Author: Live MCQ™

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৫

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৫

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৫ সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, ২৪ জুলাই ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ৩ আগস্ট, ২০২৫ পর্যন্ত চলবে ৪৬তম বিসিএস আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা। এছাড়া ১০ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা। এর আগে, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ২১,৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করা শুধু প্রস্তুতির জন্য নয়, বরং ভবিষ্যৎ পরীক্ষার ধরন বুঝে সঠিক প্রস্তুতি নেয়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই পোস্টে আমরা পর্যায়ক্রমে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র সংযুক্ত করবো। প্রতিটি প্রশ্ন ডাউনলোডযোগ্য ফরম্যাটে থাকবে, যাতে আপনি সহজে সংগ্রহ ও অধ্যয়ন করতে পারেন।

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৫ । 46th BCS Written Exam Question 2025

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলা – সেট ০০১

    [dflip id=”25583″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলা – সেট ০০২

    [dflip id=”44562″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ইংরেজি

    [dflip id=”25737″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলি

    [dflip id=”44569″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলি

    [dflip id=”44571″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন গাণিতিক যুক্তি

    [dflip id=”44574″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন মানসিক দক্ষতা

    [dflip id=”25852″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

    [dflip id=”44573″][/dflip]

  • বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল

    বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র “সহকারী পরিচালক” পদে নিয়োগের লক্ষ্যে গত ১ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরবর্তী মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বার্ড কর্তৃপক্ষ।

    বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল 

    [dflip id=”44572″][/dflip]

    উল্লেখ্য যে, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ৫ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় মোট ২৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৭৩ ক্যাটাগরির বিভিন্ন পদসমূহে নিয়োগের লক্ষ্যে জনবল নিয়োগ দেয়া হবে। 

    ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-

    • মোট পদসংখ্যা- ৭৩ টি
    • আবেদন শুরু: ৭ আগস্ট ২০২৫
    • আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৫
    • আবেদনের লিংক: https://wewb.teletalk.com.bd/
    • বয়সসীমা: ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে- ৪০ বছর)

    ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    [dflip id=”44570″][/dflip]

  • সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল । নির্বাচিত- ২৪১৬ জন

    সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল । নির্বাচিত- ২৪১৬ জন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২০২১ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)” পদের Job ID- 10183 এর নিমিত্ত্বে ২৪১৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৪১৬ জন প্রার্থীকে মেধা, কোটা এবং প্রাপ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ২৯ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল সংক্রান্ত বিষয় নিশ্চিত করা হয়।  

    সমন্বিত ৭ ব্যাংকে অফিসার ক্যাশ পদের চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”44568″][/dflip]

  • সমন্বিত ৫ ব্যাংকে অফিসার ক্যাশ নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৫ ব্যাংকে অফিসার ক্যাশ নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সমন্বিত ৫ ব্যাংকে অফিসার ক্যাশ নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)” পদে Job ID- 10203 এর নিমিত্ত্বে ৭৮৭টি শূন্য পদে সমন্বিতভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ১১ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৭৩৬৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    সমন্বিত ৫ ব্যাংকে অফিসার ক্যাশ নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”44567″][/dflip]

  • খাদ্য অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    খাদ্য অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১ টি শূন্যপদের মধ্যে ১ ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষাগুলো পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বলেও জানায় কর্তৃপক্ষ। ২৮ জুলাই, ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে। এই পোস্টে পর্যায়ক্রমে অফিসিয়াল নোটিশ অনুসারে পরবর্তী ধাপের পরীক্ষাসমূহের আপডেট দেয়া হবে। 

    এক নজরে ১ম ধাপে পরীক্ষা সংক্রান্ত তথ্য-

    • পদ সংখ্যা- ১৪টি
    • পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫
    • পরীক্ষার সময়: বিকেল ৩টা – ৪:৩০ টা পর্যন্ত
    • পরীক্ষার কেন্দ্র: ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে
    • প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://admit.dgfood.gov.bd/

    ১৪ পদে খাদ্য অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ (১ম ধাপ)

    [dflip id=”44566″][/dflip]

  • ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

    • পদ সংখ্যা: ৬৮৩টি।
    • আবেদনের সময়সীমা: ২২ জুলাই – ২২ আগস্ট, ২০২৫
    • আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ জুলাই, ২০২৫ থেকে]
    • আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
    • আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/

    ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 49th Special BCS Education Circular 2025

    [dflip id=”25071″][/dflip]

    ৪৯তম বিসিএস (শিক্ষা) ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার সংক্রান্ত

    ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

    [dflip id=”44565″][/dflip]

    ৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা]-এর ফরম পূরণের নির্দেশনা

    [dflip id=”25163″][/dflip]

    পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

    মোট নম্বর: ৩০০

    • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
    • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

    লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):

    • সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর

    • সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর

    পরীক্ষার সময়: ২ ঘণ্টা
    নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

    লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

    ৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

    প্রস্তুতির সঠিক সময় এখন!

    • যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
    • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
    • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
    • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

    শেষ কথা

    ৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

  • ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

  • ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষায় উক্ত সাক্ষাৎকারপত্রটি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও অন্যান্য নির্দেশনাবলীর বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    [dflip id=”44563″][/dflip]

  • ৯৭ পদে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    ৯৭ পদে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৯৭ পদে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অধীনে রাজস্বখাতে ৯৭টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-

    • আবেদন শুরু: ২৪ জুলাই, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২১ আগস্ট, ২০২৫
    • আবেদনের লিংক: http://bari.teletalk.com.bd/
    • আবেদন ফি: ২২৩ টাকা 
    • কোটা থাকলে: ৫৬ টাকা

    কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”44560″][/dflip]

    আরও দেখুন: বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ৩৬৯ টি