Author: Live MCQ™

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষায় সর্বমোট ৬৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মূল ভবনে (৪র্থ তলা) নির্ধারিত দিনে নির্ধারিত রোলনম্বরধারী প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হবে।

    এক নজরে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ মে ২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তির (Job ID: 265)। গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

  • বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দত হবেন যে গত ৩০ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালনা) পদে ৮৩ জন, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৫১ জন, সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদে ১২ জন, মেডিকেল অফিসার পদে ১৮ জন, রসায়নবিদ পদে ২৮ জন, ক্রয়/ভাণ্ডার/সিএন্ডএফ কর্মকর্তা পদে ৩৩ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ৬ জন, হিসাব রক্ষক পদে ২৯ জন সহ সর্বমোট ২৬০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ ক্যাটাগরিতে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    উল্লেখ্য যে উপরে উল্লেখিত রোলনম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। যথাসময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ও আমাদের Live MCQ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৩০ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে ডাক অধিদপ্তর। এই পরীক্ষায় সর্বমোট ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    আরওদেখুনঃ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্ট মাস্টার পদের বাছাই পরীক্ষার প্রশ্ন

    এক নজরে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ২ লক্ষ ১৭ হাজার ৫৭৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর আগে গত ৩১ মে তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বাছাই পরীক্ষায় সর্বমোট ১৭৯১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে গত ২৯ জুন ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদ টি সরকারি বেতন স্কেল ১৩ তম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের পরীক্ষার প্রশ্ন ২০২৪

    বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের পরীক্ষার প্রশ্ন ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গতকাল ২৮ জুন ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের MCQ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অসংখ্য পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের পরীক্ষায় সর্বমোট ৭০টি প্রশ্ন থাকে যেখানে প্রতি প্রশ্নের জন্য ১ নম্বর করে মোট ৭০ নম্বর বরাদ্দ থাকে।

  • জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট/আরসি অফিসার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট/আরসি অফিসার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ ২০২১ সাল ভিত্তিক জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম।আপনারা জানেন যে আজ ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশনদ্বয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। দশম গ্রেডের অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত হয়েছেন ৮৪ হাজার ৬৯৪ জন প্রার্থী। এবং ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রশ্নের সংখ্যা ছিল ১০০টি। ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং বেসিক কম্পিউটার জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ।

    উল্লেখ্য যে ১০ জানুয়ারি ২০২৩ সালে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট/আরসি অফিসার নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি টি প্রকাশ করে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সর্বমোট ৩৫১ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘদিন পর গত ১১ জুন ২০২৪ তারিখে পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রকাশ করা হয়।

  • সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    প্রিয় চাকরি প্রার্থীগণ ২৭ জুন ২০২৩ সালে প্রকাশিত ১৫৯ টি শূন্য পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ২৭ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করা হয়।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার এর সংশোধিত বিজ্ঞপ্তির বিস্তারিতঃ

    আবেদন শুরুর তারিখঃ ১ জুলাই ২০২৪ তারিখ দুপুর ১২:০০ টা

    আবেদন জমাদানের শেষ তারিখঃ ২২ আগষ্ট ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:০০ টা

    অনলাইনে আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd

    আবেদনের বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৫ বছর

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ

    (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।

    (খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    (গ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের গপ্ত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐসকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    [elementor-template id=”49870″]

    এক নজরে ২০২৩ সাল ভিত্তিক সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসারের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    বিজ্ঞপ্তি-১

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ১
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ২

    বিজ্ঞপ্তি-২

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ৩
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 4
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 5
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 6
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 7
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 8
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 9
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 10
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 11
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 12
    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার 13
  • ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTCA) এর ওয়েবসাইট থেকে এই এডমিট কার্ড টি ডাউনলোড করা যাবে। শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায় এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা http://ntrca.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইটে প্রবেশ করে Username এবং Password দিয়ে Submit বাটনে ক্লিক করে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন।

    আরও দেখুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) এর প্রশ্ন সমাধান
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) এর প্রশ্ন সমাধান

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    18th NTRCA Written Exam Admit Card Download

    উল্লেখ্য যে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক ২ মাসের মধ্যে একই বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ের ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন মিলিয়ে সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে গত ২৭ মে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয় যেখানে আগামী ১২ জুলাই শুক্রবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত স্কুল এবং স্কুল পর্যায়-২ এবং ১৩ জুলাই সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখ প্রকাশ করা হয়।

  • দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ১৬ তম গ্রেড ভুক্ত ৫ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    ৫ টি ক্যাটাগরির মধ্যে পরীক্ষক পদে সর্বমোট ১০৭ জন, সহকারী পদে সর্বমোট ৩০ জন, ভল্ট সহকারী (পুরুষ) ও প্রোডাকশন চেকার / ইন্টারনাল চেকার (পুরুষ) পদে ৪৪ জন, এবং নিরাপত্তা সহকারী (পুরুষ) পদে ২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত রোল নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    উল্লেখ্য যে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ৫ টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদগুলো সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বহুল প্রত্যাশিত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৫ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন তারিখ টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুনভাবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের ভিতর নির্ধারিত তারিখে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখে ৪৪তম বিসিএস মৌখিক / ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিল। যেখানে ৮ মে ২০২৪ তারিখ থেকে ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    এক নজরে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল ২০২৪

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বহুত প্রত্যাশিত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মাত্র ৯৯ জন প্রার্থী এই কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপ্যাক্টর (এস আই) এর কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল –

    এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল দেখুন

    উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। আবেদনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা শুরু হয় একই বছরের ২২ মার্চ তারিখ থেকে। পরবর্তীতে ৯ জুন তারিখে লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।