প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তরের “সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৮ জন প্রার্থীর মধ্যে যোগ্য/ শর্ত সাপেক্ষে যোগ্য ৪৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১৫ মে ২০২৫ তারিখ থেকে শুরু করে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
বিভিন্ন মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
[dflip id=”21635″][/dflip]
উল্লেখ্য যে এর পূর্বে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে উক্ত পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিলো। তবে কিছু অনিবার্য কারণবশত তা স্থগিত করে উক্ত মৌখিক পরীক্ষার পরিবর্তীত সময়সূচি ২৩ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক পুনরায় প্রকাশ করা হয়েছে।

Leave a Reply