Category: BCS Preparation

  • ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে ৮৪ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে ৮৪ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে ৮৪ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। প্রজ্ঞাপন অনুসারে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

    এক নজরে ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

    [dflip id=”18173″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে, গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই বছরের ৪ আগস্ট শেষ হয়। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ৪৩তম মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।

  • সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । আবেদন শুরু ১২ জানুয়ারি

    সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । আবেদন শুরু ১২ জানুয়ারি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

    সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-

    • আবেদন শুরু: ১২ জানুয়ারি, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
    • ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি: ২০০ টাকা
    • ১০ম গ্রেড: ২০০ টাকা
    • ১১তম গ্রেড: ১৫০ টাকা
    • সকল গ্রেড: ৫০ টাকা
    • আবেদনের লিঙ্ক: http://pmgec.teletalk.com.bd/

    এক নজরে সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”18142″]

    উল্লেখ্য যে, এর পূর্বে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত নিয়োগের ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেড ৫০০ টাকা এবং ১১তম গ্রেড ৩০০ টাকা করা হয়েছিলো।

  • ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয় টি স্পষ্ট করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সহকারী জজ) পদের এই নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে সর্বমোট ৪১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

    একই বিজ্ঞপ্তিতে বিজেএস পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ ৪১৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। যেখানে আগামী ২৫ জানুয়ারি ২০২৫ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ধাপে ধাপে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষাই কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”17911″][/dflip]

  • বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ:

    • পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
    • পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসি-তে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)।
    • পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: কোন অনুমোদিত কারিগরী শিক্ষা বোড থেকে ডিপ্লোমা সাটিফিকেট প্রাপ্ত।
    • পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
      পদ সংখ্যা: ১৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০ – ৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: হিসাব রক্ষক
      পদ সংখ্যা: ৮টি
      বেতন স্কেল: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০ টাকা)
      যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। হিসাব রক্ষণ / সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • শূন্য পদ সংখ্যা: ৩৫টি
    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://parjatan.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত

    এক নজরে বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”17901″]

  • চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৯ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত –

    • মোট পদ সংখ্যা – ৭৯ টি

    • আবেদন শুরুর তারিখ – ৫ জানুয়ারি ২০২৫

    • আবেদনের শেষ তারিখ – ৫ ফেব্রুয়ারি ২০২৫

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Chattogram Port Job Notification Image 1
    Chattogram Port Job Notification Image 2
  • কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। যেখানে জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/শ্রম কল্যাণ ও এডমিন/স্টোর) পদে ৩৪ জন, সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল) পদে ৭ জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) পদে ৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    [dflip id=”17853″][/dflip]

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১৮৬টি

    প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১৮৬টি

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৩ টি ক্যাটাগরিতে ১৮৬টি পদে জনবল নিয়োগ করা হবে। সরকারি বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই জনবল নিয়োগ দেওয়া হবে।

    আপনাদের জ্ঞাতার্থে আরোও জানানো যাচ্ছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন আবেদন ফি কমিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রনালয় কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘন্টার মধ্যে ১ম পদের জন্য ১৫০ টাকা ও চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা, ২য় পদের জন্য ১০০ টাকা ও চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ১২ থেকে ২৩তম পদের জন্য ৫০ টাকা ও চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    • শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত
    • আবেদন শুরুর তারিখ: ১ জানুয়ারি ২০২৫ সকাল ৯:০০ ঘটিকা।
    • আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকা।
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dcd.teletalk.com.bd/

    এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”18051″]

  • ৫১৬ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ৫১৬ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ৫১৬টি শূন্য পদ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী –

    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার পদে – ৫ জন
    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) প্লানিং পদে – ১ জন
    • অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) কোয়ালিটি কন্ট্রোল পদে – ২ জন
    • টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে – ৫ জন
    • এডমিন অ্যাসিস্ট্যান্ট পদে – ৩৩ জন
    • প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে – ৬ জন
    • প্ল্যানিং অ্যাসিন্ট্যান্ট জিএসই পদে – ১ জন
    • জুনিয়র পেইন্টার পদে – ১ জন
    • জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে – ১ জন
    • জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই পদে – ৭ জন
    • জুনিয়র সুপারভাইজর টুলস স্টোর পদে – ২ জন
    • জুনিয়র কার্পেন্টার জিএসই পদে – ২ জন
    • ট্রাফিক হেলপার (ক্যাজুয়ারল) পদে – ৪৯৫ জন
    • সহ সর্বমোট ৫১৬ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    • পদ সংখ্যা: ৫১৬ জন
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৪ তারিখ
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://bbal.teletalk.com.bd

    এক নজরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”17745″]

  • ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৩৮ টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। গতকাল ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ভূমি মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত –

    মোট পদ সংখ্যা – ২৩৮ টি
    আবেদন শুরুর তারিখ – ২৪ ডিসেম্বর ২০২৪
    আবেদনের শেষ তারিখ – ২৩ জানুয়ারি ২০২৫
    অনলাইনে আবেদনের লিঙ্ক – http://minland.teletalk.com.bd/

    ভূমি মন্ত্রণালয়ে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    ভূমি মন্ত্রণালয়ে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
  • শিল্প মন্ত্রনালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | ৯ম গ্রেডে পদ সংখ্যা ৪২

    শিল্প মন্ত্রনালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | ৯ম গ্রেডে পদ সংখ্যা ৪২

    প্রিয় চাকরি প্রার্থীগণ শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বছরের শেষ সময়ে এসে শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে শিল্প মন্ত্রনালয়ের – বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ ক্যাটাগরিতে সর্বমোট ৪২ জনকে নিয়োগ প্রদান করা হবে। যার মধ্যে পরিকল্পনা কর্মকর্তা পদে-১ জন, এস্টিমেটর পদে-৩ জন, লাইব্রেরিয়ান পদে-১ জন, সহকারী গুদাম রক্ষক পদে-২ জন, জুনিয়র টেকনিশিয়ান পদে-৩৩ জন, জুনিয়র ড্রাফটসম্যান পদে-১ জন, এবং পাম্প ড্রাইভার পদে-১ জন কে নিয়োগ প্রদান করা হবে।

    শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Bitac job circular 2024 – এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৪
    • আবেদন জমাদানের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫
    • বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://bitac.teletalk.com.bd

    এক নজরে শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন | Bitac job circular 2024

    [dflip id=”17532″]