Category: News

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে পিএসসি

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে পিএসসি

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল ২৯ জুলাই ২০২৪ তারিখে পিএসসি এর একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাতেই ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে পিএসসি এর একাধিক সূত্র গণমাধ্যম গুলোকে জানায়। আজ মঙ্গলবার একটি প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করা হবে বলেও জানা গেছে। বিসিএস পরীক্ষায় প্রশ্ন মডারেশন, চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি এবং আরও কিছু কারনে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে বলে গণমাধ্যমগুলোকে জানায় পিএসসি এর সূত্র।

    পরবর্তীতে আজ ২৫ আগস্ট ২০২৪ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৮ আগস্ট হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএস লিখিত (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) এর পরীক্ষাগুলো অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথা সময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    এক নজরে দেখে নিন ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত এর প্রেস বিজ্ঞপ্তি

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত এর প্রেস বিজ্ঞপ্তি

    উল্লেখ্য যে এর আগে ৪ জুলাই ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৮ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    ৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।

  • ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা

    প্রিয় ৪৪তম বিসিএস প্রত্যাশীগণ আপনাদের জন্য একটি গুরুত্বপুর্ণ খবর। ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ২৫ আগষ্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং উক্ত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এর আগে গত ২৯ আগস্ট পিএসসি এর একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে ৫ আগস্ট পর্যন্ত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    আরও দেখুন: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুন: ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    এক নজরে দেখে নিন ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৬ জুন ২০২৪ তারিখে ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ স্থগিত ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। এই ঘোষণার মাধ্যমে ৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত হয়ে গেলো। আজ ২৮মে ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জমান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    উল্লেখ্য যে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ টি জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও মেঘনা ও যমুনা সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের ফলাফল না আসায় সেদিন রাতেই আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পুনঃমূল্যায়িত ও সংশোধিত ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পুনঃমূল্যায়িত এই নতুন ফলাফল থেকে জানা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে সর্বমোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে আগামী ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা থাকলেও আজকের হাইকোর্টের এই ঘোষণার পর এই মৌখিক পরীক্ষাটি অনিশ্চিত হয়ে গেছে।

    আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন
    আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল
    আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল