Category: Job Circulars

  • সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC) এর বৈদেশিক বানিজ্য বিভাগকে আরোও দক্ষ করার লক্ষ্যে “সিনিয়র অফিসার” এর ১৫০টি পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি হতে পারে একটি সেরা সুযোগ।

    আবেদনের নিয়মাবলী

    • আবেদন করতে হবে অনলাইনে: https://www.pubalibangla.com/career
    • আবেদন ফর্ম পূরণ শেষে পাওয়া আইডি নম্বর সংরক্ষণ করুন
    • আবেদন শেষ সময়: ২০ জুলাই ২০২৫, বিকাল ৬টা
    • ৩০ জুন ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ বয়স: ৩৫ বছর

    শিক্ষাগত যোগ্যতা

    • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Masters) ডিগ্রি
    • একাডেমিক লাইফে কমপক্ষে ৪টি প্রথম বিভাগ/সমমানের GPA/CGPA
    • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত সমতাসনদ আবশ্যক

    অভিজ্ঞতা

    • গার্মেন্টস এক্সপোর্ট (Backward & Forward Linkage) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
    • CDCS, CSDG, CETS, AIBB সনদপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন
    • ব্যাংকের অফিসার পদে কর্মরতরা আবেদন করতে পারবেন

    সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    Install Live MCQ™ App Button
    Install Live MCQ™ App Button
  • ১০০৮২২ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

    ১০০৮২২ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level) নিম্নবর্ণিত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের মধ্য থেকে ১০০৮২২ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ রয়েছে। আজ ১৬ জুন ২০২৫ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির বিস্তারিত

    • মোট পদসংখ্যা: ১০০৮২২ টি
    • আবেদন শুরু: ২২ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫
    • আবেদন ফি: ১০০০ টাকা
    • বয়সসীমা: ৩৫ বছর

    এক নজরে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”23138″][/dflip]

  • ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১০ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ১২ ক্যাটাগরির ২১০ টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে। ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • মোট পদসংখ্যা: ২১০
    • আবেদন শুরু: ৩ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২৯ জুন ২০২৫
    • অনলাইনে আবেদনের লিংক: http://caab.teletalk.com.bd/

    এক নজরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22612″][/dflip]

  • ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রত্যাশিত ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্যখাতে ৩০০০ নতুন চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেয়া হবে। বিসিএসটি শুধু মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য প্রযোজ্য। ২১ থেকে ৩২ বছরের মধ্যে (১ মে, ২০২৫ অনুযায়ী) প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আজ ২৯ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন

    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য

    • মোট পদসংখ্যা: ৩০০০টি
    • আবেদন শুরু: ১ জুন ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৫
    • সহকারী সার্জন: ২৭০০ জন
    • ডেন্টাল সার্জন: ৩০০ জন
    • আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd/
    • বয়সসীমা: ৩২ বছর

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 48th Special BCS Health Circular 2025

    [dflip id=”22563″][/dflip]

    ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা ২০২৫ এর আবেদন সংক্রান্ত নির্দেশনা

    [dflip id=”22582″][/dflip]

    পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

    • মোট নম্বর: ৩০০
    • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
    • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

    লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর)

    সাধারণ বিষয়সমূহ (১০০ নম্বর)

    • বাংলা: ২০
    • ইংরেজি: ২০
    • বাংলাদেশ বিষয়াবলি: ২০
    • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
    • মানসিক দক্ষতা: ১০
    • গাণিতিক যুক্তি: ১০

    চিকিৎসাবিজ্ঞান (Medical Science) প্রাসঙ্গিক প্রশ্ন (১০০ নম্বর)

    • স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
    • ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার সময়: ২ ঘণ্টা

    নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

    পরীক্ষার সম্ভাব্য সময়

    ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) এর (MCQ Type) লিখিত পরীক্ষা আগামী জুলাই ২০২৫ এর ২য় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি।

    আবেদন করতে পারবেন কারা?

    • ১ মে ২০২৫ তারিখে যেসকল প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর সেসকল প্রার্থীগণ।
    • যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS বা BDS ডিগ্রিধারী প্রার্থীরা।
    • MBBS বা BDS পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা (আবেদনের শেষ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হওয়া ও উত্তীর্ণ হওয়া সাপেক্ষে)।
    • BMDC রেজিস্ট্রেশন থাকতে হবে।
    • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে BMDC কর্তৃক সত্যায়িত সনদ থাকতে হবে।
    • সরকারি স্বাস্থ্যখাতে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

    পিএসসি কী বলছে?

    “৪৮তম স্পেশাল বিসিএস একটি দ্রুত নিয়োগ প্রক্রিয়া। দেশের চিকিৎসা সংকট মোকাবেলায় দ্রুত চিকিৎসক নিয়োগই এর মূল লক্ষ্য।”

    পিএসসি কর্মকর্তা

    কেন এই বিসিএস গুরুত্বপূর্ণ?

    • স্বাস্থ্যখাতে বড় পরিসরে নিয়োগ
    • সরকারি চাকরির সুযোগ – চিকিৎসকদের জন্য নিরাপদ ক্যারিয়ার
    • স্পেশাল বিসিএস হওয়ায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া
    • সাধারণ ও প্রফেশনাল অংশ মিলিয়ে প্রস্তুতির সুযোগ

    প্রস্তুতির সঠিক সময় এখন!

    • যারা স্বাস্থ্য ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
    • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
    • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
    • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

    শেষ কথা

    ৪৮তম স্পেশাল বিসিএস ২০২৫ চিকিৎসকদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

  • ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির ১০৯টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ আজ থেকে আগামী ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে ১০৯ পদে সমন্বিত ব্যাংক এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”22525″][/dflip]

  • ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ২ ক্যাটাগরির ২১৫০ টি শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৪ মে ২০২৫ তারিখে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ২ ক্যাটাগরির মধ্যে “বিলিং সহকারী (অন-প্রবেশন)” পদে ৬৯০ জন এবং “মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার” পদে ১৪৬০ জন নিয়োগ দেয়া হবে।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ২০ মে ২০২৫ (সকাল ১০:০০ ঘটিকা)
    • আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৫ (বিকাল ৫:০০ ঘটিকা)
    • অনলাইনে আবেদনের লিংক: http://brebhr.teletalk.com.bd/
    • আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Palli Bidyut Job Circular 2025

    [dflip id=”22022″][/dflip]

  • পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/ অর্থ/ অডিট), জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী/ জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কেয়ার টেকার, স্টেশন এ্যাটেনডেন্ট, নিরাপত্তা প্রহরী এর ৯৯ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২২ এপ্রিল ২০২৫ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”21692″][/dflip]

  • ৬৬২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ৬৬২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬৬২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) এর বিভিন্ন পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২১ এপ্রিল ২০২৫ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ৬৬২ টি
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
    • আবেদন ফি: ১১২ টাকা
    • আবেদন শুরু: ২৩ এপ্রিল, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২২ মে, ২০২৫
    • আবেদনের লিংক: http://bbal.teletalk.com.bd/

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”21567″][/dflip]

  • বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির ৬০৮টি পদসমূহে Job ID: 10224-10230 নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যাশেল প্রস্তুতির লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহন করা হচ্ছে বলে জানানো হয়।

    বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ৬০৮টি
    • আবেদন শুরু: ২১ এপ্রিল, ২০২৫
    • আবেদনের শেষ তারিখ: ২১ মে, ২০২৫

    বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    [dflip id=”21508″][/dflip]

  • নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Non Cadre Job Circular 2025

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Non Cadre Job Circular 2025

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) নন ক্যাডারের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি নম্বর (২২-৮২- ২০২৫) অনুসারে ৬১ টি ক্যাটাগরির পদে ১৮২৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে সেদিনই পিএসসি কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি নম্বর (০১-২১)/- ২০২৫ উচ্চতর বেতন স্কেল অনুসারে ৪র্থ থেকে ৭ম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১২ টি ক্যাটাগরির পদে ১০৫ জন নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

    সবশেষে গত ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    প্রতিষ্ঠান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

    পদ সংখ্যা:

    • বিজ্ঞপ্তি নম্বর (০১-২১)/- ২০২৫ অনুসারে- ১২ টি
    • বিজ্ঞপ্তি নম্বর (২২-৮২- ২০২৫) অনুসারে- ৬১ টি
    • বিজ্ঞপ্তি নম্বর (৮৫-৯৫/ ২০২৫) অনুসারে-

    আবেদন শুরুর তারিখ: ৩০ এপ্রিল ২০২৫

    আবেদন শেষের তারিখ: ২৯ মে ২০২৫

    অনলাইন আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | ৪র্থ থেকে ৭ম গ্রেড

    [dflip id=”19871″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Non Cadre Job Circular 2025

    [dflip id=”19894″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Non Cadre Job Circular 2025

    [dflip id=”20985″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনপত্র পূরণ সহ অন্যান্য গাইডলাইন

    [dflip id=”19894″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী

    [dflip id=”21016″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময়সূচির পূনঃ সংশোধনী বিজ্ঞপ্তি

    [dflip id=”20446″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    [dflip id=”21103″][/dflip]