প্রিয় চাকরি প্রার্থীগণ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে অপেক্ষমান তালিকা থেকে মোট ৫৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
এক নজরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১ম ধাপের এই গ্রুপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রার্থীগণ আবেদন করেছিলেন। পরবর্তীতে গত ৮ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩ লাক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক ভাবে এই পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় Focus Writing in English তে ৩৫ নম্বর, Focus Writing on Bangla তে ৩৫ নম্বর, General Knowledhe এ ৩০ নম্বর, Comprehension এ ২০ নম্বর, গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ নম্বর এবং Argumentative writing in English এ ৩০ নম্বর থাকবে। এই বিজ্ঞপ্তির সাথে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার মানবন্টন ও কেন্দ্র তালিকা দেখুন
উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বমোট ২৪১৬ টি শূন্য পদের বিপরীতে ২০২১ সালভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তির Job ID – 10183। ৭ টি ব্যাংকের জন্য আলাদা ভাবে শূন্য পদের সংখ্যা – সোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।
প্রিয় ব্যাংক জব প্রত্যাশীগণ সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার (আইটি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক খুশি হবেন যে বহুল প্রতীক্ষিত সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ২২২ টি শূন্য পদে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যার Job ID 10149। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগের প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ১৩ অক্টোবর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বমোট ১৫২ জন প্রার্থী উত্তীর্ণ হন যাদের মৌখিক পরীক্ষার সময়সূচি এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হল। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ৮:৩০ থেকে থেকে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৩ জুলাই তারিখ পর্যন্ত চলবে।
এক নজরে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন
প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৫তম – ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করার পেইজে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিসিএস পরীক্ষা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস লিখিত পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি প্রাথমিক বাছাই পরীক্ষা হলেও এর নম্বর পরবর্তী পরীক্ষাগুলোর সাথে যোগ হয় না। অপরপক্ষে বিসিএস লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর পরবর্তী ধাপগুলোর সাথে যুক্ত হয়ে প্রার্থীকে বাকী প্রতিযোগীদের মধ্যে এগিয়ে থাকতে সহযোগিতা করে।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস লিখিত প্রশ্ন সম্পর্কে ধারনা নেওয়া খুবই জরুরী। বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারনা অর্জন করলে পরবর্তীতে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়। এছাড়াও বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি সামগ্রিক ধারনা থাকলে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে এর একটি রোডম্যাপ তৈরি করে প্রস্তুতি নেওয়া যায়। যার ফলে প্রস্তুতির সময় অনেক কমে আসে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অধিক গুরুত্ব সহকারে পড়া যায়।
আপনাদের বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া ৩৫তম – ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের PDF গুলো নিয়ে আমরা তৈরি করেছি এই সিরিজ টি। যেখানে আপনি এই বিসিএস পরীক্ষাগুলোর বিষিয়ভিত্তিক লিখিত প্রশ্নগুলো ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
২০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। কোন প্রার্থী যদি বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজিয়ে আবেদনের সময় শুধুমাত্র সাধারণ ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার দিয়ে আবেদন করেন তবে তাকে সর্বমোট ৯০০ নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে কোন প্রার্থী যদি Both Cadre (উভয় ক্যাডার) চয়েস করে আবেদন করেন তাহলে তাকে পূর্ববর্তী ৯০০ নম্বরের সাথে আরও অতিরিক্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তীতে মৌখিক পরীক্ষার সাথে যোগ করা হয়।
২০২১ সাল ভিত্তিক জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশনদ্বয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং Live MCQ এর ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। এ বিষয়ে যেকোন প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd এই ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করে হয়েছে।
১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং বেসিক কম্পিউটার জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকবে।
এক নজরে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখে নিন
উল্লেখ্য যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদের নিয়োগ প্রদান করার লক্ষ্যে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। উক্ত পদের বিপরীতে প্রার্থীদের করা আবেদনসমূহ পর্যালোচনা করে যোগ্য বিবেচিত প্রার্থীরা এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এই নিয়োগের Job ID: 10182।
প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের একটি পদ। তাই ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া এই পদের পরীক্ষার প্রশ্নগুলোতে আসা প্রশ্নের সমাধান করা খুবই কার্যকরী একটি পন্থা। এতে করে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের প্যাটার্ণ সম্পর্কে প্রার্থীর একটি গভীর ধারনা তৈরি হয় যা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে দেয়। এছাড়াও বিগত সালের প্রশ্ন থেকে এই পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পড়তেও দেখা যায়।
প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা বিগত সালের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রশ্নের অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ সমাধান এর PDF প্রকাশ করছি। যেটি আপনারা ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন আবার প্রিন্ট করেও পড়তে পারবেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ২০৯ টি শূন্য পদের বিপরীতে গত ৯ জুন ২০২৪ তারিখে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তি টি প্রকাশের পর থেকে আমাদের ব্লগে এবং ফেসবুক পেইজে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসে যার প্রেক্ষিতে আজকের এই ব্লগ টি লিখা।
আপনারা নিশ্চই জেনে থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। তাই ১৬তম গ্রেডের যেকোন সরকারি চাকরির প্রস্তুতি নিলেই এই পদের নিয়োগ পরীক্ষায় ভালো করা সম্ভব। আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আপনাদের আর কোন কনফিউশন থাকবে না। তাই সম্পূর্ণ ব্লগ টি গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ করা হল।
ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী?
ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন। এটি অত্যন্ত গুরুতপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধি নিম্নে আলোচনা করা হল –
১। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা।
২। মাঠপর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।
৩। পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা।
৪। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তি পদানের কাজ পরিচালনা করা।
৫। মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা।
৬। সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করা।
৭। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতা:
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতাটি মূলত ৩ টি ভাগে ভাগ করা যায়। যার মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং স্থায়ী ঠিকানা জনিত যোগ্যতা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনূন্য দ্বিতীয় বিভাগের ফলাফল নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে গণনা করে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।
তবে নির্দিষ্ট কিছু জেলা (যথা- রাজবাড়ি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি) জেলার প্রার্থীগণ ২০২৪ সাল ভিত্তিক এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন না।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদ্ধতি:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপেই প্রার্থীকে http://dss.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে উক্ত পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হলে প্রার্থীকে নির্ধারিত তারিখে উক্ত পদের প্রাথমিক প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট ৭০ নম্বরের এই পরীক্ষাটি MCQ টাইপ এবং OMR শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে।
বাছাই পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়।
ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারনা থাকলে এবং সেই অনুযায়ী সঠিক ভাবে প্রস্তুতি নিলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করা হল –
অন্যান্য ১৬তম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত ৪টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ৭০ নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার মানবন্টন প্রদান করা হল –
বিষয়
মোট নম্বর
বাংলা
২০
ইংরেজি
২০
সাধারণ জ্ঞান
১৫
গণিত
১৫
মোট নম্বর
৭০
উক্ত সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হল।
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক গুলো উল্লেখ করা হল। প্রতি বিষয় থেকে নির্দিষ্ট টপিক গুলো ভালো ভাবে আত্মস্থ করতে পারলে এই নিয়োগের MCQ টাইপ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়। নিম্নে বিষয়ের নাম উল্লেখপূর্বক ঐ বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হল –
বাংলা ব্যাকরণ অংশের টপিক সমূহ:
ধনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি।
বাংলা সাহিত্য অংশের টপিক সমূহ:
যুগ বিভাগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ ইত্যাদি।
ইংরেজি অংশের টপিক সমূহ:
Parts of speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct spelling.
গণিত অংশের টপিক সমূহ:
মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ ইত্যাদি।
সাধারণ জ্ঞান অংশের টপিক সমূহ:
মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্প সমূহ, বঙ্গবন্ধু, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলি।
উপরিউক্ত টপিকগুলোর বাইরে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না বিধায় এই পদের নিয়োগ পরীক্ষার জন্য এর বাইরে থেকে না পড়ে বরং এই টপিকগুলোই বারবার পড়ে রিভিশন দিতে পরামর্শ দেওয়া হল।
এছড়াও Live MCQ অ্যাাপের Premium Section – এ থাকা “টপিক গুরু” বাটন থেকে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক টপিকগুলোর প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও Exam Section – এ থাকা ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি বাটনের অধীনে থাকা ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি বাটন থেকে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবেন। এছাড়াও Live MCQ অ্যাাপের বিভিন্ন স্মার্ট ফিচার এবং অভিজ্ঞ মেন্টরদের ভিডিও ক্লাস এবং PDF লেকচার অনুসরণ করে ঘরে বসেই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন:
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে Live MCQ অ্যাাপে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেখানে মোট ৫০টি পরীক্ষা ও ৫ টি সাজেশনমূলক ক্লাস থাকছে। প্রয়োজন অনুসারে এই এই ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। থাকছে জব সল্যুশনের ৬১ হাজারের অধিক প্রশ্নের এক্সেস সহ ১৪-২০তম গ্রেডের ২.৬ হাজার প্রশ্নের এক্সেস। এছাড়াও স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, লেকচার PDF, সাম্প্রতিক সমাচার, জব সল্যুশন টপিক গুরু, উইকলি বুলেটিন সহ চাকরির প্রস্তুতির জন্য সহায়ক দূর্দান্ত সব ফিচার। আর এই সবকিছু আপনি পেয়ে যাবেন মাত্র ৫৯৯ টাকায় যার মেয়াদ থাকবে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এছাড়া আপনার কাছে যদি Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ থাকে তাহলে এই বাটনের পরীক্ষাগুলো আপনার জন্য ফ্রি থাকবে। চলুন দেখে নেওয়া যাক সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন টি:
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ:
ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য আপনাকে বেশ কিছু বই এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন পরবে। নিম্নে এই বইগুলোর ব্যাপারে আলোচনা করা হল –
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একদম প্রারম্ভিক পর্যায়েই আপনাকে এই পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। যার জন্য শুরুতেই আপনার এই পদের জন্য অনুষ্ঠিত হওয়া বিগত সালের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের আলোকে তৈরি একটি জব সল্যুশন সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি বাজারের প্রচলিত যেকোন পাবলিকেশন এর একটি বই সংগ্রহ করতে পারেন। এছাড়াও ১৬তম গ্রেডের অন্যান্য চাকরির প্রশ্ন সম্বলিত একটি জব সল্যুশন অনুসরণ করতে পারেন।
এছাড়াও ইংরেজি অংশের প্রস্তুতির জন্য Live MCQ English Wizard Grammar বইটি অনুসরণ করতে পারেন। এই বইটিতে নতুন নতুন Term এবং Technique ব্যবহার করে Grammar কে আরো সহজ, মনে রাখার উপযোগী ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। বইটি এমনভাবে সাজানো হয়েছে যে পরীক্ষার প্রাক্কালে অল্প সময়ে আপনি পুরো গ্রামার Revision দিতে পারবেন। দেখে নিন যা যা রয়েছে Live MCQ English Wizard Grammar বইটিতে। এছাড়াও Live MCQ অ্যাাপের Study Section এ থাকা Video Section, PDF Section, মাসিক সাম্প্রতিক সমাচার, Premium Section এর স্মার্ট সার্চ, ডায়নামিক ইনফো প্যানেল, তথ্যকল্পদ্রুম সহ বিভিন্ন ফিচার আপনার চাকরির প্রস্তুতি করবে আরও সহজ।
অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।
ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি:
সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ অনুযায়ী ইউনিয়ন সমাজর্মী পদটি ১৬ তম গ্রেডের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারির সরাসরি নিয়োগ, প্রেষণ এবং বদলীর মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের পৌর, ইউনিয়ন, মহল্লা লেভেলের সমাজকর্মী হিসেবে (পাঁচ) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা ৭০ ভাগ সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেন এবং বাকি ৩০% ফিল্ড সুপারভাইজারের শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।
সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ এর ৩৪ নম্বর পৃষ্ঠায় পদোন্নতির এই বিষয়টি উল্লেখ রয়েছে।
ইউনিয়ন সমাজকর্মীর পদায়ন:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে হয়ে থাকে। তবে এটি অবশ্যই উক্ত এলাকার পদ শূন্য থাকার উপর নির্ভর করে। তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি একটি ভালো চাকরি।
এই পদের চাকরিতে কোন নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকাভিত্তিক অন্যান্য চাকরি যেমন – প্রাথমিক সহকারী শিক্ষক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক। কোন প্রার্থীর লক্ষ্য যদি আরও উচ্চস্তর চাকরি প্রাপ্তি হয়ে থাকে তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা করা বিভিন্ন প্রশ্নের উত্তর
প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী কত তম গ্রেড?
উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেলের ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে?
উত্তর: ২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় হয়?
উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যার উপর এটি নির্ভর করবে।
প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে আনন্দিত হবে যে আজ ১৩ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ২৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকার শেরে বাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ৭০ নম্বরের এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এক নজরে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সহ বিস্তারিত দেখুন
উল্লেখ্য যে গত ১১ জুলাই ২০২১ তারিখে ৯৬ টি শূন্য পদে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরে প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত ১৯ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়। নির্ধারিত পরীক্ষার তারিখ অনুযায়ী সম্প্রতি ৩১ জুলাই ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে ২ জুন ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে ১ হাজার ৭৯১ জন প্রার্থী উত্তীর্ণ হন। ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদ টি সরকারি বেতন স্কেল ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত।
ঘরে বসেই ৯ম-২০তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ৩৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ১৩ জুন ২০২৪ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৪৫ টি, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ টি, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদে ১৮ টি, ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ২৪৮ টি শূন্য পদে নিয়োগ প্রদান করার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেড, ট্রেন কন্ট্রোলার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদ টি ১৪তম এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদ টি সরকারি বেতন স্কেল ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিতঃ
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবে যে গত ১১ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান, সহকারী লোকোমোটিভ মাস্টার, ফিল্ড কনুনগো ও আমিন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আগামই ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশন দ্বয়ের বিভিন্ন কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের এই উল্লেখিত পদগুলোর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনের সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত পয়েন্টসম্যান পদের বাছাই পরীক্ষা, সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত ফিল্ড কনুনগো পদের বাছাই পরীক্ষা এবং বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক নজরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাসের বিস্তারিত দেখে নিন