Blog

  • স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগণ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “জুনিয়র প্রশিক্ষক” গ্রেড-১২ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২ জুলাই ২০২৪ তারিখে ৬০ জন এবং ৪ জুলাই ২০২৪ তারিখে ৫৭ জন নিয়ে সর্বমোট ১১৭ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ১০ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি টি ঘোষণা।

    উক্ত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত সাময়িক ভাবে যোগ্য এবং শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। এবং একই সাথে জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার জন্য নাম বাতিল হওয়া প্রার্থীদেরও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।

    এক নজরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

    উল্লেখ্য যে গত ২২ নভেম্বর ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। এই বিজ্ঞপ্তিতে ২ টি স্থায়ী শূন্য পদের জন্য জনবল নিয়োগ করার কথা উল্লেখ ছিল।

  • বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল ২০২৪

    বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ৯ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের এস আই পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে।

    এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল ২০২৪ দেখে নিন

    উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস। বিজ্ঞপ্তি অনুসারে গত ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট ছিল। পরবর্তীতে গত ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • Live MCQ এর নতুন App Update V: 5.6.7 এ যা যা থাকছে

    Live MCQ এর নতুন App Update V: 5.6.7 এ যা যা থাকছে

    প্রিয় ব্যাবহারকারীগণ চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্ববৃহৎ প্লাটফর্ম Live MCQ এ দুর্দান্ত কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন ভার্সন 5.6.7 এর মাধ্যমে। নতুন এই আপডেটে টপিক গুরু-তে Unique প্রশ্নের জন্য ফিল্টার যুক্ত হয়েছে। স্মার্ট সার্চে সাজেশন ও সার্চ হিস্ট্রি যুক্তকরণ এবং সার্চের ফলাফল পরিমার্জন করা হয়েছে। এবং Live MCQ রেফারেল প্রোগ্রাম যুক্তকরণ করা হয়েছে! অনুগ্রহ করে Google Playstore ও iOS App Store-থেকে আপনার ফোনের অ্যাপটি আপডেট করে নিন।

    নতুন আপডেটের বিস্তারিত:

    Live MCQ App Update v5.6.7. Feature explain

    টপিক গুরু-তে Unique প্রশ্নের জন্য ফিল্টার যুক্তকরণ:

    • Live MCQ অ্যাপের টপিকগুরুতে প্রায় ৩.৫ লাখ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে অনেক প্রশ্ন একাধিকবার থাকায় ইউনিক প্রশ্ন পড়ার ক্ষেত্রে বিঘ্ন হচ্ছিলো।
    • নতুন আপডেটে ইউনিক প্রশ্নের জন্য আলাদা ফিল্টার যুক্ত হয়েছে এবং By Default ইউনিক প্রশ্নগুলোই শুধু টপিকগুরুতে দেখাবে। কেউ চাইলে All Question ফিল্টার সিলেক্ট করে সকল প্রশ্নও দেখতে পারবেন।
    • নতুন আপডেটে টপিকগুরুতে পড়াশোনার বিষয়টি আরো বেশি কার্যকর হবে এবং আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে নতুন মাত্রা প্রদান করবে বলেই আমাদের বিশ্বাস।

    স্মার্ট সার্চে সাজেশন ও সার্চ হিস্ট্রি যুক্তকরণ এবং সার্চের ফলাফল পরিমার্জন:

    • বর্তমান এই আপডেটের ফলে স্মার্ট সার্চে কোনো Keyword লেখা হলে সেই Keyword-এর সাথে সম্পর্কিত টপিক সাজেশন আকারে দেখাবে। এতে স্মার্ট সার্চের ব্যবহার আরও সহজ হবে।
    • স্মার্ট সার্চ অপশনে আপনার আগের সার্চের History দেখাবে। এতে একই টপিক সার্চ করতে নতুনভাবে আপনাকে Keyword টাইপ করতে হবে না।
    • স্মার্ট সার্চের সার্চ রেজাল্টের Algorithm-এ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে সার্চের ফলাফল আরও বেশি Accurate হবে।

    Live MCQ রেফারেল প্রোগ্রাম যুক্তকরণ:

    • Live MCQ অ্যাপে রেফারেল যুক্ত করা হয়েছে। বর্তমান আপডেটের পর Live MCQ অ্যাপ বন্ধুদেরকে রেফার করলে আপনার প্রোফাইলে রেফারেল ব্যালেন্স যুক্ত হবে এবং এই ব্যালেন্স বিকাশের মাধ্যমে উত্তোলন করা যাবে।
    • আমাদের অ্যাপ অনেকেই স্ব-উদ্যোগে বন্ধুদেরকে রেফার করেন। তাদের জন্য Live MCQ রেফারেল প্রোগ্রামটি আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার হিসাবে বিবেচনা করা যেতে পারে।

    অ্যাপের নতুন এই আপডেট ভার্সন ব্যবহারে কোনো সমস্যা বোধ করলে অনুগ্রহ করে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। আমাদের ডেভেলপমেন্ট টিম যেকোনো প্রকার সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে। আপনাদের পড়াশোনা ও প্রস্তুতি যাতে সহজ ও কার্যকর হয় – এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। তার জন্য অ্যাপের বর্তমান ফিচার মডিফিকেশন ও নতুন ফিচার যুক্তকরণ প্রক্রিয়া চলমান থাকবে। অ্যাপের ফিচার ও সার্ভিসের মানোন্নয়নে আপনাদের যেকোনো পরামর্শ সাদরে গ্রহণযোগ্য। যেকোনো প্রয়োজনে Live MCQ পেইজে মেসেজ/কল দিন।

    শুভকামনায়,
    Live MCQ – Since 2017

  • ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ৭ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ডাক অধিদপ্তরের ইস্নপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষায় পরীক্ষায় সর্বমোট ১৬০৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে থেকে সর্বমোট ৪৯৯ জন প্রার্থী আজকের ফলাফলের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন।

    এক নজরে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ১৭মে ২০২৪ তারিখে এই পদের এমসিকিউ টাইপ প্রিলিমিনারি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এর ঠিক পর দিন গত ১৮ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস এর প্রিলিমিনারি বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেখানে সর্বমোট ১৬০৬ জন প্রার্থী উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।এই লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণইতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর সহ সর্বমোট ৭০ নম্বর প্রশ্নের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রশ্নর ধরন হয় লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধরনের, যেখানে সর্বনিম্ন পাশ নম্বর ধরা হয়েছে ৫০ শতাংশ।

  • বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | BRTC JOB Circular 2024

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | BRTC JOB Circular 2024

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন গত ১৬ মে ২০২৪ তারিখে বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এই নিয়োগে মোট ৪ টি ক্যাটাগরিতে ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে হিসাব সহকারী গ্রেড-১ পদে ১৩ জন, উচ্চমান সহকারী পদে ৪ জন, জব সহকারী ৭ জন, পিওএল এটেন্ডেন্ট পদে ১০ জন নিয়ে সর্বমোট ৩৪ জন কে নিয়োগ প্রদান করা হবে হবে।

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখঃ ২১ মে ২০২৪
    • আবেদন জমাদানের শেষ তারিখঃ ১১জুন২০২৪
    • অনলাইনে আবেদনের লিংকঃ ttp://brtc.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমাঃ ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
    • শিক্ষাগত যোগ্যতাঃ ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদের জন্য স্নাতক এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদের জন্য এস.এস.সি
    • আবেদন ফীঃ ১১২ – ২২৩ টাকা

    এক নজরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

  • পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস

    পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস

    পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে। তেজগাঁও কলেজে আগামী ৮ জুন তারিখে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার আসন বিন্যাস দেখুন।

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে। আগামী ৮ জুন ২০২৪ তারিখে তেজগাঁও কলেজ, ঢাকা পরীক্ষা কেন্দ্রে ইকাল ৩:০০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩৯৪২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

    এক নজরে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান / আসন বিন্যাস দেখুন

  • ২ ও ৪  বছর মেয়াদী Live MCQ স্বাধীন প্রিমিয়াম প্যাকেজে ৩ দিনের Flash Sale অফার

    ২ ও ৪ বছর মেয়াদী Live MCQ স্বাধীন প্রিমিয়াম প্যাকেজে ৩ দিনের Flash Sale অফার

    চাকরির প্রস্তুতি নেওয়ার বাংলাদেশের প্লাটফর্ম সর্ববৃহৎ Live MCQ এর স্বাধীন প্রিমিয়াম প্যাকেজে-১ এবং স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ-২ এ Flash Sale চলছে। আগামী ৯, ১০ এবং ১১ জুন এই অফার টি চলমান থাকবে। তাই দেরী না করে আজই যেকোন একটি স্বাধীন প্যাকেজ নিয়ে চাকরির প্রস্তুতি শুরু করুন নিশ্চিন্তে!

    Flash Sale অফারের বিস্তারিত:

    ৪ বছর মেয়াদী স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ – ১

    • সাথে থাকবে ফ্রি Live MCQ টিশার্ট অথবা ৩০০ টাকা ডিসকাউন্ট।
    • Flash Sale অফারে মূল্য: ২৬৯৯/- টাকা [প্যাকেজের প্রকৃত মূল্য: ২৯৯৯/- টাকা]
    • পূর্বে যেকোনো প্যাকেজ কেনা থাকলে সেই প্যাকেজের মেয়াদের সাথে অটোমেটিক এই প্যাকেজের ৪ বছর/১৪৬০ দিন মেয়াদ সমন্বয় হবে।
    • টি-শার্ট পাওয়ার জন্য প্যাকেজ ক্রয়ের পর নিম্নোক্ত Google ফরমটি পূরণ করুন। ২৬ জুন টিশার্ট ডেলিভারি দেওয়া হবে।
    • টিশার্টের বদলে ৩০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য Live MCQ পেইজে মেসেজ দিন। আপনার প্রোফাইলে Manually এসাইন করা হবে।

    ২ বছর মেয়াদী স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ – ২

    • Flat ২০০ টাকা ডিসকাউন্ট!
    • Flash Sale অফারে মূল্য: ১৭৯৯/- টাকা [প্যাকেজের প্রকৃত মূল্য: ১৯৯৯/- টাকা]

    পূর্বে যেকোনো প্যাকেজ কেনা থাকলে সেই প্যাকেজের মেয়াদের সাথে অটোমেটিক এই প্যাকজের ২ বছর/৭৩০ দিন মেয়াদ সমন্বয় হবে। অ্যাপ থেকে সরাসরি ডিসকাউন্টে প্যাকেজ ক্রয় করা যাবে।

    Flash Sale offer for sadhin package - Promo Image

    প্রিয় ব্যবহারকারীগণ,
    সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন।
    Live MCQ-এর ২টি স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ রয়েছে। ৪ বছর মেয়াদী স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ – ১ ও ২ বছর মেয়াদী স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ – ২।
    আপনারা জানেন, Live MCQ-এর যেকোনো ১টি প্রিমিয়াম প্যাকেজ থাকলেই প্রধান সকল পরীক্ষা ও সকল প্রিমিয়াম ফিচারসমূহের Access পাওয়া যায়।

    “Live MCQ স্বাধীন প্রিমিয়াম প্যাকেজসমূহ” কীভাবে আপনাদেরকে চাকরির প্রস্তুতিতে এগিয়ে রাখতে সহায়তা করবে, তা সংক্ষেপে নিচে তুলে ধরছি:

    • একজন চাকরিপ্রার্থীর পড়াশুনা বা প্রস্তুতির জন্য ২ থেকে ৪ বছর পর্যাপ্ত সময়। একজন সিরিয়াস চাকুরি প্রার্থীর কাঙ্খিত চাকুরি পেতে সাধারণত ২/৩টা বিসিএসের বেশি প্রয়োজন হয় না; যা বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা যায় – ২ থেকে ৪ বছর সময়ের মধ্যেই কাভার করা সম্ভব হবে। আমরা মনে করি, স্বাধীন যেকোনো একটি প্যাকেজের আওতাতেই একজন চাকুরিপ্রার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যেতে পারবেন। আর্থিক দিক থেকে নতুনদের জন্যও প্যাকেজটি সাশ্রয়ী ও সুবিধাজনক হবে।
    • আমরা সচরাচর আমাদের সাফল্য বা সাফল্যের হার নিয়ে তেমন একটা আলোচনা করি না। আমরা চাই আমাদের ব্যবহারকারীগণই আমাদের হয়ে কথা বলুক।
      তবে, কিছু তথ্য শেয়ার করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আমাদের সফল ব্যবহারকারীদের ডাটা বিশ্লেষণ করে দেখা যায় – আমাদের এখানে যারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের মধ্যে সাফল্যের হার প্রায় ৮৩%-এর বেশি। দীর্ঘদিন যদি নিয়মিত চর্চা ও পড়াশুনার সাথে থাকা যায়, তাহলে স্বাভাবিকভাবেই সফলতা আসবে – এটা আলাদা করে বলাটা বাহুল্য।
    • স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ-এর আওতায় দুই – চার বছরে কোনো চাকুরিপ্রার্থী যদি Live MCQ-তে অনুষ্ঠিতব্য ৭০% লাইভ পরীক্ষায়ও অংশ নেন এবং এর মধ্যে মাত্র ৭% পরীক্ষায়ও পাশ করেন; তবে অন্তত আমাদের ইউজার ডাটা থেকে বলতে পারি যে, অন্তত বেশ কিছু রিয়েল চাকুরির প্রিলি পাশ না হবার কোন কারণ নেই।
    • স্বাধীন প্যাকজের মাধ্যমে ২ – ৪ বছরে আপনি Live MCQ-তে অন্তত ৩ – ৬ হাজারের বেশি লাইভ পরীক্ষা দিতে পারবেন। লাইভ ও আর্কাইভসহ এই সময়ে প্রশ্ন সংখ্যা দাঁড়াবে অন্তত ৩-৫ লাখ। এই ৩-৫ লাখ প্রশ্ন ও ব্যাখ্যার মাধ্যমে অন্তত আপনি ০.৬০-১ কোটির বেশি তথ্যের সাথে পরিচিত হতে পারবেন। এই পরিমাণ তথ্য জানা থাকলে আপনি নিশ্চিতভাবেই প্রস্তুতির সকল ধাপে (প্রিলি, লিখিত, ভাইভা) – অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবেন।
    • চাকুরির পরীক্ষা বর্তমানে ধৈর্য্যের পরীক্ষাও বটে; তাই মাঝপথে যারা ধৈর্য্য হারিয়ে পড়াশুনা থেকে দূরে সরে যান, তাঁদের জন্য কাঙ্খিত সফলতা অর্জন করাটা কষ্টসাধ্য হয়ে যায়। ছন্দে থাকার কোন বিকল্প নেই। আবার এতো লম্বা সময়ে ছন্দপতন হবে, এটাও স্বাভাবিক। তবে যেহেতু Live MCQ-তে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হতেই থাকবে, তাই আপনার পড়াশুনা স্বাভাবিক এই উত্থান-পতনের মধ্যে থাকলেও, সার্বিকভাবে নিয়মিত থাকার একটা চাপ সবসময়ই থাকবে। দিনশেষে এই অধ্যবসায়ই আপনার সফলতা নির্ধারণ করবে।
  • রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক পিএলসি – তে ২০২০ সালভিত্তিক সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগের Job ID 10166 এবং সরকারি বেতন স্কেল নবম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ৪/১১/২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়া রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৮ জন প্রার্থীর ব্যাবহারিক পরীক্ষা আগামী ২৪ জুন এবং ২৫ জুন তারিখে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি দেখুন

  • ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | 35th BCS Written Question PDF

    ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | 35th BCS Written Question PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। বিসিএস পরীক্ষার সবচেয়ে গরুত্বপূর্ণ ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা যার নম্বর সরাসরি পরবর্তী মৌখিক পরীক্ষায় যুক্ত হয়। এছাড়াও বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রিলিমিনারি পরীক্ষার চেয়ে কষ্টসাধ্য।

    বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার প্রথম শর্ত বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ এবং সমাধান করা। এতে করে প্রার্থীর বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে একটি গভীর ধারনা সৃষ্টি হয় যা পরবর্তীতে বিসিএস প্রস্তুতিকে অনেক সহজ করে দেয়। তাই বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আমরা বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্বলিত একটি সিরিজ প্রকাশ করছি যেখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং লিখিত পরীক্ষার প্রশ্ন প্রকাশ করছি। এই ধারাবাহিকতায় আজকে আপনাদের কাছে ৩৫তম বিসিএস পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হল।

    আরও দেখুনঃ ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৩তম বসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন | 35th BCS Written Question PDF Download

    ৩৫তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (35th BCS Bangla Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৫তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (35th BCS English Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৫তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন (35th BCS Math Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৫তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (35th BCS General Science Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৫তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন (35th BCS Bangladesh Affairs Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৫তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন (35th BCS International Affairs Written Question):

    ৩৫তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

  • ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | 36th BCS Written Question PDF

    ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF | 36th BCS Written Question PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। কারন বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি বিসিএস এর মূল নম্বরের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে ভাইভা পরীক্ষায়ও কাজে আসে। বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা থাকা খুবই জরুরী। কারন বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করলে বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে একটি ধারনা তৈরি হয় যা পরবর্তীতে বিসিএস লিখিত প্রস্তুতিকে আরও সহজ করে দেয়।

    আপনাদের সুবিধার্থে আমরা বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে একটি সিরিজ প্রকাশ করছি যেখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF এবং লিখিত পরীক্ষার প্রশ্নের PDF রয়েছে। যা আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন আবার প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হল।

    আরও দেখুনঃ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৩তম বসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF
    আরও দেখুনঃ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন | 36th BCS Written Question PDF Download

    ৩৬তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (36th BCS Bangla Written Question):

    ৩৬তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৬তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (36th BCS English Written Question):

    ৩৬তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৬তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন (36th BCS Math Written Question):

    ৩৬ তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৬তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (36th BCS General Science Written Question):

    ৩৬তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৬তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন (36th BCS Bangladesh Affairs Written Question):

    ৩৬তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

    ৩৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন (36th BCS International Affairs Written Question):

    ৩৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।