Author: Live MCQ™

  • ৪৭তম বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    ৪৭তম বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সুতরাং এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত। আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ থেকে ১৫ মার্কস থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে।

    আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। ICT expert – কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।

    ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। এই রুটিনে বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১০টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ১৭টি ক্লাস ও লেকচার PDF।

    ৪৭তম বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ১০টি
    • কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ২২টি [Recorded]
    • আর্কাইভের ইউনিক প্রশ্ন: ১২,২০০+টি [সমাধানসহ]
    • সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্ন সংখ্যা: ১৬,৭০০+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • পরীক্ষা শুরু: ৫ জুলাই, ২০২৫
    • এছাড়া থাকছে — স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুমসহ অসংখ্য প্রিমিয়াম ফিচার।

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    [dflip id=”21081″][/dflip]

    ৪৭তম বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    Live MCQ অ্যাপ থেকে বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন

    ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন।

    ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ১০৬টি
    • ডেইলি কুইজ: ৬৮টি
    • মূল পরীক্ষা: ৩৮টি
    • ফুল মডেল টেস্ট: ২১টি [প্রতি মঙ্গলবার]
    • লাইভ পরীক্ষা শুরু: ৮ জুন, ২০২৪
    • মোট ভিডিয়ো ক্লাস: ৪৭টি
    • ব্যাংক আর্কাইভ: ৪০,৬০০+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • এছাড়াও ব্যাংক জব সল্যুশনসহ থাকবে স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, টপিকগুরু ইত্যাদি প্রিমিয়াম সার্ভিস

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    ▶︎ যেসব পরীক্ষার জন্য এই রুটিন প্রযোজ্য হবে:

    • বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক
    • বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার
    • যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার
    • যেকোনো ব্যাংকের – অফিসার ও ক্যাশ অফিসার ইত্যাদি।

    নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন। আশা করি ভাল কিছু হবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

  • ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন ২০২৫

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন ২০২৫ সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গতকাল ১৮ জুলাই, ২০২৫ তারিখে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার চিকিৎসক [MBBS ⎯ ২৭০০ ও BDS ⎯ ৩০০]।

    ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল পার্ট এবং ডেন্টাল পার্টের প্রশ্নসমূহ আপনাদের সুবিধার্থে নিচে প্রকাশ করা হলো। এছাড়া আজ ১৯ জুলাই Live MCQ অ্যাপের “বিসিএস জব সল্যুশন (১০ম-৪৬তম বিসিএস)” এর বাটনে ৪৮তম বিসিএস স্বাস্থ্য মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা চলমান আছে। আজ রাত ১২ টার মধ্যে যেকোন সময় লাইভ পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ রয়েছে। এছাড়াও পরবর্তীতেও চাইলে আর্কাইভ থেকে উক্ত পরীক্ষাটি পুনরায় দিতে পারবেন।

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন (মেডিকেল পার্ট) ২০২৫

    [dflip id=”24915″][/dflip]

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন (ডেন্টাল পার্ট) ২০২৫

    [dflip id=”24919″][/dflip]

  • সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল

    সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৯ম গ্রেডভুক্ত সরকারি শারীরিক শিক্ষা কলেজসমূহের “প্রভাষক” পদে নিয়োগ পরীক্ষায় সাময়িকভাবে মোট ১০ জন প্রার্থী মনোনীত হয়েছেন। ১৬ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৫ মার্চ, ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে Job ID-271 এর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ৪৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

    বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (আইসিটি)’ পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”24890″][/dflip]

    এক নজরে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    [dflip id=”20936″][/dflip]

  • বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের ১০ম গ্রেডভুক্ত “সিনিয়র স্টাফ নার্স” পদে গত ২০ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৫৮৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১৫ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”24881″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী প্রকৌশলী” পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উক্ত পদের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসন-বিন্যাস ও সময়সূচিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”24866″][/dflip]

  • বিভিন্ন পদে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

    বিভিন্ন পদে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বিভিন্ন পদে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ডাক অধিদপ্তর, ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুর এবং আন্তর্জাতিক হিসাবরক্ষণ অফিস, ঢাকা কার্যালয়ের ১১তম থেকে ১৬তম গ্রেড এর শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে মোট ২৪৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”24849″][/dflip]

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি-এ ২০২১ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (রুরাল ক্রেডিট) / (আরসি)” Job ID- 10182 এর ৩৫১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৩৫১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের চূড়ান্ত ফলাফল ২০২৫

    উল্লেখ্য যে উক্ত পদে নিয়োগের লক্ষ্যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ। পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ২১ জুন থেকে ২৭ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এর ২০২২ সালভিত্তিক “অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)” Job ID- 10204 এর নিমিত্ত্বে ১১৪টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী ১৮ জুলাই, ২০২৫ তারিখে (শুক্রবার) উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি ছাড়াও প্রিলি পরবর্তী অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার Content ও নম্বর বিভাজন এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছে কতৃপক্ষ।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী

    Image 1
    Image 2
    Install Live MCQ App