Blog

  • ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTCA) এর ওয়েবসাইট থেকে এই এডমিট কার্ড টি ডাউনলোড করা যাবে। শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায় এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা http://ntrca.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইটে প্রবেশ করে Username এবং Password দিয়ে Submit বাটনে ক্লিক করে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন।

    আরও দেখুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) এর প্রশ্ন সমাধান
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) এর প্রশ্ন সমাধান

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    18th NTRCA Written Exam Admit Card Download

    উল্লেখ্য যে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক ২ মাসের মধ্যে একই বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ের ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন মিলিয়ে সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে গত ২৭ মে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয় যেখানে আগামী ১২ জুলাই শুক্রবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত স্কুল এবং স্কুল পর্যায়-২ এবং ১৩ জুলাই সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখ প্রকাশ করা হয়।

  • দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ১৬ তম গ্রেড ভুক্ত ৫ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    ৫ টি ক্যাটাগরির মধ্যে পরীক্ষক পদে সর্বমোট ১০৭ জন, সহকারী পদে সর্বমোট ৩০ জন, ভল্ট সহকারী (পুরুষ) ও প্রোডাকশন চেকার / ইন্টারনাল চেকার (পুরুষ) পদে ৪৪ জন, এবং নিরাপত্তা সহকারী (পুরুষ) পদে ২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত রোল নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    উল্লেখ্য যে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর ৫ টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদগুলো সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বহুল প্রত্যাশিত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৫ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন তারিখ টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুনভাবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের ভিতর নির্ধারিত তারিখে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখে ৪৪তম বিসিএস মৌখিক / ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিল। যেখানে ৮ মে ২০২৪ তারিখ থেকে ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    এক নজরে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল ২০২৪

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বহুত প্রত্যাশিত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মাত্র ৯৯ জন প্রার্থী এই কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। সাব ইন্সপ্যাক্টর (এস আই) এর কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল –

    এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের কম্পিউটার দক্ষতা টেস্টের ফলাফল দেখুন

    উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। আবেদনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা শুরু হয় একই বছরের ২২ মার্চ তারিখ থেকে। পরবর্তীতে ৯ জুন তারিখে লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে অপেক্ষমান তালিকা থেকে মোট ৫৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

    এক নজরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল দেখে নিন

    আরও দেখুনঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল 

    উল্লেখ্য যে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১ম ধাপের এই গ্রুপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রার্থীগণ আবেদন করেছিলেন। পরবর্তীতে গত ৮ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩ লাক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক ভাবে এই পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন।

  • সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনার পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনার পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় Focus Writing in English তে ৩৫ নম্বর, Focus Writing on Bangla তে ৩৫ নম্বর, General Knowledhe এ ৩০ নম্বর, Comprehension এ ২০ নম্বর, গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ নম্বর এবং Argumentative writing in English এ ৩০ নম্বর থাকবে। এই বিজ্ঞপ্তির সাথে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    আরও দেখুনঃ সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনার পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার মানবন্টন ও কেন্দ্র তালিকা দেখুন

    উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বমোট ২৪১৬ টি শূন্য পদের বিপরীতে ২০২১ সালভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তির Job ID – 10183। ৭ টি ব্যাংকের জন্য আলাদা ভাবে শূন্য পদের সংখ্যা – সোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।

  • সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় ব্যাংক জব প্রত্যাশীগণ সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার (আইটি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক খুশি হবেন যে বহুল প্রতীক্ষিত সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

    গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ২২২ টি শূন্য পদে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যার Job ID 10149। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগের প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ১৩ অক্টোবর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বমোট ১৫২ জন প্রার্থী উত্তীর্ণ হন যাদের মৌখিক পরীক্ষার সময়সূচি এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হল। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ৮:৩০ থেকে থেকে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৩ জুলাই তারিখ পর্যন্ত চলবে।

    এক নজরে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি
  • ৩৫-৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | BCS Written Question

    ৩৫-৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | BCS Written Question

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৫তম – ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করার পেইজে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিসিএস পরীক্ষা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস লিখিত পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি প্রাথমিক বাছাই পরীক্ষা হলেও এর নম্বর পরবর্তী পরীক্ষাগুলোর সাথে যোগ হয় না। অপরপক্ষে বিসিএস লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর পরবর্তী ধাপগুলোর সাথে যুক্ত হয়ে প্রার্থীকে বাকী প্রতিযোগীদের মধ্যে এগিয়ে থাকতে সহযোগিতা করে।

    বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস লিখিত প্রশ্ন সম্পর্কে ধারনা নেওয়া খুবই জরুরী। বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারনা অর্জন করলে পরবর্তীতে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়। এছাড়াও বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি সামগ্রিক ধারনা থাকলে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে এর একটি রোডম্যাপ তৈরি করে প্রস্তুতি নেওয়া যায়। যার ফলে প্রস্তুতির সময় অনেক কমে আসে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অধিক গুরুত্ব সহকারে পড়া যায়।

    আপনাদের বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া ৩৫তম – ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের PDF গুলো নিয়ে আমরা তৈরি করেছি এই সিরিজ টি। যেখানে আপনি এই বিসিএস পরীক্ষাগুলোর বিষিয়ভিত্তিক লিখিত প্রশ্নগুলো ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    আরও দেখুনঃ ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুনঃ বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন
    আরও দেখুনঃ ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন

    ৩৫তম – ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন

    বিসিএস লিখিত পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্যঃ

    ২০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। কোন প্রার্থী যদি বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজিয়ে আবেদনের সময় শুধুমাত্র সাধারণ ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার দিয়ে আবেদন করেন তবে তাকে সর্বমোট ৯০০ নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে কোন প্রার্থী যদি Both Cadre (উভয় ক্যাডার) চয়েস করে আবেদন করেন তাহলে তাকে পূর্ববর্তী ৯০০ নম্বরের সাথে আরও অতিরিক্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তীতে মৌখিক পরীক্ষার সাথে যোগ করা হয়।

  • জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    ২০২১ সাল ভিত্তিক জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশনদ্বয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং Live MCQ এর ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। এ বিষয়ে যেকোন প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd এই ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করে হয়েছে।

    ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং বেসিক কম্পিউটার জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকবে।

    এক নজরে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখে নিন

    উল্লেখ্য যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদের নিয়োগ প্রদান করার লক্ষ্যে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। উক্ত পদের বিপরীতে প্রার্থীদের করা আবেদনসমূহ পর্যালোচনা করে যোগ্য বিবেচিত প্রার্থীরা এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এই নিয়োগের Job ID: 10182।

    জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

  • ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড

    ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের একটি পদ। তাই ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া এই পদের পরীক্ষার প্রশ্নগুলোতে আসা প্রশ্নের সমাধান করা খুবই কার্যকরী একটি পন্থা। এতে করে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের প্যাটার্ণ সম্পর্কে প্রার্থীর একটি গভীর ধারনা তৈরি হয় যা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে দেয়। এছাড়াও বিগত সালের প্রশ্ন থেকে এই পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পড়তেও দেখা যায়।

    প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা বিগত সালের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রশ্নের অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ সমাধান এর PDF প্রকাশ করছি। যেটি আপনারা ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন আবার প্রিন্ট করেও পড়তে পারবেন।

    আরও দেখুনঃ ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

    ২০২০ সালভিত্তিক ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২

    ২০১৬ সালভিত্তিক ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পরীক্ষার তারিখঃ ২০ মে ২০১৬