Author: Live MCQ™

  • বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী

    বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অনুসারে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন পদসমূহের নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা আগামী ৮ আগষ্ট এবং ১৫ আগষ্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই, ২০২৫ তারিখে ইসি কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আরও দেখুন: বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩৬৯ টি

    বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী

    [dflip id=”44559″][/dflip]

  • উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল

    উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান” পদের বাছাই (MCQ Type) পরীক্ষায় সাময়িকভাবে ৭২২৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা এবং Live MCQ সাইটে প্রকাশ করা হবে।

    উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বাছাই পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”44558″][/dflip]

  • ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন | ATEO Job Preparation

    ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন | ATEO Job Preparation

    প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাকে স্বাগতম। ১৩তম গ্রেড থেকে একবারে ১০ম গ্রেডে উত্তীর্ণ হওয়ার জন্য উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) পদটি প্রাথমিক সহকারী শিক্ষকের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই যাত্রায় নিয়মিত চর্চা আর অধ্যবসায়ই আপনাকে পৌঁছে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে।

    আপনারা নিশ্চই জেনে থাকবেন সদ্য ২৭ জুন ২০২৪ তারিখে ১৫৯ টি শূন্য পদে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    এই আর্টিক্যালটি পড়ার পর সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ প্রস্তুতি নিয়ে আপনার মনে আর কোন বিভ্রান্তি থাকবে না এবং সহজেই একটি গুছানো প্রস্তুতি শুরু করতে পারবেন। এখানে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলো ভালোভাবে অনুসরণ করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষায় আবেদনের যোগ্যতা

    ২০২৩ সালে প্রকাশিত হওয়া সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর আবেদনের যোগ্যতা অংশে বেশ কয়েকবার সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ATEO নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা নিম্নরূপ:

    • (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছর পূর্ব অভিজ্ঞতার কোন বাধ্যবাধকতা নেই।
    • (খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
    • (গ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের গত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐসকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদের নিয়োগ প্রক্রিয়াটি ৩ ধাপে হয়ে থাকে: (১) প্রিলিমিনারি পরীক্ষা, (২) লিখিত পরীক্ষা, (৩) মৌখিক / ভাইভা পরীক্ষা।

    প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক / ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

    উল্লেখ্য, পূর্বে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের নিয়োগ পরীক্ষাগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও প্রথমবারের মতো ২০২৩ সাল ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে হবে। তাই এখন থেকে এই নিয়োগে পিএসসি-এর নন-ক্যাডার ৯ম এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা ২০২৩ অনুসরণ করবে। এই নীতিমালা অনুযায়ী ৯ম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ জনের বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে ১ ঘণ্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন

    ATEO পদে ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময়: ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হয়।

    বিষয়মানবন্টন
    বাংলা (ব্যাকরণ + সাহিত্য)২৫
    ইংরেজি (Grammar + Literature)২৫
    গণিত (পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি)২৫
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)২৫
    মোট১০০

    আরও দেখুনঃ উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ প্রস্তুতির রুটিন

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি

    ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলোতে প্রস্তুতি নিতে হবে তা নিচে দেওয়া হলো।

    বাংলা অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

    বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য—দুই অংশেই সুষম প্রস্তুতি নিন।

    বাংলা ব্যাকরণ অংশ

    ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রমিত বাংলা বানানের নিয়ম, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, শব্দের উৎস ও পারিভাষিক শব্দ, শব্দ প্রকরণ, সন্ধি, কারক ও বিভক্তি, শব্দার্থ, সমার্থক শব্দ, উপসর্গ, বচন, লিঙ্গ, সংখ্যাবাচক শব্দ, সমাস, পদ প্রকরণ, বাগ্‌ধারা, বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, প্রয়োগ-অপপ্রয়োগ, বাচ্য, বিপরীতার্থক শব্দ, যতিচিহ্ন, অনুবাদ ইত্যাদি।

    বাংলা সাহিত্য অংশ

    প্রাচীন থেকে আধুনিক—সব যুগের গুরুত্বপূর্ণ ধারা, লেখক ও রচনাসমূহ পড়ুন।

    • প্রাচীন যুগ: চর্যাপদ
    • মধ্যযুগ: পদাবলি, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য ইত্যাদি; যুগবিভাগ, অন্ধকার যুগ, যুগ-সন্ধিক্ষণ; লোকসাহিত্য (গীতিকা)
    • বাংলা গদ্য সাহিত্যের বিকাশ (ফোর্ট উইলিয়াম কলেজ ও অন্যান্যদের অবদান)
    • বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সংলাপ, উক্তি, চরিত্র; যা কিছু ‘প্রথম’
    • আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের জীবন ও কর্ম

    আধুনিক যুগের নির্বাচিত লেখক

    • মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
    • আহসান হাবীব, ডি. এল. রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    • মীর মোশাররফ হোসেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য
    • ত্রিশের দশক ও পঞ্চপাণ্ডব; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • জসীমউদ্দীন, অন্নদাশঙ্কর রায়, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, শওকত ওসমান
    • শাহীদুল্লাহ কায়সার, শামসুর রাহমান, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ শামসুল হক, সৈয়দ মুজতবা আলী
    • হাসান আজিজুল হক, গুরুত্বপূর্ণ নারী লেখক, সাহিত্যিক ছদ্মনাম/উপাধি, সাহিত্য বিষয়ক পত্রিকা
    https://youtu.be/kSI2ffwNdPA?si=MgZBw1SuKeiLvfO3

    ইংরেজি অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

    English Grammar

    • Parts of Speech, Appropriate Preposition, Linkers, Number, Gender
    • Articles, Degree, One Word Substitution
    • Translation (E→B & B→E), Tense, Kinds of Sentence, Tag Question
    • Voice, Narration, Proverbs, Completing Sentence, Terminology
    • Spelling, Meaning, Synonyms, Antonyms; Idioms & Phrases
    • Transformation (Voice; Assertive/Imperative/Interrogative/Exclamatory; Affirmative↔Negative; Simple/Complex/Compound; Degree)
    • Clause & Phrase—identification, types, correction & error detection

    English Literature

    • Renaissance: William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, Francis Bacon, Ben Jonson, John Donne
    • Neoclassical: John Milton, Alexander Pope, Jonathan Swift, Samuel Johnson, Thomas Gray
    • Romantic: Blake, Wordsworth, Coleridge, Byron, Keats, Shelley, Jane Austen
    • Victorian: Thomas Hardy, Charles Dickens, Alfred Tennyson, Emily Brontë
    • Modern: G. B. Shaw, Ernest Hemingway, T. S. Eliot, W. B. Yeats, O. Henry, W. S. Maugham, D. H. Lawrence, James Joyce, H. G. Wells, Rudyard Kipling
    • Postmodern & Others: George Orwell, Arundhati Roy

    গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

    পাটিগণিত

    • বাস্তব সংখ্যা
    • ল.সা.গু ও গ.সা.গু
    • ঐকিক নিয়ম
    • সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি
    • শতকরা
    • অনুপাত-সমানুপাত
    • ভগ্নাংশ

    বীজগণিত

    • বীজগাণিতিক সূত্রাবলি ও উৎপাদকে বিশ্লেষণ
    • অসমতা
    • সূচক-লগারিদম
    • দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ
    • সমান্তর ও গুণোত্তর ধারা
    • সেট ও ফাংশন
    • সম্ভাব্যতা

    জ্যামিতি

    • সরল রেখা, বৃত্ত ও বহুভুজ
    • ত্রিভুজ ও চতুর্ভুজ
    • স্থানাঙ্ক জ্যামিতি

    সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

    বাংলাদেশ বিষয়াবলি

    • ভৌগোলিক অবস্থান ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি
    • বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস (প্রাচীন, মধ্যযুগ, ব্রিটিশ-পাকিস্তানি আমল)
    • গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তি, জাতীয় অর্জন ও খেলাধুলা
    • মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও শিল্প-বাণিজ্য
    • সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, সুশাসন

    আন্তর্জাতিক বিষয়াবলি

    • গুরুত্বপূর্ণ বনাঞ্চল, প্রণালি, ভৌগোলিক উপনাম
    • বিশ্বের ভাষা, জনমিতি, সূচক ও সমীক্ষা
    • বিশ্ব ইতিহাস, ভূ-রাজনীতি, বিপ্লব ও সভ্যতা
    • বিখ্যাত ব্যক্তি/স্থান/স্থাপনা
    • আন্তর্জাতিক/আঞ্চলিক সংগঠন, চুক্তি ও সম্মেলন
    • মহাদেশ ও দেশের সাধারণ তথ্য; বাংলাদেশের সঙ্গে সম্পর্ক
    • জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়

    বিজ্ঞান ও কম্পিউটার

    • ভৌত বিজ্ঞান (পদার্থ, রসায়ন) এর মৌলিক বিষয়
    • জীববিজ্ঞান (উদ্ভিদ ও প্রাণি) ও আধুনিক বিজ্ঞান
    • কম্পিউটার ও ICT সম্পর্কিত মৌলিক বিষয়

    ATEO পদের বিগত সালের প্রশ্নপত্র এনালাইসি

    ২০১০, ২০১২, ২০১৫ (দুই বার) ও ২০১৬ সালে মোট ৫ বার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ নিচে গ্যালারিতে দেওয়া হলো।

    ATEO বিগত বছরের এনালাইসিস 1
    ATEO বিগত বছরের এনালাইসিস 2
    ATEO বিগত বছরের এনালাইসিস 3
    ATEO বিগত বছরের এনালাইসিস 4
    ATEO বিগত বছরের এনালাইসিস 5
    https://youtu.be/9sQ4Y92WsJ0?si=njQfegLdK2mUGNor

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার মানবন্টন

    ATEO পদের লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০। পিএসসি-এর নীতিমালা অনুযায়ী প্রার্থীর সংখ্যা ≤ ১০০০ হলে সরাসরি ৪ ঘণ্টা ব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিষয় ও নম্বরবন্টন:

    বিষয়নম্বর
    বাংলা৫০
    ইংরেজি৫০
    সাধারণ জ্ঞান৪০
    গণিত ও মানসিক দক্ষতা৬০
    সর্বমোট২০০

    সামগ্রিক পাশ নম্বর ৪৫% (অর্থাৎ ৯০)। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু পাশ নম্বর পেলেই উত্তীর্ণ হওয়া নাও সম্ভব—অন্যদের তুলনায় ভালো করতে হবে।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন

    বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

    সিলেবাসমানবন্টন
    রচনা১৫
    সারাংশ/সারমর্ম
    পত্র লিখন১০
    বঙ্গানুবাদ
    ব্যাকরণ১৫
    মোট৫০

    বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতির গাইডলাইন

    • রচনা
    • সারাংশ/সারমর্ম
    • পত্র লিখন: ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশনার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি
    • বঙ্গানুবাদ
    • ব্যাকরণ: ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধু-চলিত রূপান্তর, দেশি/বিদেশি শব্দ, ণত্ব/ষত্ব বিধান, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ/অনুসর্গ, প্রকৃতি/প্রত্যয়, যতিচিহ্ন, শুদ্ধ-অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ/সমার্থক, সমোচ্চারিত ভিন্নার্থক, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ

    অধ্যয়নের উৎস: ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ); প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন); ৯ম–১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ; সাম্প্রতিক যেকোনো ভালোমানের গাইড।

    ইংরেজি লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

    সিলেবাসমানবন্টন
    Essay (with hints)১৫
    Comprehension১০
    Letter১০
    Grammar১৫
    মোট৫০

    ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন

    • Essay
    • Comprehension
    • Letter: Official / Demi-Official / Memorandum / Business
    • Grammar: Verbs, Prepositions, Voice, Narration, Error correction, Homophones, Idioms & Phrases

    অধ্যয়নের উৎস: Live MCQ™ Vocabulary Booster (520 Words) & Idioms PDF; Applied English Grammar and Composition (P. C. Das); A Passage to the English Language (S M Zakir Hossain); Advanced Learner’s (HSC, Chowdhury & Hossain); Oxford/Cambridge/Merriam-Webster; সাম্প্রতিক গাইড।

    সাধারণ জ্ঞান লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

    সিলেবাসমানবন্টন
    বাংলাদেশ বিষয়াবলি১৫
    আন্তর্জাতিক বিষয়াবলি১৫
    বিজ্ঞান ও প্রযুক্তি১০
    মোট৪০

    সাধারণ জ্ঞান লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন

    বাংলাদেশ বিষয়াবলি (টপিক)

    সংবিধান, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প-সাহিত্য, প্রাকৃতিক/খনিজ সম্পদ, জলবায়ু/পরিবেশ, কৃষি/শিল্প/বাণিজ্য, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি।

    আন্তর্জাতিক বিষয়াবলি (টপিক)

    পররাষ্ট্রনীতি, জাতিসংঘ ও অঙ্গসংগঠন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, গ্লোবালাইজেশন, আঞ্চলিক সংস্থা, বিখ্যাত ব্যক্তি/প্রতিষ্ঠান/স্থান ইত্যাদি।

    বিজ্ঞান ও প্রযুক্তি (টপিক)

    দৈনন্দিন বিজ্ঞান, বায়ু/মাটি/তাপ/বিদ্যুৎ/আলো/চুম্বক, খাদ্য ও জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার ইত্যাদি।

    অধ্যয়নের উৎস: ৭ম–৯ম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’, ৯ম–১০ম ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, বাংলাদেশের সংবিধান, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’, অর্থনৈতিক সমীক্ষা, প্রাসঙ্গিক সরকারি ওয়েবসাইট/বাংলাপিডিয়া/বিশ্বকোষ/দৈনিক পত্রিকা ইত্যাদি।

    আন্তর্জাতিক বিষয়াবলি—গুরুত্বপূর্ণ টপিকসমূহ (বর্ধিত)

    • আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির ধারণা, তত্ত্ব (বাস্তববাদ, আচরণবাদ, বহুত্ববাদ, উদারনীতিবাদ), স্নায়ুযুদ্ধ, UDHR, CEDAW, Magna Carta, Camp David, Clash of Civilizations
    • বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বঙ্গোপসাগরের গুরুত্ব, ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি, চ্যালেঞ্জ/অর্জন, বাংলাদেশ–চীন/যুক্তরাষ্ট্র সম্পর্ক, LDC→উন্নয়নশীল
    • জাতিসংঘ—সংগঠন, কার্যাবলি, শান্তিরক্ষা, আন্তর্জাতিক আদালত; পরিবেশ/মানবাধিকার এজেন্ডা; শরণার্থী, নারীর ক্ষমতায়ন, বিরোধ মীমাংসা
    • WTO, World Bank, IMF, ADB; BRICS, IDB, AIIB, NDB; G7/G20/G77; Kyoto Protocol, COP
    • SAARC, NAM, EU, OIC, OPEC, ASEAN, BIMSTEC, APEC, AU, GCC, Commonwealth, RCEP, NATO; SAPTA/SAFTA/AFTA
    • বিশ্বায়ন, সমকালীন ইস্যু ও দ্বন্দ্ব; বিখ্যাত ব্যক্তি/প্রতিষ্ঠান/স্থান

    অধ্যয়নের উৎস (নির্বাচিত): জাতীয়/আন্তর্জাতিক দৈনিক, ‘নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি’, ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’, ‘আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি’, ‘আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি’, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠ্য, প্রাসঙ্গিক বই/ওয়েবসাইট।

    সাধারণ জ্ঞান—বিজ্ঞান (গুরুত্বপূর্ণ টপিক)

    • আলোর প্রকৃতি, বর্ণালি, UV/IR/লেজার, প্রতিফলন/প্রতিসরণ/বিচ্ছুরণ, লেন্স, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর কণাতত্ত্ব, ফটোতড়িৎ, আলোক কোষ
    • চুম্বক ও চুম্বকত্ব, চৌম্বকক্ষেত্র, তড়িৎ-চুম্বক, ডায়া/প্যারা/ফেরোম্যাগনেটিক পদার্থ
    • মাটি—প্রকারভেদ, গঠন, pH, দূষণ; প্রাকৃতিক গ্যাস/পেট্রোলিয়াম/কয়লা; সম্পদের সংরক্ষণ
    • খাদ্য উপাদান—প্রোটিন/লিপিড/শর্করা/ভিটামিন; সুষম খাদ্য; BMI; সংরক্ষণ ও রাসায়নিক
    • রোগ—সংক্রমণ, প্রতিকার; অ্যান্টিবায়োটিক; স্ট্রোক, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ডেঙ্গু, কোভিড-১৯, এইডস, ক্যান্সার, ডায়রিয়া; ভ্যাকসিনেশন; কেমো/রেডিওথেরাপি; CT/MRI

    সাধারণ জ্ঞান—কম্পিউটার ও প্রযুক্তি (গুরুত্বপূর্ণ টপিক)

    • কম্পিউটার ইতিহাস/প্রজন্ম, CPU/মাইক্রোপ্রসেসর/মাদারবোর্ড, মেমরি, I/O ডিভাইস, BIOS, বাস আর্কিটেকচার
    • অনুবাদক প্রোগ্রাম, ভাষা, সফটওয়্যার/OS, অফিস অটোমেশন, ভাইরাস
    • ডাটা/কমিউনিকেশন, ডাটাবেজ ও DBMS, মাল্টিমিডিয়া
    • LAN/MAN/WAN, টপোলজি, রাউটার/সুইচ/হাব; প্রোটোকল; ইন্ট্রানেট/এক্সট্রানেট/ISP; WWW/ওয়েব টেক; ক্লাউড; ইমেইল; সাইবার নিরাপত্তা; সোশ্যাল মিডিয়া
    • ট্রান্সমিশন মিডিয়া, ব্যান্ডউইথ, অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই; টেলিকম/স্যাটেলাইট/V-SAT; ই-কমার্স; সাম্প্রতিক আইটি ইস্যু

    অধ্যয়নের উৎস: ৬ষ্ঠ–৮ম সাধারণ বিজ্ঞান; ২০১৯ সংস্করণ ৯ম–১০ম সাধারণ বিজ্ঞান; ৯ম–১০ম পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান; ৮ম/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক কম্পিউটার ও আইসিটি; ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি’ (প্রকৌশলী মুজিবুর রহমান); সাম্প্রতিক গাইড।

    গণিত লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

    সিলেবাসমানবন্টন
    পাটিগণিত১৫
    বীজগণিত১৫
    জ্যামিতি১০
    মানসিক দক্ষতা২০
    মোট৬০

    গণিত লিখিত অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ

    পাটিগণিত: সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত।

    বীজগণিত: বর্গ/ঘনের সূত্র ও প্রয়োগ, ল.সা.গু/গ.সা.গু, উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয় ইত্যাদি।

    জ্যামিতি: প্রাথমিক ধারণা—রেখা, বিন্দু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ; ক্ষেত্রফল ও বৃত্ত; ত্রিকোণমিতি ইত্যাদি।

    মানসিক দক্ষতা: ভাষা অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণ, স্থানিক সম্পর্ক ও দিক-নির্ণয়, সমস্যা সমাধান, পারসেপচুয়াল এবিলিটি ইত্যাদি।

    অধ্যয়নের উৎস (নির্বাচিত): ৬ষ্ঠ–১০ম শ্রেণির গণিত (২০১৯/২০০২/১৯৮৩ সংস্করণের নির্দিষ্ট অধ্যায়সমূহ—সুদকষা, শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়ম, সেট, ধারা, বীজগাণিতিক সূত্র/উৎপাদক, সূচক-লগারিদম, জ্যামিতি/পরিমিতি/ত্রিকোণমিতি); নির্ভরযোগ্য গাইড।

    মানসিক দক্ষতা (গুরুত্বপূর্ণ টপিক ও উৎস)

    • বানান ও ভাষা
    • সমস্যা সমাধান
    • সংখ্যাগত দক্ষতা
    • স্থানাঙ্ক সম্পর্ক
    • বিমূর্ত যুক্তি
    • যান্ত্রিক দক্ষতা

    অধ্যয়নের উৎস: বিগত BCS প্রিলিমিনারি/লিখিতের মানসিক দক্ষতা প্রশ্নাবলি সমাধান; Examveda/Indiabix প্রভৃতি সাইট থেকে টপিক অনুশীলন; The Aptitude Test Workbook (Jim Barrett), Mechanical Aptitude Test (Paul Newton); সাম্প্রতিক গাইড।

    মৌখিক (ভাইভা) পরীক্ষার প্রস্তুতি

    ATEO পদের ভাইভা—৫০ নম্বর; পাশ নম্বর ২৫। যথাযথ প্রস্তুতির জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।

    • ভাইভাতে বাংলা বা ইংরেজি—দুটিই হতে পারে; দুই ভাষায়ই মূল বিষয়গুলো অনুশীলন করুন।
    • তথ্য মুখস্থের বাইরে বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, প্রজ্ঞা যাচাই হয়।
    • বাচনভঙ্গির পাশাপাশি দেশপ্রেম, মূল্যবোধ, ব্যক্তিত্ব, স্বকীয়তা লক্ষ্য করা হয়।
    • PSC নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন; সাম্প্রতিক সংবাদ আপডেট রাখুন।

    ভাইভার প্রস্তুতির ধাপসমূহ

    ব্যক্তিগত বিষয়: আত্মপরিচয়, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, শক্তি/দুর্বলতা, পছন্দ-অপছন্দ, কেন এই পদ—এসব নিয়ে প্রশ্ন হতে পারে; নামের অর্থ, দিনের তারিখের তাৎপর্য, শখ (গান/আবৃত্তি/বিতর্ক) ইত্যাদি।

    জেলা/উপজেলা: প্রতিষ্ঠা, নামকরণ, বিখ্যাত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত স্থান, নদ-নদী, পণ্য, সেক্টর নম্বর/কমান্ডার ইত্যাদি।

    বর্তমান পেশা: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজের পরিবেশ, সমস্যা ও সমাধানপদ্ধতি—গঠনমূলক উত্তরের প্রস্তুতি নিন।

    শিক্ষা প্রতিষ্ঠান/গ্রাজুয়েশন বিষয়: প্রতিষ্ঠান/হল সম্পর্কিত তথ্য; পঠিত বিষয়ের মৌলিক ধারণা, থিওরি, গবেষণা, এবং পছন্দের ক্যাডারের সঙ্গে সম্পর্ক।

    ভাইভার জন্য গুরুত্বপূর্ণ টপিক (নির্বাচিত)

    • বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্রমানুগ ঘটনা, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ছয় দফা, আগরতলা মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ২৫ মার্চ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, অপারেশন জ্যাকপট, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, আত্মসমর্পণ
    • বঙ্গবন্ধুর জীবন/বক্তৃতা/বই/চলচ্চিত্র; পরবর্তী শাসনামল, জাতীয় চার নেতা, জেল হত্যা
    • মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রনীতি, বর্তমান সরকারের সাফল্য/উন্নয়ন
    • সংবিধান/সাংবিধানিক আইন/রাজনীতি, BPSC ইতিহাস, Warrant of Precedence
    • বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, নির্বাচন, মন্ত্রীপরিষদ, প্রশাসন/রাজনীতি; জিডিপি, জাতীয় আয়, মাথাপিছু আয়
    • বাংলাদেশ/বিশ্ব মানচিত্র ও ভূগোল; রাশিয়া–ইউক্রেন, ইসরায়েল–ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য ইস্যু
    • ভাইভার দিন সাম্প্রতিক খবর, বাংলা তারিখ; রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীর বিদেশ সফর বা গুরুত্বপূর্ণ অতিথির সফর

    উত্তর প্রদানের ভাষা ও উপস্থাপন

    • যে ভাষায় প্রশ্ন, সেই ভাষায় উত্তর। একান্ত প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে ভাষা পরিবর্তনের অনুমতি নিন।
    • ইংরেজি স্পিকিং অনুশীলন করুন; ন্যূনতম কয়েকটি প্রশ্ন ইংরেজিতে হতে পারে।
    • প্রমিত ও মার্জিত ভাষা, ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস, চোখে চোখ রেখে কথোপকথন—সবই গুরুত্ব পায়।
    • উত্তর সংক্ষিপ্ত ও টু-দ্য-পয়েন্ট; অতিরিক্ত প্রসঙ্গ পরিহার করুন।

    ভাইভায় যা করবেন না

    • অনুমতি ছাড়া প্রবেশ/বসা নয়; দরজা খোলা-বন্দে শব্দ করবেন না।
    • কুঁজো হয়ে কথা বলা, তাড়াহুড়ো করে উত্তর দেওয়া—পরিহার করুন।
    • বোর্ডের সঙ্গে তর্ক নয়; ভুল হলে ভদ্রভাবে স্বীকার করুন।
    • বিতর্কিত বিষয়ে সরকারের বিপক্ষে মত না দিয়ে কৌশলী উত্তর দিন।
    • উত্তর না জানলে আন্দাজ করবেন না—ভদ্রভাবে দুঃখিত বলুন।
    • মুখের জড়তা থাকলে পূর্বপ্রস্তুতি নিন; ওয়েটিং রুমে উচ্চস্বরে কথা বলবেন না।

    ধৈর্য্য সহকারে সম্পূর্ণ আর্টিক্যালটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি উল্লেখিত বিষয়গুলো আপনার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করবে। যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন। ধন্যবাদ।

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ৭ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের লক্ষ্যে “উচ্চমান সহকারী” পদে আবেদনকৃত প্রার্থীদের প্রিলিমারি পরীক্ষা ২৫ এবং ২৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসনবিন্যাস এবং সময়সূচিও প্রকাশ করা হয়েছে। 

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”25530″][/dflip]

  • ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস । 49th Special BCS (Education) Syllabus

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস । 49th Special BCS (Education) Syllabus

    প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষা ২০২৫ এর জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার কাঠামো (MCQ Type)

    • মোট নম্বর: ২০০
    • সময়: ২ ঘণ্টা
    • নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

    আরও দেখুন: ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025
    আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (২০০ নম্বরের মধ্যে)

    সাধারণ বিষয় (১০০ নম্বর):

    বিষয়নম্বর
    বাংলা২০
    ইংরেজি২০
    বাংলাদেশ বিষয়াবলি২০
    আন্তর্জাতিক বিষয়াবলি২০
    মানসিক দক্ষতা১০
    গাণিতিক যুক্তি১০

    সংশ্লিষ্ট ক্যাডার বিষয় (১০০ নম্বর):

    • প্রার্থী যেই বিষয়ের শিক্ষক পদে আবেদন করবেন, সেই বিষয়ের উপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) সিলেবাস

    [dflip id=”44557″][/dflip]

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) সিলেবাস PDF

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) মৌখিক পরীক্ষা (Viva)

    • মোট নম্বর: ১০০
    • যোগ্যতা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে Viva-তে অংশ নিতে পারবেন।

    প্রস্তুতির দিকনির্দেশনা

    • সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিন
    • প্রতিটি বিষয় ভালোভাবে রিভিশন দিন
    • MCQ টাইপ পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্টে গুরুত্ব দিন
    • পূর্ববর্তী বিসিএস প্রশ্ন অনুশীলন করুন

     

  • ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন পিএসসির

    ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন পিএসসির

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন করেছে পিএসসি। ২২ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ১৮ জুলাই, ২০২৫ তারিখে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা চলাকালীন ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ২ জন এবং ঢাকা পলিটেকনিক ইন্সটিউট কেন্দ্রে ১ জন। উক্ত ৩ জন প্রার্থীকে এক মাসের জেল দেয়া হয়।

    এছাড়াও ইডেন মহিলা কলেজ হলে ২ জন পরীক্ষার্থীর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং আরেকজন প্রশ্নপত্রে নকল করার চেষ্টায় প্রমাণিত হয়। এর মধ্যে একজনকে ১৫ দিনের জেল এবং অন্যজনকে নকলের প্রেক্ষিতে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আবার অন্যদিকে আরেকজন প্রার্থী নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখেও ধরা পড়েন। পরবর্তীতে তাকে তার প্রার্থীতা বাতিলসহ আজীবনের জন্য পিএসসির সকল পরীক্ষা হতে বহিষ্কার করা হয়।

    বাতিলকৃত পরীক্ষার্থীদের তথ্য-

    বদলি পরীক্ষার্থীদের তথ্য-

    প্রার্থীর নাম: মোঃ নাজমুল হাসান (রেজি: নম্বর- ৪৮১৩০৫৮৭)
    পিতা: আকবর আলী, 
    মাতা- মোসাম্মৎ নাজমা বেগম
    জেলা– সিরাজগঞ্জ, 

    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী: মোঃ ফাহাদ মৃধা (বয়স- ২৪)
    পিতা: রেফা মৃধা

    প্রার্থীর নাম: তমা প্রমাণিক (রেজি: নম্বর- ৪৮১৩০৪৭৫)
    পিতা: প্রবিণ কুমার প্রমাণিক
    মাতা: ননদিতা সরকার
    জেলা: নাটোর,

    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী: জেসমিন আক্তার (বয়স- ২৮)
    পিতা: মোঃ মোখলেছুর রহমান

    প্রার্থীর নাম: মোঃ লিটন শেখ
    (রেজি: নম্বর-৪৮১৩২৭৬০)
    পিতার নাম: মোঃ দেলখোশ আলী
    মাতা: ফরিদা ইয়াসমিন
    জেলা: সিরাজগঞ্জ


    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী:
    এনামুল হক (২৫)
    পিতা: গোলাম মোস্তফা

    মোবাইল ফোন পাওয়া প্রার্থীর নাম: আফরিন জাহান
    (রেজি: নম্বর- ৪৮২০১৩৬৫)
    পিতা: মহসিন মাহমুদ
    মাতা: আমিনা বেগম
    জেলা: ময়মনসিংহ

    প্রশ্নপত্র নকল করা প্রার্থীর নাম: নুসরাত জাহান
    (রেজি: নম্বর- ৪৮২০৩৩৮৮)
    পিতা: এটিএম নূরুন্নবী
    মাতা: সালেহা নবী

    রেজিস্ট্রেশন নম্বর কপি করা প্রার্থীর নাম: আশিক ইকবাল
    (রেজি: নম্বর- ৪৮১৩৩৫০৩)

    ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 48th Special BCS Health Exam Result

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 48th Special BCS Health Exam Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা অনুসারে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সবাইকে অভিনন্দন ও ভাইভার জন্য শুভকামনা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট, ২০২৫ তারিখ থেকে। 

    একনজরে ফলাফল সম্পর্কিত বিস্তারিত-

    • মোট উত্তীর্ণ: ৫২০৬ জন।
    • সহকারী সার্জন ⎯ ৪,৬৯৫ জন।
    • সহকারী ডেন্টাল সার্জন ⎯ ৫১১ জন।
    • ভাইভা শুরু: ৬ আগস্ট, ২০২৫।
    • লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীর সংখ্যা: ৪১ হাজার ২৫ জন
    • ফলাফল লিঙ্ক: https://go.livemcq.com/48th-special-bcs-result

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 48th Special BCS Health Exam Result

    [dflip id=”25124″][/dflip]

  • ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

    ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। Live MCQ অ্যাপের ব্যাংক নিয়োগ প্রস্তুতি বাটনে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে ব্যাংক নিয়োগের প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

    ২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার (১৫৫৪ পদ), অফিসার জেনারেল (৯৯৭ পদ), ক্যাশ অফিসার (১২৬২ পদ) এবং অফিসার আরসি (২৩৩ পদ) আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের প্রায় ৪০০ শূন্যপদ রয়েছে। এরইমধ্যে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পরীক্ষার সিনিয়র অফিসার পদের প্রবেশপত্র ডাউনলোড শেষ হয়েছে। 

    আশা করা যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবর/নভেম্বর ২০২৫-এর মধ্যেই অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই Live MCQ অ্যাপে শুরু হচ্ছে — “২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির ৮৫ দিনের পূর্ণাঙ্গ রুটিন”! এই রুটিন সাজানো হয়েছে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রণীত সর্বশেষ সিলেবাস অনুসারে। এছাড়া, Live MCQ-এর ব্যাংক প্রস্তুতি প্যাকেজ অথবা যেকোনো একটি প্রিমিয়াম প্যাকেজ থাকলে এই রুটিনের সকল পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন।

    ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন এ থাকছে-

    • লাইভ পরীক্ষা শুরু: ১৯ জুলাই, ২০২৫
    • মোট লাইভ পরীক্ষা: ৩৬টি।
    • বিষয়ভিত্তিক পরীক্ষা ⎯ ২৫টি,
    • ফুল মডেল টেস্ট ⎯ ১১টি [প্রতি মঙ্গলবার]
    • এছাড়া ব্যাংক লং কোর্স ও অন্যান্য স্পেশাল ব্যাংক কোর্সের পরীক্ষাগুলো ফ্রি থাকবে।
    • ব্যাংক প্রস্তুতি ক্লাস ও PDF: ৩৭টি
    • আর্কাইভের ইউনিক প্রশ্ন: প্রায় ২৫,০০০+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

    যেসব পরীক্ষার জন্য এই রুটিন প্রযোজ্য:

    • বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক (জেনারেল)
    • বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল)
    • যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার
    • টেকনিক্যাল পোস্টের জেনারেল অংশের প্রস্তুতিও হয়ে যাবে

    আরো থাকছে:

    • ব্যাংক ম্যাথ ও English সাবজেক্ট কেয়ার ক্লাসও পরীক্ষা,
    • সাম্প্রতিক ও বিগত বছরের ব্যাংক জব সল্যুশন পরীক্ষা,
    • ব্যাংক টপিকগুরু, স্মার্ট সার্চ, কুইজ মাস্টার ইত্যাদি প্রিমিয়াম সার্ভিস,
    • Daily NewsPicker, Weekly Bulletin, মাসিক সাম্প্রতিক সমাচার ও ব্যাংকের জন্য স্পেশাল সাম্প্রতিক PDF
    • সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট ইত্যাদি।

    ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine

    [dflip id=”24999″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    প্যাকেজের বিস্তারিত:
    ▶︎ ব্যাংক প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা
    ▶︎ মেয়াদ: ১ বছর।
    ▶︎ যেকোনো বার্ষিক বা ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে রুটিনে অন্তর্ভুক্ত সকল PDF এবং পরীক্ষা ফ্রি

    শেষ কথা:
    Live MCQ অ্যাপের এই ৮৫ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।

  • ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। পিএসসি সম্প্রতি নন-ক্যাডার [৯ম-১৩তম গ্রেড] পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে। আমরা সকলেই জানি, PSC বিসিএস ছাড়াও ৯ম – ২০তম গ্রেডের চাকরির নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে এবং প্রতি বছর এসব চাকরিতে প্রচুর জনবল নিয়োগ পেয়ে থাকে।

    সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন গ্রেডে ৬ লাখের বেশি পদ খালি রয়েছে যার একটি বড় অংশ হলো ৯-১৩তম গ্রেডের পদ। এসব পদের জন্য নিয়োগ পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সুন্দর ও গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। নন-ক্যাডার বা ৯-১৩তম গ্রেডের চাকরিতে এই ধরণের কোন সীমাবদ্ধতা নেই। সুতরাং, এই চাকুরিগুলোতে সবার জন্য যেকোন মুহূর্তে পরীক্ষা দেওয়ার এবং চাকরি পাওয়ার সুযোগ থাকছে।

    দীর্ঘদিন থেকেই Live MCQ-তে ৯ম – ১৩তম ও ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় ৯-১৩তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন প্রদান করা হচ্ছে। রুটিন অনুসারে প্রথমে ৫টি করে বিষয়ভিত্তিক ছোট ছোট পরীক্ষা হবে। ৫টি বিষয়ভিত্তিক পরীক্ষার পর একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ৬টি পরীক্ষা পরপর একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। চলমান রুটিনে-

    • প্রথমে ৫টি করে বিষয়ভিত্তিক ছোট ছোট পরীক্ষা হবে।
    • ৫টি বিষয়ভিত্তিক পরীক্ষার পর একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • প্রতি ৬টি পরীক্ষা পরপর একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
    • যখন থেকেই পরীক্ষা দেয়া শুরু করা হোক না কেন, ধারাবাহিকভাবে যে কোন ৬৫টি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন হবে।
    • ১৪ম-২০তম গ্রেডের পদের চাকরির প্রস্তুতির জন্য নতুন রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

    ৯ম – ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ৬৫টি
    • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৪৪টি
    • ফুল মডেল টেস্ট: ১০টি
    • রিভিশন পরীক্ষা: ১১টি
    • আর্কাইভে প্রশ্নসংখ্যা: ২০,০০০+টি প্রশ্ন
    • সেন্ট্রাল আর্কাইভ: ৫.১৫ লাখ+ প্রশ্ন
    • লাইভ পরীক্ষা শুরু: ২৪ জুলাই, ২০২৫
    • ৯ম – ২০তম গ্রেডের জব সল্যুশন।
    • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
    • 24/7 Career Consultancy!

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করলেও ২০০ দিনে কোর্স ও সিলেবাস সম্পন্ন হবে।

    ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    [dflip id=”18873″][/dflip]

    ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    এছাড়াও Live MCQ অ্যাপে ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নতুন রুটিনে পরীক্ষা চলমান রয়েছে। আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

  • ৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    ৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। হাতে সময় খুবই কম, তাই এখনই নিতে হবে গোছানো ও স্ট্র্যাটেজিক প্রস্তুতি।

    আপনারা জানেন, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের – আন্তর্জাতিক বিষয়াবলি অংশে ২০ মার্কস্‌ থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। একটু গোছানো ও পরিকল্পিত প্রস্তুতি নিলেই এই অংশে ১৭-১৮ পর্যন্ত পাওয়া যায়।

    আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। আন্তর্জাতিক বিষয়াবলি অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা। ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ২০টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ২৬টি ক্লাস ও লেকচার PDF। আপনার ৪৭তম বিসিএস প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতেই আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন।

    ৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ১০টি
    • কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ২৬টি
    • আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্ন সংখ্যা: ২৫,০০০+টি
    • সেন্ট্রাল আর্কাইভ : ৫.১৫ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • পরীক্ষা শুরু: ২৩ জুলাই, ২০২৫
    • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুমসহ অসংখ্য প্রিমিয়াম ফিচার
    • 24/7 Career Consultancy!

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

    ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

    [dflip id=”24999″][/dflip]

    দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    প্যাকেজের বিস্তারিত:

    ▶︎ ব্যাংক প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা

    ▶︎ মেয়াদ: ১ বছর।

    ▶︎ যেকোনো বার্ষিক বা ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে রুটিনে অন্তর্ভুক্ত সকল PDF এবং পরীক্ষা ফ্রি

    শেষ কথা: Live MCQ অ্যাপের এই ৮৫ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।