইপলিখিত গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫টি শব্দ এবং ইংরেজিতে ৭০টি শব্দ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং-এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দ।
২। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ৫টি বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা গ্রেড: ১৬তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং-এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০টি শব্দ এবং ইংরেজিতে ২০টি শব্দ।
৩। পদের নাম: ড্রাইভার পদ সংখ্যা: ১টি বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা গ্রেড: ১৫তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি পাস। ড্রাইভিং লাইসেন্সসহ হালকা বা ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা।
বিশেষ দ্রষ্টব্য: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
১। ০১.০৪.২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ২। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। ৩।অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সূচী ২২ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ৭ মে ২০২৬ (বিকেল ০৪:০০ টা) পর্যন্ত। ৪। আবেদন ফি: ক্রমিক ১-৩ পদের জন্য মোট ১১২ টাকা। ৫। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শুণ্যপদগুলোতে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন l
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য ১টি ক্যাটাগরিতে মোট ১৬টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাইলে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।
এক নজরে খাগড়াছড়ি DC Office নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা
আবেদন শুরুর তারিখ
২১ এপ্রিল ২০২৬ (সকাল ৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ
২০ মে ২০২৬ (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরন
সরকারি
পদ ক্যাটাগরি
১টি
মোট শূন্যপদ
১৬টি
বয়সসীমা
১৮–৩২ বছর
আবেদন পদ্ধতি
অনলাইন
পদের বিস্তারিত তথ্য
১। পদের নাম: অফিস সহায়ক পদ সংখ্যা: ১৬টি বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা গ্রেড: ২০তম বয়স: ১৮–৩২ বছর শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের “কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধন ২০২৪)” এর তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২। ২০ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে। ৩। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা- ২১ এপ্রিল ২০২৬ (সকাল ৯:০০ টা) থেকে ২০ মে ২০২৬ (বিকেল ০৪:০০ টা) পর্যন্ত। ৪। আবেদন ফি: মোট ৫৬ টাকা (Teletalk সার্ভিস চার্জসহ)। ৫। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্যপদে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
খাগড়াছড়ি DC Office নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।
বাংলা ব্যাকরণের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সমাস। চাকরির পরীক্ষা ছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তী, স্কুল কলেজ সহ শিক্ষা জীবনের প্রায় সকল পর্যায়েই বাংলা ব্যাকরণের সমাস টপিক টির গুরুত্ব রয়েছে। কিন্তু এই সমস নিয়ে শিখার্থীদের মধ্যে নানা ভীতি দেখা যায়। আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর আশাকরি সমাস নিয়ে আপনার আর কোন সমস্যা থাকবে না। চলুন জেনে নেওয়া যাক সমাস কি, সমাস কত প্রকার ও কি কি, এছাড়াও সমাস নিয়ে বিস্তারিত সকল তথ্য। এছাড়াও জানতে পারবেন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে সমাস নিয়ে আসা বিভ্রান্তকর সকল প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর এবং রেফারেন্স সহ ব্যাখ্যা।
সমাস কাকে বলে?
বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। এটি একটি সংযোজন প্রক্রিয়া। সমাসের প্রধান কাজ হচ্ছে সংক্ষিপ্তকরন। নতুন শব্দ গঠনের জন্য সমাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন: দেশের সেবা = দেশসেবা, নেই পরোয়া যার = বেপরোয়া ইত্যাদি।
সমাস শব্দের অর্থ:
সমাস সংস্কৃত ভাষার একটি শব্দ। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। বাক্যে শব্দের অধিক ব্যাবহার কমানোর জন্য সমাস ব্যাবহৃত হয়।
সমাসের বৈশিষ্ট্য:
সমাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হল –
১। পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে। ২। এসব শব্দের মধ্যে অর্থসঙ্গতি থাকতে হবে। ৩। এসব শব্দের মধ্যে বৃহৎ শব্দ তৈরি করার যোগ্যতা থাকতে হবে। ৪। নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে। ৫। একাধিক শব্দকে সংকোচন করার ক্ষমতা থাকতে হবে। ৬। শব্দগুলোর বিভক্তি লোপ পেতে হবে।
সমাসের প্রয়োজনীয়তা:
বাংলা ব্যকরণের সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে সমাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হল: ১। শব্দকে সহজভাবে উচ্চারণে সহযোগিতা করে। ২ শব্দকে সংক্ষেপ করার মাধ্যমে সমাস ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। ৩। বাক্যের মধ্যে অনাবশ্যক পদের ব্যবহার লোপ করে সমাসবদ্ধ পদের ব্যাবহারের মাধ্যমে বিষয়টিকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। ৪। সমাস বাক্যের অর্থকে সহজ ও সাবলীল করে তোলে। ৫। নতুন শব্দ সৃষ্টির ক্ষেত্রে সমাসের ভূমিকা অনেক। ৬। ভাষায় অর্থদ্যোতনার সৃষ্টি করে বৈচিত্র্যময় দ্যোতনা এনে দেয়।
সমস্ত পদ: সমাসবন্ধ বা সমাস নিষ্পন্ন পদ কে সমস্ত পদ বলে। সমস্যমান পদ: যে পদগুলোর মিলনে সমাস গঠিত হয় সেই প্রত্যেকটি সমাসবদ্ধ পদকে সমস্যামান পদ বলে। পূর্বপদ ও পরপদ: সমস্যমান পদের মধ্যে অবস্থিত প্রথম পদটিকে পূর্বপদ, এবং পরবর্তী পদকে পরপদ বা উত্তরপদ বলে। পূর্বপদ ও পরপদের মধ্যে অতরিক্ত কোন পদ থাকলে তাকে মধ্যপদ বলে। ব্যাসবাক্য / বিগ্রহ বাক্য / সমাস বাক্য: সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তাকে সমাসবাক্য বা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে।
সমাস কত প্রকার ও কি কি
সমাস মূলত ৬ প্রকার। যথা –
১। দ্বন্দ্ব সমাস
২। কর্মধারয় সমাস
৩। তৎপুরুষ সমাস
৪। বহুব্রীহি সমাস
৫। দ্বিগু সমাস
৬। অব্যয়ীভাব সমাস
১। দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে ‘দ্বন্দ্ব’ শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থে ব্যবহৃত হয়। দা সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মা-বাবা = মা বা, দাদ
সাদা ও কালো, কালি-কলম কালি ও কলম, রাজ বাদশা = রাজা ও বাদশা।
দ্বন্দ্ব সমাস চেনার উপায়:
পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান।
পূর্বপদ ও পরপদে একই পদ বসে।
পূর্বপদ ও পরপদের মাঝে হাইফেন (-) বসে।
পূর্বপদে অপেক্ষাকৃত সম্মানিত ব্যক্তি বসে।
পূর্বপদে স্ত্রীবাচক ও পরপদে পুরুষবাচক শব্দ বসে।
ব্যাসবাক্যে সাধারণত ‘ও’ বসে।
গঠনপ্রক্রিয়া বিশ্লেষণ করে দ্বন্দ্ব সমাসকে ৮ ভাগে ভাগ করা যায়:
১। সাধারণ দ্বন্দ্ব: সাধারণত একাধিক পদ একসাথে অবস্থান করলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। যেমন: কালিকলম = কালি ও কলম, লতাপাতা = লতা ও পাতা, সৈন্যসামন্ত = সৈন্য ও সামন্ত, রক্ত-মাংস = রক্ত ও মাংস ইত্যাদি।
২। মিলনার্থক দ্বন্দ্ব: একাধিক পদের মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাস হয় থাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন: চা-বিস্কুট = চা ও বিস্কুট, জিনপরি = জিন ও পরি, মা-বাপ = মা ও বাপ ইত্যাদি।
৩। সম্বন্ধবাচক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে সমন্ধ বোঝায় তাকে সম্বন্ধবাচক দ্বন্দ্ব বলে। যেমন: দম্পতি = জায়া ও পতি, মাসি-পিসি = মাসি ও পিসি, কাকা-কাকি = কাকা ও কাকি ইত্যাদি।
৪। সমার্থক দ্বন্দ্ব: পূর্বপদ ও পরপদে সমার্থক শব্দ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন: হাট-বাজার = হাট ও বাজার, জনমানব জন ও মানব, সুখশান্তি সুখ ও শান্তি ইত্যাদি।
৫. বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব: পূর্বপদ ও পরপদের বিপরীত শব্দ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: হিতাহিত হিত ও অহিত, অহিনকুল = অহি ও নকুল, মরাবাঁচা = মরা ও বাঁচা, ছোটোবড়ো = ছোটো ও বড়ো, ভালো-মন্দ = ভালো ও মন্দ, দাকুমড়া = দা ও কুমড়া, সুখদুঃখ = সুখ ও দুঃখ, ভরণপোষণ = ভরণ ও পোষণ ইত্যাদি।
৬. একশেষ দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন: আমরা = সে, তুমি ও আমি: আমাদের = তার, তোমার ও আমার; তোরা = সে ও তুই ইত্যাদি।
৭. বহুপদী দ্বন্দ্ব: বছ পদ মিলে যে স্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন। তেল-নুন-লাকড়ি = তেল, নুন ও লাকড়ি। নাক-কান-গলা = নাক, কান ও গলা। স্বর্গ-মর্ত্য-পাতাল = স্বর্গ, মর্ত্য ও পাতাল ইত্যাদি।
৮. অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সমস্ত পদেও যুক্ত থাকে বা বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন। দুধে-ভাতে = দুধে ও ভাতে, হাতে-কলমে = হাতে ও কলমে, ধীরেসুস্থে = ধীরে ও সুস্থে ইত্যাদি।
২। দ্বিগু / দ্বিগু কর্মধারয় সমাস
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বলে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু/ দ্বিগু কর্মধারয় সমাস বলে। যেমন: দ্বিগু = গো-র সমাহার।
দ্বিগু / দ্বিগু কর্মধারয় সমাস চেনার উপায়:
পরপদের অর্থ প্রধান
পূর্বপদে সংখ্যা থাকবে
পরপদ বিশেষ্য হবে
সমস্তপদ বিশেষ্য হবে
ব্যাসবাক্যে ‘সমাহার’ শব্দটি বসবে
দ্বিগু সমাসের বিপরীত সমাস অব্যয়ীভাব
✓ বিশেষ দ্রষ্টব্য: প্রমিত ব্যাকরণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের মধ্যে রাখা হয়েছে। যে কারণে এটির নতুন নাম হয়েছে ‘দ্বিগু কর্মধারয়’।
৩। কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: কাঁচকলা = কাঁচা যে কলা
কর্মধারয় সমাস চেনার উপায়:
কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান।
বিশেষ্য ও বিশেষণ পদ দ্বারা কর্মধারয় সমাস হয়।
সমস্তপদ দ্বারা সাধারণত কোনো গুণ বোঝায়।
ব্যাসবাক্যে সাধারণত যে-সে, যিনি-তিনি, ন্যায়, মতো, রূপ বসে।
কর্মধারয় সমাসের বিপরীত অব্যয়ীভাব।
কর্মধারয় সমাসের প্রকারভেদ:
কর্মধারয় সমসকে সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
১। সাধারন কর্মধারয়
২। মধ্যপদলোপী কর্মধারয়
৩। উপমামূলক কর্মধারয়
সাধারণ কর্মধারয়: মধ্যপদলোপী ও উপমামূলক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলা হয়।
মধ্যপদলোপী কর্মধারয়: ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। উদাহরণ: সিংহাসন = সিংহ চিহ্নিত আসন , সাহিত্যসভা = সাহিত্য বিষয়ক সভা, রান্নাঘর = রান্না করার ঘর ।
উপমামূলক কর্মধারয় সমাস: যে সমাসে পূর্বপদ ও পরপদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দোষ-গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্য বা তুলনা করা হয় তাকে উপমামূলক কর্মধারয় সমাস বলে।
৪। তৎপুরুষ / কারকলোপী সমাস:
পূর্বপদের বিভক্তি লোপে ও পরপদের অর্থ প্রধান হয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। মনে রাখা জরুরি যে ব্যাসবাক্যের পূর্বপদে অবশ্যই বিভক্তি থাকবে, যা সমস্তপদে লোপ পাবে এবং এই বিভক্তির নামানুসারে তৎপুরুষ সমাসের নাম হবে।
তৎপুরুষ / কারকলোপী সমাস চেনার উপায়:
তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান।
পূর্বপদের বিভক্তি লোপে তৎপুরুষ সমাস হয়।
দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির নাম অনুসারে হয়।
তৎপুরুষ সমাসের প্রকারভেদ:
তৎপুরুষ সমাস ৯ প্রকার। যথা –
১। দ্বিতীয়া তৎপুরুষ বা কর্মতৎপুরু
২। তৃতীয়া তৎপুরুষ
৩। চতুর্থী তৎপুরুষ
৪। পঞ্চমী তৎপুরুষ
৫। ষষ্ঠী তৎপুরুষ
৬। সপ্তমী তৎপুরুষ
৭। নঞ্ তৎপুরুষ
৮। উপপদ তৎপুরুষ
৯। অলুক তৎপুরুষ
১। দ্বিতীয়া তৎপুরুষ বা কর্মতৎপুরুষ: পূর্বপদে দ্বিতীয় বিভক্তি (কে) লোপ পেয়ে যে তৎপুরুষ হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন – শরনিক্ষেপ – শরকে নিক্ষেপ, রথ দেখা – রথকে দেখা, সাহায্যপ্রাপ্ত – সাহায্যকে প্রাপ্ত, বিপদাপন্ন – বিপদকে আপন্ন।
২। তৃতীয়া তৎপুরুষ বা করণৎপুরুষ: পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়ে, কর্তৃক) লোপ পেয়ে যে তৎপুরুষ হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ, ছায়াশীতল = ছায়া দ্বারা শীতল, মধুমাখা = মধু দ্বারা মাখা।
৩। চতুর্থী তৎপুরুষ বা সম্প্রদান তৎপুরুষ: পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন – রান্নাঘর = রান্নার জন্য ঘর, দেবভক্তি = দেবকে ভক্তি, বসতবাটী = বসতের নিমিত্তে বাটী ইত্যাদি।
৪। পঞ্চমী তৎপুরুষ বা অপাদান তৎপুরুষ: পুর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে, চেয়ে) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। সাধারণত চ্যুত, জাত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি বোঝালে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন – বিলাতফেরত – বিলাত হতে ফেরত, স্কুল পালানো – স্কুল থেকে পালানো,
৫। ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ: পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন – চা-বাগান = চায়ের বাগান, রাজহংস = হাসের রাজা।
৬। সপ্তমী তৎপুরুষ বা অধিকরণ তৎপুরুষ: পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
৭। নঞ্ তৎপুরুষ: নঞ্ শব্দের অর্থ ‘না’। পূর্বপদে না বাচক অব্যয় (অ, অনা, বে, বি, না, নি, গর) বসে যে তৎপুরুষ হয় তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন – অবিশ্বাস = নয় বিশ্বাস, অনাদর = না আদর, অজানা = নাই জানা।
৮। উপপদ তৎপুরুষ: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন – জলে চরে যা = জলাচর, জল দেয় যে = জলদ, পঙ্কে জম্নে যা = পঙ্গজ। এরুপ – সত্যবাদী, ছেলেধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, পা-চাটা, ছা-পোষা ইত্যাদি।
৯। অলুক / অলোপ তৎপুরুষ: ব্যাসবাক্যের বিভক্তি পূর্বপদে লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
৫। বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন ব্যাক্তি, বস্তু, ধারনাকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: দশানন = দশ আনন (মস্তক) যার।
বহুব্রীহি সমাস চেনার উপায়:
বহুব্রীহি সমাস দ্বন্দ্ব সমাসের বিপরীত
বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রধান হয় না
ব্যাসবাক্যে যার, যা বসে বহুব্রীহি সমাস হয়
বহুব্রীহি সমাস আট প্রকার।
বহুব্রীহি সমাসের প্রকারভেদ:
১। সমানাধিকরণ
২। ব্যাধিকরন
৩। ব্যাতিহার
৪। মধ্যপদলোপী
৫। নঞ্
৬। প্রত্যয়ান্ত
৭। সংখ্যাবাচক
৮। অলুক
১। সমানাধিকরণ বহুব্রীহি : পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ কিংবা পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন – কানকাটা = কান কাটা যার, ঘরপোড়া = ঘর পোড়া যার।
২। ব্যাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ ও পরপদ বিশেষ্য হলে, অর্থাৎ পূর্বপদ ও পরপদের কোনোটাই বিশেষণ না হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন – আশীবিষ = আশীতে বিষ যার, বজ্রদেহ = বজ্রতে দেহ যার।
৩। ব্যতিহার বহুব্রীহি: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং পরপদে ‘ই’ যত হয়। এ সমাসের পূর্বপদ ও পরপদ বিশেষ্য হয়। যেমন – হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ, কানাকানি = কানে কানে যে কথা।
৪। মধ্যপদলোপী বা পদলোপী বহুব্রীহি / উপমাত্মক বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যাবহৃত ব্যাক্যাংশের কোন অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন – সোনামুখী = সোনার মতো উজ্জ্বল মুখ যার, মৃগনয়না = মৃগের ন্যায় নয়ন যার।
৫। নঞ্ বহুব্রীহি: না-বোধক অব্যয় পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞ্ বহুব্রীহি সমাস বলে। যেমন – অজ্ঞান = নেই জ্ঞাণ যার, নর্ভুল = নেই ভুল যার।
৬। প্রত্যয়ান্ত বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। যেমন – একচোখা = এক দিকে চোখ যার, একরোখা – এই দিকে রোখ যার।
৭। সংখ্যাবাচক বহুব্রীহি: পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য এবং সমস্তপদ বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন – দশভুজ = দশভুজ যার, সপ্তবর্ণা = সপ্ত বর্ণ যার।
৮। অলুক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের বিভক্তি পূর্বপদে লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন – মাথায়পাগড়ি = মাথায় পাগড়ি যার, গলায়গামছা = গলায় গামাছা যার।
৬। অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- উপকূল = কূলের সমীপে, প্রতিদিন = দিন দিন।
অব্যয়ীভাব সমাস চেনার উপায়:
অব্যয়ীভাব’ অর্থ অব্যয়ের ভাব বর্তমান।
অব্যয়ীভাব সমাস দ্বিগু, কর্মধারয় ও তৎপুরুষের বিপরীত।
অব্যয়ীভাব সমাসে পূর্বপদে উপসর্গ ও পরপদে বিশেষ্য থাকে।
উপসর্গযোগে গঠিত প্রায় সব শব্দই অব্যয়ীভাব সমাস।
সমাস ও এক কথায় প্রকাশের মধ্যে পার্থক্য
আমরা জেনেছি দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে, কিন্তু এই কথা সবসময় ঠিক নয়। দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে সমাস না হয়ে এক কথায় প্রকাশও হতে পারে। তাই কখন দুই পদের মিলনকে সমাস বলবো আর কখন এক কথায় প্রকাশ বলবো চলুন জেনে নেই।
সমাস
এক কথায় প্রকাশ
১। ব্যাসবাক্যের প্রধান পদদুটি সমস্তপদে দৃশ্যমান থাকে।
১। ব্যাকের সকল পদ সংকুচিত পদে দৃশ্যমান থাকে না।
২। মহান যে পুরুষ = মহাপুরুষ। এখানে ব্যাসবাক্যটির প্রধান পদ দুটি হচ্ছে মহান ও পুরুষ। সমস্তপদে প্রধান পদ দুটি দৃশ্যমান আছে। তাই এটি সমাস।
২। যা জলে ও স্থলে চরে = উভচর। এখানে বিস্তৃত বাক্যের প্রধান পদ হচ্ছে জল, স্থল, চরা। কিন্তু সংক্ষেপিত বা সংকুচিত পদে দৃশ্যমান কেবল চরা। তাই এটি এক কথায় প্রকাশ।
৩। অলুক সমাস বাদে সকল সমাসই এককথায় প্রকাশের উদাহরণ।
৩। এক কথায় প্রকাশ সমাসের উদাহরণ নয়।
সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য
সমাসের মতো বাংলা ব্যাকরণের সন্ধিও দুটি শব্দের মিলনে তৈরি হয়। তবুও সমাস ও সন্ধির মধ্যে রয়েছে অনেক পার্থক্য। তাই কখন দুই শব্দের মিলনকে সমাস বলবো আর কখন সন্ধি বলবো চলুন জেনে নেই।
সন্ধি
সমাস
১।সন্ধি ধ্বনিতত্বে আলোচিত হয়।
১।সমাস শব্দতত্ত্বে আলোচিত হয়।
২।সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে।
২।সমাসে পদের মিলন ঘটে।
৩।সন্ধি শব্দগঠনের কোন মৌলিক প্রক্রিয়া নয়।
৩।সমাস শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া।
৪।উচ্চারণের সুবিধা ও ধ্বনিগত মাধুর্য সৃষ্টি সন্ধির উদ্দেশ্য
৪।বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা সমাসের উদ্দেশ্য।
সমাস চেনার সহজ উপায়:
সমাস সম্পর্কে বিস্তারিত ধারনা অর্জনের পরেও কোনটি কোন সমাস এটি সমাস চিনতে আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে। আপনার সমাস নিয়ে অর্জিত কোন ধারনাই কাজে আসবে না যতদিন না আপনি কোনটি কোন সমাস সেটি সঠিক ভাবে চিনতে পারবেন। আর চাকরীর পরীক্ষা সহ সকল পরীক্ষার প্রশ্নে সাধারণত সমাস নির্নয়ের প্রশ্নটিই আসতে দেখা যায়। আমরা এই অংশে খুব সহজে আপনাকে প্রতিটি সমাস চেনানোর চেষ্টা করবো।
১। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যাস ব্যাকের মাঝে ও, এবং, আর এই তিনটি শব্দ থাকে।
২। কর্মধারয় সমাসের ক্ষেত্রে ব্যাস ব্যাক্যে যে বা যিনি উল্লেখ থাকবে এবং সমস্তপদের দ্বারা তুলনা বোঝাবে।
৩। দ্বিগু সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে সংখ্যা জাতীয় শব্দ থাকবে এবং ‘সমাহার’ শব্দটি থাকবে।
৪। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে বিভক্তিসমূহ থাকবে।
৫। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ হিসেবে অব্যয় থাকবে।
৬। বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে ‘যার’ শব্দটি থাকবে এবং সমস্যমান পদগুলোর নিজস্ব অর্থবাদে ভিন্নধর্মী অর্থে সমস্তপদ তৈরি হবে।
এছাড়াও সমাস চেনার রয়েছে আরও কিছু পদ্ধতি:
অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাস চেনার উপায়:
১। দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য আছে এবং পরপদের অর্থেরও প্রধান্য আছে।
২। কর্মধারয়, তৎপুরুষ ও দ্বিগু সমাসে পূর্বপদের প্রাধান্য নেই কিন্তু পরপদের প্রাধান্য আছে।
৩। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য আছে কিন্তু পরপদের প্রাধান্য নেই।
৪। বহুব্রীহি সমাসে পূর্বপদের প্রাধান্য নাই এবং পরপদেরও প্রাধান্য নাই।
ব্যাংলা ব্যাকরণের সমাস টপিকে ভালো করার উপায়:
প্রথমেই ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে সমাস অংশটি থেকে সমাস সম্পর্কে ধারনা নিতে পারেন।
সমাসের গঠন প্রক্রিয়া, চেনার উপায় সহ বিভিন্ন টেকনিক সম্পর্কে বিস্তারিত ধারনা অর্জনের জন্য Live MCQ বাংলাবিদ ব্যাকরণ বই টি অনুসরণ করতে পারেন।
সমাস নিয়ে বিগত সময়গুলোতে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে ধারনা অর্জন করুন।
এছাড়াও বাংলা ব্যাকরণের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ App এর টপিকগুরু বাটনের বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশের প্রায় ৬০ হাজার প্রশ্ন তো রয়েছেই! প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, রেফারেন্স সহ ব্যাখ্যা ও Question Analytics আপনাকে সহযোগিতা করবে একটি স্মার্ট প্রস্তুতি নিতে। শুধু তাই নয় Live MCQ অ্যাাপে নিয়মিত হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষায় অংশ নিয়ে নিজের প্রস্তুতি এবং অবস্থান যাচাই করুন।
সমাস নিয়ে সচরাচর জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন ও তার উত্তর:
প্রশ্ন: বেতার কোন সমাস?
উত্তর: বেতার শব্দটি নঞ্ বহুব্রীহি সমাস। বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে যে বহুব্রীহি সমাস গঠিত হয় তাকে নঞ্ বহুব্রীহি সমাস বলে।
প্রশ্ন: ইত্যাদি কোন সমাস?
উত্তর: ইতি হতে আদি = ইত্যাদি একটি পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় থাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
প্রশ্ন: মহারাজ কোন সমাস?
উত্তর: মহারাজ কর্মধারয় সমাসের একটি উদাহরণ।
প্রশ্ন: বিলাত ফেরত কোন সমাস?
উত্তর: বিলাত ফেরত ততপুরুষ সমাসের উদাহরণ।বিলাত থেকে ফেরত = বিলাতফেরত পূর্বপদে পঞ্চমি বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
প্রশ্ন: কলের গান কোন সমাস?
উত্তর: কলের গান একটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ।
প্রশ্ন: গায়ে হলুদ কোন সমাস?
উত্তর: গায়ে হলুদ অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসে পূর্বপদ বা পরপদের কোন পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
প্রশ্ন: সেতার কোন সমাস?
উত্তর: সেতার সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।
প্রশ্ন: তেপান্তর কোন সমাস?
উত্তর: তেপান্তর দ্বিগু সমাসের উদাহরণ। তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাচার বুঝায় তাকে দ্বিগু সমাস বলে।
প্রশ্ন: মুজিববর্ষ কোন সমাস?
উত্তর: মুজিববর্ষ = মুজিবের স্মরণে যে বর্ষ একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
প্রশ্ন: চৌচালা কোন সমাস?
উত্তর: চৌচালা বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
বিসিএসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হল বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affairs Preparation)। তাই বিসিএস ক্যাডার হওয়ার জন্য বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি নেওয়া প্রতিটি বিসিএস প্রার্থীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই বিষয়টি প্রিলিমিনারি থেকে শুরু করে লিখিত পরীক্ষা পর্যন্ত উল্লেখযোগ্য নম্বর বহন করে। সঠিক পরিকল্পনা ও কৌশল ছাড়া বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস বিস্তৃত এবং বৈচিত্র্যময়।
সফলভাবে এই বিষয়ে প্রস্তুতি নিতে হলে শুরু থেকেই সিলেবাস বিশ্লেষণ করে অগ্রাধিকার ঠিক করতে হবে। তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে বিসিএস বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী পরিচিতি
বাংলাদেশ বিষয়াবলী পরিচিতি (BCS Bangladesh Affairs) সম্পর্কে সঠিক ধারণা থাকলে একজন পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় গোছানোভাবে প্রস্তুতি নিতে পারেন। এই বিষয়টি প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায় থাকে। তবে উভয় ক্ষেত্রেই সিলেবাস ও নম্বর বণ্টন আলাদা।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকে। সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার- সকলের জন্যই এই সিলেবাস প্রযোজ্য। তাই যেকোনো ক্যাডারে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীকে এই বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে।
বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীতে চার ঘণ্টায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এতে ২০ নম্বর করে মোট ১০ সেট প্রশ্ন থাকে এবং প্রতিটি সেটে ১ থেকে ৪টি পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। এটি লিখিত পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেখার চাপের পরীক্ষা হিসেবে বিবেচিত।
বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস
বিসিএস বাংলদেশ বিষয়াবলী সিলেবাসটি প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য ভিন্ন হয়ে থাকে। নিম্নে বিসিএস লিখিত এবং প্রিলিমিনারি উভয় পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটি দেওয়া হলো:
বিসিএস প্রিলিমিরানি পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাসটি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য।বিসিএস বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষার পুর্নমান- ২৫। নিম্নে বাংলদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি সিলেবাসটি দেওয়া হলো:
১। বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
২। বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
৩। বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি।
৪। বাংলাদেশের অর্থনীতি: উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
৫। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
৬। বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার; স্থানীয় সরকার ব্যবস্থাপনা।
৯। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
লিখিত পরীক্ষার সিলেবাস (Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাসটি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য। নিম্নে বাংলদেশ বিষয়াবলীর লিখিত সিলেবাসটি দেওয়া হলো:
১। বাংলাদেশের ভূগোল বাংলাদেশের বিভিন্ন এলাকা ও অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং সময়ের সাথে সাথে এসব এলাকার উন্নয়ন ও পরিবর্তন
২। জনসংখ্যাগত বৈশিষ্ট্য জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ জনসংখ্যাগত বৈশিষ্ট্যাবলি
৩। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি প্রাচীনকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি
৪। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি স্বাধীনতার পরবর্তী সময়ের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে দারিদ্র্য বিমোচন, ভিশন–২০২১, জিএনপি, এনএনপি, জিডিপি প্রভৃতি
৫। বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ, রক্ষা ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বসহ পরিবেশগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা
৬। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের টেকসই আহরণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা, বৈশিষ্ট্যাবলি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের সংশোধনসমূহ
৮। রাষ্ট্রের অঙ্গসমূহ ক) আইনসভা : প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন, আর্থিক ও তদারকি কার্যাবলি; কার্যপ্রণালী বিধি, জেন্ডার ইস্যু, ককাস এবং সংসদ সচিবালয় খ) নির্বাহী বিভাগ : প্রধান ও প্রকৃত নির্বাহী (যেমন—রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী), ক্ষমতা ও কার্যাবলি; মন্ত্রিসভা, মন্ত্রীপরিষদ, কার্যবিধি, আমলাতন্ত্র, সচিবালয়, আইন প্রয়োগকারী সংস্থা; প্রশাসনিক কাঠামো—জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা গ) বিচার বিভাগ : কাঠামো—সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য অধস্তন আদালত; সুপ্রিম কোর্টের সংগঠন, ক্ষমতা ও কার্যাবলি; বিচারকদের নিয়োগ, মেয়াদ ও অপসারণ; অধস্তন আদালতের সংগঠন; নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ; বিচারিক পুনর্বিবেচনা, বিচার নিষ্পত্তি, গ্রাম আদালত এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)
৯। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক লক্ষ্য, নির্ধারক ও নীতি প্রণয়ন প্রক্রিয়া; জাতীয় শক্তির উপাদানসমূহ; নিরাপত্তা কৌশল; ভূ-রাজনীতি ও পরিবেশগত ইস্যু; অর্থনৈতিক কূটনীতি; জনশক্তি রপ্তানি; আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ; জাতিসংঘ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, NAM, SAARC, OIC, BIMSTEC, D-8 প্রভৃতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান; বৈদেশিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্য
১০। রাজনৈতিক দলসমূহ ঐতিহাসিক বিকাশ, নেতৃত্ব, সামাজিক ভিত্তি, কাঠামো, আদর্শ ও কর্মসূচি; উপদলীয়করণ; জোট রাজনীতি; আন্তঃ ও অন্তঃদলীয় সম্পর্ক; ভোটার আচরণ; সরকার ও বিরোধী দলে রাজনৈতিক দলসমূহ
১১। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাচন রাজনীতির ব্যবস্থাপনা; নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচন আইন; নির্বাচনী প্রচারণা; জনপ্রতিনিধিত্ব আদেশ (RPO); নির্বাচন পর্যবেক্ষক দল
১২। সমসাময়িক যোগাযোগ ব্যবস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), গণমাধ্যমের ভূমিকা, তথ্য অধিকার (RTI) এবং ই-গভর্ন্যান্স
১৩। অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের সুশীল সমাজ, স্বার্থগোষ্ঠী এবং এনজিওসমূহের ভূমিকা
১৪। বিশ্বায়ন ও বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক দিক; WTO, বিশ্বব্যাংক, IMF, ADB, IDBসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা এবং বহুজাতিক করপোরেশনসমূহের (MNCs) ভূমিকা
১৫। বাংলাদেশের জেন্ডার ইস্যু ও উন্নয়ন
১৬। মুক্তিযুদ্ধ ও তার পটভূমি ভাষা আন্দোলন ১৯৫২, ১৯৫৪ সালের নির্বাচন, ছয় দফা আন্দোলন ১৯৬৬, গণঅভ্যুত্থান ১৯৬৮–৬৯, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; প্রধান শক্তিসমূহ ও জাতিসংঘের ভূমিকা; পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ; বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যাহার।
বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষায় বাংলদেশ বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ, টেকনিক্যাল / প্রফেশনাল, উভয় সকল বিসিএসে এই বিষয়টি থাকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
প্রিলিমিনারি প্রস্তুতি – Preliminary Preparation
বিসিএস পরীক্ষার ধাপগুলোর মধ্যে প্রিলিমিনারি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিবছর ৯৫% পরীক্ষার্থীর এই ধাপেই বাদ পরে যান। বিসিএস প্রিলিমিনারিতে ২০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর থাকে বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারি প্রস্তুতির ধাপগুলো উল্লেখ করা হলো:
সিলেবাস ও মানবন্টন প্রথমেই বিসিএস বাংলাদেশ বিষয়াবলীর নির্দিষ্ট সিলেবাস ও নম্বর বণ্টন ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। কোন টপিক থেকে কত নম্বর আসে তা জানা থাকলে পড়ার অগ্রাধিকার নির্ধারণ করা সহজ হয়। এতে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ অংশে বেশি মনোযোগ দেওয়া যায়।
পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে প্রশ্নের ধরন, পুনরাবৃত্তি হওয়া টপিক এবং গুরুত্বপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। এতে করে প্রস্তুতি আরও লক্ষ্যভিত্তিক হয় এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বাড়ে।
গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করা বাংলাদেশ বিষয়াবলীতে কিছু নির্দিষ্ট টপিক যেমন মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও সাম্প্রতিক বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। এসব টপিক আগে চিহ্নিত করে গভীরভাবে পড়লে ভালো ফল করা সহজ হয়।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারি নীতি, অর্থনৈতিক সূচক ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আপডেট থাকা অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত পত্রিকা, সাময়িকী ও নির্ভরযোগ্য অনলাইন সোর্স অনুসরণ করতে হবে।
নিয়মিত লাইভ পরীক্ষা নিজেকে যাচাই করার জন্য নিয়মিত মডেল টেস্ট বা লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। এতে সময় ব্যবস্থাপনা উন্নত হয় এবং নিজের দুর্বল দিকগুলো সহজে চিহ্নিত করা যায়। পরামর্শ থাকবে- Live MCQ™অ্যাপে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করার।
লিখিত প্রস্তুতি – Written Preparation
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষা ২০০ নম্বারের ৪ ঘন্টার হয়ে থাকে। বিসিএসের অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায় এই পরীক্ষায় লেখার চাপ বেশি থাকে। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বিষয়াদি তুলে ধরা হলো।
অধ্যায়ভিত্তিক গুরুত্ব বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের অঙ্গসংগঠন, মানবসম্পদ উন্নয়ন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তি, সংবিধান, পররাষ্ট্র সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এই অধ্যায়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পড়তে হবে।
সময় ব্যবস্থাপনা চার ঘণ্টার এই পরীক্ষায় প্রথম ৮-১০ মিনিট প্রশ্ন পড়া ও উত্তর সাজানোয় ব্যয় করতে হবে। বাকি ২৩০ মিনিটে ২০০ নম্বরের উত্তর করতে গেলে প্রতিটি নম্বরের জন্য মাত্র সোয়া মিনিট পাওয়া যায়। তাই বেশি বেশি লেখার অভ্যাস তৈরি করা এবং সব প্রশ্নের উত্তর করা অপরিহার্য।
উত্তরপত্র উপস্থাপনা কৌশল উত্তর প্যারা আকারে লিখতে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও উক্তি নীল কালিতে লেখা উচিত। প্রাসঙ্গিক চিত্র- যেমন বাংলাদেশের মানচিত্রে ভূপ্রকৃতি বা সম্পদের অবস্থান- আঁকতে পারলে নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে। পার্থক্যজাতীয় প্রশ্নের ক্ষেত্রে টেবিল আকারে উত্তর করাই সবচেয়ে কার্যকর।
নিয়মিত পরীক্ষা এবং খাতা মূল্যায়ন নিজের লেখা যাচাই করার জন্য নিয়মিত লিখিত পরীক্ষা দেওয়া এবং অভিজ্ঞ কারো মাধ্যমে খাতা মূল্যায়ন করানো দরকার। এতে ভুলগুলো ধরা পড়ে এবং লেখার মান উন্নত হয়। পরামর্শ থাকবে- Live Written™অ্যাপে নিয়মিত লিখিত পরীক্ষা দেওয়া এবং ৩৬ঘন্টার মধ্যে বিসিএস ক্যাডারদের মাধ্যমে খাতা মূল্যয়ন করানো।
সমসাময়িক বিষয়গুলো অবগত থাকা লিখিত পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ের উপর বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। তাই জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন।একই সাথে সম্প্রতিক ইস্যু সম্পর্কে নিয়মিত আপডেট থাকা।
নিউজপেপার পড়া প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে তথ্যভিত্তিক লেখা সমৃদ্ধ হয় এবং বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে। নিয়মিত নিউজপেপার পড়া হলে- লেখার মান বৃদ্ধি এবং চিন্তা করার সক্ষমতা বৃদ্ধি পায়।
উপসংহার
আশা করি, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানেছেন। যদি বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কে কোন প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি একদিনে সম্ভব নয়, এটি একটি ধারাবাহিক ও পরিকল্পিত প্রক্রিয়া। আপনার বিসিএস প্রস্তুতিকে আরও গোছানো এবং শক্তিশালী করতে Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত মোট ৮টি ক্যাটাগরিতে মোট ১৫৬টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নৌ শাখা যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের সমুদ্রসীমা রক্ষা করা, সামুদ্রিক সম্পদ সুরক্ষা করা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান পরিচালনা করা। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমান সম্পদ নিয়ে একটি শক্তিশালী বাহিনী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে।
একনজরে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ নৌবাহিনী, বেসামরিক কর্মচারী পরিদপ্তর
আবেদন শুরুর তারিখ
১৩-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ
০৬-০৫-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরন
সরকারি
পদ ক্যাটাগরি
৮টি
মোট শূন্যপদ
১৫৬টি
বয়সসীমা
১৮–৩২ বছর
আবেদন পদ্ধতি
অনলাইন
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ ড্রাফটসম্যান পদ সংখ্যাঃ ০১টি বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা গ্রেডঃ ১৩তম (গ্রেড-২) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ প্রযোজ্য নয় শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোনো স্বীকৃত ইলিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিং অথবা অটোক্যাড) এ ২ (দুই) বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ।
২। পদের নামঃ সহকারী লিডিংম্যান পদ সংখ্যাঃ ০৮টি বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা গ্রেডঃ ১৪তম (গ্রেড-৩৪) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৩। পদের নামঃ হাইলী স্কীন্ড মিস্ত্রী পদ সংখ্যাঃ ১৪টি বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা গ্রেডঃ ১৪তম (গ্রেড-৩৪) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, সিএনসি মেশিন অপারেটর, ওয়েল্ডার, প্লেটার, পেইন্টার, টেইলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, ইলেকট্রনিক্স, কম্পিউটার মেকানিক, অটো মোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৪। পদের নামঃ হাইলী স্কীন্ড (গ্রেড-১) পদ সংখ্যাঃ ১২টি বেতনঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা গ্রেডঃ ১৫তম (গ্রেড-৩৫) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেরিন ফিটার, মেকানিক্যাল ফিটার, টাইলস ফিটার, প্লেটার, মোল্ডার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৫। পদের নামঃ হাইলী স্কীন্ড (গ্রেড-২) পদ সংখ্যাঃ ২২টি বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা গ্রেডঃ ১৬তম (গ্রেড-৩৫) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, টাইলস ফিটার, মেরিন ফিটার, মেশিন মেইটেন্যান্স, ওয়েল্ডার, গ্যাস কাটার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, রিগার, ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ২ (দুই) বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা।
৬। পদের নামঃ স্কীন্ড গ্রেড পদ সংখ্যাঃ ২৫টি বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা গ্রেডঃ ১৭তম (গ্রেড-১৭) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, মেশিন মেইটেন্যান্স, ল্যাসিংম্যান, গ্যাস কাটার, ওয়েল্ডার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, কার্পেন্টার, কম্পিউটার মেকানিক, রিগার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, টেইলার শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।
৭। পদের নামঃ সেমি স্কীন্ড (গ্রেড-১) পদ সংখ্যাঃ ২৩টি বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা গ্রেডঃ ১৮তম (গ্রেড-১৮) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেশিনিস্ট, কম্প্রেসর ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ব্ল্যাকস্মিথ, ল্যাসিংম্যান, ওয়েল্ডার, মেকানিক্যাল ফিটার, পেইন্টার, ভালকানাইজার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মেশিন মেইটেন্যান্স, অটো মেকানিক শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
৮। পদের নামঃ সেমি স্কীন্ড (গ্রেড-২) পদ সংখ্যাঃ ০৫টি বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা গ্রেডঃ ১৯তম (গ্রেড-১৯) বয়সঃ ১৮–৩২ বছর ট্রেডের নামঃ মেকানিক্যাল ফিটার, ল্যাসিংম্যান, গ্যাস কাটার, ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট গ্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। প্রার্থীদের বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। আবেদনের সময়সীমা ১৩-০৪-২০২৬ ইং তারিখ থেকে ০৬-০৫-২০২৬ইং তারিখ পর্যন্ত।
৩। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।
৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ক্রমিক (০১) থেকে (০৫) নং পদের জন্য পরীক্ষার ফি মোট ১১২ টাকা এবং ক্রমিক (০৬) থেকে (০৮) নং পদের জন্য পরীক্ষার ফি মোট ৫৬ টাকা। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৫। ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে।
৬। প্রতিটি প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form এ উল্লেখ করতে হবে।
৭। লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ (নাবিক আবাসিক এলাকা-১) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৮। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ৫-৬ দিন নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম এলাকায় থাকা খাওয়ার প্রয়োজন হতে পারে।
৯। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/ঘাঁটির জন্য। এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি, বাংলাদেশ নৌবাহিনীর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।
প্রিয় চাকরিপ্রার্থী, ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি – Bank Asia Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ব্যাংক এশিয়া পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে ব্যাংক এশিয়ার চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
ব্যাংক এশিয়া নিয়োগ – Bank Asia Job
ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bank Asia Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরণ
চুক্তিভিত্তিক
চাকরির সেক্টর
বেসরকারি
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক (সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি)
পদ সংখ্যা
উল্লেখিত নেই
আবেদন প্রক্রিয়া
অনলাইন
ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চলমান সকল পদ ও বিস্তারিত
১। পদের নামঃ সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO) প্রতিষ্ঠানের নামঃ ব্যাংক এশিয়া পিএলসি চাকরির ধরণঃ চুক্তিভিত্তিক চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক পদ সংখ্যাঃ উল্লেখিত নেই শিক্ষাগত যোগ্যতাঃ স্বনামধন্য সরকারি / বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি/বিভাগ সহ স্নাতক ডিগ্রি (সকল পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়) অভিজ্ঞতাঃ হসপিটালিটি, রিটেইল বা কাস্টমার সার্ভিসে পূর্ব অভিজ্ঞতা (ব্যাংকিং অভিজ্ঞতা সুবিধাজনক তবে আবশ্যক নয়) স্যালারিঃ আলোচনা সাপেক্ষ জব লোকেশনঃ বাংলাদেশের যেকোনো স্থান বয়সঃ সর্বনিম্ন ২১ বছর আবেদনের শেষ তারিখঃ ২২ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহ
অনলাইনের মাধ্যমে ব্যাংক এশিয়া সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO) পদে যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে তুলে ধরা হলো:
শাখায় গ্রাহকদের স্বাগত জানানো ও সহায়তা করা এবং প্রথম যোগাযোগের বিন্দু হিসেবে দায়িত্ব পালন করা
মৌলিক ব্যাংকিং প্রশ্নের উত্তর প্রদান এবং ঋণ, ক্রেডিট কার্ড বা বিনিয়োগের জন্য গ্রাহকদের প্রাসঙ্গিক রিলেশনশিপ ম্যানেজারের কাছে পরিচয় করিয়ে দেওয়া
গ্রাহক সংযোগ বাড়াতে ব্যাংক এশিয়ার পণ্য ও সেবা প্রচার করা এবং শাখার কার্যক্রম ও প্রচারণায় সহায়তা করা
অপেক্ষার সময় কমাতে সক্রিয়ভাবে কিউ ট্র্যাফিক পরিচালনা করা এবং শাখায় পেশাদার ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখা
মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, ATM, CDM/CRM সহ ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে গ্রাহকদের গাইড ও শিক্ষিত করা
গ্রাহকদের মতামত সংগ্রহ করা এবং শাখা কার্যক্রম উন্নয়নে ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়মিত অবহিত করা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে ব্যাংক এশিয়া সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO) পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bank Asia Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
যারা প্রাইভেট ব্যাংক জবে আগ্রহী, তারা আরও লক্ষ্যভিত্তিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। Live MCQ™ অ্যাপের “প্রাইভেট ব্যাংক প্রস্তুতি” রুটিনে যুক্ত হয়ে আজই শুরু করুন স্মার্ট, স্ট্র্যাটেজিক প্রস্তুতি! সরকারি, বেসরকারি ব্যাংকখাত বা যেকোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
প্রিয় চাকরি প্রার্থী, প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Premier Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সারাদেশে ১৩৬টি শাখা ও ৬৭টি উপ-শাখার বিশাল নেটওয়ার্ক নিয়ে পরিচালিত হচ্ছে। কর্পোরেট লক্ষ্যমাত্রা, আর্থিক অন্তর্ভুক্তি ও সুশাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ এই ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে একটি বিশ্বস্ত নাম। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে প্রিমিয়ার ব্যাংকের চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
একনজরে প্রিমিয়ার ব্যাংক নিয়োগ – Premier Bank Job
প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Premier Bank Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
চাকরির ধরণ
ফুল টাইম
চাকরির সেক্টর
বেসরকারি
শিক্ষাগত যোগ্যতা
ব্যাচেলর / মাস্টার্স
পদ সংখ্যা
৩
আবেদন প্রক্রিয়া
অনলাইন
প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর চলমান সকল পদ ও বিস্তারিত
১। পদের নামঃ হেড অব আইসিসি ডিভিশন (SEVP/ DMD) প্রতিষ্ঠানের নামঃ দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি চাকরির ধরণঃ ফুল টাইম চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক পদ সংখ্যাঃ ১ শিক্ষাগত যোগ্যতাঃ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনোমিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)। CA, CIA, ACCA, ACMA সার্টিফিকেশন অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ১৫ বছর (ব্রাঞ্চ ব্যাংকিং, অভ্যন্তরীণ ও বাহ্যিক অডিট, রিস্ক ম্যানেজমেন্ট বা কমপ্লায়েন্সে, যার মধ্যে কমপক্ষে ৫ বছর সিনিয়র নেতৃত্বের ভূমিকায়) স্যালারিঃ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ ও গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ সহ জব লোকেশনঃ ঢাকা বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর (৩০ এপ্রিল তারিখ অনুযায়ী, অসাধারণ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য) আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহঃ
সমগ্র ব্যাংকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকি করা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা, AML/CFT বিধিমালা ও অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার সাথে সম্মতি নিশ্চিত করা
ঝুঁকি-ভিত্তিক কমপ্লায়েন্স পর্যালোচনা, পরিদর্শন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মূল্যায়নে নেতৃত্ব দেওয়া
নিয়ন্ত্রক রিপোর্টিং ও কমপ্লায়েন্স সার্টিফিকেশন তদারকি করা এবং শাখা কমপ্লায়েন্স ও জালিয়াতি প্রতিরোধ পর্যবেক্ষণ করা
বোর্ড, অডিট কমিটি ও সিনিয়র ম্যানেজমেন্টের জন্য রিপোর্ট প্রস্তুত করা এবং ICCD দলকে উচ্চ কর্মক্ষমতায় নেতৃত্ব দেওয়া
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক হেড অব আইসিসি ডিভিশন পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
২। পদের নামঃ হেড অব কার্ড বিজনেস ডিভিশন (FVP to SVP) প্রতিষ্ঠানের নামঃ দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি চাকরির ধরণঃ ফুল টাইম চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক পদ সংখ্যাঃ ১ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি (তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)। স্নাতকোত্তর ডিগ্রি ও প্রাসঙ্গিক পেশাদার যোগ্যতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ১০ বছর (ব্যাংকিং/আর্থিক প্রতিষ্ঠানে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর কার্ড বিজনেস / পেমেন্টস / ডিজিটাল ব্যাংকিং বিভাগে নেতৃত্বের ভূমিকায়) স্যালারিঃ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ ও গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ সহ জব লোকেশনঃ ঢাকা বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর (৩০ এপ্রিল তারিখ অনুযায়ী, অসাধারণ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য) আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল মূল দায়িত্বসমূহঃ
রিটেইল ও ডিজিটাল ব্যাংকিং লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিক কার্ড বিজনেস কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা
ATM, POS ও ই-কমার্স চ্যানেলসহ ইস্যুয়িং ও অ্যাকোয়ারিং ব্যবসায় নেতৃত্ব দেওয়া এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড ও ভার্চুয়াল কার্ড পণ্য উন্নয়ন করা
Visa, MasterCard, UnionPay, NPSB ও অন্যান্য অংশীদারদের সাথে সম্পর্ক পরিচালনা করা
কন্ট্যাক্টলেস কার্ড, মোবাইল ওয়ালেট ও ই-কমার্স পেমেন্টসহ ডিজিটাল উদ্যোগে নেতৃত্ব দেওয়া
ঝুঁকি ব্যবস্থাপনা, জালিয়াতি নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক সম্মতি (বাংলাদেশ ব্যাংক, PCI-DSS) নিশ্চিত করা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক হেড অব কার্ড বিজনেস ডিভিশন পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
৩। পদের নামঃ হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (VP to SEVP) প্রতিষ্ঠানের নামঃ দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি চাকরির ধরণঃ ফুল টাইম চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক পদ সংখ্যাঃ ১ শিক্ষাগত যোগ্যতাঃ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, ইকোনোমিক্স, ইসলামিক স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি (তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)। মাস্টার্স ডিগ্রি অগ্রাধিকারযোগ্য। CIPA/CSAA/CIFP বা ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্সে ডিপ্লোমা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ১০ বছর (ইসলামিক ব্যাংকিং বিভাগে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র নেতৃত্বের ভূমিকায়) স্যালারিঃ আকর্ষণীয় ক্ষতিপূরণ ও সুবিধা প্যাকেজ এবং গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ সহ জব লোকেশনঃ ঢাকা বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর (৩০ এপ্রিল তারিখ অনুযায়ী, প্রাসঙ্গিক অভিজ্ঞতার ভিত্তিতে শিথিলযোগ্য) আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহঃ
ইসলামিক ব্যাংকিং ডিভিশনে নেতৃত্ব দেওয়া এবং শরীয়াহ-সম্মত ব্যাংকিং কার্যক্রমের কৌশলগত সম্প্রসারণ পরিচালনা করা
মুদারাবা, মুশারাকা, মুরাবাহাসহ শরীয়াহ-সম্মত পণ্য ও সেবা উন্নয়ন ও বাস্তবায়ন করা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা মেনে চলা এবং শরীয়াহ সুপারভাইজরি কমিটির সাথে প্রাথমিক যোগাযোগ রক্ষা করা
ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর কর্মক্ষমতা তদারকি করা এবং শরীয়াহ অডিটের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা
আমানত, বিনিয়োগ ও ইসলামিক ব্যাংকিং পোর্টফোলিও বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া এবং ইসলামিক ব্যাংকিং অনুশীলনে প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি, প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Premier Bank Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
যারা প্রাইভেট ব্যাংক জবে আগ্রহী, তারা আরও লক্ষ্যভিত্তিকভাবে প্রস্তুতি নিতে পারবেন।
🚀Live MCQ™ অ্যাপের “প্রাইভেট ব্যাংক প্রস্তুতি” রুটিনে যুক্ত হয়ে আজই শুরু করুন স্মার্ট, স্ট্র্যাটেজিক প্রস্তুতি!
সরকারি, বেসরকারি ব্যাংকখাত বা যেকোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
প্রিয় চাকরিপ্রার্থী, ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Eastern Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) বাংলাদেশের অন্যতম উদ্ভাবনী ও প্রযুক্তি-অগ্রগামী আর্থিক প্রতিষ্ঠান, যা শ্রেষ্ঠত্ব, টেকসই উন্নয়ন এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল উদ্ভাবন, সুশাসন এবং উচ্চ-কার্যক্ষমতার সংস্কৃতির মাধ্যমে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুনভাবে রূপান্তরিত করে চলেছে। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে ইস্টার্ন ব্যাংকের চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।
সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blogসেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে মেঘনা ব্যাংকনিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিস্তারিত – Eastern Bank Job
ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Eastern Bank Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।
বিষয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম
ইস্টার্ন ব্যাংক পিএলসি
চাকরির ধরণ
ফুল টাইম
চাকরির সেক্টর
বেসরকারি
শিক্ষাগত যোগ্যতা
মাস্টার্স
পদ সংখ্যা
উল্লেখিত নেই
আবেদন প্রক্রিয়া
অনলাইন
ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চলমান সকল পদ ও বিস্তারিত
১। পদের নামঃ হেড অব হিউম্যান রিসোর্সেস প্রতিষ্ঠানের নামঃ ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরির ধরণঃ ফুল টাইম চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক গ্রেডঃ EVP – SEVP (সরাসরি ম্যানেজিং ডিরেক্টরের অধীনে) পদ সংখ্যাঃ উল্লেখিত নেই শিক্ষাগত যোগ্যতাঃ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি। SHRM-SCP, GPHR, CIPD, CHRP, PMP, PRINCE2 বা Lean Six Sigma সার্টিফিকেশন অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতাঃ ২০ থেকে ২৫ বছর (বৃহৎ প্রতিষ্ঠানে, বিশেষত ব্যাংকিং বা আর্থিক খাতে সিনিয়র নেতৃত্বের ভূমিকায় অভিজ্ঞতা থাকতে হবে) স্যালারিঃ প্রতিযোগিতামূলক পারিশ্রমিক ও সুবিধা প্রদান করা হবে জব লোকেশনঃ ঢাকা (EBL প্রধান কার্যালয়) বয়সঃ উল্লেখিত নেই আবেদনের শেষ তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহঃ
কৌশলগত HR নেতৃত্ব:
ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎমুখী মানব পুঁজি কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা
কর্মশক্তি পরিকল্পনা, সাংগঠনিক ডিজাইন ও উত্তরাধিকার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়া
ম্যানেজিং ডিরেক্টর ও বোর্ডকে কর্মী, সংস্কৃতি ও সাংগঠনিক বিষয়ে বিশ্বস্ত কৌশলগত পরামর্শ দেওয়া
ট্যালেন্ট অধিগ্রহণ ও উন্নয়ন:
উচ্চমানের প্রতিভা আকর্ষণ ও ধরে রাখার কৌশল তৈরি এবং সিনিয়র ও নির্বাহী নিয়োগ প্রক্রিয়া তদারকি করা
ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে লিডারশিপ ডেভেলপমেন্ট ও ট্যালেন্ট অ্যাক্সিলারেশন প্রোগ্রাম পরিচালনা করা
পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও সাংগঠনিক উন্নয়ন:
পারফরম্যান্স ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যকারিতা, সহযোগিতা ও চটপটেতা বৃদ্ধির উদ্যোগ পরিচালনা করা
কর্মী সম্পর্ক ও ক্ষতিপূরণ:
কর্মী সম্পৃক্ততা ও উচ্চ-কার্যক্ষমতার সংস্কৃতি উন্নয়নে প্রগতিশীল HR নীতি তৈরি করা
বাজার-প্রতিযোগিতামূলক বেতন কাঠামো ও কর্মী সুবিধা কার্যক্রম পরিচালনা করা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক হেড অব হিউম্যান রিসোর্সেস পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
২। পদের নামঃ হেড অব ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা অ্যানালিটিক্স ও এআই প্রতিষ্ঠানের নামঃ ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরির ধরণঃ ফুল টাইম চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক পদ সংখ্যাঃ উল্লেখিত নেই শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি। AWS Certified Database, Google Professional Data Engineer, CISSP বা Azure Data Scientist Associate সার্টিফিকেশন অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ১০ বছর (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে। আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা) স্যালারিঃ প্রতিযোগিতামূলক পারিশ্রমিক ও সুবিধা প্রদান করা হবে জব লোকেশনঃ ঢাকা বয়সঃ উল্লেখিত নেই আবেদনের শেষ তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬ লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহঃ
ডেটাবেস ম্যানেজমেন্ট:
এন্টারপ্রাইজ ডেটাবেস পরিবেশের জন্য কৌশলগত নেতৃত্ব প্রদান এবং উচ্চ প্রাপ্যতা, নিরাপত্তা ও সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করে শক্তিশালী ডেটাবেস ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়ন করা
মাল্টি-টেন্যান্ট আর্কিটেকচার, শার্ডিং, পার্টিশনিং, ব্যাকআপ, রিকভারি ও ডিজাস্টার রিকভারি মেকানিজম তদারকি করা
ডেটা অ্যানালিটিক্স ও এআই:
উন্নত বিশ্লেষণমূলক মডেল ব্যবহার করে ব্যাংকের ডেটা অ্যানালিটিক্স কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা
ব্যাংকের AI গ্রহণ রোডম্যাপ তৈরি ও কার্যকর করা এবং AI/ML লাইফসাইকেল তদারকি করা
নৈতিক অনুশীলন, সুশাসন ও নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করে AI-চালিত সমাধানের সফল মোতায়েন নিশ্চিত করা
দলগত নেতৃত্ব:
উচ্চ-কার্যক্ষম ডেটা, অ্যানালিটিক্স ও AI দল গঠন ও পরিচালনা করা এবং প্রযুক্তিগত উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক হেড অব ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা অ্যানালিটিক্স ও এআই পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Eastern Bank Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
যারা প্রাইভেট ব্যাংক জবে আগ্রহী, তারা আরও লক্ষ্যভিত্তিকভাবে প্রস্তুতি নিতে পারবেন।
🚀Live MCQ™ অ্যাপের “প্রাইভেট ব্যাংক প্রস্তুতি” রুটিনে যুক্ত হয়ে আজই শুরু করুন স্মার্ট, স্ট্র্যাটেজিক প্রস্তুতি!
সরকারি, বেসরকারি ব্যাংকখাত বা যেকোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।