Blog

  • ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ২০৯ টি শূন্য পদের বিপরীতে গত ৯ জুন ২০২৪ তারিখে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তি টি প্রকাশের পর থেকে আমাদের ব্লগে এবং ফেসবুক পেইজে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসে যার প্রেক্ষিতে আজকের এই ব্লগ টি লিখা।

    আপনারা নিশ্চই জেনে থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। তাই ১৬তম গ্রেডের যেকোন সরকারি চাকরির প্রস্তুতি নিলেই এই পদের নিয়োগ পরীক্ষায় ভালো করা সম্ভব। আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আপনাদের আর কোন কনফিউশন থাকবে না। তাই সম্পূর্ণ ব্লগ টি গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ করা হল।

    ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী?

    ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন। এটি অত্যন্ত গুরুতপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধি নিম্নে আলোচনা করা হল –

    ১। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা।

    ২। মাঠপর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।

    ৩। পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা।

    ৪। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তি পদানের কাজ পরিচালনা করা।

    ৫। মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা।

    ৬। সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করা।

    ৭। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতা:

    এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতাটি মূলত ৩ টি ভাগে ভাগ করা যায়। যার মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং স্থায়ী ঠিকানা জনিত যোগ্যতা রয়েছে।

    শিক্ষাগত যোগ্যতা:

    যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনূন্য দ্বিতীয় বিভাগের ফলাফল নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।

    বয়সসীমা:

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে গণনা করে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।

    তবে নির্দিষ্ট কিছু জেলা (যথা- রাজবাড়ি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি) জেলার প্রার্থীগণ ২০২৪ সাল ভিত্তিক এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন না।

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদ্ধতি:

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপেই প্রার্থীকে http://dss.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে উক্ত পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হলে প্রার্থীকে নির্ধারিত তারিখে উক্ত পদের প্রাথমিক প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট ৭০ নম্বরের এই পরীক্ষাটি MCQ টাইপ এবং OMR শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে।

    বাছাই পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়।

    ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারনা থাকলে এবং সেই অনুযায়ী সঠিক ভাবে প্রস্তুতি নিলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করা হল –

    অন্যান্য ১৬তম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত ৪টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ৭০ নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার মানবন্টন প্রদান করা হল –

    বিষয়মোট নম্বর 
    বাংলা২০
    ইংরেজি২০
    সাধারণ জ্ঞান১৫
    গণিত১৫
    মোট নম্বর৭০

    উক্ত সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হল।

    ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি:

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক গুলো উল্লেখ করা হল। প্রতি বিষয় থেকে নির্দিষ্ট টপিক গুলো ভালো ভাবে আত্মস্থ করতে পারলে এই নিয়োগের MCQ টাইপ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়। নিম্নে বিষয়ের নাম উল্লেখপূর্বক ঐ বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হল –

    বাংলা ব্যাকরণ অংশের টপিক সমূহ:

    ধনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি।

    বাংলা সাহিত্য অংশের টপিক সমূহ:

    যুগ বিভাগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ ইত্যাদি।

    ইংরেজি অংশের টপিক সমূহ:

    Parts of speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct spelling.

    গণিত অংশের টপিক সমূহ:

    মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ ইত্যাদি।

    সাধারণ জ্ঞান অংশের টপিক সমূহ:

    মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্প সমূহ, বঙ্গবন্ধু, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলি।

    উপরিউক্ত টপিকগুলোর বাইরে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না বিধায় এই পদের নিয়োগ পরীক্ষার জন্য এর বাইরে থেকে না পড়ে বরং এই টপিকগুলোই বারবার পড়ে রিভিশন দিতে পরামর্শ দেওয়া হল।

    এছড়াও Live MCQ অ্যাাপের Premium Section – এ থাকা “টপিক গুরু” বাটন থেকে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক টপিকগুলোর প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও Exam Section – এ থাকা ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি বাটনের অধীনে থাকা ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি বাটন থেকে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবেন। এছাড়াও Live MCQ অ্যাাপের বিভিন্ন স্মার্ট ফিচার এবং অভিজ্ঞ মেন্টরদের ভিডিও ক্লাস এবং PDF লেকচার অনুসরণ করে ঘরে বসেই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন।

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন:

    আগামী ৩০ সেপ্টেম্বর থেকে Live MCQ অ্যাাপে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেখানে মোট ৫০টি পরীক্ষা ও ৫ টি সাজেশনমূলক ক্লাস থাকছে। প্রয়োজন অনুসারে এই এই ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। থাকছে জব সল্যুশনের ৬১ হাজারের অধিক প্রশ্নের এক্সেস সহ ১৪-২০তম গ্রেডের ২.৬ হাজার প্রশ্নের এক্সেস। এছাড়াও স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, লেকচার PDF, সাম্প্রতিক সমাচার, জব সল্যুশন টপিক গুরু, উইকলি বুলেটিন সহ চাকরির প্রস্তুতির জন্য সহায়ক দূর্দান্ত সব ফিচার। আর এই সবকিছু আপনি পেয়ে যাবেন মাত্র ৫৯৯ টাকায় যার মেয়াদ থাকবে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এছাড়া আপনার কাছে যদি Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ থাকে তাহলে এই বাটনের পরীক্ষাগুলো আপনার জন্য ফ্রি থাকবে। চলুন দেখে নেওয়া যাক সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন টি:

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-001
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-002
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-003
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-004
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-005
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-006
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-007
    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন-page-008

    ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ:

    ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য আপনাকে বেশ কিছু বই এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন পরবে। নিম্নে এই বইগুলোর ব্যাপারে আলোচনা করা হল –

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একদম প্রারম্ভিক পর্যায়েই আপনাকে এই পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। যার জন্য শুরুতেই আপনার এই পদের জন্য অনুষ্ঠিত হওয়া বিগত সালের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের আলোকে তৈরি একটি জব সল্যুশন সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি বাজারের প্রচলিত যেকোন পাবলিকেশন এর একটি বই সংগ্রহ করতে পারেন। এছাড়াও ১৬তম গ্রেডের অন্যান্য চাকরির প্রশ্ন সম্বলিত একটি জব সল্যুশন অনুসরণ করতে পারেন।

    এছাড়াও ইংরেজি অংশের প্রস্তুতির জন্য Live MCQ English Wizard Grammar বইটি অনুসরণ করতে পারেন। এই বইটিতে নতুন নতুন Term এবং Technique ব্যবহার করে Grammar কে আরো সহজ, মনে রাখার উপযোগী ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। বইটি এমনভাবে সাজানো হয়েছে যে পরীক্ষার প্রাক্কালে অল্প সময়ে আপনি পুরো গ্রামার Revision দিতে পারবেন। দেখে নিন যা যা রয়েছে Live MCQ English Wizard Grammar বইটিতে। এছাড়াও Live MCQ অ্যাাপের Study Section এ থাকা Video Section, PDF Section, মাসিক সাম্প্রতিক সমাচার, Premium Section এর স্মার্ট সার্চ, ডায়নামিক ইনফো প্যানেল, তথ্যকল্পদ্রুম সহ বিভিন্ন ফিচার আপনার চাকরির প্রস্তুতি করবে আরও সহজ।

    অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।

    ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি:

    সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ অনুযায়ী ইউনিয়ন সমাজর্মী পদটি ১৬ তম গ্রেডের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারির সরাসরি নিয়োগ, প্রেষণ এবং বদলীর মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের পৌর, ইউনিয়ন, মহল্লা লেভেলের সমাজকর্মী হিসেবে (পাঁচ) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা ৭০ ভাগ সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেন এবং বাকি ৩০% ফিল্ড সুপারভাইজারের শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।

    সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ এর ৩৪ নম্বর পৃষ্ঠায় পদোন্নতির এই বিষয়টি উল্লেখ রয়েছে।

    ইউনিয়ন সমাজকর্মীর পদায়ন: 

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে হয়ে থাকে। তবে এটি অবশ্যই উক্ত এলাকার পদ শূন্য থাকার উপর নির্ভর করে। তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি একটি ভালো চাকরি। 

    এই পদের চাকরিতে কোন নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকাভিত্তিক অন্যান্য চাকরি যেমন – প্রাথমিক সহকারী শিক্ষক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক। কোন প্রার্থীর লক্ষ্য যদি আরও উচ্চস্তর চাকরি প্রাপ্তি হয়ে থাকে তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা করা বিভিন্ন প্রশ্নের উত্তর

    প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী কত তম গ্রেড?

    উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেলের ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

    প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে?

    উত্তর: ২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

    প্রশ্ন: ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় হয়?

    উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যার উপর এটি নির্ভর করবে।

  • ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে আনন্দিত হবে যে আজ ১৩ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ২৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকার শেরে বাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ৭০ নম্বরের এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    আরও দেখুনঃ ডাক বিভাগের উপজেলা পোষ্টমাসটার পদের বাছাই পরীক্ষার প্রশ্ন

    এক নজরে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সহ বিস্তারিত দেখুন

    ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    উল্লেখ্য যে গত ১১ জুলাই ২০২১ তারিখে ৯৬ টি শূন্য পদে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরে প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত ১৯ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়। নির্ধারিত পরীক্ষার তারিখ অনুযায়ী সম্প্রতি ৩১ জুলাই ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে ২ জুন ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে ১ হাজার ৭৯১ জন প্রার্থী উত্তীর্ণ হন। ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদ টি সরকারি বেতন স্কেল ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত।

    ঘরে বসেই ৯ম-২০তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।

  • বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ৩৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ১৩ জুন ২০২৪ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৪৫ টি, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ টি, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদে ১৮ টি, ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ২৪৮ টি শূন্য পদে নিয়োগ প্রদান করার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেড, ট্রেন কন্ট্রোলার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদ টি ১৪তম এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদ টি সরকারি বেতন স্কেল ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত।

    বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিতঃ

    • আবেদন শুরুর তারিখঃ ১ জুলাই ২০২৪ তারিখ
    • আবেদন জমাদানের শেষ তারিখঃ ২৮ আগস্ট ২০২৪ তারিখ
    • অনলাইনে আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd
    • আবেদনের বয়সীমাঃ ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ)
    • শিক্ষাগত যোগ্যতাঃ ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদের জন্য স্নাতক এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদের জন্য এস.এস.সি
    • আবেদন ফীঃ ১১২ – ২২৩ টাকা

    এক নজরে বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত দেখুন

    বিজ্ঞপ্তি-১

    বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি - ১

    বিজ্ঞপ্তি-২

    বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি - ২

    বিজ্ঞপ্তি-৩

    বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি - ৩
  • বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস

    বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবে যে গত ১১ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান, সহকারী লোকোমোটিভ মাস্টার, ফিল্ড কনুনগো ও আমিন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আগামই ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশন দ্বয়ের বিভিন্ন কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের এই উল্লেখিত পদগুলোর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    একই দিনের সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত পয়েন্টসম্যান পদের বাছাই পরীক্ষা, সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত ফিল্ড কনুনগো পদের বাছাই পরীক্ষা এবং বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এক নজরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাসের বিস্তারিত দেখে নিন

  • কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি ২০২৪

    কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক / এ্যপটিচিউড টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, কম্পিউটার অপারেটর পদে ৩৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬ জন এবং ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৪ জন প্রার্থী সহ সর্বমোট ৮২ জন প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল দেখে নিন

  • শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ ও যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ ও যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরি প্রার্থীগণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ সহকারী বিদ্যুৎ, উপ সহকারী যান্ত্রিক এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে আজ ১২ জুন ২০২৪ তারিখ এই ৩ টি পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। জুলাইয়ের ১-৮ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিনে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর ধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    নির্ধারিত দিনগুলোর প্রথম দিকে ৭ জুলাই পর্যন্ত উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের জন্য ৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৭ জুলাই থেকে পরবর্তী নির্দিষ্ট পরীক্ষার দিনগুলোতে উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদের ৯৬ জন এবং সর্বশেষ দিনে এস্টিমেটর পদের ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত ০০০৫৩১ রোল নম্বরধারী একজন প্রার্থী যদি পরীক্ষার দিন তার নাগরিক সনদপত্র জমা দিতে ব্যার্থ হন তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপ

    মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যে কাগজপত্রের মূলকপি এবং সত্যায়িত কপি জমা দিতে হবে

    (ক) BPSC Form 5A [Applicant’s Copy] ও প্রবেশপত্র। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে
    পারবেন না।
    (খ) বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ।
    (গ) বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
    (ঘ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।
    (ঙ) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা
    অপসারণ আদেশ।
    (চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।
    (ছ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে, প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান উভয় ঠিকানার সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ।
    (জ) অভিজ্ঞতার সনদ।
    (ঝ) জাতীয় পরিচয়পত্র [NID] ও নাগরিকত্ব সনদ
    (ঞ) পাসপোর্ট সাইজের ০৩ [তিন] কপি সত্যায়িত রঙ্গিন ছবি।

  • পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৪

    পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে গত ১১ জুন ২০২৪ তারিখে বহুল প্রতীক্ষিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

    এক নজরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল দেখে নিন

    উল্লেখ্য যে গত ২৬ জুন ২০২৩ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে ৪ মার্চ ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় রাজধানী ঢাকার ১১ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ ২০২৪ | 5th Gonobiggopti Result 2024

    ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ ২০২৪ | 5th Gonobiggopti Result 2024

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় বসবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। যেখানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এবং মাদ্রাসা, ব্যাবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি শূন্য পদের কথা উল্লেখ ছিল।

    এক নজরে ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৪ দেখুন

    ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ ২০২৪

    ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল দেখবেন যেভাবেঃ

    ৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীর Applicant ID এবং Password প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

    উল্লেখ্য যে ৯৬ হাজার ৭৩৬ টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন বলে জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

    পরবর্তীতে ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্বরতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করা হল।

    শর্তগুলো হলো—

    ১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

    ২. প্রার্থীর পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে জানাতে হবে।

    ৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।

  • সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ৯ জুন ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সমাজসেবা অধিদতপ্তর। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

    সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখঃ ১২ জুন ২০২৪
    • আবেদন জমাদানের শেষ তারিখঃ ৩ সেপ্টেম্বর ২০২৪
    • অনলাইনে আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমাঃ ১৮-৩০ বছর (বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
    • পরীক্ষার ফীঃ ২২৩ টাকা (সার্ভিস চার্জ সহ)

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ

    (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    (খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

    এক নজরে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    আরও দেখুনঃ ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    উল্লেখ্য যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১ম গ্রেডের অন্তর্ভুক্ত। পূর্বে ২৬ জুন ২০২৩ তারিখে সর্বপ্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিজ্ঞপ্তি টি সংশোধন করা হয়। সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভূক্ত।

  • জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি  প্রকাশ

    জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

    প্রিয় চাকরি প্রার্থীগন জনতা ব্যাংকের অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৭৩ জন প্রার্থী অংশগ্রহন করবেন। ২০২৪ সালের জুনের ২৩,২৪,২৫,২৬,২৭,২৯,৩০ এবং জুলাই এর ১,২,৩,৪,৬ তারিখে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ২০২০ সাল ভিত্তিক জনতা ব্যাংকের অফিসার আরসি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10150।

    এক নজরে জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন