প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ১৫ আগস্ট, ২০২৫ তারিখে ২০২২ সাল্ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা ব্যাংক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে উক্ত পরীক্ষার প্রশ্নটি নিচে দেয়া হলো।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্ত ও দপ্তরসমূহের রাজস্বখাতভুক্ত ৩য় শ্রেণির ৫ ক্যাটাগরির ১৬৪টি পদে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতিত) আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন বলে জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
ক্যাটাগরি: ৫ টি
পদসংখ্যা: ১৬৪টি (১২-১৬তম গ্রেড)
আবেদন শুরু: ২০ আগস্ট, ২০২৫ (সকাল ১০টা থেকে)
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জুলাই থেকে ৩ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১০ আগষ্ট থেকে ২১ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর পূর্বে গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৮ মে ২০২৫ তারিখে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো। পরবর্তীতে গত ১ মে ২০২৫ তারিখে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের ৮ দফা দাবির মুখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলো পিএসসি।
সর্বশেষ ২০ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা,ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুসারে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
৪৬তম বিসিএস পদ-সংশ্লিষ্ট বিষয়সমূহের হল পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশনা
[dflip id=”44555″][/dflip]
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা
[dflip id=”24601″][/dflip]
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পুনঃপ্রকাশিত
[dflip id=”22494″][/dflip]
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি (পুনঃসংশোধিত)
[dflip id=”22338″][/dflip]
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
[dflip id=”21401″][/dflip]
৪৬তম, ৪৪তম, ৪৫তম এবং ৪৭ তম বিসিএস সংশ্লিষ্ট জট বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বিপিএসসির বক্তব্য
[dflip id=”21319″][/dflip]
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
উল্লেখ্য যে, এর পূর্বে গত ৪ জুলাই ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে অনুসারে গত ২৮ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি এবং আরও কিছু কারনে উক্ত পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। এরপর পুনরায় ঘোষিত তারিখ অনুসারে ৮ মে ২০২৫ তারিখ থেকে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে পরীক্ষার্থীদের ৮ দফা আন্দোলনের মুখে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিলো।
৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদের ১ম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরির পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৯৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।
খাদ্য অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর ব্যবস্থাপনায় গৃহীত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
পরীক্ষার্থীগণ তাদের স্ব স্ব নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। এছাড়াও যেসকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে (e-Certificate) নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি-সহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন করার নির্দেশনা দেয়া হয়েছে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (MCQ Type) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ম পর্যায়ে “সহকারী ডেন্টাল সার্জন” পদের মৌখিক পরীক্ষা ৬ ও ৭ আগস্ট, ২০২৫ তারিখে এবং সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা ১০ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২ পর্যায়ের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য সময়সূচি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আঁগারগাও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “সহকারী প্রকৌশলী (পুর)/ উপজেলা সহকারী প্রকৌশলী” পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৫ আগস্ট, ২০২৫ তারিখ (সোমবার) বিকাল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় মোট ৭১৪৯ জন প্রার্থী অংশগ্রহনের কথা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ও আসনবিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৮ টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (সাধারণ)” Job ID- 10202 এর নিমিত্ত্বে ১৫৯৭টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দ্যেশ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় ১২,৯৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ আগষ্ট, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২২ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এ সংক্রান্ত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার আসনবিন্যাস
[dflip id=”26055″][/dflip]
সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন
[dflip id=”44556″][/dflip]
উল্লেখ্য যে, উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ৪ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত “ব্যক্তিগত কর্মকর্তা” পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ৩০ আগস্ট, ২০২৫ তারিখে (শনিবার) দুপুর ৩:৩০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ MCQ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস দেখুন
৪৪তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণের নির্দেশনা সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা পূর্বের কোন বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত তাদের তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুসারে সদ্য প্রকাশিত ৪৪তম বিসিএস এর ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১৬৯০ জন এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮,২৭২ জন প্রার্থীর মধ্য থেকে যারা বর্তমানে কোন ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী ২৫ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নির্দিষ্ট গুগোল ফরম পূরণ করে জমান দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।