প্রিয় চাকরি প্রার্থীগণ কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক / এ্যপটিচিউড টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, কম্পিউটার অপারেটর পদে ৩৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬ জন এবং ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৪ জন প্রার্থী সহ সর্বমোট ৮২ জন প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল দেখে নিন
প্রিয় চাকরি প্রার্থীগণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ সহকারী বিদ্যুৎ, উপ সহকারী যান্ত্রিক এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে আজ ১২ জুন ২০২৪ তারিখ এই ৩ টি পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। জুলাইয়ের ১-৮ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিনে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর ধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত দিনগুলোর প্রথম দিকে ৭ জুলাই পর্যন্ত উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের জন্য ৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৭ জুলাই থেকে পরবর্তী নির্দিষ্ট পরীক্ষার দিনগুলোতে উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদের ৯৬ জন এবং সর্বশেষ দিনে এস্টিমেটর পদের ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত ০০০৫৩১ রোল নম্বরধারী একজন প্রার্থী যদি পরীক্ষার দিন তার নাগরিক সনদপত্র জমা দিতে ব্যার্থ হন তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপ
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যে কাগজপত্রের মূলকপি এবং সত্যায়িত কপি জমা দিতে হবে
(ক) BPSC Form 5A [Applicant’s Copy] ও প্রবেশপত্র। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। (খ) বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ। (গ) বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (ঘ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ। (ঙ) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ। (চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র। (ছ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে, প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান উভয় ঠিকানার সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ। (জ) অভিজ্ঞতার সনদ। (ঝ) জাতীয় পরিচয়পত্র [NID] ও নাগরিকত্ব সনদ (ঞ) পাসপোর্ট সাইজের ০৩ [তিন] কপি সত্যায়িত রঙ্গিন ছবি।
প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে গত ১১ জুন ২০২৪ তারিখে বহুল প্রতীক্ষিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
এক নজরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৬ জুন ২০২৩ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে ৪ মার্চ ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় রাজধানী ঢাকার ১১ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় বসবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। যেখানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এবং মাদ্রাসা, ব্যাবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি শূন্য পদের কথা উল্লেখ ছিল।
এক নজরে ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৪ দেখুন
৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল দেখবেন যেভাবেঃ
৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীর Applicant ID এবং Password প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
উল্লেখ্য যে ৯৬ হাজার ৭৩৬ টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন বলে জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
পরবর্তীতে ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্বরতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করা হল।
শর্তগুলো হলো—
১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
২. প্রার্থীর পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে জানাতে হবে।
৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।
প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ৯ জুন ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সমাজসেবা অধিদতপ্তর। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
আবেদনের বয়সসীমাঃ ১৮-৩০ বছর (বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
পরীক্ষার ফীঃ ২২৩ টাকা (সার্ভিস চার্জ সহ)
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
(খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
উল্লেখ্য যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১ম গ্রেডের অন্তর্ভুক্ত। পূর্বে ২৬ জুন ২০২৩ তারিখে সর্বপ্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিজ্ঞপ্তি টি সংশোধন করা হয়। সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভূক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগন জনতা ব্যাংকের অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৭৩ জন প্রার্থী অংশগ্রহন করবেন। ২০২৪ সালের জুনের ২৩,২৪,২৫,২৬,২৭,২৯,৩০ এবং জুলাই এর ১,২,৩,৪,৬ তারিখে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ২০২০ সাল ভিত্তিক জনতা ব্যাংকের অফিসার আরসি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10150।
এক নজরে জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন
প্রিয় চাকরি প্রার্থীগণ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “জুনিয়র প্রশিক্ষক” গ্রেড-১২ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২ জুলাই ২০২৪ তারিখে ৬০ জন এবং ৪ জুলাই ২০২৪ তারিখে ৫৭ জন নিয়ে সর্বমোট ১১৭ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ১০ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি টি ঘোষণা।
উক্ত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত সাময়িক ভাবে যোগ্য এবং শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। এবং একই সাথে জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার জন্য নাম বাতিল হওয়া প্রার্থীদেরও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।
এক নজরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন
উল্লেখ্য যে গত ২২ নভেম্বর ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। এই বিজ্ঞপ্তিতে ২ টি স্থায়ী শূন্য পদের জন্য জনবল নিয়োগ করার কথা উল্লেখ ছিল।
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ৯ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের এস আই পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে।
এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল ২০২৪ দেখে নিন
উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস। বিজ্ঞপ্তি অনুসারে গত ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট ছিল। পরবর্তীতে গত ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিয় ব্যাবহারকারীগণ চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্ববৃহৎ প্লাটফর্ম Live MCQ এ দুর্দান্ত কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন ভার্সন 5.6.7 এর মাধ্যমে। নতুন এই আপডেটে টপিক গুরু-তে Unique প্রশ্নের জন্য ফিল্টার যুক্ত হয়েছে। স্মার্ট সার্চে সাজেশন ও সার্চ হিস্ট্রি যুক্তকরণ এবং সার্চের ফলাফল পরিমার্জন করা হয়েছে। এবং Live MCQ রেফারেল প্রোগ্রাম যুক্তকরণ করা হয়েছে! অনুগ্রহ করে Google Playstore ও iOS App Store-থেকে আপনার ফোনের অ্যাপটি আপডেট করে নিন।
নতুন আপডেটের বিস্তারিত:
টপিক গুরু-তে Unique প্রশ্নের জন্য ফিল্টার যুক্তকরণ:
Live MCQ অ্যাপের টপিকগুরুতে প্রায় ৩.৫ লাখ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে অনেক প্রশ্ন একাধিকবার থাকায় ইউনিক প্রশ্ন পড়ার ক্ষেত্রে বিঘ্ন হচ্ছিলো।
নতুন আপডেটে ইউনিক প্রশ্নের জন্য আলাদা ফিল্টার যুক্ত হয়েছে এবং By Default ইউনিক প্রশ্নগুলোই শুধু টপিকগুরুতে দেখাবে। কেউ চাইলে All Question ফিল্টার সিলেক্ট করে সকল প্রশ্নও দেখতে পারবেন।
নতুন আপডেটে টপিকগুরুতে পড়াশোনার বিষয়টি আরো বেশি কার্যকর হবে এবং আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে নতুন মাত্রা প্রদান করবে বলেই আমাদের বিশ্বাস।
স্মার্ট সার্চে সাজেশন ও সার্চ হিস্ট্রি যুক্তকরণ এবং সার্চের ফলাফল পরিমার্জন:
বর্তমান এই আপডেটের ফলে স্মার্ট সার্চে কোনো Keyword লেখা হলে সেই Keyword-এর সাথে সম্পর্কিত টপিক সাজেশন আকারে দেখাবে। এতে স্মার্ট সার্চের ব্যবহার আরও সহজ হবে।
স্মার্ট সার্চ অপশনে আপনার আগের সার্চের History দেখাবে। এতে একই টপিক সার্চ করতে নতুনভাবে আপনাকে Keyword টাইপ করতে হবে না।
স্মার্ট সার্চের সার্চ রেজাল্টের Algorithm-এ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে সার্চের ফলাফল আরও বেশি Accurate হবে।
Live MCQ রেফারেল প্রোগ্রাম যুক্তকরণ:
Live MCQ অ্যাপে রেফারেল যুক্ত করা হয়েছে। বর্তমান আপডেটের পর Live MCQ অ্যাপ বন্ধুদেরকে রেফার করলে আপনার প্রোফাইলে রেফারেল ব্যালেন্স যুক্ত হবে এবং এই ব্যালেন্স বিকাশের মাধ্যমে উত্তোলন করা যাবে।
আমাদের অ্যাপ অনেকেই স্ব-উদ্যোগে বন্ধুদেরকে রেফার করেন। তাদের জন্য Live MCQ রেফারেল প্রোগ্রামটি আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার হিসাবে বিবেচনা করা যেতে পারে।
অ্যাপের নতুন এই আপডেট ভার্সন ব্যবহারে কোনো সমস্যা বোধ করলে অনুগ্রহ করে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। আমাদের ডেভেলপমেন্ট টিম যেকোনো প্রকার সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে। আপনাদের পড়াশোনা ও প্রস্তুতি যাতে সহজ ও কার্যকর হয় – এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। তার জন্য অ্যাপের বর্তমান ফিচার মডিফিকেশন ও নতুন ফিচার যুক্তকরণ প্রক্রিয়া চলমান থাকবে। অ্যাপের ফিচার ও সার্ভিসের মানোন্নয়নে আপনাদের যেকোনো পরামর্শ সাদরে গ্রহণযোগ্য। যেকোনো প্রয়োজনে Live MCQ পেইজে মেসেজ/কল দিন।
প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ৭ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ডাক অধিদপ্তরের ইস্নপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষায় পরীক্ষায় সর্বমোট ১৬০৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে থেকে সর্বমোট ৪৯৯ জন প্রার্থী আজকের ফলাফলের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
এক নজরে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন
উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ১৭মে ২০২৪ তারিখে এই পদের এমসিকিউ টাইপ প্রিলিমিনারি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এর ঠিক পর দিন গত ১৮ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস এর প্রিলিমিনারি বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেখানে সর্বমোট ১৬০৬ জন প্রার্থী উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।এই লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণইতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর সহ সর্বমোট ৭০ নম্বর প্রশ্নের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রশ্নর ধরন হয় লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধরনের, যেখানে সর্বনিম্ন পাশ নম্বর ধরা হয়েছে ৫০ শতাংশ।