Category: BCS Preparation

  • বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ১০০ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে শুভেচ্ছা।

    বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৩০ মে ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Job ID: 265 এর নিয়োগের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে।

    এক নজরে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নির্বাচিত প্রার্থীর তালিকা
  • সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষার মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৮১ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল ১০ নভেম্বর ২০২৪ তারিখে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যসমূহ নিশ্চিত করা হয়।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ১
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ২
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৩
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৪
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৫

    উল্লেখ্য যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৩য় ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৩য় ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদপ্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ২০২০ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদের ৪র্থ ধাপে প্যানেল থেকে ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10146 এর এই নিয়োগে সর্বমোট ৪০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রূপালী ব্যাংক পিএলসি তে ২৩ জন, জনতা ব্যাংক পিএলসি তে ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১ জন, রাজশাহী কৃষ উন্নয়ন ব্যাংকে ৩ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২ জন প্রার্থী রয়েছেন।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদে ৪র্থ ধাপে প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখে নিন

    combined 9 bank senior officer general 4th step panel result 2024
  • প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত  | মোট সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন

    প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত | মোট সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন

    প্রিয় চাকরি প্রার্থীগণ ২০২৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৬৫৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকের ৩য় ধাপের চূড়ান্ত এই ফলাফল টি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের তৃতীয় ধাপের এই পরীক্ষায় ৬ হাজার ২০২ টি আসনের বিপরীতে পার্বত্য জেলাগুলো বাদা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ৪১৪ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

    আরও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    এক নজরে প্রাথমিক তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল দেখুন | Primary 3rd Step Final Result 2024

    এর পূর্বে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এবং গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়। যেখান থেকে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। গুচ্ছভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে ২৪৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Revenue Board Job Circular 2024

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Revenue Board Job Circular 2024

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৪৪ টি শূন্য পদে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ শাখা এর অধীনে থাকা জাতীয় রাজস্ব বোর্ড। এই নিয়োগে ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪৪ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। যার মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে ৩৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৩৪ জন নিয়োগ প্রদান করা হবে।

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:

    পদ সংখ্যা: ১৪৪ টি
    বেতন গ্রেড: ১১-২০ তম গ্রেড
    অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭ অক্টোবর ২০২৪
    অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪
    অনলাইনে আবেদন লিঙ্ক: http://nbr.teletalk.com.bd
    আবেদনের বয়সসীমা: ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

    রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
    Revenue Board Job Circular 2024
  • সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    সমন্বিত ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা

    প্রিয় চাকরির প্রার্থীগণ, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৩ ব্যাংকের ২০২১ সাল ভিত্তিক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) Job Id-10199 এর ৩৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে দেখে নিন সমন্বিত ৩ ব্যাংক এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (আইটি) পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা
  • ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৩তম বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন

    ৪৩তম বিসিএসের গেজেটের প্রজ্ঞাপনের পিডিএফ দেখুন

    উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই বছরের ৪ আগস্ট শেষ হয়। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ৪৩তম মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বেপজা এর রাজস্বখাতে ৫৬ টি শূন্যপদে কর্মকর্তা/কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্স কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ (BEPZA) এর বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত-

    মোট পদের সংখ্যা: ৫৬টি
    আবেদনের শুরু:
    ১৭ অক্টোবর, ২০২৪
    আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
    আবেদন লিঙ্ক: http://bepza.teletalk.com.bd/

    এক নজরে বেপজা এর রাজস্বখাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
    BEPZA Job Circular 2024
  • ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল।18th NTRCA written exam result

    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল।18th NTRCA written exam result

    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আজ ১৪ অক্টোবর ২০২৪ তারিখ প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল নিশ্চিত করে সংস্থাটি। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৮৩৮৬৫ জন পরীক্ষার্থী।

    এই লিঙ্ক হতে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দেখুন- http://ntrca.teletalk.com.bd/result/index.php

    আরও দেখুন –
    শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    ১০তম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন | 18th NTRCA Written Question

    উল্লেখ্য যে গত ১২ এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন জন পরীক্ষার্থী। যার মধ্য স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। বিজ্ঞপ্তি অনুসারে ১৫৮টি শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

    অনলাইনে আবেদনের লিঙ্ক- http://dncc.teletalk.com.bd/

    মোট পদসংখ্যা- ১৫৮ টি

    আবেদন শুরু- ১০ অক্টোবর, ২০২৪

    আবেদন শেষ- ৩১ অক্টোবর, ২০২৪

    আবেদনের বয়সসীমা- ৩০ বছর

    এক নজরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    DNCC Job Circular
    DNCC Job Circular
    DNCC Job Circular
    DNCC Job Circular