প্রিয় চাকরিপ্রার্থীগণ, ১ম ও ২য় ধাপের প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
[dflip id=”51298″][/dflip]
প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা এর PDF
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, Live MCQ- গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তথ্য সমাচার এবং প্রশ্নাবলি সংক্রান্ত Live MCQ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্ ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়—এই দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তথ্য সমাচার এবং প্রশ্নাবলি পিডিএফ | Live MCQ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্ PDF
বাংলাদেশে বিসিএস প্রস্তুতি অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা ছিল— প্রিলিতে টিকলে তারপর লিখিত প্রস্তুতি শুরু করলেই হবে। কিন্তু বর্তমান বাস্তবতায় এই ধারণা আর কার্যকর নয়।
বিসিএস নতুন নিয়ম ও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার কারণে এখন BCS Preparation করতে হলে প্রিলির পাশাপাশি BCS Written Preparation শুরু করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।
গত এক বছরে পিএসসির নতুন কর্মপদ্ধতি বিসিএস প্রক্রিয়াকে বদলে দিয়েছে। একসময় যেখানে পুরো প্রক্রিয়া শেষ করতে ২ বছর বা তার বেশি সময় লাগত, এখন সেখানে প্রতি বছর একটি করে ব্যাচ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর বাস্তবায়ন ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি—
✔ ৪৮তম (স্বাস্থ্য) ও ৪৯তম (শিক্ষা) স্পেশাল বিসিএস দ্রুত সম্পন্ন
✔ ৪৭তম বিসিএস প্রিলির পর লিখিত পরীক্ষার গ্যাপ মাত্র ২ মাস
✔ ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির ২ মাসের মধ্যেই প্রিলি, এবং প্রিলির ২ মাসের মধ্যেই লিখিত পরীক্ষার তারিখ
এরইমধ্যে, এত কম সময়ে বিশাল সিলেবাসের লিখিত প্রস্তুতি নিতে না পেরে ৪৭তম বিসিএসের নতুন প্রার্থীদের পরীক্ষা পেছানোর দাবি, অনশন, পিএসসি ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। আন্দোলনে পুলিশি হস্তক্ষেপে অনেক প্রার্থীরা মারাত্মকভাবে আহতও হয়েছেন। এমন দুঃখজনক ঘটনা আমরা কেউই আর দেখতে চাই না। তাই আমাদের করণীয় সম্পর্কে নতুন করে ভাবতে হবে এখনই।
কেমন হবে BCS Written Preparation Strategy?
প্রিলির পর মাত্র ২ মাসে বিশাল লিখিত সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব। কারণ, বিসিএস লিখিত সিলেবাস বিশাল। এই ধাপে শুধু তথ্য জানলেই হয় না, বরং তথ্য দিয়ে বুদ্ধিদীপ্ত, বিশ্লেষণধর্মী উত্তর লিখতে জানতে হয়। কিন্তু, স্মার্ট ফরম্যাটে লজিক্যাল আর্গুমেন্ট, ডাটা ও কনসেপ্ট ব্যাখ্যা করার দক্ষতা হুট করে তৈরি হয় না। নিয়মিত Freehand Writing না করলে লিখিত পরীক্ষায় ভালো করা কঠিন। অনেক প্রার্থী তথ্য জানেন, কিন্তু বিসিএস রাইটিং প্র্যাকটিস না থাকার কারণে গুছিয়ে লিখতে পারেন না। এখানেই আসে বিসিএস টপিকভিত্তিক প্রস্তুতি-র গুরুত্ব।
প্রিলির প্রস্তুতির পাশাপাশি কীভাবে লিখিত প্রস্তুতি শুরু করবেন?
বিশেষজ্ঞদের সুপারিশ—প্রিলি ও লিখিত প্রস্তুতি এখন একসঙ্গে চলবে। কিন্তু একে কঠিন ভাবার কোনো কারণ নেই। নিচের টেকনিকগুলো অনুসরণ করলেই সহজে শুরু করা যায়।
১) শুরু থেকেই টপিকনির্ভর ও বিষয়ভিত্তিক পরীক্ষা দিন। পরীক্ষার আগে স্টাডিম্যাটেরিয়াল পড়ে নিন। প্রথম থেকেই হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারবেন না, তাঁর প্রয়োজনও নেই। কিন্তু এতে আপনার লিখিত পরীক্ষার প্রশ্নের কাঠামো ও নিজের চ্যালেঞ্জগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। ২) প্রতিদিন ৩০–৬০ মিনিট স্ক্যান রিডিং করুন। সিলেবাসের টপিকগুলোর বিষয়ে শুধু তথ্য নয়—সংযোগ, কারণ, প্রভাব—এসব বিস্তারিত বুঝে পড়ুন। এই একই টপিক থেকে লিখিত পরীক্ষার জন্য বিগত সালে কী ধরণের প্রশ্ন এসেছে— তা স্টাডি করুন এবং পরীক্ষা দিন। ৩) গুরুত্বপূর্ণ টপিক অনুযায়ী সংক্ষিপ্ত নোট তৈরি করুন। এই নোট প্রিলির পর লিখিত প্রস্তুতির সময়ে আপনার প্রস্তুতি অনেকখানি এগিয়ে রাখবে ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ৪) গোছানো কিছু ফরম্যাট বা স্ট্র্যাকচার ধরে নিজের ভাষায় কনসেপ্ট ব্যাখ্যা করার অভ্যাস তৈরি করুন। তারিখ, ঘটনা, ডাটা—সবকিছু নিজের মতো করে লিখে রাখুন।
কেন এখনই শুরু করতে হবে—পরে নয়?
✔ চাকরি পেতে হলে লিখিত প্রস্তুতি একটা পর্যায়ে শুরু করতেই হবে—তাই আগে থেকেই কেন নয়! আগেভাগে শুরু করলে ২ মাস পরে আপনাকে আর অথৈ সাগরে পড়তে হবে না। ✔ যারা আগে শুরু করে, তারাই প্রতিযোগিতায় এগিয়ে যায়। বিসিএস এখন সর্বোচ্চ প্রতিযোগিতার পরীক্ষা। এখানে “সময়” সবচেয়ে বড় ফ্যাক্টর। ✔ সারাবছর বিসিএস ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষা চলমান থাকে, তাই বিসিএস লিখিত প্রস্তুতি নিলে অন্যান্য সব পরীক্ষাতেও সফলতার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।
মোটকথা, লিখিত প্রস্তুতিকে আর আলাদা পর্যায় হিসেবে দেখার সময় নেই। এখন থেকে বিজ্ঞপ্তির পর থেকেই প্রিলির সঙ্গে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।
Live MCQ ও Live Written অ্যাপে লিখিত + প্রিলি—সমন্বিত প্রস্তুতি
Live MCQ অ্যাপে প্রিলি প্রস্তুতির পাশাপাশি, Live Written অ্যাপে নিতে পারেন পূর্ণাঙ্গ BCS Written Preparation। Live Written-এ আছে —
প্রকৃত পরীক্ষার্থীদের সঙ্গে বিষয় ও টপিকভিত্তিক লাইভ পরীক্ষা
লাইভ পরীক্ষার পাশাপাশি আর্কাইভ পরীক্ষা ও খাতা-মূল্যায়নের সুবিধা
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, ৯ম-২০তম গ্রেডের সকল চাকরির লিখিত প্রস্তুতির রুটিন
এক্সপার্ট মেন্টরদের দ্বারা ৩৬ ঘণ্টায় একটি লিখিত খাতা মূল্যায়ন ও গাইডলাইন
ফ্রি Peer to Peer রিভিউ এর মাধ্যমে খাতা মূল্যায়ন এবং ফ্রি পয়েন্ট অর্জনের সুবিধা
নমুনা উত্তরপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল ও লেকচার PDF
অভিজ্ঞ মেন্টরদের বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও সাজেশন
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাসিক সাম্প্রতিক সমাচার এবং Daily NewsPicker
৫০তম বিসিএসের জন্য যারা গোছানো ও কার্যকর লিখিত প্রস্তুতি নিতে চান, তাদের জন্য Live Written অ্যাপে চলছে—
প্রিয় প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর জন্য তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। উভয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখে।
প্রাথমিকের এই নিয়োগে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের বিস্তারিত দেখুন
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর বিভিন্ন ক্যাডারের মোট ২৩০৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৮০৭ জন প্রার্থীদের তাদের মেধাক্রম এবং সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসারে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ এর পক্ষ থেকে অভিনন্দন।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল । 45th BCS Final Result
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রস্তুতির মধ্যে আছেন।
আপনারা জানেন, সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যথাক্রমে ১০,২১৯টি ও ৪,১৬৬টি পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে এটা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ! এ উপলক্ষ্যে Live MCQ নিয়ে এসেছে— Live MCQ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন! এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত, রুটিনভিত্তিক ও চক্রাকার (cyclical) প্রস্তুতি প্রোগ্রাম— যেখানে যেকোনো সময় Join করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাস কাভার হবে।
পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ক্লাস ও PDF আগে সম্পন্ন করুন। ৮৬টি ভিডিয়ো লেকচার + লেকচার PDF নিয়ে সপ্তাহভিত্তিক টার্গেট নির্ধারণ করে নিতে পারেন।
রুটিন অনুযায়ী প্রতিটি লাইভ পরীক্ষায় অংশ নিন। প্রতিটি পরীক্ষা OMR সিস্টেমে— যা আপনাকে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেবে।
আর্কাইভ প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। রিপিট প্রশ্ন কমন পেতে প্রাইমারি সিলেবাসের প্রতিটি বিষয়ে পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ।
মডেল টেস্টগুলো কোনোভাবেই মিস করবেন না। ১২টি Model Test আপনার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেবে।
Weak Areas চিহ্নিত করে পুনরায় প্রস্তুতি নিন। Dynamic Panel & টপিকগুরুর মতো ফিচারে নিয়মিত প্র্যাকটিস করলে দুর্বল বিষয়গুলোতে সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।
➡️ রুটিন পেতে দেখুন— Live MCQ অ্যাপ বা ওয়েবসাইট → PDF Section → রুটিন, সিলেবাস ও কারিকুলাম
👉 আজই Live MCQ অ্যাপে Enroll করুন!
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (দ্বিতীয় ধাপ)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪,১৬৬ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার, ১২ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর শূন্য পদগুলোর জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে।
🗓️ আবেদনের সময়সীমা
🟢 আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
🔴 আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট
👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।
🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে ঐ বিজ্ঞপ্তির আবেদনের সময় চলমান রয়েছে।
নিয়োগ নীতিমালা ২০২৫
চলতি বছরের ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫”। পরে কিছু সংশোধনের মাধ্যমে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় চূড়ান্ত সংস্করণ।
নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ সংযোজন করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নিয়োগ ও পদোন্নতি নীতিমালা
প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগ।
সহকারী শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি আবশ্যক।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর।
পদ শূন্যতার তথ্য
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। বিধিমালা জারি হওয়ায় নভেম্বর মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্বিতীয় ধাপের আবেদন সম্পর্কিত বিস্তারিত
📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।
এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Primary Teacher Job Circular 2025) অবশেষে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।
গত ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মোট ১০,২১৯ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
📍 ১০,২১৯ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ — কোন কোন বিভাগে?
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্য পদে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এই পদগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় স্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।
🗓️ আবেদনের সময়সীমা
🟢 আবেদন শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
🔴 আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট
👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।
🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।
এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
প্রাথমিক শিক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
🚀 সময় নষ্ট না করে এখনই আবেদন প্রস্তুতি শুরু করুন এবং সফলতার পথে এগিয়ে যান।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, স্পেশাল ডিসকাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। চলতি বছরের শেষের দিকে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশ এবং পরবর্তী বছরের শুরুর দিকেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নতুন বিসিএস প্রস্তুতি নিচ্ছেন কিংবা ৫০তম বিসিএস-ই যাদের প্রথম বিসিএস মূলত তাদের কেন্দ্র করেই Live MCQ অ্যাপে শুরু হচ্ছে ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন। এই রুটিনে পরীক্ষা শুরু ৩ অক্টোবর, ২০২৫ তারিখে। আজকের ব্লগে আমরা স্পেশাল ডিস্কাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন-সহ নতুনদের প্রস্তুতিমূলক গাইডলাইন নিয়েও আলোচনা করবো।
এই রুটিনে থাকছে-
➝ মোট লাইভ পরীক্ষা: ২১৮টি ➝ ডেইলি কুইজ ⎯ ১২০টি ➝ নতুনদের প্রস্তুতির বাটনের পরীক্ষা ⎯ ৬০টি ও ➝ নতুনদের প্রস্তুতির বাটনের পরীক্ষা ⎯ ৬০টি ও ➝ রিভিশন পরীক্ষা ⎯ ১০টি। ➝ ২০০ দিনে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট ⎯ ২৮টি
Live MCQ-তে সবগুলো বাটনেই সারাবছর জুড়ে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। যেকোনো সময় পরীক্ষা দেওয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই [এই রুটিনের ক্ষেত্রে ২০০ দিনে] পুরো সিলেবাস সম্পন্ন হবে।
উল্লেখ্য যে, এই রুটিনের প্রতিদিন পরীক্ষা থাকে এবং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় দুটি বাটনে ⎯ ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস প্রস্তুতি! সকল ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস বাটনের পরীক্ষার সাথে গাইডলাইনসহ ক্লাস ও PDF স্টাডি ম্যাটেরিয়ালস্ যুক্ত থাকবে।
Join Anytime ⎯ এই রুটিনের পরীক্ষা চক্রাকারে সারাবছর চলমান থাকে। সুতরাং, যখনি শুরু হোক, ২০০ দিনে বিসিএস সিলেবাস সম্পন্ন হবে।
এছাড়াও আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের Auto-Access-ও প্রদান করা হবে।
⭕️ দ্রষ্টব্য:
বিশেষ বিসিএস (যেমন – স্বাস্থ্য বা শিক্ষা), বার, বিজেএস – এই ধরনের সার্ভিস এই প্যাকেজের আওতাধীন থাকবে না।
পূর্বের যেকোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে, তার অবশিষ্ট মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে দেওয়া হবে।
নতুন পরীক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নিবেন?
প্রথমেই সিলেবাস ও প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা নিতে হবে। তাই বিগত বিসিএসের প্রশ্ন স্টাডি করতে হবে। Live MCQ অ্যাপেই BCS জব সল্যুশন বাটনে ১০ম-৪৯তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও রেফারেন্স অনুসারে ব্যাখ্যাসহ সমাধান রয়েছে। এগুলোর পাশাপাশি অন্যান্য জব সল্যুশনের প্রশ্নগুলোও পড়াশোনা করতে হবে।
নতুনদের বিসিএস প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— প্রস্তুতির ভিত্তি (Foundation) গড়ে তোলা। আমাদের বিগত ১২টি বিসিএস প্রস্তুতি প্রোগ্রাম নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি— প্রস্তুতির ফাউন্ডেশন তৈরি করার জন্য একজন নতুন চাকরীপ্রার্থীকে বিসিএসের সিলেবাস অন্তত একবার সম্পন্ন করতে হবে। আর এজন্য সাধারণত একটা দীর্ঘ সময় (ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর) ধরে ভালোভাবে পড়াশোনা করতে হয়।
বিসিএসের সিলেবাস সম্পন্ন করার এই পর্যায়টির মধ্যে আপনাকে প্রস্তুতির Strong Areas ও Weak Points চিহ্নিত করতে হবে। পরবর্তীতে শুধু এই দুর্বল বিষয়গুলো আলাদাভাবে সময় দিয়ে পড়াশোনা ও স্ট্রং বিষয়গুলো রিভিশন দিলেই প্রস্তুতি আরো নিখুঁত ও জোরদার হবে।
শুধু বিসিএসের সিলেবাস সম্পন্ন করলেই ব্যাংক বাদে অন্যান্য পরীক্ষার প্রস্তুতির ৯৫% কাভার হয়ে যায়। অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য আলাদাভাবে পড়াশোনার খুব বেশি প্রয়োজন হয় না।
প্রস্তুতির শুরুর দিকে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকেন। কেননা, গণিত, বিজ্ঞান, ICT বিষয়ের প্রস্তুতিতে তাদেরকে সাধারণত খুব একটা বেগ পেতে হয় না। তবে, সময় নিয়ে সঠিক গাইডলাইন ও রুটিন ফলো করলে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এসব বিষয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন।
আমাদের এই স্ট্যাডিপ্ল্যান নতুনদের প্রস্তুতিকে কীভাবে সহায়তা করবে?
আমাদের নিয়মিত আয়োজন ২০০ দিনের এই স্টাডিপ্ল্যানটি মূলত নতুনদের কথা বিবেচনা করে প্রণীত। এই স্ট্যাডিপ্ল্যানের পরীক্ষাগুলো দুটি বাটনে অনুষ্ঠিত হয় ⎯ i) ডেইলি কুইজ ও ii) নতুনদের বিসিএস প্রস্তুতি।
➝ পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারির সিলেবাসকে টপিক অনুসারে ছোট ছোট ভাগ করে এই রুটিনটি প্রণয়ণ করা হয়েছে। এতে ডেইলি কুইজসহ মোট ১৯০টি পরীক্ষা রয়েছে। ➝ নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের মূল টপিককে ছোট দুই ভাগে ভাগ করে প্রথমে দুইটি ডেইলি কুইজ হয় এবং তৃতীয় দিন মূল টপিকের উপর পরীক্ষা হয়। এতে করে একইসাথে পড়ার পাশাপাশি একবার উক্ত টপিকটি রিভিশনও হয়ে যাচ্ছে। ➝ পরবর্তীতে নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনে ৬টি মূল পরীক্ষা শেষ হওয়ার পর উক্ত পরীক্ষাগুলোর টপিকের উপর আলাদাভাবে একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার রিভিশন হয়ে যাচ্ছে। ➝ পর্যাক্রমে মোট ১৯০টি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাস সম্পন্ন হবে। এই ১৯০টি পরীক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার একটি ২০০ মার্কের ‘ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট’ অনুষ্ঠিত হবে। রুটিনের এই সময়ে প্রায় ২৮টি মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
যেহেতু ১ প্যাকেজেই সকল বাটনের পরীক্ষা দেওয়া যায়, তাই পরীক্ষা বেশি দিলে খরচ বাড়ছে না। তাই সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি অবশ্যই Stronger হবে। নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন। আশা করি ভাল কিছু হবে।
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও ৫০তম বিসিএস প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, গুরুত্বপূর্ণ Word নিয়ে সাজানো – Live MCQ Job Vocabulary সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। Vocabulary বলতে আমরা কোনো ভাষার শব্দভান্ডারকে বুঝি। অর্থাৎ, একজন ব্যক্তি কতগুলো শব্দ জানে এবং ব্যবহার করতে পারে – সেটাই তার Vocabulary শক্তি। চাকরির প্রস্তুতিতে English Vocabulary হলো সবচেয়ে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ অংশগুলির একটি। প্রায় প্রতিটি BCS, ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় নিয়মিতভাবে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে।
এই কারণে, আপনাদের জন্য আমরা সাজিয়েছি বিগত চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Vocabulary List – যেখানে থাকবে শব্দের অর্থ, Synonym, Antonym এবং বাংলা অর্থ। এই সিরিজটি ধাপে ধাপে প্রকাশিত হবে। আজকের পোস্টে থাকছে Job Vocabulary Part–1।
কেন Vocabulary এত গুরুত্বপূর্ণ?
চাকরির পরীক্ষায় ইংরেজি অংশের অর্ধেকেরও বেশি নম্বর Vocabulary নির্ভর।
প্রায় 40–50% ইংরেজি প্রশ্ন Vocabulary ভিত্তিক।
Synonym, Antonym, Word Meaning, Spelling, Parts of Speech, Fill in the blanks সবকিছুতেই শব্দভান্ডার লাগে।
অনেক সময় আগের প্রশ্ন সরাসরি অথবা সামান্য পরিবর্তন করে আবার আসে।
তাই নিয়মিত Vocabulary অনুশীলন ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়।