Category: BCS Preparation

  • বিএনসিসি অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ

    বিএনসিসি অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরি প্রার্থীগণ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৭ ক্যাটাগরির বিভিন্ন পদে সর্বমোট ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ধাপে ধাপে এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এক নজরে বিএনসিসি অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”17443″][/dflip]

    উল্লেখ্য যে, গত ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বিএনসিসি অধিদপ্তরের উক্ত পদগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

  • ৫ ক্যাটাগরিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ

    ৫ ক্যাটাগরিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ

    প্রিয় চাকরি প্রার্থীগণ আশাকরি ভালো আছেন। ২০২৪ এর শেষ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। যেখানে ৫টি ক্যাটাগরিতে ১০টি শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে বলে উল্লেখ রয়েছে। যার মধ্যে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৩টি, কম্পিউটার অপারেটর পদে ১টি, ক্যাশিয়ার পদে ১টি, ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ১টি, এবং অফিস সহায়ক পদে ৪টি পদ রয়েছে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা।
    • আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা।
    • আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর পর্যন্ত। (সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://mora.teletalk.com.bd/

    এক নজরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখে নিন

    [dflip id=”17435″]

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ৪ টি নিয়োগ পত্র প্রকাশের মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। যেখানে ড্রাফটসম্যান, সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটর সহ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটসম্যান পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    [dflip id=”17272″][/dflip]

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    [dflip id=”17276″][/dflip]

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ট্রাভার্স সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    [dflip id=”17279″][/dflip]

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটর পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    [dflip id=”17282″][/dflip]

    উল্লেখ্য যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটসম্যান পদটি সরকারি বেতনস্কেল ১৫তম গ্রেড, সার্ভেয়ার পদটি ১৪তম গ্রেড, ট্রাভার্স সার্ভেয়ার এবং কম্পিউটর পদটি ১৫তম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ ২০২১ সালভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ৯ম গ্রেডভুক্ত সমন্বিত ১০ ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষায় সর্বমোট ৯২২ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ৩৯৩ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৯৪ জন, অগ্রণী ব্যাংক পিএলসি তে ১৫০ জন, রূপালী ব্যাংক পিএলসি তে ২৫ জন, বাংলাদেশ ডেভলাপমানেট ব্যাংক পিএলসি তে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউজ বল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংকে ৬ জন প্রার্থী নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

    এক নজরে সমন্বিত ১০ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”17261″]

    উল্লেখ্য যে গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। এই নিয়োগের Job ID – 10180।

  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। ৬৫৮ পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ টি প্রকাশ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে ৭ টি ক্যাটাগরিতে সর্বমোট ৬৫৮টি পদে জনবল নিয়োগ করা হবে। যার মধ্যে হিসাবরক্ষক পদে ৭টি, কম্পিউটার অপারেটর পদে ৮টি, উচ্চমান সহকারী পদে ৩টি, হিসাব সহকারী পদে ৮টি, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০৮টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২০টি, অফিস সহায়ক পদে ৩০৪টি শূন্য পদ রয়েছে।

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর বিস্তারিত

    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ টা
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ টা
    • আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর পর্যন্ত
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://eedmoe.teletalk.com.bd

    এক নজরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    [dflip id=”17216″]

  • জুনিয়র ইন্সট্রাক্টর(টেক) এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টরের চূড়ান্ত ফলাফল

    জুনিয়র ইন্সট্রাক্টর(টেক) এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টরের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত হওয়া কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে বিভিন্ন পলিটেকনিক স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ফার্ম মেশিনারী), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক / রেফ্রিজারেশন এন্ড ইয়ার কন্ডিশনিং) এবং জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিক্যাল বেসিকস পদের নিয়োগ পরীক্ষার পরিবর্ধিত ফলাফল প্রকাশিত হয়েছে। ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার/ফার্ম মেশিনারী/রেফ্রিজারেশন এন্ড ইয়ার কন্ডিশনিং/ অটোমোবাইল এন্ড অটো ইলেক্ট্রিক্যাল পদের পরবর্ধিত ফলাফল দেখুন

    কারিগরি শিক্ষা বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টর পদের বর্ধিত ফলাফল
    কারিগরি শিক্ষা বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টর পদের বর্ধিত ফলাফল
  • সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল

    সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার প্রকৌশল পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। ২ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে সাধারণ বীমা কর্পোরেশনের মানব সম্পদ বিভাগ। যেখানে ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত জুনিয়র অফিসার পদে ২৮৪ জন এবং জুনিয়র অফিসার প্রকৌশল পদে ২৬ জন সহ সর্বমোট ৩১০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪
    সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    উল্লেখ্য যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  • মেট্রোরেল লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ | Metro Rail Written Exam Result 2024

    মেট্রোরেল লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ | Metro Rail Written Exam Result 2024

    প্রিয় চাকরি প্রার্থীগণ আশাকরি ভালো আছেন। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি লিমিটেড – মেট্রোরেল লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। যেখানে টিকেট মেশিন অপারেটর (TMO), কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট (CRA) পদের লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ পরিবারের পক্ষ থেকে শুভাচ্ছা জানাই।

    এক নজরে ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি লমিটেড লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি লিমিটেড পরীক্ষার ফলাফল ২০২৪
    ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি লিমিটেড পরীক্ষার ফলাফল ২০২৪
    ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি লিমিটেড পরীক্ষার ফলাফল ২০২৪

    উল্লেখ্য যে গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখ ম্যাস ট্রানজিড কোম্পানি লিমিটেড এর টিকেট মেশিন অপারেটর (TMO) এবং কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট (CRA) পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ডিএমটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং প্রার্থীদেরকে মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪

    পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন ৪ ক্যাটাগরির পদে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। যেখানে কম্পিউটার অপারেটর কাম অফিস এসিসট্যান্ট পদে ৬ জন, টেকনিশিয়ান পদে ১ জন, জুনিয়র টেকনিশিয়ান পদে ৪ জন এবং রেকর্ড কিপার পদে ১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪ দেখুন

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইল আইডি বরাবর নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রার্থীদের আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন), নলকা, সিরাজগঞ্জ – এর নিকট চাকরিতে যোগদান করতে হবে।

  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপকক্ষের ৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপকক্ষের ৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করা হয়। পদগুলো হল – অর্থনীতিবিদ, হিসাব সহকারী, নিরাপত্তা প্রহরী। একই দিনে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কালার, কুর্মিটোলা, ঢাকায় এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে।

    লিখিত পরীক্ষার ফলাফল অনুযায়ী ১৮১ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে –

    • অর্থনীতিবিদ পদে ৫ জন
    • হিসাব সহকারী পদে ২০ জন
    • নিরাপত্তা প্রহরী পদে ১৫৬ জন

    এক নজরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    লিখিত পরীক্ষাউ উত্তীর্ন প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরিমাপ ও মেডিকেল পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।